দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ ধাপে ধাপে
siitbd
৫ এপ্রি, ২০২৬
দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম জানুন সম্পূর্ণ ধাপে ধাপে এই ব্লগটিতে।
বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম হল দারাজ। দারাজ সেলার অ্যাকাউন্ট
খুলে আপনি খুব সহজে একটি অনলাইন ব্যবসা দার করাতে পারবেন।
নিজের কোন প্রতিষ্ঠানের পণ্য বিক্রি অর্ডার ব্যবস্থাপনা সহ বিশ্বস্থতার সঙ্গে
ব্যবসা পরিচালনার সুযোগ রয়েছে দারাজ সেলার একাউন্টের মাধ্যমে। কথা না বাড়িয়ে
চলুন ব্লগটিতে দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার নিয়ম সহ দারাজ সেলার একাউন্ট
সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ ধাপে ধাপে
দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ ধাপে ধাপে
বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। যেখান থেকে বাংলাদেশের
বিভিন্ন প্রান্তের ক্রেতার কাছে চাহিদা সম্পন্ন পণ্যটি পৌঁছে দেওয়া যায়। আপনি
দরাজ সোলার একাউন্ট খুলে যদি আপনার পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রি করে অর্থ
উপার্জন করতে চান তাহলে দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে জানতে
হবে। সম্পূর্ণ বিনামূল্যে দারাজ সেলার একাউন্ট খুলতে পারবেন তবে এজন্য আপনার একটি
ব্যাংক অ্যাকাউন্ট এর প্রমাণপত্র এবং এন আই ডি কার্ড প্রয়োজন। নিচে দারাজ সেলার
একাউন্ট খোলার প্রয়োজনীয় নিয়মগুলো সম্পর্কে তুলে ধরা হলো স্ক্রিনশট সহ।
প্রথম ধাপ
দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে daraz.com.bd ই-কমার্স
ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে দারাজ ওয়েবসাইট এর নিচে ফুটার মেনুতে Earn
with daraz অপশন থেকে sell on daraz ( সেল অন দারাজ) অপশনে ক্লিক করতে হবে।
সেল অন দারাজ এ ক্লিক করার পরে আপনার সামনে সাইন আপ করার একটি অপশন চলে আসবে।
দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি (Sing up) সাইন আপ অপশনে ক্লিক করে
পরবর্তী অপশনে যেতে হবে।
পরবর্তী স্ক্রিনশট দেখে নিনঃ
পরবর্তীতে আপনি দারাজ সেলার একাউন্ট করার জন্য চারটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে
পাবেন। এগুলোর মধ্যে প্রথমটা (darazMall Seller) দারাজ মল সেলার দ্বিতীয়টা
(local Seller) লোকাল সেলার তৃতীয়টা (Global Seller) গ্লোবাল সেলার এবং চতুর্থ
অপশনটি (Digital Sheba) ডিজিটাল সেবা। আপনি যে ধরনের সেলার একাউন্ট ক্রিয়েট
করবেন এর সঠিক অপশনটি ক্লিক করুন। সাধারণত প্রথম অবস্থায় পণ্য বিক্রি করার জন্য
(local seller) অপশন থেকে Sine up as a local seller অপশনটিতে ক্লিক করে প্রবেশ
করুন এবং দ্বিতীয় ধাপে জানে।
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপে আপনার সামনে যে অপশনটি আসবে এর স্ক্রিনশট দেখে নিন।
স্ক্রিনশটে উল্লেখিত প্রথম অপশনটি অ্যাকাউন্ট টাইপ (Account type) থেকে
ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করুন। বিজনেস অপশনটি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের
পণ্য বিক্রির ক্ষেত্রে। যেহেতু আপনি ব্যক্তিগত একাউন্ট করবেন এজন্য ইন্ডিভিজুয়াল
সিলেক্ট করবেন। এর পর (Shop Based in) অপশন থেকে বাংলাদেশ সিলেট করুন। নিচের ধাপে
আপনার একটি মোবাইল ফোন নাম্বার দিতে হবে অবশ্যই আপনার ব্যক্তিগত ফোন নাম্বার
হওয়া চাই। এবারের নিচের অপশনটি (Slide to Verify) স্লাইট টু ভেরিফাই অপশনটির বাম
পাশ থেকে থেকে মাউস পয়েন্টার দিয়ে চেপে ডান পাশে টেনে নিয়ে যান এবং তৃতীয় ধাপে
যান।
তৃতীয় ধাপ
