ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় - ফ্রিল্যান্সিং কি
এই ব্লগটিতে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় এবং ফ্রিল্যান্সিং কি সহ ফ্রিল্যান্সিং সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্পর্কে জানুন। এক কথায় বলা চলে ফ্রিল্যান্সিং হল ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন কাজের এক স্বাধীন বা মুক্ত পেশা।
আমাদের বাংলাদেশের এমন অনেক যুবক যুবতী রয়েছে যারা ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। কথা না বাড়িয়ে চলুন আপনিও কিভাবে অনলাইন থেকে আয় করার জন্য ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজ করে আয় করার উপায় সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় - ফ্রিল্যান্সিং কি
- ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়
- ফ্রিল্যান্সিং কি
- ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর কাজ কি
- ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে
- নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং কোর্স সেরা
- ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়
- ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায়
- সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৬
- ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
- উপসংহার। ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় - ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়
আপনি হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পান বিভিন্ন জনে ফ্রিল্যান্সিং কোর্স করে আয় সংক্রান্ত নানান তথ্য তুলে ধরে। একই সঙ্গে তারা উৎসাহিত করে কাজ করে নিজের ক্যারিয়ার ডেভোলপ করার জন্য। এ সকল ভিডিও বা বিজ্ঞাপন দেখে অনেকেই আকৃষ্ট হয় ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে। ফ্রিল্যান্সিং এর নানান ধরনের কাজ রয়েছে যেগুলোর প্রতিটা সেক্টর থেকেই অর্থ উপার্জন করা সম্ভব। ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় এমন অনুসন্ধানে বলা যায় প্রথমত আপনাকে নির্দিষ্ঠ স্কিল ডেভেলপ করতে হবে। নিচে ধাপে ধাপে জেনে নিন ফ্রিল্যান্সিং শুরু করার উপযুক্ত কিছু নির্দেশনা।
- ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ার জন্য প্রথমত আপনি নিশ্চিত করুন ফ্রিল্যান্সিং সেক্টরের কোন ধরনের কাজ করতে চান। ফ্রিল্যান্সিং কাজ শেখার জন্য সঠিক উদ্দেশ্য নিশ্চিত করা এবং সে অনুযায়ী কাজ শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের কাজ শিখায়। আপনার পছন্দমত এবং চাহিদা সম্পন্ন ফ্রিল্যান্সিং শেখার কোর্সটি নির্দিষ্ট এ সকল প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন। তবে কোন প্রতিষ্ঠানে কাজ শেখার আগে সে প্রতিষ্ঠান উক্ত কাজে পারদর্শী কিনা সে ব্যাপারে খোঁজখবর নিয়ে নেওয়া উচিত।
- ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা এ পেশায় নিজের ক্যারিয়ার ডেভোলপ করার জন্য আপনাকে চাহিদা সম্পন্ন কাজ শিখতে হবে। ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে যে কাজেই করেন না কেন তাতে দক্ষ হওয়া অত্যন্ত জরুরী। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য জনপ্রিয় কিছু ইন্টারন্যাশনাল প্লাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার। এ সকল ইন্টারন্যাশনাল ওয়ার্ক প্লেসে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। এখানে আপনি ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজ করার সুযোগ পেয়ে যাবেন।
- উপরোক্ত যে কাজটি আপনি শেখার আগ্রহ বোধ করবেন এ ব্যাপারে একটি অনলাইন কোর্স বা অফলাইন কোর্স করে নিতে হবে। নিয়মিত ধৈর্য ধরে কাজ শেখা প্রযোজ্য, কেননা আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার না হলে আয় করা মুশকিল। মনোযোগ সহকারে আপনার স্কিলটি শিখুন এবং যে প্রতিষ্ঠান থেকে শিখছেন সেখানে কাজের দক্ষতার প্রমাণ দিন। আপনি যখন উক্ত কাজে দক্ষ হবেন তখন ইন্টারন্যাশনাল যেকোনো মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করুন। আপনি যে কাজটি শিখবেন বুঝেশুনে শুরু করবেন মাঝপথে হাল ছেড়ে দিলে কোন মতেই চলবে না।
- সম্পূর্ণ কাজ শেখার পরে আপনি ফাইবার, আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে যে কাজে দক্ষ সে কাজের অভিজ্ঞতা শেয়ার করুন। ইন্টারন্যাশনাল এ সকল মার্কেটপ্লেস এর পাশাপাশি লিংকডইনে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এতে করেও আপনি ক্লায়েন্ট পেতে পারেন। আপনার এ সকল মার্কেটপ্লেসের একাউন্টে ক্লাইন্ট এসে তার প্রয়োজনীয় কাজের দক্ষ ব্যক্তিকে নির্বাচন করে কাজ করার অর্ডার দিবে। আপনি যদি একজন ক্লায়েন্টের পছন্দমত কাজ দিতে পারেন সে ক্ষেত্রে ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে সঙ্গে দক্ষতাও বৃদ্বী পাবে।
