রাশিয়া কোন মহাদেশে অবস্থিত - রাশিয়া দেশ কেমন

রাশিয়া কোন মহাদেশ অবস্থিত রাশিয়া দেশ কেমন সম্পূর্ণ তথ্য জানুন এই ব্লগে। রাশিয়া মূলত একটি আন্তঃমহাদেশীয় দেশ এটি এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশেই অবস্থিত। যার ভৌগোলিক অবস্থান উত্তর এশিয়া এবং পূর্ব ইউরোপ। 

রাশিয়া

দেশ হিসেবে রাশিয়া প্রাকৃতিক সৌন্দর্য সহ খনিজ সম্পদে ভরপুর এবং হিম শীতল জলবায়ুর দেশ। এছাড়াও রাশিয়াকে বিশ্বের বৃহত্তম ক্ষমতাধর দেশগুলোর তালিকায় রাখা যায়। চলুন তাহলে রাশিয়া সম্পর্কে কিছু প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নিন। 

পোস্ট সূচিপত্রঃ রাশিয়া কোন মহাদেশে অবস্থিত - রাশিয়া দেশ কেমন

রাশিয়া কোন মহাদেশে অবস্থিত 

রাশিয়া সরকারিভাবে যেটাকে রুশ ফেডারেশন নামে বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া যেটা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার একটি দেশ। রাশিয়ার সবথেকে বড় অংশ এশিয়া মহাদেশের হলেও এই দেশের অধিকাংশ মানুষই রাজধানী মস্কোতে বসবাস করেন যেটা ইউরোপীয় অংশে অবস্থিত।  ১৯৯১ সালে রাশিয়া আলাদা পৃথক দেশ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায়। একই সঙ্গে এ সময় থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পাঁচটি দেশের তালিকায় রাশিয়ার জায়গা রয়েছে। 

জাতিসংঘের বিভিন্ন নিরাপত্তা পরিষদ সহ গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থায় রাশিয়া কাজ করে এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষা মিশনে তাদের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাশিয়া যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় দেশ এজন্য এ দেশের আশপাশের আরো ১৪ টি দেশের সঙ্গে সংযুক্ত। রাশিয়ার সঙ্গে সংযুক্ত দেশগুলো যেমন উত্তর-পশ্চিমে নরওয়ে,   ফিনল্যান্ড, এস্তীনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড পশ্চিমে রয়েছে বেলারুশ ও ইউক্রেন, দক্ষিণের রয়েছে জর্জিয়া, আজারবাইজা, কাজাখস্থান, চী্ন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়া। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সীমান্ত বোরিং সাগরের খুবই নিকটবর্তী জায়গা। 

রাশিয়া দেশ কেমন 

রাশিয়া কোন মহাদেশ অবস্থিত এ ব্যাপারে ইতিমধ্যেই কিছু তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়া দেশ কেমন অর্থাৎ এদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তুলে ধরা হবে। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া এ দেশ পৃথিবীর মোট আবাসস্থলের এক অষ্টমাংশ দখল করে আছে। রাশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে ইউরোপ মহাদেশের ভূখণ্ডের অবস্থিত। রাশিয়ার আবহাওয়া বছরের বারো মাস হিম শীতল। পৃথিবীর নবম জনবহুল দেশ রাশিয়া ২০২৬ সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ১৪৩ থেকে ১৪৬ মিলিয়নের মধ্যে। 

দেশটির মোট আয়তন যেহেতু সবচেয়ে বড় এবং দুই মহাদেশ অবস্থিত। সেক্ষেত্রে দেশটির সর্বমোট আয়তনে তুলনায় জনসংখ্যার পরিমাণ খুবই কম। তবে এদেশের মোট জনসংখ্যার অনেক বড় একটি অংশ ইউরোপীয় অংশে বসবাস করেন। রাশিয়ায় ভূ প্রাকৃতিক পরিবেশ ধারা বিরাজমান এবং দেশটি উড়াল পর্বতমালা দ্বারা এশিয়া এবং ইউরোপ কে বিভক্ত করেছে। রাশিয়ায় বনভূমি, সমভূমি এবং কামচাটকায় আগ্নেয়গিরি রয়েছে। ফেডারেল প্রজাতন্ত্রের এই দেশ ২১ টি প্রজাতন্ত্র, ছয়টি ক্রাই অঞ্চল সহ বিভিন্ন প্রশাসনিক ইউনিটে বিভক্ত। রাশিয়া দেশ হিসেবে বহু ধর্মালম্বী এবং সংস্কৃতিতে সমৃদ্ধশীল দেশ।

