ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা - ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণ

ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা এবং ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিকরণ সহ ব্রয়লার সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে ব্লগটিতে আলোচনা করা হবে। বাংলাদেশের মত নিম্ন আয়ের এই দেশে খাদ্য তালিকায় ডিম ও মাংসের চাহিদা পূরণে ব্রয়লার মুরগির চাহিদা সাধারণ মানুষের কাছে অত্যন্ত বেশি। 

ব্রয়লার

কেননা অন্যান্য ডিম এবং মাংসের তুলনায় ব্রয়লার মুরগির ডিম এবং মাংসের দাম সাধারণ মানুষের হাতের নাগালে। চলুন তাহলে এই ব্লগটিতে ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা এবং মাংসের পুষ্টিগুণ সহ বিস্তারিত নানান তথ্য সম্পর্কে দেখে নিন। 

পোস্ট সূচিপত্রঃ ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা - ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণ

ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য তালিকায় পুষ্টির চাহিদা মেটাতে ব্রয়লার মুরগির ডিম বেশ সহজলভ্য। যদিও ব্রয়লার মুরগির ডিম এবং মাংস কিনে খেতে পারে না এমন মানুষের সংখ্যাও রয়েছে। তবে এমন অনেকে রয়েছে যাদের প্রতিদিন নিয়মিত খাওয়ার অভ্যাস রয়েছে ব্রয়লার মুরগির ডিম। যেহেতু ব্রয়লার মুরগি কৃত্রিমভাবে পালন করা হয় এজন্য অনেকর মনে সংশয় থাকে বয়লার মুরগির ডিমে আসলেই কোন উপকারিতা আছে কিনা। তবে আমরা যারা ব্রয়লারের ডিম খাই তাদের সকলের জানা উচিত অন্যান্য ডিমের তুলনায় ব্রয়লারের ডিমেও রয়েছে নানা উপকারিতা। 

প্রথমত চলুন ব্রয়লারের ডিমে থাকা পুষ্টিগুণ সম্পর্কে দেখে নেওয়া যাক। আমাদের অনেকের ধারণা দেশি ডিমের তুলনায় ব্রয়লারের ডিমে পুষ্টির পরিমাণ কম থাকে। তবে এটা সম্পূর্ণ ভুল অন্যান্য ডিমের তুলনায় ব্রয়লারের ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন পাওয়া যায়। এই ডিমে ভিটামিন এ, ডি এবং বি বিদ্যমান। এছাড়াও ব্রয়লারের ডিমে অ্যামিনো এসিড, স্বাস্থ্যকর চর্বি, আয়রন, সেলেনিয়াম পাওয়া যায়। এছারাও সকল প্রকার ডিমের কুসুমে ক্যালোরি এবং কোলেস্টেরল পাওয়া যায় ব্রয়লার মুরগির ডিমের ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। 

অনেক পুষ্টিবিদের মতে ব্রয়লার মুরগির ডিমের এই সকল পুষ্টি উপাদান মানব দেহের জন্য বেশ উপকারী প্রভাব ফেলে। তারা বলেন শরীরিক সুস্থতায় এই ডিমে থাকা পুষ্টি উপাদান গুলোর উপকারিতা রয়েছে অনেক।  ব্রয়লার মুরগির ডিমে থাকা পুষ্টিগুন শরীরের জন্য যে সকল উপকারি প্রভাব ফেলে এর মধ্যে এতে থাকা প্রোটিন আমাদের পেশি ও হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে উপকারী। এছাড়াও এতে থাকা ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তির কার্যকারিতা বাড়ায় এবং ত্বক ও কোষের জন্য উপকারি।

ব্রয়লারের ডিমে থাকা অ্যামিনো এসিড, আয়রন, স্বাস্থ্যকর চর্বি ও সেলেনিয়াম শরীরের হরমোন তৈরিতে কাজ করে মাংসপেশির ক্ষয় রোধ করে। একই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতার শক্তি বৃদ্ধি করে এবং টিস্যু মেরামতেও কার্যকর। সবশেষে ডিমের কুসুমে থাকা ক্যালরী এবং কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় শরীরে ভিটামিন শোষণের কার্যকারিতা বাড়ায়। এ সকল উপকারিতা মিলিয়ে ব্রয়লারের ডিমের উপকারিতা নিয়ে আপনার হয়তো আর কোন সংশয় থাকার কথা না। নিশ্চিন্তে মানবদেহের পুষ্টির চাহিদা মেটাতে বয়লার মুরগির ডিম প্রতিনিয়ত কমপক্ষে একটি বা দুটি করে খেতে পারেন।

