বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ ২০২৪ - জনসংখ্যায় বড় কয়েকটি দেশ

এই আর্টিকেলটিতে বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ ও জনসংখ্যায় বড় এমন কয়েকটি দেশ সহ প্রয়োজনীয় বেশ কিছু তথ্য সম্পর্কে আলোচনা করা হবে। পৃথিবীর ৭ টি মহাদেশে মোট দেশের সংখ্যা নিয়ে অনেকের মধ্যে কিছুটা দ্বিমত লক্ষ করা যায়। 

বড়
তবে আপনার জানা উচিত পৃথিবীতে মোট ২ শতাধিকের চেয়েও বেশি দেশ রয়েছে। এই সকল দেশের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আয়তনে অনেক বড়। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশ ও জনসংখ্যায় বড় কয়টা দেশ সহ বিস্তারিত নানা তথ্য।

পোস্ট সূচিপত্রঃ বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ ২০২৪ - জনসংখ্যায় বড় কয়েকটি দেশ

বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ ২০২৪

আমরা হয়তো সকলেই জানি বিশ্বের মোট স্থলভাগকে সাতটি মহাদেশে বিভক্ত করা হয়েছে। বিশ্বের এই মহাদেশ গুলোতে মোট দেশের সংখ্যা কত এটা নির্দিষ্ট করে বলা একটু জটিল ব্যাপার। কেননা জাতিসংঘের তথ্যমতে তাদের সদস্যভুক্ত দেশের সংখ্যা বিশ্বে মোট ১৯৩ টি। এছাড়াও হলি সিটি বা ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন দেশ দুটিকে তারা পর্যবেক্ষণ করে তবে এই দুটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। এর বাইরেও আরো কয়েকটা দেশ রয়েছে যেগুলো পূর্বে জাতিসংঘের তালিকাভুক্ত ছিল বর্তমানে তালিকাভুক্ত নয়। 

অন্যদিকে বিশ্বে আরও বেশ কয়েকটা দেশ নিজেদেরকে স্বাধীন সর্বভৌম দেশ হিসেবে দাবি করে। সব মিলিয়ে বিশ্বের দেশের সংখ্যা ১৯৩,১৯৫, ১৫৭ কিংবা ২০৬ টি। অর্থাৎ বিশ্বে মোট দেশের সংখ্যা নিয়ে অনেকের মধ্যে বেশ মতবাদ রয়েছে। বিশ্বের এই সমস্ত দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আয়তনের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনেক বড় জায়গা জুরে বিস্তৃত।

বিশ্বের এই বড় দেশগুলোর মধ্যে প্রথম ২০ টি দেশের নাম এবং আয়তন সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকের মধ্যে। আমাদের মধ্যে যাদের বড় ২০ টি দেশ সম্পর্কে জানার আগ্রহ রয়েছে তারা নিচে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। আর্টেকিলটিতে নিচে বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ এগুলা কোন মহাদেশে অবস্থিত এবং আয়তন কত তা তালিকাভুক্ত করা হল। 

