টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো - টাকা জমানোর উপায়
অর্থ সম্পদের নিশ্চয়তা সহ সঞ্চয়ের মনোভাব সকলেরই থাকা উচিত। অনেকে তো টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো এবং টাকা জমানোর উপায় সহ নানান বিষয়ে অনুসন্ধান করে নিজেকে একজন সঞ্চয়কারী হিসেবে গড়ে তুলতে।
তবে বর্তমানে এদেশে টাকা জমানোর জন্য উপযুক্ত ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা জরুরী। চলুন তাহলে এই আর্টিকেলটিতে টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো এবং টাকা জমানোর উপায় সহ নানান তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো-টাকা জমানোর উপায়
- টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো
- টাকা জমানোর উপায়
- প্রতিদিন টাকা জমানোর উপায়
- টাকা জমানোর এক মাস পদ্ধতি
- আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি
- টাকা জমানোর উপকারিতা গুলো কি কি
- টাকা জমানোর অপকারিতা
- ব্রাক ব্যাংকে টাকা জমানো কতটা নিরাপদ
- টাকা জমানোর জন্য সরকারি কোন ব্যাংক সবচেয়ে ভালো
- উপসংহার। টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো-টাকা জামানোর উপায়
টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো
বর্তমান ২০২৬ অর্থবছরে বাংলাদেশের প্রেক্ষাপটের ব্যাংকিং ব্যবস্থায় যে অবনতি দেখা দিয়েছে এক্ষেত্র টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো এ ব্যাপারে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা আমাদের সকলেরই কষ্ট অর্জিত অর্থ সম্পদের নিরাপত্তার ব্যাপারে সঠিক চিন্তাভাবনা নেওয়া জরুরী। টাকা জমানোর জন্য উপযুক্ত ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে হয়। বর্তমান সময়ে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক মূলধন ঘাটটির ঝুঁকিতে।
বাংলাদেশের ইসলামি ব্যাংক, সরকারি ব্যাংক সহ উক্ত ব্যাংক গুলোতে ঋণ খেলাপির পরিমাণ তুলনামূলক অনেক বেশি বেড়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে। এই সকল ব্যাংকিং ব্যবস্থায় বড় অধঃপতনের পেছনে দায়ী কেবলমাত্র সঠিক ব্যাংক ব্যবস্থাপনার অভাব। অদক্ষ, দুর্নীতিবাজ ব্যক্তিদের সঠিক ব্যবস্থাপনার অভাবে দেশের বড় বড় ব্যাংকিং ব্যবস্থার আজ এই বেহাল দশা। বাংলাদেশ সহ এশিয়ার সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ যেখানে লক্ষ কোটি টাকা।
এজন্য বর্তমানে আপনার টাকা নিরাপদে রাখতে উপযুক্ত ব্যাংক বিবেচনায় ত্রুটি রাখবেন না। আপনার সঞ্চয়কৃত অর্থের নিরাপত্তায় বাংলাদেশের এমন বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যেগুলো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। এ সকল ব্যাংকের তালিকায় শুরুতে সরকারি ব্যাংকগুলো প্রথমত বেছে নেওয়া যেতে পারে। কেননা সাধারণত রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকগুলোতে সঞ্চয়ের ক্ষেত্রে ডিপোজিট ইন্সুরেন্স এর ব্যবস্থা থাকে। যেখানে ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও সঞ্চয়ের মোট মূলধনের কিছু অংশ ফেরত পাওয়া যায়।