ব্রয়লার মুরগির ডিম খেলে কি ক্ষতি হয় 

ব্যাপারটা এমন নয়তো আপনি প্রতিদিন ব্রয়লার মুরগির ডিম খাচ্ছেন এবং ভাবছেন আসলে কোন ক্ষতি হচ্ছে কিনা। কেননা ব্রয়লার মুরগির মাংস এবং ডিম বেশি সংখ্যক মানুষই খাই আবার এটাও মনে করি ব্রয়লার বা পোল্টির মাংস কিংবা ডিম মনে হয় জীবনটা শেষ করে দিবে। আসলে কিন্তু ব্যাপারটা এমন নয় পুষ্টিবিদদের মতে ব্রয়লারের ডিম পুষ্টি সম্মত। আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন একটি কিংবা দুইটি করে ডিম খাওয়া উচিত। তাছাড়া তারা আরো বলেন সুস্থ সবল জীবন যাপনে প্রয়োজনীয় অনেক পুষ্টির যোগান দিতে পারে ব্রয়লারের ডিম। 

তারা আরো যা বলেন, ব্রয়লার মুরগির ডিম খাওয়া ক্ষতি কিনা সাধারণ মানুষের এমনটা ভাবনার মূল কারণ বয়লার মুরগি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে না এই মুরগিকে প্রযুক্তিগতভাবে ওষুধ ব্যবহার করে খুব দ্রুত মোটাজাত করে। তারা এটাও বলে ব্রয়লার মুরগির শরীরের যে সকল হরমোন এবং ওষুধ ব্যবহার করা হয় এর ক্ষতিকর কোনদিক সর্বোচ্চ ডিমের খোসা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তবে তারা ব্রয়লার মুরগির ডিম খাওয়ার ব্যাপারে কিছু ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করতে বলেছে। বিশেষ করে যাদের শরীরে এলার্জি সহ শারীরিকভাবে কোন স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্রয়লার মুরগির ডিম খাবেন না। 

ব্রয়লার মুরগির ডিম খেলে কি প্রেসার বাড়ে

ব্রয়লার মুরগির ডিম খেলে কি প্রেসার বাড়ে এমন তথ্যের অনুসন্ধান অনেকেই করে। বিশেষজ্ঞদের মতে ব্রয়লার মুরগির ডিম খেলে প্রেসার বাড়ে কিনা এটা সম্পূর্ণ আপনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। তারা বলেন মানবদেহে অতিরিক্ত কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হাই ব্লাড প্রেসারের প্রবণতা বেড়ে যেতে পারে। তবে সাধারণত ব্রয়লার মুরগির ডিমে যতটা পরিমাণ কোলেস্টেরল থাকে এতে করে প্রেসারের সমস্যা অনেক বেশি বেড়ে যাওয়ার মত সম্ভাবনা নাও দেখা দিতে পারে। 

যদি কোন ব্যক্তি শারীরিকভাবে উচ্চ প্রেসারের রোগী হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্রয়লার মুরগির ডিম খাওয়া উচিত। যাদের প্রেসার রয়েছে তারা চাইলে ডিমের কুসুম বাদে সাদা অংশ খেতে পারে। এছাড়াও দৈনিক ডিম না খেয়ে সপ্তাহে দুই থেকে তিনটা খেতে পারে। তবে আমাদের মধ্যে যারা শারীরিকভাবে সুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে দৈনিক একটি বা দুটি করে ব্রয়লার মুরগির ডিম খাওয়ার ফলে প্রেসার বেড়ে যাওয়ার তেমন কোন সম্ভাবনা মূলত নেই। অর্থাৎ সুস্থ ব্যক্তিরা শারীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্রয়লার মুরগির ডিম খেতে পারে সন্দেহ ছাড়া।