রাশিয়া বাংলাদেশ থেকে কত গুন বড়। রাশিয়ার আয়তন কত 

রাশিয়ার অবস্থান এটি কেমন দেশ এ ব্যাপারে কিছুটা ধারণা হয়তো আপনি পেয়েছেন। আপনি যদি জানতে চান রাশিয়া বাংলাদেশ থেকে কত গুণ বড় সেক্ষেত্রে রাশিয়ার আয়তন কত তা জানাও জরুরী। আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬ হাজার ৯৮০ বর্গমাইল । অন্যদিকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ এ ব্যাপারে ব্লগটিতে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এই দেশের মোট আয়তন প্রায় ১,৭০,৭৫,৪০০ বর্গ কিলোমিটার বা প্রায় ৬৬ লক্ষ বর্গমাইল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার থেকে প্রায় দুই গুন বড় রাশিয়া। 

রাশিয়ার আয়তন সম্পর্কে ধারণা তো পেয়েছেন এবারে বাংলাদেশের সঙ্গে এর তুলনা করাটা খুব সহজ। সাধারণ হিসেবে অনুযায়ী রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় ১১৫ গুন বড়। ২০২৬ সালের তথ্য মতে রাশিয়ার থেকে বাংলাদেশ ক্ষুদ্রতম দেশ হলেও জনসংখ্যার দিক থেকে অনেকটা এগিয়ে। রাশিয়া জনসংখ্যা প্রায় ১৪ কোটি ৬০ লক্ষ এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি। আয়তন অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশ ১৪০০ জনের ও বেশি মানুষ বসবাস করেন। অন্যদিকে রাশিয়ার আয়তন অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯ থেকে ১০ জন মানুষ বসবাস করে। 

রাশিয়া কাজের জন্য কেমন দেশ। রাশিয়া কোন কাজের বেতন কত

রাশিয়া কোন মহাদেশে অবস্থিত কেমন দেশ বাংলাদেশ থেকে কত গুন বড় আপনার কাছে হয়তো ব্যাপারটা পরিষ্কার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাশিয়ায় কাজের জন্য কর্মীর নিয়ে থাকে প্রতি বছর। অনেকে আবার রাশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার আগে কাজের জন্য কেমন দেশ রাশিয়া কোন কাজে বেতন কত এমন তথ্যের সন্ধান খোঁজেন। রাশিয়ায় ২০২৬ সালে পূর্বাভাস অনুযায়ী নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, তথ্য ও প্রযুক্তিগত ডেভলপারের চাহিদা অনেক বেশি। এছাড়াও লজিস্টিক, স্বাস্থ্য সেবা, ড্রাইভিং, বিভিন্ন রেস্টুরেন্ট এর কাজ এবং কৃষি কাজেরও বেশ চাহিদা রয়েছে।

আরো পড়ুনঃ পৃ্থিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে জানুন এখানে।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজে দক্ষ কর্মীর বিপুল চাহিদা রয়েছে এদেশে। সাধারণত দক্ষতার উপরে ভিত্তি করে কর্মীর বেতন নির্ধারণ করা হয়। তবে একজন সাধারণ শ্রমিক মাসে প্রায় ৫০০ থেকে ৭০০ ডলার আয় করতে পারে। যেকোনো কাজের দক্ষ শ্রমিক, দক্ষ টেকনিশিয়ান তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন প্রদান করা হয়। ২০২৬ সালের তথ্য অনুযায়ী কর্মীদের গড় মাসিক বেতন প্রায় রাশিয়ান টাকার ১০৪, ১৫৮ রুবেল বা ১,২০৮$ মার্কিন ডলার। যা অন্যান্য দেশের তুলনায় খুব একটা কম নয়। যেমন এদেশে কর্মির চাহিদা ঠিক তেমনি বেতন বেশ ভালো। 

 বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে 

রাশিয়া কাজের জন্য কেমন দেশ এদেশে কাজের চাহিদা এবং কাজের বেতন সম্পর্কে ইতিমধ্যে বলা হয়েছে। বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে এই পর্বে এমন তথ্য জানুন। সাধারণত বেশিরভাগ মানুষ বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যেতে দালালের মাধ্যম ব্যবহার করে। আপনি যদি বাংলাদেশ থেকে রাশিয়া দালালের মাধ্যমে যেতে চান বিভিন্ন এজেন্সি সহ সর্বমোট ৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এবং আপনি যদি সরকারিভাবে রাশিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণ ৫ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। রাশিয়ায় যাওয়ার ভিসার ধরন অনুযায়ী খরচ কম-বেশি হতে পারে। 