সরকারি উক্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক টাকা জমানোর জন্য তুলনামূলক ভালো। যদিও বর্তমান সময়ে এদেশের নির্দিষ্ট কোন ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে পূর্ণাঙ্গ ঝুঁকিমুক্ত বিবেচনা করাও বোকামি। কেননা বাংলাদেশে ঝুকিপুর্ন ব্যাংক গুলোর তালিকায় সরকারি কয়েকটা ব্যাংকের নাম উপড়ের সারিতে রয়েছে। এরপরও প্রতিটা মানুষের অর্থ নিরাপত্তায় জমানোর জন্য ব্যাংক ব্যবস্থার উপর ভরসা না রাখলেও উপায় নেই।
সরকারি ব্যাংকিং খাতের বাইরে বেসরকারি ব্যাংকিং ব্যবস্থায় এমন কিছু ব্যাংক রয়েছে যেগুলো টাকা জমানোর জন্য তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ। কেননা এ সকল ব্যাংকিং ব্যবস্থার বাজার পরিস্থিতি সহ উচ্চ মূলধন, স্বল্প খেলাপি ঋন, আমানত বৃদ্ধি এবং রেটিং বিবেচনার ক্ষেত্রে নিরাপদ হিসেবে বিবেচনা করা যায়। যদিও এ সকল ব্যাংক বেসরকারি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকিং ব্যবস্থায় ধ্বস নামলে মূলধন হারানোর ঝুঁকি রয়েছে। তবুও প্রতিনিয়ত এ সকল ব্যাংক ব্যবস্থায় দিন দিন বিশ্বস্ততার জায়গা বৃদ্ধি পাচ্ছে।
এই সকল বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং যমুনা ব্যাংক ইত্যাদি দেশ উল্লেখযোগ্য। আপনার কষ্ট অর্জিত অর্থ উপরোক্ত এই সকল বেসরকারি ব্যাংক জমাতে পারেন। কেননা দেশের নামিদামি সকল ব্যাংকের তুলনায় এ সকল ব্যাংক বর্তমানের এই সময় বিশ্বস্ততার সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে আসছে। এদেশে অর্থ সম্পদ বাড়িতে রাখলে চোর ডাকাতের ভয় রয়েছে। এজন্য ব্যাংকিং ব্যবস্থায় টাকা জমানোর জন্য সংশয় থাকলেও কিছুটা ঝুঁকি মুক্তভাবে এ সকল ব্যাংকে রাখতে পারেন।
টাকা জমানোর উপায়
আর্টিকেলটিতে ইতিপূর্বে টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো এমন কয়েকটি নির্দিষ্ট ব্যাংক সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। আর্টিকেলটির এই পর্বে টাকা জমানোর উপায় সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই স্বল্প আয়ের। স্বল্প আয়ের এই দেশে টাকা জমানোর জন্য নিজেকে একজন সঞ্চয়কারী হিসেবে প্রতিষ্ঠিত করাটা প্রতিটা মানুষের জন্য খুবই জরুরী। আপনার উপার্জিত অর্থ থেকে টাকা জমানোর উপায় অবলম্বনের মাধ্যমে আপনিও নিজেকে একজন সঞ্চয়কারী হিসেবে গড়ে তুলতে পারেন। নিচে টাকা জমানোর উপায় সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।
টাকা জমানোর কথা মাথায় আসলে প্রথমে যে ব্যাপারটা নির্দিষ্ট করতে হয় তা হল লক্ষণ নির্ধারণ। এখানে টাকা জমানোর জন্য আপনি নির্দিষ্ট একটি কারণ খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করুন। প্রয়োজনীয় কোন দ্রব্য কেনা, কোথাও ঘুরতে যাওয়া সহ ভবিষ্যতের জন্য সক্ত একটি স্তম্ভ তৈরির চিন্তাভাবনা করুন। একই সঙ্গে আপনার আয়ের থেকে আপনি কতটা জমাতে পারবেন এব্যাপারেও পূর্ণাঙ্গ একটি ধারণা তৈরি করে ফেলুন। সর্বপরি প্রাথমিক অবস্থায় টাকা জমানানোর জন্য টাকা জমানোর নির্দিষ্ট পরিকল্পনা নির্বাচন করা জরুরী।
দৈনন্দিন এর খরচ সহ মাসিক খরচের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ফেলুন। এতে করে আপনার কখন কোথায় কত টাকা খরচ হয় এ ব্যাপারে পূর্ণাঙ্গ একটি ধারণা হয়ে যাবেন। কেননা আপনার খরচের হিসাব আপনার কাছে থাকলে আপনার আয়ের সম্পূর্ণ অর্থের সঠিক হিসাব রাখতে পারবেন। একই সঙ্গে সকল খরচের মধ্য দিয়ে সঞ্চয়ের মনোভাব তৈরির পাশাপাশি টাকা জমানো বা সঞ্চয় করতে যথাযথ হিসেবের মধ্য দিয়ে যেতে পারবেন।
