বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় - অনলাইনে শপিং
বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় এবং বাংলাদেশ থেকে অনলাইনে শপিং সহ অনলাইন থেকে প্রয়োজনীয় সার্ভিস গ্রহণের উপায় সম্পর্কে জানুন ব্লগটিতে। বর্তমানের এই ডিজিটাল সময়ে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম সহ নানান সুবিধা ভোগ করা যাচ্ছে।
বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ইনকাম করা সহ অনলাইন শপিং, অনলাইনে টিকিট কাটা, যাবতীয় নানান কাজে অনলাইন ওতপ্রোতভাবে জড়িত। চলুন তাহলে ব্লগটিতে বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় এবং অনলাইনের যাবতীয় সুবিধা সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় - অনলাইনে শপিং
- বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়
- বাংলাদেশে অনলাইনে শপিং অ্যাপ সমূহ
- বাংলাদেশে অনলাইনে শপিং করার উপায়
- বাংলাদেশে অনলাইনে ডাক্তার দেখানোর নিয়ম
- বাংলাদেশে অনলাইনে প্রাইজবন্ড চেক
- বাংলাদেশে অনলাইন কেনাকাটা
- বাংলাদেশে অনলাইন ব্যবসা করার উপায়
- বাংলাদেশে অনলাইন ব্যাংকিং
- বাংলাদেশে অনলাইন লোন
- উপসংহার। বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় - অনলাইন শপিং
বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়
বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করছে অনেকেই। অনেকে তো জানেনই না বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনিও ঘরে বসে আয় করতেই পারেন। অনলাইনের মাধ্যমে আয় করাকে সাধারণত ফ্রিল্যান্সিং বলে বিবেচনা করা হয়। বিভিন্ন উপায়ে বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি যদি অনলাইনে মাধ্যমে আয় করে নিজেকে স্বাবলম্বী করতে চান সেক্ষেত্রে নিচে উল্লেখিত অনলাইনের মাধ্যমে আয় করার উপায় গুলি দেখে নিন।
- ব্লগিং এর মাধ্যমে আয়ঃ বাংলাদেশে বর্তমান সময়ে ব্লগিং এর মাধ্যমে আয় করার উপায় রয়েছে। ব্লগিং করে আয় করার জন্য একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। যেখানে গুগলে অনুসন্ধানকৃত বিভিন্ন বিষয়ে লেখালেখির মাধ্যমে আয় করা সম্ভব। বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ব্লগিং করে আয় করার জন্য আপনাকে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট, এসইও অনুযায়ী ব্লগ পোস্ট রাইটিং শিখতে হবে। ব্লক পোস্ট রাইটিং শিখে নিয়মিত ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করতে হবে। ধৈর্য ধরে নিয়ম অনুসারে নিয়মিত কাজ করার ফলে একটা সময় এডসেন্স অ্যাপ্রভ করে আনলিমিটেড ইনকাম করা সম্বব।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ বাংলাদেশে অনলাইনে ইনকামের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে বর্তমানে এফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট বা নির্দিষ্ট কোন কোম্পানি তাদের পন্য বা সার্ভিস অধিক বিক্রি করার জন্য বিভিন্ন জনকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ দিয়ে থাকে। ধরুন আপনার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সাপোর্টেড ই-কমার্স ওয়েবসাইট কিংবা কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস শেয়ার মাধ্যমে বিক্রিত পণ্য বা সার্ভিসের নির্দিষ্ট কমিশন নিয়ে আয় করা।
- ড্রপ শিপিং করে আয়ঃ বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ড্রপ শিপিং করে আয় করা যাচ্ছে। ড্রপ শিপিং করে আয় করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রযোজ্য। ড্রপ শিপিং বলতে বোঝায় অন্য কোন কোম্পানির নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিজে কোন সোশ্যাল প্লাটফর্ম এর মাধ্যমে বিক্রি করানো। ড্রপ শিপিং ব্যবসা করতে নিজস্ব কোন পুজির প্রয়োজন হয় না শুধুমাত্র অন্যের প্রোডাক্ট শেয়ার করুন। আপনি অর্ডার নিন এবং কোম্পানিকে ক্রেতার ঠিকানা দিয়ে দিন। এবং পন্যটি ডেলিভারির পর বিক্রয়কৃত পণ্য থেকে কিছুটা কমিশন পেয়ে যাবেন।