এরপরে কিছুক্ষণের মধ্যে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটি
ওটিপি কোড চলে আসবে এবং আপনার সামনে আরো কয়েকটি প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঘর
দেখতে পাবেন যেটার স্ক্রিনশট নিচে দেওয়া হল।
এবারে আপনার ফোন নাম্বারে আসা ওটিপি কোডটি (Slide to Verify) অপশনে বসিয়ে দেন।
পরবর্তী অপশনে একটি (password) পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে
খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি স্ট্রং হওয়া জরুরী যেমন ধরুন bh4@6Sdl। পরবর্তী
অপশনটি (confirm password) কনফার্ম পাসওয়ার্ড যেখানে উপরোক্ত পাসওয়ার্ডটি
পুনরায় বসাতে হবে। এর পরবর্তী ঘরে আপনাকে আপনার নিজস্ব একটি ইমেইল এড্রেস দিতে
হবে। এখানের সর্বশেষ অপশনে এটি (Shop Name) শপ নেম দিতে হবে। যেহেতু দারাজ সেলার
একাউন্ট খুলবেন এ জন্য আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া জরুরী। পরবর্তীতে আপনাকে
সাইন আপ করতে হবে এবং চতুর্থ ধাপে চলে যাবেন।
চতুর্থ ধাপ
তৃতীয় ধাপে সাইন আপ করার পর আপনার দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার প্রায় অর্ধেক
কাজ কমপ্লিট। চতুর্থ ধাপের স্ক্রিনশট নিচে দেওয়া হল।
এবারে আপনার অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পালা এজন্য (Email Sing in) ইমেল সাইন ইন
এ ক্লিক করে একাউন্ট ক্রিয়েটের সময় চেয়ে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড
দিয়েছিলেন এ দুটি নির্ভুলভাবে বসিয়ে সাইন ইন করুন এবং পরবর্তি ধাপে জান।
পঞ্চম ধাপ
এবারে আপনাকে আপনার দারাজ সেলার একাউন্ট এর ভিতরে নিয়ে যাবে। এখানে আপনার দারাজ
সেলার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনার
দারাজ সেলার অ্যাকাউন্টের প্রোফাইলটিতে ব্যবসায়িক প্রয়োজনীয় সকল তথ্য সাবমিট
করার পালা। দারাজ সেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় একটি স্ক্রিনশট
তুলে ধরা হল।
স্ক্রিনশটে উল্লেখিত এবং নির্দিষ্ট করে দেখানো ঘর গুলিতে প্রয়োজনীয় তথ্য সাবমিট
করার জন্য প্রথমেই (Manage Address Book) ম্যানেজ এড্রেস বুক এ ক্লিক করুন এবং
নিচের অপশনটিতে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
এড্রেস বুক অপশনটি থেকে প্রথমে আপনি যেখান থেকে ব্যবসা করবেন সেখানকার Address
দিন। Country/ Region অপশনটিতে বাংলাদেশ রাখুন। এবারে (Division) ডিভিশন
অর্থাৎ বিভাগ সিলেক্ট করুন। পরবর্তী ঘরে City সিলেক্ট করুন এবং সেষ ঘরে
আপনার স্থানীয় Postcode বসিয়ে দিন।
এবারে আপনার ব্যবসায়ী ঠিকানা এবং বসবাসের ঠিকানা একই হলে warehouse address টি
একই রাখার জন্য টিক মার্ক অপশনটিতে ক্লিক করুন। warehouse address এর নিচে
return address এর অপশনটি মূলত ক্রেতার কাছ থেকে ফেরত আশা পন্যের ঠিকানা। আপনি
চাইলে নিজস্ব address book এর ঠিকানা রাখতে পারেন। অন্যদিকে return address এ
দারাজ এর ঠিকানাও দিতে পারে। তবে নিজস্ব পণ্যে ক্ষেত্রে নিজের এড্রেস দেওয়া
উপযুক্ত। নির্দিষ্ট ঘরগুলিতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক
করুন। সাবমিট করার পরে আপনার সামনে নিচের অপশনটি আসবে।
উপরের এই অপশনটি থেকে verify ID Information অপশনটিতে ক্লিক করুন এবং আপনার NID
কার্ড এর তথ্য দিন। নিচে ভেরিফাই আইডি ইনফরমেশন অপশনটির স্ক্রিনশট দেওয়া হল।
এবারে আইডি ইনফরমেশন থেকে NID সিলেক্ট করুন। পরবর্তী ঘরে (first name last name)
এখানে আপনার আইডি কার্ডে যে নাম রয়েছে সম্পূর্ণ নির্ভুলভাবে তুলে দিন। পরবর্তী
ঘরে National identity card number অর্থাৎ আপনার আইডি নাম্বার যেটা থাকে সেটা