দৈনন্দিন এর অযথা খরচ সম্পূর্ণরূপে কমিয়ে দিন। আপনি একটু অনুভব করলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত ছোট ছোট খরচ একত্রিত করার ফলে খরচের পরিমাণ কতটা বড় আকার ধারণ করতে পারে। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা অযথা টাকা পয়সা খরচ করে ফেলি। দৈনন্দিন এর জীবনযাত্রায় যে সকল খাতে অযথা অপচয় করতে হয় এ সকল ব্যাপারে নিজেকে শান্ত রাখুন। অযথা টঙের দোকানে, রেস্টুরেন্টে কিংবা কোন কফি সফে অতিরিক্ত আড্ডা কমানো জরুরী।
আমাদের মধ্যে এমন আরো অনেকে রয়েছে যারা প্রয়োজনের বাইরেও বিভিন্ন দ্রব্য কিনে অযথা টাকা অপচয় করি। টাকা জমানোর জন্য এই সকল অপচয়ের মাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে। অনেক সময় দেখা যায় হাতে কিছু টাকা থাকলে নতুন ফোন, ল্যাপটপ, জামা কাপড়, ঘড়ি ইত্যাদি নানা কিছু কিনে ফেলি। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে টাকা জমিয়ে নিজেকে সঞ্চয়ী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রকার অযথা খরচের অপচয় নিয়ন্ত্রণের রাখতে হবে। ঠিক আপনার যতটুকু প্রয়োজন জীবন যাপনের জন্য এটুকুতেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন।
টাকা জমানোর জন্য সর্বসাপেক্ষ যে বিষয়বস্তু বিবেচনা করা উচিত তা হল নিজেকে একজন হিসেবি ব্যক্তি হিসেবে গড়ে তোলা। সকল ধরনের খরচ থেকে নিজেকে দূরে সরিয়ে কিভাবে খরচের পরিমাণ কমানো যায় এ ব্যাপারে সর্বোপরি নজর রাখা। সব সময় খেয়াল রাখবেন রোজ ১০ টাকা করে খরচ কমানোর মানে মাস শেষে ৩০০ টাকা খরচ কমে যাওয়া। অর্থাৎ টাকা জমানার জন্য আপনার সঠিক হিসাবটাই কেবলমাত্র সবচেয়ে বড় হাতিয়ার। নিজেকে সঞ্চয়কারী হিসেবে প্রতিষ্ঠিত করে টাকা জমাতে আপনার আয় এবং ব্যয় বিবেচনার দিকে সর্বোপরি নজর রাখুন।
প্রতিদিন টাকা জমানোর উপায়
বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি যারা সারাদিনের রোজগারের টাকা প্রতিদিন হাতে পেয়ে যায়। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পকেটে যদি নগদ টাকা থাকে সেক্ষেত্রে খরচের পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা বাড়ে। খরচের পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা থেকে প্রতিদিন টাকা জমানোর উপায় জানতে চান অনেকে। আমরা সকলেই আয় করি খরচ করার জন্য কেননা জীবন যাপনের তাগিদে যেমন আয় করা প্রয়োজন তেমন ব্যায় রয়েছে। অনেক সময় প্রতিদিনের আয় থেকে টাকা জমানোর বিষয়টা একটু কষ্টসাধ্য হয়ে যায় অনেকের কাছে।
প্রতিদিন টাকা জমানোর জন্য আপনি বেশ কিছু উপায় অবলম্বন করতে পারেন। এগুলোর মধ্যে প্রাথমিকভাবে পকেটে টাকা থাকলেও খরচের প্রবণতা কমাতে হবে। মাটির একটি ব্যাংক কিনে প্রতিনিয়ত আয়ের থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে রাখতে পারেন। দৈনিক টঙের দোকানের খরচ কিছুটা কমিয়ে আনুন। এছাড়াও আপনার আয়ের উৎস যেখানে, সেখানে নির্দিষ্ট কোন বিশ্বস্ত ব্যক্তির কাছে কিছু অর্থ জমাতে পারেন। যদিও এমন ভাবে জমানোর ক্ষেত্রে কিছুটা ঝুকি রয়েছে। নিজের আয় এবং ব্যয়ের হিসাব রেখে সঞ্চয়ের মনোভাব তৈরির মাধ্যমে প্রতিদিন টাকা জমানো সম্ভব।
