অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন
এফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন সহ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। চাকরির পেছনে না ছুটে বাংলাদেশ অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করছে।
অনেকেই আবার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগ্রহ নিয়ে বিভিন্ন ধরনের তথ্যের অনুসন্ধান করেন। চলুন এই ব্লগটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয় জানা প্রয়োজন সহ আনুসন্ধান কৃত বেশ তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন
- অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন
- অ্যাফিলিয়েট মার্কেটিং কি
- মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার উপায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি
- কয়টি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা
- অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট
- অ্যাফিলিয়েট মার্কেটিং কি হালাল
- উপসংহার। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানার প্রয়োজন
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন
অ্যাফিলিয়েট মার্কেটিং হল অনলাইনে অন্যের প্রোডাক্ট নিজস্ব কোন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে লিংক শেয়ার করে সেই প্রোডাক্ট বিক্রি করে আয় করার একটি কৌশল। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে এফিলিয়েট মার্কেটিং করার প্রয়োজনীয় কৌশল সম্পর্কে জেনে নিতে হবে। যেমন ধরুন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কোন প্লাটফর্মে কাজ করবেন, কন্টেন্ট কিভাবে তৈরি করবেন ইত্যাদি নানান বিষয় জানা প্রয়োজন। নিচে এফিলিয়েট মার্কেটিং করার প্রথম ধারনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো।
- এফিলিয়াত মার্কেটিং করার জন্য কম্পিউটার সম্পর্কে ব্যক্তির ধারণা থাকা তো অবশ্যই প্রয়োজন। এছাড়া প্রথমত আপনার পছন্দ মত এবং চাহিদা সম্পন্ন নিস নির্বাচন করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিস বলতে বোঝায় হাজারো পণ্যের ভিতর থেকে ক্রেতার চাহিদা সম্পন্ন পণ্যটি বেছে নেওযয়া।
- এবারে আপনার এই চাহিদা সম্পন্ন পন্যটির ক্রেতার কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরীর বিষয়ে জানা প্রয়োজন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনিস্ট্রাগ্রাম, ওয়েবসাইট কিংবা টিক টক এর মতো প্ল্যাটফর্ম থাকতে হবে। কেননা এ সকল প্লাটফর্ম এর মাধ্যমেই এফিলিয়েট মার্কেটিং এর পণ্যগুলি ক্রেতার কাছে পৌঁছানো হয়।
- পরের ধাপে আপনার মার্কেটিং এর জন্য মনসম্মত কন্টেন্ট তৈরি করার বিষয়ে জানা প্রয়োজন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য মানসম্মত কনটেন্ট তৈরি করার বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল শক্তি। কেননা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য তথ্যবহুল কনটেন্টই কেবলমাত্র অধিক ক্রেতা পেতে সাহায্য করে। এক কথায় পরিশ্রমে সফল হতে যে কোন প্লাটফর্মের কনটেন্ট মানসম্মত হওয়াটা অত্যন্ত প্রয়োজন।
- আপনার মানসম্মত কনটেন্ট থেকে এফিলিয়েট মার্কেটিং এর চাহিদা সম্পন্ন পণ্যটি ক্রেতার কাছে পৌঁছানোর ব্যাপারে জানা প্রয়োজন। আপনি চাইলে আপনার এফিলিয়েট মার্কেটিং এর নির্বাচিত প্লাটফর্ম ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শিখে চাহিদা সম্পন্ন পণ্যটির মানসম্মত কন্টেন্টটি গুগলের ধারা অ্যাড দেখানোর মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে জেনে নিতে পারেন। আপনার শেয়ার কৃত পণ্যটির বিক্রি বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ এবং কার্যকর হতে পারে এই পদ্বতি।