দিন। এবারে পরবর্তী ঘরে upload ID copy অপশনে আপনার আইডি কার্ডের font side
অর্থাৎ সামনে পাশের ছবি এবং নিচের ঘরে ID card এর back side অর্থাৎ পিছন পাশের
ছবি দিন। এবারের সম্পূর্ণ তথ্যটি আর একবার চেক করে নিন এবং সাবমিটে ক্লিক করুন।
সাবমিট এ ক্লিক করার পর পরবর্তী ধাপের স্ক্রিনশট দেওয়া হল।
আপনার আইডি কার্ডের তথ্য দেওয়া হলো এবারের ব্যাংক একাউন্ট এর ইনফরমেশন দেওয়ার
পালা। উপরের অপশন থেকে ক্লিক করবেন fill in bank information। দারাজ সেলার
অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে verify bank
account করার অপশনটির স্ক্রিনশট দেওয়া হল।
এবারে প্রথমে account title এ আপনার এনআইডি কার্ড অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের
নাম রাখুন এবং সেই নামটি দিন। নিচের ঘরে account number, পরবর্তী ঘরে Bank name
অর্থাৎ যে ব্যাংকে আপনি একাউন্ট করেছেন সে ব্যাংকের নাম প্রদান করুন। পরবর্তী
ধাপে branch name অর্থাৎ আপনার একাউন্ট কৃত ব্যাংক এর শাখা কোথায় সেটা নিশ্চিত
করুন। পরবর্তী ঘরে routing number প্রদান করুন। routing number বলতে আপনি যে
ব্যাংকের ব্রাঞ্চ থেকে একাউন্ট করেছেন সেখানকার একটি নয় সংখ্যার কোড
নাম্বার এটি প্রদান করুন। পরবর্তী ঘরে upload check copy অর্থাৎ আপনার ব্যাংক
একাউন্ট এর চেক বুক এর একটা কপি প্রদান করতে হবে। চেক বুকে আপনার নাম এবং
অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকতে হবে। এ সকল তথ্য প্রদানের পর সাবমিটে ক্লিক করুন
এবং পরবর্তী অপশন এ যান স্ক্রিনশট দেওয়া হল।
এবারের অপশন থেকে order package info তে ক্লিক করে পরবর্তী অপশন এ যান। দারাজ
থেকে আপনার যেকোনো পণ্য বিক্রি করার জন্য অবশ্যই দারাজের প্যাকেজিং সিস্টেমটি
ব্যবহার করতে হবে। পরবর্তী অপশনটির স্ক্রিনশট দেওয়া হল।
এই অপশনটি থেকে আপনি যে ধরনের দারাজ এর প্যাকেজিং সিস্টেম অর্ডার করতে চান সেটা
সিলেক্ট করুন এবং সাবমিট করুন। পরবর্তী অপশনে আপনার দারাজ সেলার একাউন্ট করার
সম্পূর্ণ ধাপ কমপ্লিট। নিচে একটি স্ক্রিনশট দেওয়া হল।
উপরের স্ক্রিনশটটি থেকে upload your SKU থেকে আপনার পণ্য অ্যাড করতে পারবেন।
আপনার দারাজ সেলার অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট এখনই আপনার পণ্য অ্যাড না করতে
চাইলে go back to dashboard এ ফিরে যান।
দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে আয় করার নিয়ম
দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ইতিমধ্যে ব্লগটিতে স্ক্রিনশট সহ
সম্পূর্ণ গাইডলাইন উপস্থাপন করা হয়েছে। ব্লগের এই পর্বে দারাজ সেলার অ্যাকাউন্ট
খুলে আয় করার নিয়ম সম্পর্কে তুলে ধরা হবে। দারাজ সেলার অ্যাকাউন্ট তৈরি করে খুব
সহজে অনলাইনের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে তা থেকে মুনাফা অর্জন করা সম্ভব।
দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে আয় করার জন্য আপনাকে একাউন্ট খোলার পরে আপনার
নিজস্ব পণ্য দারাজে তালিকাভুক্ত করতে হবে। আপনি হয়তো জেনেই থাকবেন বাংলাদেশের সব
থেকে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম হল দারাজ।
দারাজে পন্য তালিকাভুক্ত করার জন্য প্রথমত একাউন্ট খুলে পন্যের সঠিক তথ্য
সহ তালিকাভুক্ত করতে হবে। দারাজে পন্য বিক্রির জন্য আপনি পেয়ে যাবেন ১০
লক্ষেরও বেশি অনলাইন কাস্টমার যারা নিয়মিত দারাজ থেকে পণ্য কেনে। কোন প্রকার
প্রতারণা না করে অর্ডার পেলে দারাজের প্যাকিং ব্যবহার করে পণ্যটি ক্রেতার কাছে
পৌঁছে দিতে হবে। দারাজ সেলার একাউন্ট খুলে আয় করার জন্য আপনার বাড়তি পরিশ্রমের
প্রয়োজন নেই শুধুমাত্র পন্যের সঠিক মান বজায় রাখুন, সঠিকভাবে অর্ডার