ব্রয়লার মুরগির ডিম খেলে কি ওজন বাড়ে 

ব্রয়লার মুরগির ডিম খেলে কি ওজন বাড়ে এমন প্রশ্ন হর হামেশাই পাওয়া যায়। আসলে ডিম খেলে যে ওজন বাড়ে বিষয়টা মোটেও এমন নয়। ওজন বাড়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করে সেটি আমাদের প্রথমত বুঝতে হবে। মানবদেহে ওজন বাড়ার কারণ অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে। যদিও ব্রয়লার মুরগির ডিমে ক্যালোরি রয়েছে তবে সকল প্রকার ডিমে একই রকমের ক্যালরি থাকে না। পুষ্টিবিদদের মতে সাধারণত যেকোনো ডিমের সাইজ অনুযায়ী ক্যালরির পরিমান কমবেশি হয়ে থাকে। 

তাদের মতে অতিরিক্ত পরিমাণ ব্রয়লারের ডিম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পেতে পারে। তবে একজন সুস্থ ব্যক্তির দৈনিক এক থেকে দুইটি ব্রয়লারের ডিম খাওয়ার ফলে সাধারণত শরীরের ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। তবে যদি কোন ব্যক্তি ডিমের সঙ্গে অতিরিক্ত ক্যালরি যেমন তেল এবং ঘি দিয়ে ভেজে খায় সেক্ষেত্রে ওজন বৃদ্ধি পেতে পারে। মূলত ডিমে যে ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় তা খাওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণে রাখার সম্বব। তবে খেয়াল রাখবেন শারীরিক পুষ্টির ঘাটতি মিটিয়ে শরীরকে চাঙ্গা রাখতে ডিম সেদ্ধ করে খাওয়া উপযুক্ত।

আরো পড়ুনঃ অনলাইনে কাপড়ের ব্যাবসা করার নিয়ম জানুন বিস্তারিত।

ব্রয়লার মুরগির ডিম খেলে কি এলার্জি বাড়ে

আমাদের দেশে সাধারণ মানুষের খ্যাদের তালিকায় মাংস এবং ডিমের চাহিদা মেটায় বেশিরভাগ ক্ষেত্রে বয়লার মুরগির ডিম এবং মাংস। কেননা সহজলভ্য হওয়ায় নিম্ন শ্রেণীর মানুষের হাতের নাগালে থাকে বয়লার মুরগির ডিম এবং মাংস। অনেকের আবার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে সহজলভ্য বয়লার মুরগির ডিম। তবে যারা নিয়মিত বয়লার মুরগির ডিম খায় তাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে ব্রয়লার মুরগির ডিম খেলে কি এলার্জি বাড়ে। এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে তাদের মধ্যে অনেকেই আবার ব্রয়লার মুরগির ডিম খায়না। 

ব্রয়লার

ব্রয়লার মুরগির ডিম খেলে কি এলার্জি বাড়ে এ নিয়ে বিভিন্ন পুষ্টিবিদদের মতামত হলো ব্রয়লারের ডিম খেলে এলার্জির প্রবণতা দেখা দেওয়ার পেছনে সম্পূর্ন ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। সুস্থ সবল মানুষের শরীরর সাধারণত ব্রয়লার মুরগির ডিম কোন প্রকার এলার্জির প্রভাব সৃষ্টি করে না। তবে যাদের মধ্যে এলার্জির প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে ব্রয়লার মুরগির ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা সবার শরীরে ব্রয়লারের ডিম এলার্জির প্রতিক্রিয়া নাও সৃষ্টি করতে পারে। এজন্য আপনি ব্রয়লারের ডিম খেয়ে দেখতে পারেন এলার্জির প্রতিক্রিয়া হলে খাবেন না।

ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণ 

আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ব্রয়লার মুরগির ডিম এবং মাংস সল্পমূল্যে পুষ্টির চাহিদা মেটানোর এক অনন্য নাম। কেননা অন্যান্য মাংস এবং ডিমের তুলনায় দামে কম হওয়ায় ব্রয়লার মুরগির যেমন চাহিদা রয়েছে ঠিক তেমনি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ব্রয়লার মুরগির ডিমের মত এর মাংস কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ তা নিয়েও থাকে মতবাদ। এব্যাপারে যাদের মতবাদ রয়েছে তাদের জানা প্রয়োজন বয়লার মুরগির ডিমের মতো মাংসেও পুষ্টিগুণ রয়েছে।

বিভিন্ন পুষ্টিবিদদের মতামত অনুযায়ী বয়লার মুরগির মাংসে উচ্চমাত্রায় প্রোটিন, খনিজ, ভিটামিন বি১২, ভিটামিন বি ৬, ভিটামিন বি ৩ পাওয়া যায়। এছাড়াও এই মাংসে পাওয়া যায় ক্যালরি, স্বল্প পরিমাণে ফ্যাট, সেলেনিয়াম, ফসফরাস এবং জিংক এর মত পুষ্টি। আমাদের দেশের শুধু সাধারণ মানুষই নয় প্রায় সকল শ্রেণীর মানুষের কাছে সাশ্রয়ী প্রাণিজ উৎস হিসাবে অত্যন্ত জনপ্রিয় ব্রয়লার মুরগির মাংস। তাছাড়া ব্রয়লার মুরগির মাংসে থাকা এ সকল পুষ্টি উপাদান শরীরের পুষ্টির চাহিদা মিটিয়ে শারীরিক সুস্থতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ব্রয়লার মুরগির মাংসের উপকারিতা 

ইতিমধ্যে ওপরে ব্রয়লার মুরগির মাংস সম্পর্কে ধারণা তুলে ধরা হয়েছে। ব্রয়লার মুরগির মাংসে থাকা পুষ্টিগুণের সঙ্গে উপকারিতা জানার আগ্রহ থাকে অনেকের মধ্যে। আমরা সব সময় একটা ভুল ধারণা নিয়ে থাকি যে বয়লার মুরগির মাংস শরীরের জন্য হয়তো অনেক ক্ষতিকর। কেননা ব্রয়লার মুরগিকে কৃত্রিমভাবে ওষুধ এবং খাবারের মাধ্যমে খুব অল্প সময়ে বাজারজাত করণের জন্য অনেক বড় করা হয়। যারা ব্রয়লার মুরগি প্রতিনিয়ত খাই তাদের সকলের জানা প্রয়োজন বয়লার মুরগির মাংস সুস্থ সবল শরীরের জন্য বিশেষ কোন প্রকার দিরূপ প্রভাব ফেলে না। 

স্বাভাবিকভাবে ব্রয়লার মুরগির মাংস শরীরের জন্য সুস্থতায় ভূমিকা রাখতে পারে। কেননা নিয়মিত পরিমাণমতো বয়লার মুরগির মাংস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমায়, উচ্চমাত্রায় প্রোটিন থাকায় পেশী, হাড় এবং শরীরের কোষ গঠনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও ব্রয়লার মুরগির মাংস সহজে হজম হয় অর্থাৎ সহজপত্য খাদ্যের তালিকায় পড়ে। শারীরিক সুস্থতার বাইরে যে সকল উপকারিতা পাওয়া যায় এগুলো হলো এই মুরগির মাংসের দাম সকল মাংসের তুলনায় সহজলভ্য, একই সঙ্গে বিভিন্নভাবে খাদ্য উপযোগী। 

ব্রয়লার মুরগির মাংসের ক্ষতিকর দিক কোনগুলো 

বয়লার মুরগির ডিমের উপকারিতা সহ মাংসের পুষ্টিগুণ এবং উপকারিতার বেশ তথ্যই আর্টিকেলটির উপরে তুলে ধরা হয়েছে। বয়লার মুরগির মাংসের উপকারিতার পাশাপাশি বেশ কিছু ক্ষতিকর দিক তথা অপকারিতা রয়েছে। সাধারণত পুষ্টিবদদের মতে সুস্থ দেহে মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগির মাংস খাওয়ার ফলে ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া শারীরিক কিছু স্বাস্থ্য সমস্যায় বয়লার মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। 