- এছাড়াও আপনি ওয়েবসাইট এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানা এবং সে অনুযায়ী কাজ সাফল্য পেতে প্রয়োজন। কেননা এস ই ও এর মাধ্যমে গুগলে আপনার কনটেন্ট র্যাঙ্ক করিয়ে ট্রাফিক নিয়ে আসতে পারেন। যা আপনার শেয়ার কৃত পণ্যটি প্রয়োজনীয় ব্যক্তির কাছে পৌঁছে দিতে কাজ করে। ওয়েবসাইট এবং SEO এর মাধ্যমে মানসম্মত কনটেন্ট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে খুব সহজে সাফল্য পাওয়া সম্বব হতে পারে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন এমন অনুসন্ধানের তথ্য ব্লগটিতে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পড়বে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়া হবে। এফিলিয়েট মার্কেটিং কি এমন অনুসন্ধানের প্রয়োজনীয় উত্তর হতে পারে অনলাইন ভিত্তিক কোন ই-কমার্স ওয়েবসাইট বা কোম্পানির পন্য নিজের কোন একটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে বিক্রি করিরে কমিশন বা মুনাফা অর্জন করার একটি কৌশল।
বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নানান ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পণ্য বিক্রির ই-কমার্স ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে। বাংলাদেশের অনেক তরুণ তরুণীরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম সহ নির্দিষ্ট কোন কোম্পানির পণ্য বিক্রি করে নিজেদের আর্থিক স্বচ্ছলতা ফেরাচ্ছে। এ সকল কোম্পানি তাদের বিক্রিত পণ্যের উপরে এফিলিয়েট মার্কেটার দের নির্দিষ্ট একটি মুনাফা প্রদান করে।
মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং
মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে গুগলে অনুসন্ধান অনেকেই করে থাকেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবচেয়ে উপযুক্ত ডিভাইস কম্পিউটার কিংবা ল্যাপটপ। তবে আপনি চাইলে মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এজন্য আপনার প্রথমে একটি ভালো মানের স্মার্টফোন প্রয়োজন হবে যা দিয়ে এফিলিয়েট প্রোগ্রামের যাবতীয় কাজকর্ম খুব সহজভাবে করা যায়। মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পন্যের লিংক শেয়ার করার জন্য নির্দিষ্ট একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।
মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ব্লগের উপরে উল্লেখিত এফিলিয়েট মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর ধরন অনুযায়ী মানসম্মত কনটেন্ট তৈরি করে পন্যের লিংক শেয়ার করে মুনাফা অর্জন করা সম্ভব। মোবাইল হোক কিংবা ডেস্কটপ অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিয়ম একই। সহজ কথায় মোবাইল দিয়ে অ্যাফিলিয়েড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন, সঠিক প্রোডাক্ট নির্বাচন করুন, ইউনিক লিংক কিংবা কন্টেন্ট তৈরি করুন, মার্কেটিং করুন, পন্য সেল সবশেষে মুনাফা অর্জন করুন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা অনেকের কাছে স্বপ্ন হলেও বাস্তবে রূপ নিয়েছে অনেকের। বাংলাদেশের অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে অন্যের পণ্য বিক্রিতে সাহায্য করে আয় করছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য অবশ্যই আপনার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন facebook, youtube, website, Instagram ইত্যাদি থাকতে হবে। যার মাধ্যমে চাহিদা সম্পন্ন পণ্যটি সোশ্যাল শেয়ারের মাধ্যমে নির্দিষ্ট ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন।
সহজভাবে ধরুন আপনি কোন প্রতিষ্ঠান কিংবা ই-কমার্স ওয়েবসাইট যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে তাদের পণ্য আপনার নিজের নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার বিক্রি করিয়ে তা থেকে নির্দিষ্ট কমিশন নিয়ে খুব সহজে আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য প্রথমত আপনার এই কাজের জন্য দক্ষ হতে হবে একই সঙ্গে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে। এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য আপনার ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্য পেতে কার্যকর।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার উপায়