- ফাইবার প্লাটফর্মে কাজ করে আয়ঃ ফাইবার মার্কেটপ্লেস ইন্টারন্যাশনাল কাজের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফাইবার থেকে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারেন। এজন্য আপনাকে একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি যে সকল অনলাইন ভিত্তিক কাজ করতে পারেন এর গিগ সাজাতে হবে। যখন একজন ক্লায়েন্ট আপনার ফাইবার একাউন্টে এসে তার প্রয়োজন মত কাজটি করার অর্ডার দিবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ক্লায়েন্টকে মানসম্মত কাজ বুঝিয়ে দিয়ে অর্থ বুঝে নিতে পারেন।
- ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আয়ঃ বাংলাদেশে অনলাইনে আয় করার জন্য ফেসবুক মার্কেটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে একটি অনলাইন ব্যবসা দাঁড় করানো সম্ভব। ধরুন আপনি কোন একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন। এজন্য চাহিদা সম্পন্ন প্রোডাক্ট কালেক্ট করে প্রোডাক্টের রিভিউ দিয়ে ফেসবুকে গুগলের সাহায্যে এড দেখানোর মাধ্যমে নির্দিষ্ট ক্রেতার কাছে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া সম্ভব। অনেক ডিজিটাল মার্কেটার রয়েছে যারা বিভিন্ন অনলাইন কোম্পানির ফেসবুক মার্কেটিং করে তাদের সেল জেনারেট করে দিচ্ছে এবং নিজেরাও আয় করছে।
- ফেসবুক এবং ইউটিউবে ভিডিও তৈরি করে আয়ঃ বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করছে অনেকে। আপনিও ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও তৈরি করে নিয়মিত আপলোড করার মাধ্যমে আয় করতে পারেন। ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করার জন্য অবশ্যই নির্দিষ্ট প্লাটফর্মের নিয়ম অনুযায়ী চাহিদা সম্পন্ন এবং প্রয়োজনীয় ভিডিও তৈরীর মাধ্যমে মনিটাইজেশন নিয়ে আয় করছেন অনেকে তাও আবার লক্ষ লক্ষ টাকা। এগুলা ছাড়াও আরো বিভিন্ন উপায়ে অনলাইনের মাধ্যমে আয় করা যাচ্ছে।
বাংলাদেশে অনলাইনে শপিং অ্যাপ সমূহ
বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মের ধারণা দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে বর্তমানে ঘরে বসে নিজের প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করার ও সুযোগ রয়েছে। অনেকে আবার অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিচ্ছে। বাংলাদেশে অনলাইনে শপিং করার জন্য বিশ্বস্ত অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম নির্বাচন করা উপযুক্ত। কেননা অনলাইনের মাধ্যমে অনেকে প্রতারণা করছে বিভিন্ন জনের সাথে। বাংলাদেশে অনলাইনে শপিং করার জন্য বেশ কিছু জনপ্রিয় অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে।
বাংলাদেশে অনলাইন শপিং অ্যাপ বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে দারাজ, অথবা ডট কম, আজকের ডিল, রকমারি, বিক্রয় ডট কম, সাজগোজ, আড়ং, ফুড পান্ডা, চাল ডাল ডট কম ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশে অনলাইনে শপিং করার জন্য এই সকল অনলাইন প্লাটফর্ম গুলি বিশ্বস্ততার সাথে ক্রেতাদের হাতে নির্দিষ্ট পণ্যটি পৌঁছে দেয়। আপনি যদি বাংলাদেশে অনলাইনে শপিং করতে চান সেক্ষেত্রে এ সকল ওয়েবসাইট ভিজিট করে নির্দিষ্ট পণ্যটি অর্ডার করতে পারেন যা কয়েকদিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন।
বাংলাদেশে অনলাইনে শপিং করার উপায়
বাংলাদেশে অনলাইনে শপিং করার উপায় সম্পর্কে ব্লগের এই পর্বে উল্লেখ করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু অনলাইন শপিং ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে ইতিমধ্যেই বলা হয়েছে। বাংলাদেশ থেকে যদি আপনি এই সকল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে শপিং করতে চান তাহলে নির্দিষ্ট পণ্যটি খুঁজে অর্ডার করলে খুব সহজে পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে বিদেশ থেকেও শপিং করার উপায় রয়েছে। এজন্য শুধুমাত্র ইন্টারন্যাশনাল বিশ্বস্ত মার্কেটপ্লেস যেমন আলি বাবা, অ্যামাজন, ইবেয় ইত্যাদি থেকে পন্য অর্ডার করতে পারেন।