- এছাড়াও ফ্রিল্যান্সিং এর চাহিদা সম্পন্ন কাজ যেমন, একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিজে ব্লগিং শুরু করতে পারেন। চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করা যায় এটিও ফ্রিল্যান্সিং এর আওতায় পড়ে। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে ব্লগিংয়ের মাধ্যমে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবচেয়ে বড় কথা বুঝে শুনে আপনি সঠিক স্কিলটি বেছে নিবেন। তবে এখানে ধৈর্য ধরা হয়ে গেলে চলবে না ধৈর্য ধরে কাজ শিখুন ধীরে ধীরে সফলতা পাবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন।
ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় এ ব্যাপারে কিছুটা ধারণা উপরে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে ফ্রিল্যান্সিং কি এমন তথ্য সম্পর্কে ধারণা দেওয়া হবে। ব্লগের শুরুতেই বলা হয়েছিল ফ্রিল্যান্সিং হল অনলাইন ভিত্তিক একটি মুক্ত স্বাধীন পেশা। ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো খোলামেলা বলতে গেলে বলতে হয় অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা কোম্পানির অনলাইন ভিত্তিক কাজ করে অর্থ উপার্জন করাকেই ফ্রিল্যান্সিং বলে বিবেচনা করা যায়। ফ্রিল্যান্সিং কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল এখানে কাজের কোন নির্দিষ্ট সময়সীমা নেই।
একজন ক্লায়েন্টের কাজ আপনি আপনার সময় মত সময়ে করে দিতে পারেন। ফ্রিল্যান্সিং কি এমন তথ্যে আর বলা যায় বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশের বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের কাজ বিভিন্ন দক্ষ ব্যক্তিদের দিয়ে করিয়ে সে কাজের বিনিময় তাদের অর্থ প্রদান করে। অনলাইন ভিত্তিক এই কাজের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান দক্ষ ব্যক্তিকে একটি পারিশ্রমিক প্রদান করে এই কাজের বিনিময়ে অর্থ এবং কজের আদান-প্রদানকেই ফিন্যান্সিং বলে ধরা যায়। এক কথায় বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক যেকোনো কাজ করে অর্থ উপার্জন করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়।
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর কাজ কি
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর কাজ কি এমন অনুসন্ধান অনেক সময় অনেকেই করেন। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডেবল কাজ। অনলাইন ব্যবসার জন্য পণ্যের বা সেবার প্রচার-প্রচারণা, ব্র্যান্ডিং এবং বিক্রির জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত কার্যকর। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একজন ক্রেতার কাছে তার চাহিদা সম্মত পণ্য এবং সার্ভিসটি পৌঁছে দেওয়া যায়। এক কথায় অনলাইন ব্যবসার স্তম্ভ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
ব্যবসা এবং সার্ভিসের প্রচার বাড়াতে SEO খুবই গুরুত্বপূর্ণ। SEO এর মাধ্যমে কনটেন্ট মার্কেটিং করে ওয়েবসাইটে অর্গানিক ভেজিটর বা ট্রফি পাওয়া যায়। অনেক ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান এসইও এর মাধ্যমে ব্যবসার প্রচার প্রচারণা করছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর কাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং ইত্যাদি। এ সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক এবং গুগল থেকে পেইড অ্যাড এর মাধ্যমে বিভিন্ন পণ্য বা সার্ভিস পৌঁছে দেওয়া হয় হাজারো দর্শকদের কাছে। যা অনলাইন ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে
বাংলাদেশের হাজার হাজার বেকার শিক্ষিত তরুণ-তরুনি রয়েছে যারা প্রতিনিয়ত হতাশায় দিন পার করে। তবে বর্তমানে শিক্ষিত বেকার তরুন-তরুনিরা চাইলেই অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং এর কাজ শিখে আত্ম কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। অনেকে তো ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে এমন অনুসন্ধান করেন। বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং এর কাজ শেখার সুযোগ রয়েছে। সরকারি অর্থায়নে বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান বাংলাদেশের ৪৮ জেলায় ফ্রিতে তিন মাস মেয়াদী ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকে।
এছাড়াও ইশিখন.কম ফ্রিল্যান্সিং এন্ড আইটি ট্রেনিং ইনস্টিটিউট থেকেও ফ্রিতে বিভিন্ন ধরনের কোর্স শেখার সুযোগ রয়েছে। গুগল কিংবা ইউটিউব থেকেও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কোর্স পাওয়া যায় যেগুলোর সাহায্যে আপনিও সুযোগ নিতে পারেন। তবে এভাবে শেখার জন্য ভালো মানের সাপোর্ট হয়তো নাও পেতে পারেন। ফ্রিল্যান্সিং শেখার জন্য নির্দিষ্ট টার্গেট এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময় ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকে। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান মানুষের দুর্বলতার সুযোগ নেয়। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।