ক্রমিক নং বড় দেশগুলার নাম মহাদেশের নাম আয়তন
রাশিয়া ইউরোপ+এশিয়া ১,৭০,৭৫,৪০০ বর্গ কিমি
কানাডা উত্তর আমেরিকা ৯৯,৮৪,৬৭০ বর্গ কিমি
চিন এশিয়া ৯৭,৯৬,৯৬১ বর্গ কিমি
যুক্তরাষ্ট উত্তর আমেরিকা ৯৩,৭২,৬১০ বর্গ কিমি
ব্রাজিল দক্ষিণ আমেরিকা ৮৫,১০,৩৪৬ বর্গ কিমি
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ৭৬,৯২,০২৪ বর্গ কিমি
ভারত এশিয়া ৩২,৮৭,৫৯০ বর্গ কিমি
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা ২৭,৮০,৪০০ বর্গ কিমি
কাজাখস্তান এশিয়া ২৭,২৪,৯০০ বর্গ কিমি
১০ আলজেরিয়া আফ্রিকা ২৩,৮১,৭৪১ বর্গ কিমি
১১ ডি আর কঙ্গো আফ্রিকা ২৩,৪৫,৪০৯ বর্গ কিমি
১২ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ২১,৬৬,০৮৪ বর্গ কিমি
১৩ সৌদি আরব এশিয়া ২১,৪৯,৬৯০ বর্গ কিমি
১৪ মাক্সিকো উত্তর আমেরিকা ১৯,৭২,৫৫০ বর্গ কিমি
১৫ ইন্দোনেশিয়া এশিয়া ১৯,০৪,৫৬৯ বর্গ কিমি
১৬ সুদান আফ্রিকা ১৮,৮৬,৬০১ বর্গ কিমি
১৭ লিবিয়া আফ্রিকা ১৭,৫৯,৫৬১ বর্গ কিমি
১৮ ইরান এশিয়া ১৬,৪৮,১৯৫ বর্গ কিমি
১৯ মঙ্গোলিয়া এশিয়া ১৫,৬৪,১১৬ বর্গ কিমি
২০ পেরু দক্ষিণ আমেরিকা ১২,৮৫,২১৬ বর্গ কিমি

জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দেশ 

আর্টিকেলটিতে বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ সম্পর্কে তালিকাভুক্ত করা হয়েছে। বিশ্বের এই বড় দেশগুলোর মধ্যে এমন অনেক দেশ রয়েছে যেগুলো জনসংখ্যায় অনেক ছোট দেশে তুলনায় নিচের সারিতে রয়েছে। আবার এমন অনেক ছোট দেশ রয়েছে যেগুলোর জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি। অনেকেরই জনসংখ্যায় সবচেয়ে বড় ১০ টি দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে। আর্টিকেলটিতে এই পর্বে জনসংখ্যার বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দেশ তালিকাভুক্ত করা হলো। 

ক্রমিক নং দেশের নাম জনসংখ্যার পরিমান
ভারত ১৪৬,৭৯,৭৩,হাজার প্রায়
চিন ১৪০,৮২,৮০,হাজার প্রায়
যুক্তরাষ্ট ৩৪,৯০,৫৩,হাজার প্রায়
ইন্দোনেশয়া ২৮,৮৩,৩৯,হাজার প্রায়
পাকিস্তান ২৫,৯২,৯৯,হাজার প্রায়
ব্রাজিল ২১,৩৫,৬২ হাজার প্রায়
নাইজেরিয়া ২৪,২৬,৪৪ হাজার প্রায়
বাংলাদেশ ১৮,৮১,৬৭,হাজার প্রায়
রাশিয়া ১৪,৩০,২৭ হাজার প্রায়
১০ মেক্সিকো ১৩,৩২,১৬ হাজার প্রায়

বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি

বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এ নিয়ে অনেকের মধ্যে কৌতুহল দেখা যায়। বিশ্বে মোট দেশের সংখ্যা সম্পর্কে আর্টিকেলটির শুরুতে আলোচনা করা হয়েছিল। বিশ্বের এই দেশগুলোর মধ্যে কিছু দেশ রয়েছে বড় আবার কিছু দেশ অনেক ছোট। বিশ্বের এই ছোট দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। অর্থাৎ ভ্যাটিকান সিটি আয়তনের দিক থেকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম জায়গা জুরে বিস্তৃত। 

ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশে অবস্থিত তবে এটি জাতিসংঘের তালিকাভুক্ত দেশ নয়। তবে ভ্যাটিকান সিটি বিশ্বের স্বাধীন এবং সর্বভৌম দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে। ভ্যাটিকান সিটি এতটাই ছোট যার আয়তন মাত্র ০. ৪৯ বর্গ কিলোমিটার বা ১৯ বর্গমাইল। তবে আপনি অবাক হবেন ভ্যাটিকান সিটি মূলত ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত। শুধু আয়তনেই নয় ভ্যাটিকান সিটির দেশটি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের তালিকার উপরের সারিতে রয়েছে। 

বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ কোনটি 

সাধারণত যে সকল দেশের জনসংখ্যার বড় অংশ ইসলাম ধর্মের অনুসারী সে সকল দেশকে মুসলিম দেশ হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন তথ্য মতে পাওয়া যায় বিশ্বে মোট মুসলিম দেশের সংখ্যা ৫৭ টির থেকেও বেশি।এই সকল মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ছোট মুসলিম দেশ হিসেবে বিবেচনা করা হয় মালদ্বীপকে। আপনি হয়তো নাও জানতে পারেন মালদ্বীপ দেশটি সর্বমোট ১১৯২ টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এজন্য মালদ্বীপকে দ্বীপরাষ্ট্র হিসেবেও ধরা হয়। 

মালদ্বীপের এতগুলো দ্বীপের মধ্যে মোট ২০০ টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে। ২০২৬ সালের তথ্য মতে মালদ্বীপে মোট জনসংখ্যার পরিমাণ ৫ লাখের চেয়েও কিছুটা বেশি। মোট এই জনসংখ্যার প্রায় শতভাগ মুসলিম ধর্মালম্বীর। আপনি হয়তো জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে ছোট মুসলিম দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ মালদ্বীপে অবস্থিত। সব মিলিয়ে মালদ্বীপের প্রায় চার হাজারের বেশি মসজিদ রয়েছে বলে যানা যায়।  

আরো পড়ুনঃ রাশিয়া কোন মহাদেশে অবস্থিত - রাশিয়া দেশ কেমন?

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি 

সবচেয়ে ছোট মুসলিম দেশের সম্পর্কে কিছুটা ধারণা উপরে ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর্টিকেলটির এই পর্বে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এ ব্যাপারে তুলে ধরা হবে। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকার শীর্ষে রয়েছে কাজাখস্তান। কাজাকাস্থান দেশটি মূলত এশিয়া মহাদেশে অবস্থিত তবে এই দেশের কিছু অংশ ইউরোপের মধ্যে পড়ে। আয়তনের দিক থেকে পৃথিবীর বড় দেশের তালিকায় নবম স্থানে রয়েছে এই দেশ। 

বড়

কাজাখস্তান দেশটির মোট আয়তন ২৭ লক্ষ ২৪ হাজার ৯০০ বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম এই দেশে মোট জনসংখ্যা পরিমাণ প্রায় ২ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার। বিশ্বের বড় এই মুসলিম দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেকটাই কম। জনসংখ্যার দিক থেকে এই দেশ বিশ্বের ৬২ তম স্থানে রয়েছে।  কাজাখস্তানের মোট এই জনসংখ্যার প্রায় ৭০% মুসলিম ধর্মালম্বীর। 

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি 

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ সম্পর্কে জেনেছেন এবারে জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এ ব্যাপারে জেনে নিন। পৃথিবীর মোট মুসলিম দেশগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটির চেয়েও বেশি। পৃথিবীর এই মোট মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বাস করে ইন্দোনেশিয়ায়। আপনি হয়তো জেনে থাকবেন বিশ্বের জনবহুল দেশের মধ্যে ইন্দোনেশিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। 

স্বাভাবিকভাবে ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ কেননা এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মের অনুসারী। ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত এবং মোট জনসংখ্যার পরিমাণ ২৮ কোটি ৮৩ লক্ষ ২৯ হাজার প্রায়। ইন্দোনেশিয়ার মোট এই জনসংখ্যার প্রায় ২৪ কোটি মুসলিম ধর্মালম্বির। মোট জনসংখ্যার প্রায় ৮৭% মুসলমান। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১৩ শতাংশই ইন্দোনেশিয়ায় বসবাস করেন।

