ছেলেদের জন্য ভালো কয়েকটি ফেসওয়াশ সম্পর্কে দেখে নিন
ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি এমন কিছু ফেসওয়াশ সম্পর্কে জানতে সম্পূর্ন ব্লগটি পড়ুন। স্বাভাবিকভাবে নারীদের তুলনায় পুরুষের ত্বকের বেশ তারতম্য থাকে। আসলে আমাদের সকলেরই ত্বকের যত্নে যত্নবান হওয়া উচিত।
ছেলে এবং মেয়েদের ত্বকের ধরন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন ধরনের ফেসওয়াশ, মশ্চারাইজার, লোশন এবং নাইট ক্রিম পাওয়া যায়। আজকের এই ব্লগটিতে ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি সহ ছেলেদের ফেসওয়াস ব্যাবহারের বেশ কিছু তথ্য দেখে নিন।
পোস্ট সূচিপত্রঃ ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি দেখে নিন
- ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি
- ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা
- ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম
- ছেলেদের কি ফেসওয়াশ ব্যবহার করা উচিত
- ছেলেদের মুখ ফর্সা করার ফেসওয়াশ
- ছেলেদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
- ফেসওয়াস ব্যবহারের সঠিক সময়
- দিনে কতবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত
- ফেসওয়াশ ব্যবহারের ক্ষতিকর দিকগুলো
- উপসংহার। ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি দেখে নিন
ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি
সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য ত্বক সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ত্বক আমাদের শরীরকে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে রক্ষা করে। ছেলে হোক বা মেয়ে ত্বকের তারতম্য থাকে কেননা ছেলে এবং মেয়েদের মধ্যে হরমোনের তারতম্য রয়েছে। সাধারণত ছেলেদের থেকে মেয়েদের ত্বক নরম এবং মসৃণ হয়। এছারাও শরীরের অন্যান্য অংশের ত্বকের থেকে মুখের ত্বক অনেকটাই নরম বা সফট হয়ে থাকে। মুখের যত্নে ছেলেদের এবং মেয়েদের উভয়ের বিভিন্ন ধরনের ভালো ফেসওয়াশ পাওয়া যায়। নিচে ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি এমন বেশ কয়েকটি ফেসওয়াস সম্পর্কে তুলে ধরা হলো।
Pond's Men Energy Bright Facewash
ছেলেদের ত্বকের জন্য Pond's Men Energy Bright Facewash ব্যবহারে বেশ ভালো ফলাফল পাওয়া যেতে পারে। স্বাভাবিকভাবে সকল ধরনের ত্বকে এই ফেসওয়াশ ব্যবহার করা যায়। তবে যে সকল ছেলেদের ত্বক শুষ্ক এবং তৈলাক্ত তাদের Pond's Men Energy Bright ফেসওয়াস টি সবচেয়ে ভালো কাজ করে। এই ফেসওয়াশ টি সারাদিনের মুখে জমে থাকা ধুলোবালি এবং ঘাম পরিষ্কার করে ত্বক সতেজ রাখে, ত্বকের ক্লান্তি দূর করে, ত্বক উজ্জ্বল করে, এবং ত্বকের মৃত কোষ পরিষ্কারে অত্যন্ত কার্যকর। কেননা Pond's Men Energy Bright ফেসওয়াশ টিতে রয়েছে কফি বিন এর নির্যাস সমৃদ্ধ।
Vaseline Men Anti Acne Facewash
ছেলেদের ত্বকের যত্নে এই ফেস ওয়াশটি ব্যবহারে ভালো ফলাফল পেতে পারেন। Vaseline Men Anti Acne ফেসওয়াস সাধারণত উৎপাদিত হয় থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ায় তবে এটি মূলত আমেরিকান ব্রান্ড এবং unilever কোম্পানির মালিকানায় রয়েছে। এই ফেসওয়াসটি ত্বককে রোদের ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, ত্বকের সুস্থতা বজায় রেখে উজ্জ্বলতা বৃদ্ধি করে। যে সকল ব্যক্তিদের ত্বকে ছোট ছোট ব্রণ সহ তেলতেলে ভাব রয়েছে তাদের জন্য বেশ উপকারী ফেসওয়াসটি।