একটা সময় দেখা যায় সর্বশেষ পরিণতি হয় অযথা সময় নষ্ট করা সঙ্গে হতাশার মাত্রা বাড়ানো। তবে ভালো মানের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা দক্ষতার সঙ্গে ফ্রিল্যান্সিং এর কাজ শেখায়। শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে সাফল্য অর্জন করতে পেরেছ কিনা এবং তাদের ফিডব্যাক কেমন। এমন বিশ্বস্ত সকল প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শেখার খরচ মূলত কোর্স এর ধরন অনুযায়ী হয়ে থাকে। সাধারণত ফ্রিল্যান্সিং শিখতে কোর্স ক্যাটাগরি ভেদে সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কোর্স ফি হতে পারে।
আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়-অনলাইনে শপিং
নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং কোর্স সেরা
নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং কোর্স সেরা এমন অনুসন্ধান নতুন অবস্থায় অনেকেই করেন। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে আপনাকে স্বাগতম। তবে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার প্রথমত মাথায় রাখতে হবে এখানে শ্রম এবং সময় দুটোই অত্যন্ত প্রয়োজন। বিশ্বাসযোগ্য কোন প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোর্স নিয়ে শ্রম এবং সময় ব্যয় করে মানসম্মত কাজ শিখে আয় করা সম্ভব। নতুন অবস্থায় নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এবং ব্লগিং এর মাধ্যমে কন্টেন্ট রাইটিং কোর্স উপযুক্ত।
ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে তবে নতুন অবস্থায় উপরে উল্লেখিত কোর্স সমুহ সেরা। তবে সবচেয়ে উপযুক্ত ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখা। বিশ্বস্ত ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রতিষ্ঠানগুলো থেকে আপনি উপরে উল্লেখিত বেশ কয়েকটা কোর্স একসঙ্গে পেয়ে যাবেন। কেননা এ সকল কোর্স ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে সম্পূরক। আপনি যদি নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কাজগুলো শিখতে পারেন তাহলে আপনার কাছে অনেক কাজই সহজ মনে হবে। যাইহোক ধৈর্য ধরে আপনার পছন্দের পোস্টটি বিশ্বস্ত ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকে শুরু করুন।
ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়
ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায় এমন তথ্যের অনুসন্ধান অনেকেই অনেক সময় করে থাকেন। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করার বেশ কয়েকটি সেক্টর রয়েছে। ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফ্রিল্যান্সিং সেক্টরের কাজ বেছে নিতে হবে সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাটা এন্ট্রি, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি যেকোনো কাজ। আয় করার জন্য কাজ শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য কাজ শেখার পাশাপাশি দক্ষতাও থাকতে হবে।
দক্ষতার সঙ্গে আপনি যদি ফ্রিল্যান্সিং এর চাহিদা সম্পন্ন কাজগুলো শিখে মার্কেটপ্লেস গুলোতে মানসম্মত কাজ করতে পারেন তাহলে কেবলমাত্র সাফল্য অর্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য ধৈর্য এবং মনবল থাকাটাও সাফল্য পেতে অত্যন্ত কার্যকর। ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়, ফ্রিল্যান্সিং করে আয় করার আপনি অনেক উপায় পাবেন তবে প্রথমে একটি স্কিল মনোযোগ সহকারে শিখে নিবেন। এক কথায় ফ্রিল্যান্সিং সেক্টরে কিছুদিন কাজ শেখার মধ্যেই কিভাবে আয় করা যায় আয়ের মাধ্যম গুলো কি কি সকল ব্যাপারে ধারণা পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায়
এই ব্লগটিতে উপরে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর কাজ কি, ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে, নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং কোর্স সেরা সম্পর্কিত বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। অনেক সময় অনেকে ফ্রিল্যান্সিং শুরু করার আগে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এমন তথ্যের অনুসন্ধান করেন। আসলে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এটা সম্পূর্ন কাজের দক্ষতার উপর ভিত্তি করে হয়ে থাকে। ফ্রিল্যান্সিং শিখে দক্ষতার সঙ্গে মার্কেটপ্লেসে যত বেশি কাজ করা হবে তত আয় করা যায়।