যেকোন অনলাইন মার্কেটপ্লেস থেকে কোন পন্য অর্ডারের আগে অবশ্যই কাস্টমার রিভিউ, তাদের সার্ভিস কেমন ইত্যাদি বিষয় জেনে নিবেন। বাংলাদেশ এবং দেশের বাহির থেকে অনলাইনে শপিং করার জনপ্রিয় ওয়েবসাইট বা অ্যাপগুলি থেকে আপনি আপনার পছন্দমত যেকোনো পণ্য কিনতে পারেন। বেশিরভাগ এ সকল ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে শপিং করার আগে নির্দিষ্ট পণ্যের কিছু অর্থ প্রদান করতে হতে পারে। বাংলাদেশে অনলাইন শপিং এর সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এখানে প্রায় সকল ধরনের পণ্য পেয়ে যাবেন।
বাংলাদেশে অনলাইনে ডাক্তার দেখানোর নিয়ম
আপনি কি জানেন বর্তমানে ঘরে বসে অনলাইনে একজন রোগী অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিতে পারে। অনেকে তো আবার বাংলাদেশের অনলাইনে ডাক্তার দেখানোর নিয়ম সম্পর্কে অনুসন্ধান করেন। বাংলাদেশ থেকে অনলাইনে ডাক্তার দেখানোর জন্য ডগ টাইম ওয়েবসাইট বা অ্যাপ বেশ জনপ্রিয়। কেননা এখানে আপনি বিভিন্ন সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তার পেয়ে যাবেন। এছাড়াও সেবাঘর, জেন্যাক্স হেলথ, প্রভাত হেলথ অনলাইনে অভিজ্ঞ চিকিৎসক ধারা পরামর্শ এবং প্রেসক্রিপশন দিয়ে থাকে।
আপনি এ সকল অ্যাপ থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রথমত ওয়েবসাইট বা অ্যাপে নিজের অ্যাকাউন্ট করে নিবেন। এবং পরবর্তীতে সমস্যা অনুযায়ী চিকিৎসক নির্বাচন করে সিরিয়াল বুক বা সময় নির্ধারণ করুন। পরবর্তীতে চিকিৎসকের পরিশোধিত ফি বিকাশ, নগদ কিংবা কার্ডের মাধ্যমে পরিশোধ করুন। তারাই আপনাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সঠিক সময় বলে দেবেন। পরবর্তীতে সেই সময় অনুযায়ী ভিডিও বা অডিও কলের মাধ্যমে আপনার অসুবিধা বা সমস্যা শেয়ার করবেন চিকিৎসক আপনার সমস্যা অনুযায়ী প্রেসক্রিপশন এবং নির্দেশনা দিবে।
আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন।
বাংলাদেশে অনলাইনে প্রাইজবন্ড চেক
বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় সহ বর্তমান সময়ে কি না করা যাচ্ছে। বাংলাদেশের অনলাইনের মাধ্যমে প্রাইজবন্ড চেক করা যায় হয়তো এব্যাপারে অনেকেই জানেন না। প্রাইজবন্ড মূলত বাংলাদেশ সরকার কর্তৃক সুধ মুক্ত বিশেষ একটা বিনিয়োগ প্রকল্প। প্রাইজবন্ডে যেকোনো সময় আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন এবং প্রয়োজনের যেকোনো সময় ফেরত নিতে পারেন। তবে এখানে বিনিয়োগের সবচেয়ে অন্যতম সুবিধা হল বিনিয়োগ কারীদের মধ্যে বছরে চারবার লটারি ড্র অনুষ্ঠিত করা হয়। যেখান থেকে বিনিয়োগ কারীদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিরা ভাগ্য বদলানোর পুরস্কার জেতার সুযোগ পায়।
প্রাইজবন্ডে সুদ মুক্ত বিনিয়োগের জন্য আপনি বাংলাদেশের যে কোন ব্যাংক থেকে করতে পারবেন। শরিয়া ভিত্তিক ব্যাংক বাদেও দেশের তফসিল ব্যাংক, ডাকঘর, বাংলাদেশ ব্যুরো থেকেও প্রাইজবন্ড নেওয়া যায়। আপনি বাংলাদেশে অনলাইনে প্রাইজবন্ড লটারির ফলাফল জানতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারেন। এজন্য যেটা করতে হবে প্রথমে আপনার গুগল থেকে https://prizebond.ird.govt.bd অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রাইভন্ডের ওয়েবসাইটে ঢুকে আপনার প্রাইজবন্ডের নম্বর এবং সিরিজ লিখে সহজে চেক করে নিতে পারেন।বাংলাদেশে অনলাইন কেনাকাটা
বিশ্বের উন্নত দেশের মতনই বাংলাদেশে বর্তমান সময়ে অনলাইনে নিত্যপন্য থেকে শুরু করে যাবতীয় সকল পণ্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনা সম্ভব হচ্ছে। বাংলাদেশের বেশ কিছু অনলাইন শপিং ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে ব্লগটির উপরে কয়েকটি ধারণা দেওয়া হয়েছিল। বাংলাদেশের এ সকল ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস বা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। এ সকল ই-কমার্স প্ল্যাটফর্ম বাদেও ফেসবুক, ইউটিউব এবং টিকিটক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করে।