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি 

এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা ৪৮ টি। তবে অনেক সময় এশিয়া মহাদেশের দেশের সংখ্যা ৪৯ টি ধরা হয়। কেননা বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত। তবে রাশিয়ার মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশের বসবাস এবং রাজধানী ইউরোপ মহাদেশে অবস্থিত। যদি রাশিয়া দেশকে এশিয়া মহাদেশের দেশ হিসেবে ধরা হয় তাহলে রাশিয়া এশিয়ার সবচেয়ে বড় দেশ। 

তবে বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়াকে এশিয়ার দেশ হিসেবে গণ্য করা হয় না। এক্ষেত্রে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হিসেবে বিবেচনা করা হয় চীন দেশকে। চীন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ যার আয়তন ৯৭ দক্ষ ৮৪ হাজার ৯১৬ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। শুধু আয়তনে নয় চিনে রয়েছে বিপুল পরিমাণে জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যার জনসংখ্যা প্রায় ১৪০ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার প্রায়। 

এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি 

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ সম্পর্কে ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে। এশিয়ার দেশের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। অনেকেরই এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি এ ব্যাপারে জানার আগ্রহ থাকে। আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হিসেবে ধরা হয় মালদ্বীপকে। মালদ্বীপ দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার অবস্থিত। এই দেশের আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার বা ১২০ বর্গমাইল। 

মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র যেটি ভারত মহাসাগরের অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত। মালদ্বীপ দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দেশ। এই এদেশে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের নীল জলরাশি উপভোগ করার জন্য ভিড় জামায়। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হলেও অর্থনৈতিক দিক থেকে মালদ্বীপ দেশটি এশিয়ার অন্যান্য কিছু দেশের তুলনায় অনেকটা এগিয়ে। 

আরো পড়ুনঃ পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে বিস্তারিত জানুন।

জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি 

জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি এমন তথ্যের অনুসন্ধান করেন অনেকে। আর্টিকেলটিতে ইতিপূর্বেই বলা হয়েছে আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। জনসংখ্যার বিবেচনায় মালদ্বীপ এশিয়ার দ্বিতীয় ছোট রাষ্ট্র তবে জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ ব্রুনাই। ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ইসলামিক দেশ। ব্রুনাই এর আয়তন ৫৭৭৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার প্রায়। 

বড়

ব্রুনাই দেশটি খুবই শান্তিপূর্ণ দেশ এই দেশের রাজধানীর নাম সেরি বেগাওয়ান। জনসংখ্যায় এশিয়ার ছোটদেশ হলেও ব্রুনাইতে প্রচুর খনিজ তেল এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ রয়েছে। ব্রুনাই দেশটির জনসংখ্যার গড় বয়স ৩০ বছর। অন্যদিকে মালদ্বীপ জনসংখ্যার বিবেচনায় এশিয়ার দ্বিতীয় ছোট দেশ। মালদ্বীপের জনসংখ্যা ২০২৬ সালের তথ্য মতে প্রায় ৫ লক্ষ ৩১ হাজারের চেয়ে কিছুটা বেশি। 

উপসংহার। বিশ্বের সবচেয়ে বড় ২০ টি দেশ ২০২৪ - জনসংখ্যায় বড় কয়টি দেশ 

এই আর্টিকেলটিতে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশ, জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ, বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি, বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ কোনটি ও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি, এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি এবং জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি এমন তথ্য সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। 

পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এবং এই মহাদেশ গুলোর রয়েছে প্রায় দুই শতাধিকের চেয়েও বেশি দেশ। বিশ্বের এই সকল দেশের বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে যার মধ্যে মুসলিম ধর্মালম্বির সংখ্যাও কোন অংশে কম নয়। আজকের এই আর্টিকেলটিতে উল্লেখিত সকল প্রয়জনীয় তথ্য যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আর্টিকেলটি শেয়ার করে দিতে ভুলবেন না। 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url