রাশিয়া

তবে আপনি যদি স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসায় যেতে চান সেক্ষেত্রে খরচ কিছুটা কম। আপনি খুব সহজে টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসায় রাশিয়া যেতে পারবেন। কোন ধরনের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে। আপনি কোন কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেই কাজে ধরন অনুযায়ী টাকার পরিমাণ কম বেশি হয়। তাছাড়া আপনার পরিচিত কোন জনের মাধ্যমে ভিসা পেলে খরচ তুলনামূলক কমাতে পারেন। আপনি যদি সরকারি বোয়েসেলের মাধ্যমে রাশিয়া যেতে পারেন তাহলে খরচ কম এবং কাজের ভালো সুযোগ রয়েছে। 

বাংলাদেশ থেকে রাশিয়া কত কিলোমিটার 

পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া যেতে কত টাকা লাগে এমন কিছু ধারনা ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে রাশিয়া কত কিলোমিটার দূরত্বে অবস্থিত এমন তথ্য উপস্থাপন করা হবে। আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের দেশ এবং রাশিয়ার সবচেয়ে বড় অংশই এশিয়া মহাদেশে অবস্থিত। এদিকে বাংলাদেশের ভৌগলিক অবস্থান দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র যার আশপাশে ভারত দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। অন্যদিকে রাশিয়ার উত্তরাঞ্চল এশিয়া মহাদেশ অবস্থিত এবং পশ্চিম অংশে ইউরোপ। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যবর্তী অংশে চীন এবং মধ্য এশিয়ার বেশ কিছু দেশ অবস্থিত। 

আপনি বাংলাদেশ থেকে সড়ক পথে রাশিয়া যেতে চাইলে দূরত্ব হবে ৭২৫৯.৮ কিলোমিটার। এছাড়াও আপনি যদি বিমান পথে যেতে চান তাহলে এর দূরত্ব হতে পারে বিমানের রুট অনুযায়ী ৪৩৫৬ কিলোমিটার থেকে ৫৫৪৯ কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ থেকে রাশিয়া বিমানে যেতে চাইলে সাধারণত ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এত অল্প পথের জন্য এত বেশি সময় লাগার কারণ হলো সরাসরি বাংলাদেশ থেকে কোন ফ্লাইট নাই। এজন্য বাংলাদেশ থেকে রাশিয়া যেতে হলে দুবাই, দোহা বা ইস্তাম্বুলের মত দেশের বিমানবন্দর থেকে কানেক্টিং ফ্লাইটে যেতে হবে। বিশেষ করে সময়টা মূলত যাত্রা বিরতির উপর নির্ভর করে। 

রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে 

রাশিয়া এশিয়া এবং ইউরোপ মহাদেশের দেশ যা প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ভূমি। পৃথিবীর সবচেয়ে বড় এই দেশে কাজের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান অনেকে। রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের জন্য প্রথমে সেদেশে আপনি কি কাজ করবেন সেটা নিশ্চিত করা প্রয়োজন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সহ আপনার চাকরি খুবই জরুরী। একই সঙ্গে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার পাসপোর্টটি নির্ধারিত অবস্থানের পরবর্তীতে ৬ মাসের জন্য বৈধ কিনা। প্রয়োজনীয় নথির সঙ্গে আবেদনপত্র জমা দিয়ে অপেক্ষা করুন এবং ভাইবা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। 

রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে, মেডিকেল ফি, ভিসা প্রসেসিং খরচ, এম্বাসির ফি প্রদান ইত্যাদি আনুষঙ্গিক প্রয়োজনীয় খরচ মিলিয়ে ১ লক্ষ পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে ভিসার এই খরচ ইভেন্টেশন লেটার সংগ্রহের উপর ভিত্তি করে কমবেশি হতে পারে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়া যেতে চান। সেক্ষেত্রে সম্পন্ন খরচ সরকারিভাবে ৫ থেকে ৬ লক্ষ টাকা বা তার কিছুটা বেশি লাগতে পারে। বেসরকারিভাবে কনস্ট্রাকশন, প্যাকেজিং, ক্লিনার, ড্রাইভিং ইত্যাদি দালালের মাধ্যমে ওয়ার্ক পারমির ভিসায় সম্পূর্ণ খরচ হতে পারে ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা।

