বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার বিমান ভাড়া কত জানতে চোখ রাখুন ব্লগের এই পর্বে। বিশ্বজুড়ে পরিচিত লন্ডন মূলত যুক্তরাজ্য বা ইংল্যান্ডের সবচেয়ে বৃহত্তম শহর ও রাজধানী।
যুক্তরাজ্যের লন্ডন শহরটি ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অংশে টেমস নদীর তীরে অবস্থিত। চলুন এই ব্লগটিতে বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব এবং বিমান ভাড়া সহ বেশ কিছু অনুসন্ধান কৃত তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার - বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়
- বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে। লন্ডন থেকে বাংলাদেশে আসতে কত ঘন্টা লাগে
- বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা
- বাংলাদেশ থেকে লন্ডন স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায়
- বাংলাদেশ ও লন্ডনের সময়ের পার্থক্য কত
- বাংলাদেশ থেকে লন্ডন কোন দিকে
- উপসংহার। বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার এমন তথ্য সম্পর্কে জানার আগে প্রথমে দুই দেশ সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক চলুন। বাংলাদেশ সম্পর্কে হয়তো আপনার ধারণা রয়েছে তবুও বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি স্বাধীন দেশ। লন্ডন শহরটি ইউরোপ মহাদেশের যুক্তরাজ্য বা ইংল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং রাজধানী। যুক্তরাজ্য বা ইংল্যান্ডের এই লন্ডন শহরটি ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। বাংলাদেশ থেকে অনুসন্ধানকৃত লন্ডন কত কিলোমিটার এমন অনুসন্ধান অনেকেই করেন।
আকাশ পথে সরলরেখা বরাবর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার বা ৪,৩২২ মাইলের চেয়ে কিছুটা বেশি হতে পারে। বাংলাদেশ থেকে লন্ডন এর এই দূরত্ব মূলত বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের রাজধানী লন্ডন এর হিথ্রো বিমানবন্দর পর্যন্ত। এছাড়াও বাংলাদেশ থেকে লন্ডন সড়ক পথের দূরত্ব জানতে চান তাহলে দূরত্ব হতে পারে ১০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি। কেননা ইউরোপ মহাদেশের যুক্তরাজ্যের লন্ডন যেতে অনেকগুলো দেশ পার হয়ে যেতে হয়।
বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার ইতিমধ্যে এমন তথ্য জেনেছেন। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া কত এমন অনুসন্ধানে তথ্য তুলে ধরা হবে। বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত সরাসরি এবং কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে যাওয়া আসার সুযোগ রয়েছে। সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ার, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স ইত্যাদি বিমানগুলো নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে। বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া যাত্রার সময় এবং বিমান ভেদে কিছুটা কম বেশি হতে পারে।
বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া মূলত ইকোনোমিক ক্লাসের সবচেয়ে কমে একমুখী যাত্রায় ৬৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। তবে ইকোনমিক ক্লাসে একমুখী যাত্রায় কখনো কখনো ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। অন্যদিকে ইকোনমিক ক্লাসে আপনি যদি রিটার্ন টিকেট বুক করেন তাহলে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত বিমান ভাড়া যাওয়া আসার ক্ষেত্রে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনি যদি যাওয়ার দুই থেকে তিন মাস আগে টিকিট বুক করেন তাহলে ভাড়ার কিছুটা সাশ্রয়ী হবে।
বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায় বলতে প্রথমে আপনার নিশ্চিত হতে হবে আপনি কোন ধরনের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন। ইউরোপ মহাদেশের দেশ যুক্তরাজ্যের সুন্দরতম শহর লন্ডনে আধুনিক জীবন যাপন, উচ্চশিক্ষা, কাজের উদ্দেশ্য, টুরিস্ট ভিসা সহ ব্যবসায়িক ভিসা নিয়ে যাওয়ার উপায় রয়েছে। বাংলাদেশ থেকে লন্ডন বা যুক্তরাজ্যে নিজের জীবন পরিবর্তনের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া অনেকের কাছে স্বপ্ন। সাধারণত ওয়ার্ক পারমিট, টুরিস্ট, স্টুডেন্ট কিংবা ব্যবসায়ী ভিসা নিয়ে অনেকে যায়।
শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে লন্ডন যে ধরনের ভিসায় যাওয়ার আগ্রহ বোধ করেন সেই অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে ভিসা আবেদন করতে হবে। সাধারণত ইউরোপের দেশ যুক্তরাজ্যে ভিসা আবেদনের ক্ষেত্রে UK Visa ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হয়। একই সঙ্গে ভিসা আবেদনের পর ভিসা প্রসেসিং চার্জ অনলাইনের মাধ্যমে দিতে হয়। বাংলাদেশে ঢাকায় যুক্তরাজ্যের ভিসা সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র সহ বায়োমেট্রিক এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সকল কাগজপত্র এবং নীতিমালা ঠিক থাকলে তিন সপ্তাহের মধ্যে ভিসা পাওয়া সম্ভব যা থেকে খুব সহজেই লন্ডন যেতে পারবেন।
বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে। লন্ডন থেকে বাংলাদেশে আসতে কত ঘন্টা লাগে
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার বিমান ভাড়া কত এবং যাওয়ার উপায় সম্পর্কে ইতিমধ্যে বলা হয়েছে। বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে এমন তথ্যের অনুসন্ধান অনেকেই করে থাকেন। ব্লগটির উপরে বলা হয়েছিল বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত সরাসরি এবং কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণত ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে লন্ডন যেতে সময় লাগে ৯ ঘণ্টা থেকে ১০ ঘন্টা পর্যন্ত।
অন্যদিকে আপনি যদি কানেক্টিং ফ্লাইট বা ট্রানজিট ফ্লাইট এর মাধ্যমে বাংলাদেশ থেকে লন্ডন যেতে চান সে ক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় ১৩ ঘণ্টা থেকে ১৮ ঘন্টা পর্যন্ত। বাংলাদেশ থেকে ট্রানজিট ফ্লাইটে লন্ডন পর্যন্ত যাওয়ার সময় মূলত যাত্রা বিরতির সময় এবং আকাশ পথের রুট অনুযায়ী কম বেশি হয়ে থাকে। কেননা ট্রানজিট ফ্লাইট এর জনপ্রিয় বিমানগুলো আবুধাবি, দোহা, দুবাই, ইস্তাম্বুল, কুয়েত, জেদ্দা বাহারাইন ইত্যাদি দেশগুলোতে যাত্রা বিরতি নিয়ে এরপরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত।
বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে
যুক্তরাজ্য বা ইংল্যান্ডে যাওয়া বাংলাদেশি অনেকের কাছেই স্বপ্ন। যুক্তরাজ্য বা ইংল্যান্ডের সবচেয়ে আধুনিক শহর এবং রাজধানী লন্ডন। বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে এমন অনুসন্ধান অনেক সময় অনেকেই করে থাকেন। সাধারণত বাংলাদেশ থেকে লন্ডন আপনি কোন ভিসায় জাবেন সেই ভিসার ধরন অনুযায়ী খরচ হয়ে থাকে। আপনি যদি প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে লন্ডন যাওয়ার খরচ সম্পর্কে ধারণা রাখা আপনার জন্য উপযুক্ত।
বাংলাদেশ থেকে ইউরোপের যে কোন দেশে যাওয়ার জন্য বেশ ভালো মানের টাকা খরচ হয়। ঠিক তেমনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে লন্ডনে কাজের উদ্দেশ্যে যেতে খরচ হয় সর্বনিম্ন ৮ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা পর্যন্ত। কেননা ওয়ার্ক পারমিট ভিসায় সরকারিভাবে খরচ কম বেসরকারিভাবে খরচ করুনামূলক বেশি। অন্যদিকে আপনি যদি স্টুডেন্ট ভিসা কিংবা টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে লন্ডন যেতে চান তাহলে খরচ হতে পারে সর্বনিম্ন ৪ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত।
বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা
বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা মানে কোন একজন ব্যক্তির স্বপ্ন পূরণের লক্ষ্য। বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য জানার আগ্রহ থাকে অনেকের। লন্ডন বা যুক্তরাজ্য এটি ইউরোপ মহাদেশের একটি উন্নত দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কাজের সুযোগ দেয় সে দেশের সরকার। লন্ডনে একজন সাধারণ কর্মীরও ইংরেজি ভাষায় দক্ষ হওয়া জরুরী। বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা পেতে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন।
- লন্ডন যাওয়ার জন্য প্রথমত আপনার সর্বনিম্ন ছয় মাস মেয়াদ সহ একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- লন্ডন থেকে কোন কোম্পানির সার্টিফিকেট অফ স্পন্সরশিপ অর্থাৎ কোন কোম্পানির নিয়োগ পত্র প্রয়োজন।
- জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি। সঙ্গে সাদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি।
- পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন সঙ্গে কোভিড ১৯ এর ভ্যাকসিন সার্টিফিকেট।
- আপনার শারীরিক স্বাস্থ্য সনদ অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন একই সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রযোজ্য।
- আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং যে কাজে যাবেন তার দক্ষতার প্রমাণপত্র। একই সঙ্গে আপনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছেন এমন প্রমাণ পত্র।
- পরিশেষে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। কেননা বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার জন্য আপনি যে খরচ বহনে সক্ষম এর প্রমাণপত্র প্রয়োজন।
উপরোক্তায় সকল কাগজপত্র একত্রিত করে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে সে দেশের Govt.uk ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হয়। বাংলাদেশ কিছু এজেন্সি রয়েছে যারা লন্ডনের ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাজকর্ম করেন। বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভুয়া এজেন্সি এবং দালাল থেকে দূরে থাকুন।
বাংলাদেশ থেকে লন্ডন স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে ইংল্যান্ড বা লন্ডনে উন্নত মানের শিক্ষা গ্রহণের জন্য পারি জমানোর স্বপ্ন দেখেন অনেকে। অনেকে তো আবার বাংলাদেশ থেকে লন্ডন স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায় সম্পর্কে অনুসন্ধান করেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাজ্যে। পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কার্ডিফ বিশ্ববিদ্যালয়, বামিংহাম বিশ্ববিদ্যালয় সহ ব্রিস্টল বিশ্ববিদ্যালয় বেশ উল্লেখযোগ্য। লন্ডন স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে কোন গ্রাজুয়েশন এর জন্য আপনি যাবেন।
আপনি যে ডিগ্রি নিতে যাবেন এর জন্য প্রথমে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। সর্বনিম্ন ১৬ বছর হলেই লন্ডনে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায়। পরবর্তীতে আপনাকে যদি তারা নির্বাচন করে তাহলে সেই প্রতিষ্ঠান আপনাকে পড়াশোনা করার জন্য প্রস্তাব পত্র পাঠাবে। এবারে স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার নূন্যতম ছয় মাস মেয়াদী পাসপোর্ট থাকতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি পরিচয় পত্র না থাকলে জন্ম সনদ একই সঙ্গে পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি। বাংলাদেশে পড়াশোনা করার একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট সমূহ প্রযোজ্য একই সঙ্গে আপনি যে ইংরেজিতে কথা বলতে পারেন এবং বুঝেন এমন প্রমাণ পত্র। আপনি যে বাংলাদেশ থেকে লন্ডনে পড়াশোনার সকল খরচ বহনে সক্ষম এমন প্রমাণ পত্র অর্থাৎ অর্থসহ ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। এ সকল কাগজপত্র একত্রিত করে যুক্তরাজ্য ভিত্তিক www.gov.uk ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়।