এই ব্লগটির শুরুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানার প্রয়োজন এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছিল। ব্লগের এই পর্বে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার উপায় সম্পর্কে তুলে ধরা হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য প্রথমে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় বিষয় গুলো জানতে হবে। কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, কোন প্রোডাক্টের চাহিদা রয়েছে ইত্যাদি ব্যাপারে ধারণা নিতে হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপযুক্ত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান গুলোকে খুঁজে বের করতে হবে। এরপরে আপনা একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থাকতে হবে যেখানে নির্দিষ্ট পণ্য কিংবা সার্ভিস আপনার মিডিয়া প্লাটফর্মের ভিউয়ারদের কাছে পৌঁছে দিতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্দিষ্ট পণ্যটি আপনার মাধ্যমে চাহিদা সম্পন্ন ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। এভাবে এফিলিয়েট মার্কেটিং এর যাবতীয় কাজ শিখে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন।
আরো পড়ুনঃ ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভাল কিছু স্মার্টফোন সম্পর্কে জানুন।
এফিলিয়েট মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি
অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের প্রোডাক্ট নিজে মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করে সেই পণ্য থেকে কিছুটা কমিশনের মাধ্যমে আয় করা। আপনি যদি প্রশ্ন করেন আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি সেক্ষেত্রের উত্তর হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চাহিদা সম্পন্ন কন্টেন্ট তৈরি করে ক্রেতাকে আকৃষ্ট করা। কেননা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা অধিক পন্য কিংবা সার্ভিস বিক্রি করে অধিক কমিশন অর্জন করা। আপনি যদি ইউটিউব, ফেসবুক কিংবা ইনিস্ট্রাগ্রাম সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য।
সেক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুলোতে এমন ধরনের কনটেন্ট তৈরি করুন যেগুলোতে মানুষ আকৃষ্ট হয়। অন্যদিকে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ওয়েবসাইট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন তাহলে অবশ্যই SEO সম্পর্কে সঠিক ধারণা নিয়ে কনটেন্ট তৈরি করে ক্রেতার কাছে পন্য কিংবা সার্ভিসটি পৌঁছে দেওয়ার দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাফল্য পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানসম্মত কনটেন্ট পলিসি। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার কথা ভাবলে দ্রুত মান সম্মত কন্টেন্ট তৈরি করার দিকে নজর দিন।
কয়টি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন এমন প্রয়োজনীয় বিষয়গুলো জেনেছেন। নতুন কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগ্রহ নিয়ে কয়টি প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং করা যায় এমন অনুসন্ধান করেন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য নির্দিষ্ট কোন প্রোডাক্ট এর নির্দেশনা নেই। আপনি চাইলে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং কোম্পানির হাজারো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন। এখানে আপনি যত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তত পরিমাণে কমিশন পেয়ে যাবেন।
তবে নতুন অবস্থায় অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য ক্ষেত্রে ১ থেকে সর্বোচ্চ ৩ টি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করা উপযুক্ত। কেননা সঠিকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য আপনাকে মার্কেট রিচার্জ করতে হবে। প্রথম অবস্থায় ক্রেতার চাহিদা সম্পন্ন নির্দিষ্ট পণ্য অল্প পরিমাণে সাফল্যের সঙ্গে বিক্রি করাতে শুরু করুন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য সঠিক ধারণা, চাহিদা সম্পন্ন পণ্য এবং ক্রেতার বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি ধীরে ধীরে প্রোডাক্টের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা
আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা সম্পর্কে জানতে চান। বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত তরুণ চাকরির আশায় দিনের পর দিন বেকার জীবন পার করছে। অনেকের কাছে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে করতে পারছে না কোন ধরনের ব্যবসা। এ সকল বেকার শিক্ষিত যুবকদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার সুযোগ করে দিচ্ছে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোন কোম্পানি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার বেশ ভালো সুযোগ রয়েছে। এখানে শুধুমাত্র সঠিক নিয়মে কাজ শিখে অন্যের পণ্য নিজের মাধ্যমে বিক্রি করিয়ে আয় করা যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা এখানে ইনভেস্টের কোন ঝামেলা নেই যা ঝুকিমুক্ত। একটি শেয়ার কৃত পণ্য দিয়ে দীর্ঘ সময় ধরে আর করা যায়। সঠিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে চাকরির চেয়েও অনেক বেশি অর্থ উপার্জনের উপায় রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সকল পণ্যের কাস্টমার সাপোর্ট সম্পূর্ণ কোম্পানির। যেখানে আপনি শুধুমাত্র পন্যটি নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিবেন এবং ঘরে বসে প্যাসিব ইনকাম করবেন। আপনার কাজের স্বাধীনতা রয়েছে সঙ্গে নিজের অবস্থান তৈরি করে নিতে পারলে ভালো আয় করার সুযোগ থাকে।
অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সুযোগ রয়েছে এমন অনেক কোম্পানি বা ই-কমার্স সাইট রয়েছে। নিচে জনপ্রিয় কয়েকটি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং ওয়েবসাইট বা কোম্পানির নাম সম্পর্কে তুলে ধরা হলো।
- Amazon
- eBay
- Spaceship
- Hubspot
- Webgains
- Tradedoubler
- Flexoffer
- Target Affiliates
- Sellhealth
- Blueshot
- Shopify
- Hostinger
- Bdshop Affiliate
- Zatia
- Skillshara
উপরোক্ত এ সকল জনপ্রিয় অ্যাফিলিয়েট প্রোগ্রামিং সাইট বা কোম্পানির নির্দিষ্ট পণ্য বা সার্ভিস বিক্রির মাধ্যমে খুব সহজে মুনাফ অর্জন করতে পারবেন। এছাড়াও আরো অনেক সাইট রয়েছে যারা তাদের পণ্য অন্যের মাধ্যমে বিক্রি করিয়ে কমিশন প্রদান করে।
আরো পড়ুনঃ OTG ক্যাবলের ব্যাবহার সম্পর্কে জানুন এখানে।
এফিলিয়েট মার্কেটিং কি হালাল
এফিলিয়েট মার্কেটিং কি হালাল অনেকের এমন অনুসন্ধানের উত্তর জানার ইচ্ছা থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের পণ্য বা সার্ভিস নিজের মাধ্যমে বিক্রি করে আয় করা। এফিলিয়েট মার্কেটিং করা হালাল বা জায়েজ তবে এখানে কিছু নিয়ম নীতির ব্যাপার রয়েছে। সাধারণত আপনি যে পণ্যটি শেয়ারের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন পণ্যটি অবশ্যই মানুষের উপকারে আসে বা প্রয়োজনীয় হতে হবে। যে সকল পন্য মানুষের ক্ষতি করে যেমন মদ, জুয়া, সুদ অর্থাৎ খারাপ পন্য কিংবা সার্ভিস থেকে আয় করা যাবে না।
আপনি মানুষের প্রয়োজনীয় যে পণ্যটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এটি হালার পণ্য হতে হবে। একই সঙ্গে পণ্যের বিক্রি বাড়ানোর জন্য মিথ্যে প্ররোচনা কোন ক্রেতাকেই দেওয়া যাবে না। একজন কাস্টমারকে প্রতারিত করার কোন প্রকার উপায় অবলম্বন থেকে সর্বোচ্চ বিরত থাকুন। সর্বোপরি সবথেকে বড় কথা আপনি যে পণ্য নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করেন না কেন সেটি অবশ্যই বৈধ, প্রয়োজনীয়, মানসম্মত এবং উপকারী হলে অবশ্যই হালাল।
উপসংহার। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানার প্রয়োজন
আজকের এই ব্লগটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয় জানা প্রয়োজন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং করে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার উপায় সম্পর্কে নানা ধারণা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও এফিলিয়েট মার্কেটিং করার গুরুত্বপূর্ণ দক্ষতা, কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা, অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট সহ অ্যাফিলিয়েট মার্কেটিং কি হালাল এমন ধারণাও দেওয়া হয়েছে।
আমাদের বাংলাদেশ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি আয়ের মাধ্যম হয়ে উঠেছে অ্যাফিলিয়েট মার্কেটিং। উপরে উল্লেখিত তথ্যের ধারণা নিয়ে সঠিক ভাবে কাজ শিখে আয় করা সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত এই ব্লগটিতে উপস্থাপন কৃত তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে চাইলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। যাতে তারাও অ্যাফিলিয়েট মার্কেটিং করার প্রয়োজনীয় ধারণা সম্পর্কে জানতে পারে।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url