এছাড়াও বর্তমান সময়ে আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট খুলে এখানে টাকা জমাতে পারেন। কেননা বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্টে আপনি সপ্তাহে ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত জমাতে পারবেন। এতে করে আপনার দৈনিক আয়ের একটি নির্দিষ্ট অর্থ বিকাশ একাউন্টে জমিয়ে রাখবেন। এভাবে রোজ ১০০ টাকা করে জমালেও সপ্তাহের ৭০০ টাকা জমানো সম্ভব। একটু চিন্তাভাবনা করলেই আপনার আয় থেকে বেশ ভালো মানের একটি অর্থ প্রতিদিন জমাতে পারেন।
আরো পড়ুনঃ বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার বিস্তারিত।
টাকা জমানোর এক মাস পদ্ধতি
আমাদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে টাকা জমানোর এক মাস পদ্ধতি অবলম্বনের বিষয়বস্তু গুলো মাথায় রাখা উচিত। কেননা অনেক সময় দেখা যায় বেতন পাওয়ার পরে কিছুদিন ঠিকঠাক চললেও মাসের শেষের দিকে দেখা দেয় অর্থ সংকট। এই অর্থ সংকটের প্রধান এবং প্রাথমিক কারণ হলো অযথা টাকা খরচ এর পরিমাণ বাড়ার ফলে। আমাদের সকলের মাথায় রাখা উচিত টাকা জমানোর জন্য অনেক বেশি আয়ের প্রয়োজন হয় না। নির্দিষ্ট পরিমাণ আয় থেকে সঠিক হিসাবের মাধ্যমে প্রতিমাসে টাকা জমানোর অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
এই আর্টিকেলটিতে উপরে টাকা জমানোর বেশ কয়েকটি নির্ধারিত উপায় সম্পর্কে তুলে ধরা হয়েছে। টাকা জমানোর জন্য উপরোক্ত বিষয়বস্তুগুলো অবশ্যই মাথায় রাখা জরুরী। কেননা ফালতু খরচ, অযথা কেনাকাটা, অযথা অপচয় ইত্যাদি কমানো ছাড়া টাকা জমানো প্রায় অসম্ভব। একজন চাকরিজীবী হোক কিংবা দিনমজুর টাকা জমানোর জন্য উপরোক্ত বিষয়বস্তুগুলো অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ। মাথায় রাখবেন সঞ্চয় আমাদের সকলের করা সম্ভব শুধুমাত্র সঠিক হিসাবের সঙ্গে এটি বাস্তবায়ন করা উচিত।
টাকা জমানোর জন্য এক মাস পদ্ধতি চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুপরিচিত ব্যবস্থা। এজন্য যেটা করতে পারেন তা হল মাস শেষে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সারা মাসের সঠিক এবং নির্দিষ্ট হিসাব এর পরিমাণ রেখে বাড়তি টাকা অবশ্যই সঞ্চয় করে ফেলতে হবে। একই সঙ্গে আপনার অর্থ যে ব্যাংকে লেনদেন হয় উক্ত ব্যাংকে একটি ডিপিএস বা সেভিংস একাউন্ট তৈরি করে নিতে পারেন। এবং আপনার বেতনের টাকা উত্তোলনের সময় সেভিংস একাউন্ট এর ডিপিএস পরিষদ করতে পারেন। এভাবে সারা মাস একটু হিসাবের মধ্য দিয়ে চলতে পারলেই মাস শেষে ভালো পরিমাণ অর্থ জমানো অম্ভব।
আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি
টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো টাকা জমানোর বেশ কয়েকটি উপায় অবলম্বনে পদ্ধতি তুলে ধরা হয়েছে। টাকা জমানো নিয়ে অনেকের মধ্যে আমরা কি টাকা জমানোর জন্য বাচি এমন প্রশ্ন ঘুরপাক খায়। প্রকৃত অর্থে আমাদের বেঁচে থাকার অর্থ শুধুমাত্র টাকা জমানোই নয়। তবে পৃথিবীতে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজনীয়তা রয়েছে। জীবনে বেঁচে থাকার মানে সামাজিকভাবে মানুষের মত মানুষ হওয়া, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা, প্রতিটা ধর্মের মানুষের ধর্মের বিষয়ে নিজেকে বিলীন করে দেওয়া।