পরবর্তী ধাপে অনলাইনে আবেদনের পর বাংলাদেশে থাকা বিএফএস গ্লোবাল সেন্টারে আবেদনপত্রের সকল কাগজপত্র জমা দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। বাংলাদেশের কিছু এজেন্সি রয়েছে তারা বাংলাদেশ থেকে লন্ডন স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর কাজ করে তবে বাড়তি চার্জ প্রযোজ্য। বাংলাদেশ থেকে লন্ডন স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর সকল কাগজপত্র সঠিক এবং আপনি উপযুক্ত হলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তবে ভিসা আবেদন মূলত ভর্তির ৬ মাস আগে করা সব থেকে ভালো।
বাংলাদেশ ও লন্ডনের সময়ের পার্থক্য কত
বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার দূরত্বে অবস্থিত এমন তথ্য ব্লগের শুরুতে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে লন্ডনের সময়ের পার্থক্য কত এমন অনুসন্ধানের তথ্য জানুন এই পর্বে। আপনি হয়তো জানেন পৃথিবীর প্রতিনিয়ত ঘূর্ণায়মান। এজন্য সময় পার্থক্য তৈরি হয় অর্থাৎ যে দেশগুলোতে সূর্যোদয় আগে হয় সেগুলোর সময় এগিয়ে থাকে। ঠিক তেমনি বাংলাদেশ ও লন্ডনের সময়ের পার্থক্য কখনো ৫ ঘন্টা আবার কখনো ৬ ঘন্টা ব্যবধান থাকে।
সাধারণত অক্টোবর মাসের শেষ থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ এবং লন্ডনের সময়ের পার্থক্য থাকে ৬ ঘন্টা। এ সময় যখন বাংলাদেশে সকাল ৬ বাজে তখন যুক্তরাজ্য বা লন্ডনে দুপুর ১২টা। এই সময় ব্যতীত অন্যান্য সময় গুলিতে বাংলাদেশ ও লন্ডনের সময়ের পার্থক্য থাকে ৫ ঘন্টা। এ সময় ৫ ঘন্টা ব্যবধান মানে যখন বাংলাদেশের সকাল ৬টা ইংল্যান্ড বা লন্ডনে তখন বেলা ১১ টা।
বাংলাদেশ থেকে লন্ডন কোন দিকে
বাংলাদেশ থেকে লন্ডন কোন দিকে এমন অনুসন্ধানকৃত তথ্য জানার আগে কিছুটা ভৌগলিক ধারণা নেয়া যাক। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং যুক্তরাজ্য ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি উন্নত দেশ। বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব সম্পর্কে তো উপরে জেনেছেন। ভৌগলিক অবস্থান অনুযায়ী এশিয়ার দেশ বাংলাদেশ থেকে ইউরোপের লন্ডন পূর্ব-পশ্চিম দিকে অবস্থিত। সহজভাবে বাংলাদেশ থেকে লন্ডন সরলরেখা বরাবর কিছুটা পূর্ব-পশ্চিম কোণে অবস্থিত।
আরো পড়ুনঃ ইরান থেকে ইসরাইলের দূরত্ব কত কিলোমিটার জানুন এখানে।
উপসংহার। বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার - বিমান ভাড়া কত
এই ব্লগটিতে বাংলাদেশ থেকে লন্ডন কত কিলোমিটার, বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া কত, যাওয়ার উপায়, কত সময় লাগে এবং কত টাকা লাগে ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায় সংক্রান্ত বেশ তথ্য সম্পর্কেও বলা হয়েছে। সবশেষে অনুসন্ধানকৃত বাংলাদেশ থেকে লন্ডনের সময়ের পার্থক্য এবং বাংলাদেশ থেকে লন্ডন কোন দিকে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্ন উপায়ে লন্ডন যাওয়ার জন্য এমন ধরনের অনুসন্ধান করে থাকেন। আপনাদের অনুসন্ধানকৃত এই ব্লগের সকল তথ্য যদি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয়। সেক্ষেত্রে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ আমাদের ওয়েবসাইটের এই ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url