এছাড়াও Vaseline Men Anti Acne ফেসওয়াসটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের বয়সের ছাপ দূর হয়। ভালো ফলাফল পেতে নিয়মিত দিনে দুবার ব্যবহার করা ভালো। এতে করে আপনার ত্বক সুস্থ এবং হেলদি থাকবে সঙ্গে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের বেশ কিছু অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এই ফেসওয়াস টি কিনতে পারেন। দারাজ থেকেও আপনি ফেসওয়াশ কিনতে পারেন। তবে কোন কসমেটিক্স এর দোকান থেকে নিলে অবশ্যই সঠিক পণ্যটি যাচাই করে নিবেন।
Nivea Men All-In-1 Charcoal Facewash
এই ফেসওয়াশ টি মূলত জার্মানি কোম্পানির তবে বাংলাদেশে যেটা পাওয়া যায় তা ভারতে উৎপাদিত পন্য। Nivea Men All-In-1 Charcoal ফেসওয়াসে এক্টিভেটেড চারকোল সমৃদ্ধ এটি ছেলেদের ত্বকের যত্নে খুবই কার্যকর। কেননা এই ফেসওয়াশটি ব্যবহারের ফলে ত্বকের গভীর থেকে ধুলোবালি এবং ঘাম গভিরভাবে পরিষ্কার করে ত্বক সতেজ এবং সুস্থ রাখতে কাজ করে। যে সকল ছেলেদের ত্বকে ব্রণ এবং দাগ রয়েছে তাদের জন্য এই ফেসওয়াশ নিয়মিত ব্যবহারে ব্রোনের ব্যাকটেরিয়া ধ্বংস করে কালো দাগ কমাতে পারে।
ছেলেদের ত্বকের মৃত কোষ পরিষ্কার করতেও বেশ উপকারী এই ফেসওয়াশটি। এই ফেসওয়াশটি একই সঙ্গে ত্বকের দশটি সমস্যার সমাধান দিতে পারে। Nivea Men All-In-1 Charcoal ফেসওয়াশ নিয়মিত ব্যবহারে আপনি এর ফলাফল নিজেই বুঝতে পারবেন। যারা কোন প্রকার ত্বকের ফেসওয়াস ব্যবহারের আগে একটু ভাবনা চিন্তা করেন তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পেতে দিনে দুবার ব্যবহার করা উপকারি।
Neotrogena Men Skin Clearing Acne Wash
Neotrogena Men Skin Clearing Acne Wash ফেসওয়শ মূলত আমেরিকান ব্রান্ড তবে এটি বেশ কয়েকটি দেশে উৎপাদিত হয়। ছেলেদের ত্বকের জন্য বেশ ভালো কাজ করে এই ফেসওয়াশটি। এই ফেসওয়াশটিতে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ যা তেলতেলে ত্বকের ময়লা দূর করে, র্যাশ কমায়, মুখের ছোট ছোট ব্রণ সহ পিম্পল কমাতেও বেশ কাজ করে। যাদের মুখে অতিরিক্ত অয়েলি সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে এটা ব্যাবহার করতে পারেন।
প্রতিনিয়ত নিয়মিত ব্যবহারে এটি ত্বকের আদ্রতা ধরে রাখে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে। যারা ত্বকের সমস্যায় ভুগছেন এবং যাদের ত্বকে ব্রন, র্যাশ এবং পিম্পল রয়েছে তারা ব্যবহারে বেশ ভালো ফলাফল পাবেন আশা করা যায়। বাংলাদেশের অনেক প্রতারক চক্র এই ধরনের নকল প্রোডাক্ট তৈরি করে। বাংলাদেশের বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে এই ফেসওয়াস কিনতে পারেন। তবে কোন প্রকার কসমেটিকস এর দোকান থেকে নিলে অবশ্যই যাচাই করে নিবেন।
ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা
এই ব্লগটিতে ইতিমধ্যে ছেলেদের জন্য ভালো ফেসওয়াস কোনটি এমন কয়েকটি ফেসওয়াস সম্পর্কে বলা হয়েছে। সুস্থ সুন্দর এবং লাবন্যময় ত্বক কেনা চায়। তাছাড়া সুস্থ এবং সুন্দর শরীরের জন্য ত্বকের সুস্থতা বজায় রাখাও জরুরী। বর্তমানে ত্বকের যত্নের সবচেয়ে অন্যতম এবং প্রথম ধাপ ফেসওয়াশ ব্যবহার। ফেস ওয়াশ ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানতে চান অনেকে। ফেসওয়াশ সাধারণত মুখের ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। ফেসওয়াশ ব্যবহারে মুখের ত্বকের বেশ উপকারিতা রয়েছে।