যাদের শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মাংস ক্ষতিকর প্রভাব বা অপকারী হতে পারে। এক কথায় আপনার যদি বড় ধরনের কোন প্রকার স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস তৈরি করা উচিত। ব্রয়লার মুরগি বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে প্রসেসিং এবং রান্নার সমস্যার কারণে। কেননা অতিরিক্ত চর্বিযুক্ত বয়লার মুরগি, এবং এর চামড়া সহ বেশি পরিমাণে তেল মসলায় রান্না হলে শারীরিকভাবে ক্ষতিকর প্রভাব দেখা দেওয়ার প্রবণতা আসতে পারে।  

নিয়মিত ব্রয়লার মুরগির মাংস খাওয়া কতটা নিরাপদ

আর্টিকেলটির শুরু থেকে উপরের অংশ পর্যন্ত ব্রয়লার মুরগির ডিম এবং মাংসের উপকারিতা সম্পর্কে নানান ধারণা উপস্থাপন করা হয়েছে। উপরের বিভিন্ন অংশে ব্রয়লার মুরগির ডিম এবং মাংসের উপকারিতা পুষ্টিগুণ এবং ক্ষতিকর কিছু প্রভাব বা অপকারিতা সম্পর্কে তুলে ধরা হয়েছে। উপরের অংশগুলোতে বলা হয়েছিল পুষ্টিবিদদের মতে ফার্মের ডিম খাওয়া অনেকটা নিরাপদ তবে নিরাপদ ফার্মের মাংস নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই উৎপাদিত খামারের স্বাস্থ্যবিধি এবং মাংস প্রসেস এর ব্যাপারে সতর্কতা জরুরী। 

ব্রয়লার

অর্থাৎ নিরাপদ ব্রয়লার মুরগির মাংস খেতে উপযুক্ত নিরাপদ খামার ব্যবস্থাপনায় উৎপাদিত মুরগি হতে হবে। মাংস প্রসেস এবং সংরক্ষণ ব্যবস্থাপনার সঠিক নিয়ম মেনে করতে হবে। এক্ষেত্রে বিশ্বস্ত মুরগির দোকান থেকে মুরগি কিনুন এবং রান্নার ক্ষেত্রে মাংসের অতিরিক্ত চর্বি এবং চামড়া এড়িয়ে চলুন। জানা সত্ত্বে কোন প্রকার ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আক্রান্ত মুরগি অতিরিক্ত স্বল্পমূলে কেনা থেকে বিরত থাকুন। কেননা স্বল্প মূল্যের এই প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে অসতর্ক হওয়ার কোন উপায় নেই। এখানে আপনার সতর্কতাই সঠিক এবং নিরাপদ ব্রয়লার মুরগির মাংস নিশ্চিত করতে পারে। 

আরো পড়ুনঃ টাকা জমানোতে বিশ্বস্থ ব্যাংকিং সেবা সম্পর্কে জানুন এখানে।

উপসংহার। ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা - ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণ 

আর্টিকেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ব্রয়লার মুরগির ডিমের উপকারিতা, ব্রয়লার মুরগির ডিম খেলে কি ক্ষতি হয়, ব্রয়লার মুরগির ডিম খেলে কি প্রেসার বাড়ে, ব্রয়লার মুরগির ডিম খেলে কি ওজন বাড়ে এবং ব্রয়লার মুরগির ডিমে এলার্জি হয় কিনা সে ব্যাপারে বলা হয়েছে। এছাড়াও ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণ, ব্রয়লার মুরগির মাংসের উপকারিতা, ব্রয়লার মুরগির মাংসের ক্ষতিকর দিক কোনগুলো এবং সবশেষে ব্রয়লার মুরগির মাংস খাওয়া কতটা নিরাপদ সেই সম্পর্কেও উপস্থাপন করা হয়েছে। 

আমরা যারা সহজলভ্য এই ব্রয়লার মুরগির সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই উপরোক্ত সকল বিষয়ে ধারণা রাখা সহ সতর্কতার ক্ষেত্রে কোন প্রকার অবহেলা চলবে না। কেননা সব সময় আমাদের মাথায় রাখা উচিত খাদ্য তালিকায় সতর্কতাই শারীরিক সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url