আপনি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকলে ফেসবুক এবং ইউটিউব বিনোদন প্লাটফর্ম সম্পর্কে হয়তো ধারণা রয়েছে। বিভিন্ন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়ের প্রচারনা করে থাকে। বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করার জন্য আপনি চাইলে আপনার প্রয়োজনীয় পণ্যটি এ সকল জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলি থেকে অর্ডার করতে পারেন। তবে বিশ্বস্ততার সঙ্গে পণ্য ক্রয় এর ক্ষেত্রে দারাজ, আজকের ডিল, প্রিয় শপ, চাল ডাল ডট কম এবং অথবা ডটকম ই-কমার্স প্ল্যাটফর্ম গুল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। এগুলো থেকে নিশ্চিন্তে বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করা যায়।
বাংলাদেশে অনলাইন ব্যবসা করার উপায়
বাংলাদেশে অনলাইন ব্যবসা করার উপায় সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকের। অনেক উদ্যোক্তা নিজেরা অনলাইনে ব্যবসার মাধ্যমে করছে নিজেদেরকে স্বাবলম্বী। বাংলাদেশে বর্তমানে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা যে হাড়ে বৃদ্ধি পাচ্ছে এতে করে দেখা যাবে একটা সময় কৃষক মাঠ থেকেই অনলাইনের মাধ্যমে তার চাষকৃত কৃষিপণ্য বিক্রি করছে। অর্থাৎ কেনাকাটার এক অনন্য মাধ্যম অনলাইন সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে বসে আপনি অনলাইনে ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু প্রস্তুতি এবং মার্কেটিংয়ের জন্য নির্দিষ্ট প্লাটফর্ম বেছে নিতে পারেন।
ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, tiktok আইডি কিংবা ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ব্যবসা করা অনেক সহজ এবং নিরাপদ। এজন্য আপনি নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহারের মাধ্যমে মার্কেট রিচার্জ করে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আইডিয়া নির্বাচন করে নিতে পারেন। প্রোডাক্টটি ক্রেতার কাছে পৌঁছাতে প্রোডাক্ট সম্পর্কিত সাজানো-গোছানো ব্লগ তৈরি করে আপনার তৈরি কৃত মিডিয়া প্লাটফর্মে মার্কেটিং করা হলে সেলস জেনারেট সম্ভব। কাস্টমার আকর্ষণ করার জন্য গুগলে পেইড মার্কেটিং করে মিডিয়া প্লাটফর্মে বিজ্ঞাপন দেওয়া যায়।
বাংলাদেশে অনলাইনে ব্যবসার জন্য পণ্যের অর্ডার ব্যবস্থাপনা এবং ডেলিভারি ব্যবস্থাপনা সম্পর্কেও নজর রাখা জরুরী। একজন ক্রেতার সাথে তার সময় মত যোগাযোগ সহ নির্দিষ্ট সময় পণ্য ডেলিভারির ব্যাপারে সতর্ক থাকা উচিত। আইনগত প্রক্রিয়া এবং ট্রেড লাইসেন্স সংগ্রহ করা উচিত। অনলাইনের মাধ্যমে বাংলাদেশে বসে আপনি নিজেকে স্বাবলম্বী করার জন্য সঠিক মার্কেট রিচার্জ এবং ব্যবসার সঠিক ব্যবস্থাপনা বজায় রাখা সাফল্য পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে অনলাইন ব্যাংকিং
বাংলাদেশ অনলাইন ব্যাংকিং সুবিধা রয়েছে যা থেকে একজন গ্রাহক তার নিজস্ব একাউন্ট এর সকল তথ্য নিজে থেকেই দেখে নিতে পারেন। শুধু এখানেই শেষ নয় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক নিজে থেকে অন্য কারো একাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল, পানি বিল, ইন্টারনেট বিল অর্থাৎ ইউটিলিটি বিল পরিশোধ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে অনলাইন ব্যাংকিং সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট ব্যাংকের সুরক্ষিত ওয়েবসাইট থেকে আপনি আপনার একাউন্টে প্রবেশ করে এ সকল কাজ করতে পারবেন।
বাংলাদেশে অনলাইন ব্যাংকিং সুবিধা দেয় এমন অনেক ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ব্যাংক গুলোর মধ্যে ইসলামী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, স্ট্যান্ড ব্যাংক লিমিটেড ইত্যাদি অনলাইন ব্যাংকিং সুবিধা জন্য উল্লেখযোগ্য। তবে অনলাইন ব্যাংকিং এর সুবিধা ব্যাংক ভেদে কিছুটা তারতম্য থাকতে পারে। তবে আপনি যদি ঘরে বসে নিজের ব্যাংক ব্যালেন্স সহ ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় তথ্যগুলি যাচাই-বাছাই করতে চান সেক্ষেত্রে আপনার জন্য এসব ব্যাংকের অনলাইন ব্যাংকিং সিস্টেম এর সুবিধা অনেক কাজে দিবে।
আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ-ডিজিটাল মার্কেটিং কি?