ম্যানেজমেন্ট করুন, পণ্য প্যাকিং করুন এবং সময় মতো ডেলিভারি দিন সবশেষে আয় বুঝে
নিন।
দরাজ সেলার একাউন্ট এর কাজ সম্পর্কে অনুসন্ধান অনেকেই করেন। দরাজ সেলার একাউন্ট
খোলার নিয়ম এবং দারাজ সেলার একাউন্ট থেকে আয় করার উপায় সম্পর্কে ব্লগটিতে
ইতিমধ্যে অনুসন্ধানকৃত তথ্যের উত্তর তুলে ধরা হয়েছে। দারাজ সেলার একাউন্ট এর কাজ
বলতে আপনি খুব সহজে নিজস্ব কিছু চাহিদা সম্পন্ন পণ্য নিয়ে দারাজের মাধ্যমে
নির্দিষ্ট ক্রেতার কাছে খুব সহজে পৌঁছে দিয়ে আয় করতে পারেন। দারাজ সেলার
একাউন্ট খুলে নিজস্ব তত্ত্বাবধানে আপনার তালিকাভুক্ত করা পণ্যগুলির কন্ট্রোল
রাখতে পারেন।
দারাজ সোলার একাউন্ট এর মাধ্যমে আপনি আপনার পণ্যের অর্ডার ব্যবস্থাপনা নিজেই করতে
পারেন। নিজের পণ্যের সঠিক প্রাইস নিজে নির্ধারণ করতে পারবেন সঙ্গে দারাজের সেলস
ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার পন্যের বিক্রি বাড়াতে পারবেন। বাংলাদেশের অনেকেই
দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে নিজেদের পণ্য বিক্রি করছে এবং তা
থেকে মুনাফা অর্জন করছে। দারাজ সেলার অ্যাকাউন্ট এর মাধ্যমে কোন ব্যাক্তি
নিশ্চিন্তে পণ্যের প্রচারণা, অর্ডার ম্যানেজমেন্ট, প্যাকিং এবং ডেলিভারির মাধ্যমে
নিজেকে স্বাবলম্বী করতে পারে।
দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার উপকারিতা
দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার নিয়ম সহ যাবতীয় কিছু তথ্য ইতিমধ্যে জেনেছেন।
দারাজ সেলার অ্যাকাউন্ট খোলার উপকারিতা সম্পর্কে অনেকেই জানতে চান। ধরুন আপনি খুব
অল্প পরিশ্রমে নিজস্ব কিছু সঞ্চয় থেকে একটি অনলাইন ব্যবসা দার করাতে চাচ্ছেন।
একটি অনলাইন ব্যবসা দার করানোর জন্য অবশ্যই আপনার একটি অনলাইন প্লাটফর্ম তৈরি
করতে হবে। নিজস্ব একটি অনলাইন বিজনেস প্লাটফর্ম দাঁড় করিয়ে ব্যবসা করাটা একটু
কষ্টসাধ্য ব্যাপার অনেকের কাছে। আপনি দারাজ এর ই-কমার্স প্ল্যাটফর্ম টি খুব সহজে
ব্যবহার করতে পারবেন আপনার পন্য বিক্রির জন্য।
কোন প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে আপনার পণ্যগুলি
দারাজে সংযুক্ত করে খুব অল্প সময়ের মধ্যে অনেক ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ
রয়েছে। দারাজের মাধ্যমে আপনার নিজস্ব পণ্য সেল করার জন্য ঝামেলহীন ডেলিভারি,
নিরাপদ প্রোমট সিস্টেম সঙ্গে মার্কেটিং ও প্রমোশনের সুবিধা রয়েছে দারাজে। আপনি
যদি ছোট পরিসরে অনলাইন ব্যবসা করতে চান তাহলে দারাজ অনলাইন প্লাটফর্মটি আপনার
জন্য খুবই উপকারী। দারাজে সেলার একাউন্ট এর মাধ্যমে নতুন ব্যবসায়ীদের জন্য প্রথম
এক মাসের কোন প্রকার কমিশন দিতে হয় না।
উপসংহার। দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ ধাপে ধাপে
আজকের এই ব্লগটিতে দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম, দারাজ সেলার একাউন্ট খুলে
আয় করার উপায়, দারাজ সেলার একাউন্ট এর কাজ এবং দারাজ সেলার একাউন্ট খোলার
উপকারিতা সম্পর্কে নানান তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি হয়তো এখন জানেন
দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। যেখানে আপনি খুব সহজে অল্প
পুজি নিয়ে শুরু করতে পারেন অনলাইন ব্যাবসা।
দারাজ সেলার একাউন্টের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন ঝামেলা হীন ব্যবসা করার সুযোগ
এবং অধিক ক্রেতা। যাইহোক এই ব্লগটির সকল তথ্য যদি আপনার ভাল লেগে থাকে চাইলে
ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। সঙ্গে এতক্ষণ আমাদের ব্লগটি পড়ার
জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url