বাংলাদেশে এমন অনেক দক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করে থাকে। নতুন অবস্থায় কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করা হলে প্রথম অবস্থায় ইনকাম খুবই কম হবে। দক্ষতা অর্জনের জন্য ফ্রিতেও অনেকের কাজ করে দিতে হতে পারে। তবে প্রথম অবস্থায় শুরুতে আয় কম হলেও কিছুদিন পর প্রতি মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব। প্রথম অবস্থায় আয়ের চিন্তা করাটা আসলে অনুচিত। প্রথমত দক্ষতার সঙ্গে কাজ শেখাটা জরুরী সঙ্গে মার্কেটপ্লেসগুলোতে কর্মদক্ষতার সঙ্গে নিজেকে দক্ষ হিসাবে রিপ্রেজেন্ট করাটা প্রযোজ্য।
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৬
সরকারিভাবে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর অধীনে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের এই সরকারি ফিন্যান্সিং কোর্স করতে এইচএসসি সম্মানের সার্টিফিকেট থাকা প্রযোজ্য। এখানে আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত হওয়া উচিত। বাংলাদেশ সরকারি ফ্রিল্যান্সিং কোর্স এর সময়সীমা তিন মাস হয়ে থাকে। অর্থাৎ তিন মাসে মোট ৬০০ ঘন্টা ক্লাস হয়। অভিজ্ঞ ট্রেইনার দ্বারা ক্লাস করানো হয় যাদের ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে বছরের পর বছর যাত্রার অভিজ্ঞতা।
ক্রিয়া ও যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মোট ৪৮ টি জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী বেকার তরুণ তরুণীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে। বছরের নির্দিষ্ট সময় সাধারণত ফ্রিল্যান্সিং কোর্সে আবেদনের সুযোগ থাকে। মজার বিষয় এখানে আবেদন করার জন্য কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না বরং সরকারিভাবে একজন প্রশিক্ষনার্থীকে দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক এই ফ্রিল্যান্সিং কোর্স শেখার জন্য নিয়মিত যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে ভর্তির নোটিসের দিকে লক্ষ্য রাখুন।
আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ-ডিজিটাল মার্কেটিং কি?
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
ফ্রিল্যান্সিং সংক্রান্ত বেশ কিছু তথ্য ব্লগটির উপরে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। অনেকেই ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি এমন অনুসন্ধান করেন। আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পা বাড়ালে ফ্রিল্যান্সিং এর প্রভাব লক্ষ্য করতে পারেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে অনলাইন ভিত্তিক কাজ ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা ক্রমশই অধিকারে বৃদ্ধি পাচ্ছে। আধুনিক এই বিশ্বে আধুনিকতার ছোঁয়া সবার কাছে পৌঁছে দিতে ফ্রিল্যান্সিং অতপ্রতভাবে ভূমিকা পালন করে আসছে। ফ্রিল্যান্সিংয়ে ভবিষ্যতের কথা চিন্তা করলে বলতে হয় ফ্রিল্যান্সিং সেক্টরে একজন দক্ষ ব্যক্তির চিন্তামুক্ত ক্যারিয়ার দিতে পারে।
ফ্রিল্যান্সিং এর মানসম্মত কাজ শিখে মার্কেটপ্লেস গুলো থেকে আপনি বেশ ভালো মানে টাকা আয় করতে পারেন। তবে ফ্রিল্যান্সিং সেক্টরের যে কোন কাজ শিখে অর্থ উপার্যন পর্যন্ত পৌঁছাতে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে মানসম্মত কাজ করে টিকে থাকতে পারেন তাহলে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তবে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে চাহিদা সম্পন্ন কাজগুলি যেমন ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং সহ ডিজিটাল মার্কেটিং সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজ। ফ্রিল্যান্সিং সেক্টরের এ সকল কাজ এর চাহিদা দিন দিন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যার ভবিষ্যৎ আরো সুন্দর।
উপসংহার। ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয় - ফ্রিল্যান্সিং কি
এই ব্লগটিতে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে, নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং কোর্স সেরা, ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায় এমন অনুসন্ধানের তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায়, সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৬ এবং সর্বশেষ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি এমন সব তথ্য সম্পর্কেও উপস্থাপন করা হয়েছে।
ফ্রিল্যান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা এ পেশায় যেমন কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনি হাজার হাজার বেকার যুবক-যুবতি এ পেশায় নিজেদের ক্যারিয়ার ডেভোলপ করছে। আপনি শিক্ষিত বেকার তরুণ বা তরুণী হয়ে থাকলে ফ্রিল্যান্সিং সেক্টরে নির্দিষ্ট একটি চাহিদা সম্পন্ন কাজ শিখে নিজের আত্ম কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url