স্বাভাবিকভাবেও ফেসওয়াশ ব্যবহারে ত্বকে জমে থাকা ধুলোবালি সহ ময়লা ও তেলতেলে ভাব পরিষ্কার করতে খুবই উপকারী। এছাড়াও ফেসওয়াশ ত্বকের বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করে ত্বক রাখে সুস্থ এবং প্রাণবন্ত। অনেকের মুখে ব্রণ, কালো দাগ, ছোট ছোট পিম্পল দূর করতেও উপকারী বিভিন্ন ধরনের ফেসওয়াশ রয়েছে। অনেক ফেসওয়াশ সূর্যের অতি বেগুনি রাশি থেকে ত্বককে রক্ষা করে সঙ্গে ত্বকের প্রাকৃতিক ন্যাচারাল উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। এছাড়াও ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে অনেকটাই ঝুকি কমায়।
আরো পড়ুনঃ ফর্সা হওয়ার ডাক্তারি নাইট ক্রিম সম্পর্কে জানুন ক্লিক করে।
ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম
ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম সম্পর্কে অনুসন্ধান করে অনেকে। ফেসওয়াশ সাধারণত মুখের ত্বকে ব্যবহার করা হয়। আমাদের সকলেরই শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় মুখের ত্বক বেশি নরম ও মসরিন থাকে। আসলে প্রতিটা মানুষেরই ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করা উচিত নিয়ম অনুযায়ী। ছেলেদের হোক কিংবা মেয়েদের ফেসওয়াশ ব্যবহার করার পূর্বে প্রথমে পানি দিয়ে সম্পূর্ণ মুখ হালকা করে ভিজিয়ে নেওয়া উচিত। এতে করে সম্পূর্ণ মুখের ত্বকে ভালোভাবে ফেসওয়াস লাগানো যায় ।
এরপরে পরিমাণ মতো ফেসওয়াশ আঙ্গুলের মাথায় নিয়ে দুই হাতের আঙুলে হালকা লাগিয়ে মুখের সম্পূর্ণ ত্বকে আলতো করে মালিশ করতে হবে। সুন্দরভাবে চোখের উপরে এবং নিচেও ভাল করে মালিশ করতে হবে। এভাবে ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট মালিশ করার পর হালকা উষ্ণ গরম পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। ফেসওয়াশ ব্যবহারে ক্ষেত্রে অবশ্যই ত্বকের জন্য উপকারী মানের ফেসওয়াশ টি বাছাই করুন। একই সঙ্গে ব্যবহার করার সময় যাতে করে চোখের ভেতরে ফেসওয়াশ লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন।
ছেলেদের কি ফেসওয়াশ ব্যবহার করা উচিত
ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি, ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা সহ ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই বলা হয়েছে। অনেকেই আবার জানতে চায় ছেলেদের কি ফেসওয়াশ ব্যবহার করা উচিত। আসলে কেনই বা ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করা উচিত না এর কোন উত্তর হয়তো দিতে পারবেন না। ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা ব্লগের উপরে তুলে ধরা হয়েছে। শরীর সুস্থ রাখতে ত্বক সুস্থ রাখা জরুরী। আপনি যদি ত্বকের সুস্থতা বজায় রাখতে চান তাহলে অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করা উচিত।
এছারাও ছেলেদের ফেসওয়াশ ব্যবহারে ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমন ধরুন নিয়মিত ফেসওয়াশ ব্যবহারের ফলে ছেলেদের মুখে ব্রন, পিম্পল সহ ত্বকের নানান ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করে। এছাড়াও সারাদিনের ক্লান্তি শেষে ফেসওয়াশ ব্যবহারে মুখের শুষ্কতা ও তেলতেলে ভাব দূর করে রিফ্রেশ অনুভূতি তৈরি করে। তবে ছেলেদের ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করা উচিত। আপনার মুখে কোন ধরনের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফেসওয়াস ব্যবহার করা উচিত।
ছেলেদের মুখ ফর্সা করার ফেসওয়াশ