রাশিয়ায় কি কি কাজ আছে। রাশিয়ার সর্বনিম্ন বেতন কত 

রাশিয়া কোন মহাদেশ অবস্থিত একই সঙ্গে রাশিয়ার বেশ কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ব্লকটিতে ইতিপূর্বে বলা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর পাঁচটি দেশের তালিকায় রাশিয়ার নাম রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় এই দেশে বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি, প্রকৌশলী, স্বাস্থ্য সেবা, উৎপাদন শিল্প এবং লজিস্টিক কাজের চাহিদা ব্যাপক। এছাড়াও দক্ষ শ্রমিক, টেকনিশিয়ান, কৃষিকাজ, গার্মেন্টস কর্মী, রেস্টুরেন্ট ওয়েটার ইত্যাদি কাজের বেশ চাহিদা আছে। রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১ বছর পরবর্তীতে এটি নবায়নযোগ্য। রাশিয়ায় একজন দক্ষ শ্রমিক ভালো বেতন পেতে পারে।

রাশিয়া
রাশিয়ায় কি কি কাজ আছে, রাশিয়ার সর্বনিম্ন বেতন কত। রাশিয়ার ভিসার বেশ কিছু কাজের সম্পর্কে জেনেছেন এ সকল কাজে রাশিয়া যাওয়ার জন্য অবশ্যই আগে থেকে কাজ নিশ্চিত করে নিতে হবে। আপনি যদি কোন দক্ষতার সাথে সেই কাজের জন্য যেতে পারেন অর্থাৎ একজন দক্ষ কর্মী হিসেবে কাজ করলে ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা বেতন পাওয়া সম্ভব। এছাড়াও একজন সাধারন কর্মী সর্বনিম্ন ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারে। রাশিয়ায় দৈনিক ৮ কর্ম ঘন্টা কাজের সময় থাকে তবে ওভার টাইমের সুযোগ রয়েছে। রাশিয়ায় সর্বনিম্ন বেতন কাজের ধরন এবং অঞ্চলভেদে কিছুটা ভিন্ন হতে পারে।

রাশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা 

রাশিয়া কোথায় অবস্থিত কাজের চাহিদা, কাজের বেতন, কোন ধরনের কাজ পাওয়া যায় এ সকল তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা এমন তথ্য জানার আগ্রহ থাকে অনেকেরই। আপনি যদি এদেশে যাওয়ার প্রতি আগ্রহ বোধ করেন সেক্ষেত্রে তো কথাই নেই। প্রয়োজনীয় সকল তথ্যের পাশাপাশি টাকার মান যাচাই করে নিন। নিচে রাশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা টেবিল আকারে তুলে ধরা হলো।

আরো পড়ুনঃ নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত-নিউজিল্যান্ড দেশ পরিচিতি।

রাশিয়ান রুবল বাংলাদেশী টাকা
১ রুবল ১.৫৭ টাকা
৫ রুবল ৭.৮৫ টাকা
১০ রুবল ১৫.৭ টাকা
২০ রুবল ৩১.৪ টাকা
৫০ রুবল ৭৮.৫ টাক

উপসংহার। রাশিয়া কোন মহাদেশ অবস্থিত - রাশিয়া দেশ কেমন 

রাশিয়া কোন মহাদেশ অবস্থিত, রাশিয়া দেশ কেমন, জনসংখ্যা, কাজের বেতন, কত দূরে অবস্থিত ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে তুলে ধরা হয়েছে। আমাদের বাংলাদেশের অনেক মানুষই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিদেশে পাড়ি জমায়। আজকের এই ব্লগটিতে রাশিয়া সম্পর্কে অনেক ধরনের তথ্যই তুলে ধরা হয়েছে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়া যেতে চান সেক্ষেত্রে প্রয়োজনীয় সঠিক কাগজপত্র এবং সঠিক এম্বাসির মাধ্যমে ভিসা প্রসেসিং করুন। স্বাভাবিকভাবে রাশিয়ায় একজন দক্ষ শ্রমিক বেশ ভালো মানের বেতন পেতে পারেন। যাইহোক এতক্ষণ আমাদের ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url