বাংলাদেশে অনলাইন লোন
বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আয় করা সহ ঘরে বসে অনলাইনের মাধ্যমে নানান সুবিধা ভোগ করা যাচ্ছে। বাংলাদেশে জামানত বিহীন অনলাইন লোন মোবাইলের মাধ্যমে নেওয়া যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে অনলাইন লোন গ্রহীতার সংখ্যাও কিন্তু কম না। বাংলাদেশে অনলাইন লোন নিতে শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের অনলাইন লোন এপ্লিকেশন এর সদস্য হতে হবে। একই সঙ্গে আপনার বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট কিংবা ব্যাংক একাউন্ট থাকতে হবে যেখানে অর্থ আদান-প্রদান করা হয়। সাধারণত অনলাইনে মোবাইলের মাধ্যমে এই ক্ষুদ্র ঋণের ঋণগৃহীতা নির্দিষ্ট অর্থ লেনদেনের একাউন্টের উপর ভিত্তি করে পেয়ে থাকে।
বাংলাদেশে অনলাইনে মোবাইলের মাধ্যমে লোন নেয়ার ক্ষেত্রে সিটি ব্যাংক বিকাশ অ্যাপের মাধ্যমে লোন দিয়ে থাকে। এছাড়াও ব্রাক ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক ডিজিটাল এই ক্ষুদ্রঋণ চালু করেছে। আপনার নির্দিষ্ট একাউন্ট এর মাধ্যমে উক্ত ঋণের কিস্তির টাকা তারা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। বর্তমানে অনেকের জরুরী অর্থ প্রয়োজনের ক্ষেত্রে অনলাইনের এই মোবাইল ভিত্তিক ক্ষুদ্রঋণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তবে লোন নেওয়ার জন্য আপনার উক্ত ব্যাংকিং সিস্টেমে নিজের অ্যাকাউন্ট করে এরপরে আবেদন করতে হবে।
উপসংহার। বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় - অনলাইন শপিং
এই ব্লগটিতে বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়, বাংলাদেশে অনলাইনে শপিং অ্যাপ সমূহ, বাংলাদেশের অনলাইনে শপিং করার উপায়, অনলাইনে ডাক্তার দেখানোর নিয়ম, বাংলাদেশে অনলাইনে প্রাইজবন্ড চেক করার বেশ কিছু প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ অনলাইনে কেনাকাটা, বাংলাদেশের অনলাইনে ব্যবসা করার উপায়, বাংলাদেশ অনলাইন ব্যাংকিং এবং সবশেষে বাংলাদেশে অনলাইন লোন সম্পর্কিত বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে।
এতক্ষণ এই ব্লগটি পরে আপনি হয়তো বুঝতে পেরেছেন অনলাইন বর্তমানে আমাদের জীবন যাপনের সঙ্গে মিশে যাচ্ছে। বাংলাদেশে অনলাইন থেকে আয় করা সহ নানান সুবিধা ঘরে বসে শুধু মাত্র কম্পিউটার, মোবাইল এবং ইন্টারনেটের সাহায্যে পেতে পারেন। যাই হোক আমাদের এই ব্লগটি এতক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ব্লগটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url