ছেলেদের মুখ ফর্সা করার ফেসওয়াশ সম্পর্কে জানতে চান অনেকে। ফেসওয়াশ ব্যবহার করার ফলে মুখ ফর্সা হবে এমনটা আসলে নয়। ফেসওয়াশ ব্যবহারের ফলে মুখের ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, ত্বকের তেলতেলে ভাব দূর করে ত্বক টানটান রাখে। রাস্তাঘাটে চলাফেরার সময় মুখে লেগে থাকা ঘাম এবং ধুলোবালি পরিষ্কার করার জন্য খুবই কার্যকর ফেসওয়াশ। ছেলেদের মুখ ফর্সা করার জন্য ফেসওয়াস আসলে অনেকটা কার্যকারী নয় ফেসওয়াশ ব্যবহারে মুখের ন্যাচারাল সৌন্দর্য বৃদ্ধি পায় নিয়মিত ব্যবহার করা হলে।
তবে ছেলেদের মুখ ফর্সা করার জন্য ফেসওয়াশ এর পাশাপাশি ভালো মানের যেকোনো মশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত কার্যকর। নিয়মিত ফেসওয়াশ ব্যবহারের পাশাপাশি মশ্চারাইজার ব্যবহার করা হলে এর ফলাফল নিজেই উপলব্ধি করতে পারবেন। বাজারে বেশ কিছু ময়শ্চারাইজার পাওয়া যায় ছেলেদের ত্বকের ধরন অনুযায়ী তৈরি করা হয়েছে। আপনি যদি ত্বকের যত্নে যত্নবান হন তাহলে অবশ্যই ছেলেদের মুখ ফর্সা করার জন্য ফেসওয়াশের পাশাপাশি ভালো মানের অর্থাৎ যেগুলো ত্বকের ক্ষতি করে না এমন ময়েশ্চারাইজার ব্যবহার শুরু করুন।
ছেলেদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো
ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ নির্বাচন করে ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই ছেলেদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো এমন তথ্যের অনুসন্ধান করেন। আসলে ছেলেদের ত্বক সাধারণত তেলতেলে, শুষ্ক এবং মিশ্রিত ধরনের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেকে ত্বকের জন্য উপযুক্ত ফেসওয়াশ ব্যবহার না করে পড়েন অনেক বিপাকে। কেননা সব ধরনের ফেসওয়াশ সকল ধরনের ত্বকের জন্য নয়। এজন্য ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেসওয়াশ না হলে দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়া।
ছেলেদের জন্য ভালো কয়েকটি ফেসওয়াশের কথা এই ব্লগটির শুরুতেই তুলে ধরা হয়েছে। ব্লকের শুরুতে উল্লেখিত ফেসওয়াস গুলো যেমন Pond's Men Energy Bright Facewash, Vaseline Men Anti Acne Facewash, Nivea Men All-In-1 Charcoal Facewash, Neotrogena Men Skin Clearing Acne Wash। এই ফেসওয়াশগুলো ছেলেদের যেকোনো ত্বকের ক্ষেত্রে ব্যবহার উপযোগী। ছেলেদের শুষ্ক ত্বকের জন্য এই ফেসওয়াশগুলো শুষ্কতার রোধ করে ত্বক টানটান করে তুলতে বেশ ভালো।
ফেসওয়াস ব্যবহারের সঠিক সময়
সুস্থ সুন্দর ত্বকের জন্য দৈনিক ত্বকের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকের সুস্বাস্থ্য বজায় রেখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ফেসওয়াশ, ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকে। শরীরের সমস্ত ত্বকের চেয়ে বেশি যত্নের প্রয়োজন পড়ে মুখের। মুখের ত্বক এর সুস্বাস্থ্য বজায় রাখতে প্রথমে ব্যবহারের প্রয়োজন পড়ে ফেসওয়াশ এর। ফেসওয়াশ ব্যবহারের একটি সঠিক সময়সীমা রয়েছে। ফেসওয়াশ সঠিক সময়ে নিয়ম অনুযায়ী ব্যবহার করা হলে বেশ কার্যকারী প্রভাব ফেলে।
ফেসওয়াশ ব্যবহারের জন্য সকাল বেলা সবচেয়ে অন্যতম সময়। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর মুখ ধুতে ফেসওয়াশ ব্যবহার করা উপকারি। রাতেও ঘুমানোর আগে ফেসওয়াশ ব্যবহার করার উপযুক্ত সময়। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতে হয়। প্রয়োজনে ঘরের বাইরে গেলে ঘরে এসে ফেসওয়াশ ব্যবহার করা উচিত। কেননা এ সময় মুখে অনেক ধুলোবালি এবং ঘাম লেগে থাকে যা ত্বকে ড্যামেজ সৃষ্টি করতে পারে। ঘরের বাইরে যাওয়া ছাড়া সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগে ফেসওয়াশ ব্যবহার করার উপযুক্ত সময়।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এর জন্য সেরা ৪টি ল্যাপটপ সম্পর্কে দেখে নিন।