এগুলোর মধ্যে অর্থ একটি নিরাপত্তা নিশ্চিত করা সহ জীবন যাপনকে সচল রাখার হাতিয়ার। এজন্য জীবনে ঠিক যেমনটা বেঁচে থাকা জরুরী তেমনটা অর্থ উপার্জন করে নিজের সকল চাহিদা, সাদ আহ্লাদ, খাওয়া দাওয়া, পরিবারের দায়িত্ব, ঘোরাফেরা সকল কিছুর জন্য টাকার প্রয়োজনীয়তা অনন্য। একই সঙ্গে ভবিষ্যতের বিপদ আপদ, সামাজিকতা বৃদ্ধি সহ নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য টাকা জমানোর প্রয়োজনীয়তা রয়েছে। তাই সর্বোপরি আমরা কেউই টাকা জমানোর জন্য যেমন বাচি না ঠিক তেমনি টাকা ছাড়া দৈনন্দিনের জীবন যাপন অসম্ভব।
টাকা জমানোর উপকারিতা গুলো কি কি
টাকা জমানো বা সঞ্চয়ের উপকারিতা সম্পর্ক হয়তো আপনি জানেন তবে উপলব্ধি করতে পারছেন না। একটু ভেবে দেখেন তো টাকা ছাড়া বর্তমানে এই পৃথিবীতে কোন কিছু করা সম্ভব কিনা। জীবন জীবিকার চাহিদা পূরণ সহ সকল কিছুতেই টাকা প্রয়োজন। শুধু টাকা উপার্জন করে দৈনন্দিন এর চাহিদা মেটালেই হবে না নিজেকে সঞ্চয়ী হিসাবে গড়ে তুলতে হবে। টাকা জমানোর বেশ কিছু নিয়ম সম্পর্কে উপরে নানা তথ্য উপস্থাপন করা হয়েছে। টাকা জমানোর নির্দিষ্ট উপকারিতা যদি আপনি জানতে চান তাহলে প্রাথমিক অবস্থায় মানসিক শান্তির কথা বিবেচনা করতে পারেন।
কেননা রাতে ঘুমিয়ে ভাবছেন কাল সকালে বাজার থেকে চাল ডাল সহ নানান কিছু কিনতে হবে তবে পকেটে কোন টাকা নেই। আপনার মানসিক অবস্থা কেমন হতে পারে একটু ভেবে দেখেছেন। তবে যদি আপনার কাছে জমানো টাকা থাকে সেক্ষেত্রে টেনশনের কিছু থাকে না। এছাড়াও আমাদের বিভিন্ন সময় যে কারো বিভিন্ন রকমের বিপদ আপদ এর মোকাবেলা করতে হয়। বিভিন্ন ধরনের আর্থিক বিপদ আপদ মোকাবেলায় জমানো টাকার উপকারিতা অনস্বীকার্য। অর্থাৎ অসুখ, বিসুখ, দুর্ঘটনা, শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় টাকার উপকারিতা অনন্য।
টাকা জমানোর অপকারিতা
হ্যাঁ টাকা জমানোর অপকারিতাও রয়েছে। ইতিপূর্বে টাকা জমানোর উপকারিতা হয়তো আপনি আন্দাজ করতে পেরেছেন। টাকা জমানোর উপকারিতা সম্পর্কে আন্দাজ করতে পারলে আপনি অপকারিতা সম্পর্কেও ধারণা পেতে পারেন। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটু চিন্তা করে দেখতে পারেন বর্তমান সমাজের এমন অনেক মানুষ রয়েছে যারা অতিরিক্ত অর্থের কারণে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত হচ্ছে। মানুষের লোভ, দুর্নীতি, অনিয়ম, নেশা বিস্তৃত হচ্ছে শুধুমাত্র টাকার কারনে।
এছাড়াও যে সকল ব্যক্তিরা টাকার জমিয়ে নিজস্ব ব্যবসা-বাণিজ্য প্রসার বাড়িয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছেন এদের মধ্যে অনেকেই আবার হিংসুটে হয়ে যাচ্ছে তাদের কাছে থাকছে না সম্পর্কের কোন মানে। টাকা থাকলে মানুষের মনে হিংসা, জেদ, স্বার্থপরতা, বৈষম্য এ সকল বিষয় অবনতি হতে পারে। অতিরিক্ত টাকা হতে পারে মানুষের অতিরিক্ত মানসিক টেনশন। যাইহোক আমাদের সকলেরই টাকা জমানো উচিত তবে টাকা আয়ের পথ হালাল হওয়া সহ সামাজিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা উচিত। টাকা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হয় অন্যথায় সেই টাকার কোন মূল্য থাকেনা।
ব্রাক ব্যাংকে টাকা জমানো কতটা নিরাপদ