দিনে কতবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত
আপনি যদি ফেসওয়াশ ব্যবহার শুরু করতে চান ত্বকের যত্নের জন্য তাহলে দিনে কতবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত এমন তথ্য জেনে নেওয়া উপকারিতা। আসলে মাত্রাতিরিক্ত ফেসওয়াশ ব্যবহারের ফলে এটি পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। ফেসওয়াশ দিয়ে দিনে কতবার মুখ ধোয়া যায় এটা মূলত সম্পূর্ণ ব্যক্তির ত্বকের উপর নির্ভর করে। কেননা পুরুষের ত্বক সাধারণত তিন রকমের হয়।
ফেসওয়াশের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকায় এটি অতিরিক্ত ব্যবহার উচিত নয়। আপনার ত্বক যদি অয়েলি বা তেলতেলে ভাবের হয় তাহলে দিনে তিন থেকে চারবার ফেস ওয়াশ ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে শুষ্ক ত্বকের জন্য দৈনিক দুইবার ফেসওয়াশ ব্যবহার করা উচিত। এছাড়াও বাড়তি প্রয়োজনে দৈনিক সর্বোচ্চ তিনবার ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন শুষ্ক ত্বকের জন্য ফেসওয়াশ নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করুন।
ফেসওয়াশ ব্যবহারের ক্ষতিকর দিকগুলো
মুখে ফেসওয়াশ ব্যবহার এর বেশ কিছু ছেলেদের জন্য উপযুক্ত ফেসওয়াশ সহ নানান তথ্য ব্লগে তুলে ধরা হয়েছে। ফেসওয়াশ ব্যবহার করা উপকারী হলেও ভুলভাবে অনিয়মিত ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। ব্লগটিতে ফেসওয়াশ ব্যবহারের নিয়ম সম্পর্কে উপরে বলা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেসওয়াশটি নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। ভুল ফেসওয়াশ অনিয়মিত ব্যবহারে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। ত্বকে ব্রন সহ পিম্পল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও ধীরে ধীরে নষ্ট হয় যেতে পারে। এজন্য ত্বকের ধরন অনুযায়ী মানসম্মত এবং উপযুক্ত ফেসওয়াস ব্যাবহার করুন।
উপসংহার। ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি দেখে নিন
আজকের ব্লগটিতে ছেলেদের জন্য ভালো ফেসওয়াশ কোনটি, ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা, ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম, ছেলেদের কি ফেসওয়াশ ব্যবহার করা উচিত এ সকল তথ্য সম্পর্কে তুলে ধরা হয়েছে। এছাড়াও ছেলেদের মুখ ফর্সা করার ফেসওয়াশ, ছেলেদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো, ফেসওয়াশ ব্যবহারের সঠিক সময়, দিনে কতবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত এবং ফেসওয়াশ ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও উপস্থাপন করা হয়েছে।
ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে ফেসওয়াশ ত্বকের যত্নের প্রথম ধাপ। যা ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকের যত্নে যত্নবান হওয়ার জন্য ফেসওয়াশ ব্যবহার করা উপকারী তবে অবশ্যই মানসম্মত এবং ভালো মানের ফেসওয়াশ হওয়া উচিত। যাই হোক আপনি অবশ্যই ফেসওয়াশ নির্বাচনের সময় আপনার স্কিনের ধরন অনুযায়ী নির্দিষ্ট ফেসওয়াস টি কিনে নিবেন।






ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url