ব্রাক ব্যাংক বর্তমানে বাংলাদেশে বেসরকারি ব্যাংকিং পরিষেবার আওতায়। বর্তমানে এই সময় বেসরকারি ব্যাংকিং সেবার মধ্যে সবচেয়ে ব্রাক ব্যাংক তুলনামূলক নির্ভরযোগ্য ব্যাংক। এছাড়াও বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের কাছে সুপরিচিত ব্যাংক এই ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের অনুন্নত অঞ্চল সহ নিম্নক্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর্টিকেলটির শুরুতেই টাকা জমানোর জন্য বেশ কয়েকটি উপযুক্ত ব্যাংকের কথা তুলে ধরা হয়েছিল।
উক্ত ব্যাংকগুলোর মধ্যে ব্রাক ব্যাংক অন্যতম অবস্থানে রয়েছে। স্বাভাবিকভাবে সরকারি ব্যাংক গুলোতে টাকা জমানোর ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা থাকে। তবে বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক বর্তমান সময়ে বিশ্বস্ততার সঙ্গে ব্যাংকিং পরিষেবা দিচ্ছে। কেননা তারা যেমন নিম্ন আয়ের মানুষদের সঞ্চয়ের সুযোগ দিচ্ছে ঠিক তেমনি নিম্ন আয়ের মানুষদের ঋন দিচ্ছে। একই সঙ্গে ব্রাক ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ অন্যান্য অনেক ব্যাংকের তুলনায় খুলনা মূলক অনেক কম। অর্থাৎ আপনি ব্রাক ব্যাংকে বর্তমান সময় নিশ্চিন্তে টাকা জমাতে পারেন।
আরো পড়ুনঃ জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানুন এখানে।
টাকা জমানোর জন্য সরকারি কোন ব্যাংক সবচেয়ে ভালো
টাকা জমানোর জন্য সরকারি কোন ব্যাংক ভালো এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা অসম্ভব। বাংলাদেশের সরকার কর্তৃক পরিচালিত যে সকল ব্যাংক রয়েছে এগুলোর মধ্যে সকল ব্যাংকের গ্রাহকদের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে। অর্থাৎ আপনি যদি সরকারি যেকোনো ব্যাংকে টাকা রাখেন এবং ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পরও সরকার কিছু টাকা আপনাকে প্রদান করবে। তবে সাধারণত সরকারি ব্যাংকগুলোতে নিশ্চিন্তে টাকা জমাতে পারেন। বাংলাদেশের সরকার কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক নিশ্চিন্তে টাকা জমাতে পারেন যেকেউ।
উপসংহার। টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো-টাকা জামানোর উপায়
এই আর্টিকেলটিতে টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো, টাকা জমানোর উপায়, প্রতিদিন টাকা জমানোর উপায়, টাকা জমানোর এক মাস পদ্ধতি এবং আমরা কি টাকা জমানার জন্য বাঁচি এমন সব তথ্যের বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও টাকা জমানোর উপকারিতা গুলো কি কি, টাকা জমানোর অপকারিতা, ব্রাক ব্যাংকে টাকা জমানো কতটা নিরাপদ এবং টাকা জমানোর জন্য সরকারি কোন ব্যাংক সবচেয়ে ভালো এ ব্যাপারে উপস্থাপন করা হয়েছে।
আমাদের প্রত্যেকের টাকা জমানোর অভ্যাস করা উচিত। কেননা অল্প অল্প করে টাকা জমিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব। তবে টাকা জমান জন্য অবশ্যই টাকা আয় করতে হবে। এক্ষেত্রে টাকা উপার্জনের জন্য অবশ্যই সঠিক এবং হালাল পথ বুঝে নিবেন। এবং আপনি একজন অর্থ সম্পদের মালিক হলে অবশ্যই সমাজে নিজেকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। অন্যথায় আপনার টাকা থাকলেও প্রকৃত অর্থে সেই টাকার কোন মূল্য থাকবে না।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url