বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার এমন প্রশ্নের উত্তরে বলা যায় ৩,৩৩৬ কিলোমিটার বা ২০৯২ মাইল। ভৌগলিক ভাবে ব্রুনাই এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র।
এটি একটি দ্বীপ রাষ্ট্র যেটা বোর্নিয় দ্বীপে অবস্থিত একই সঙ্গে এই দেশের চারপাশ মালয়েশিয়া এবং সমুদ্র দ্বারা বেষ্টিত। চলুন আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে ব্রুনাই এর দূরত্ব সহ বেশ কিছু তথ্য জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত
- বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার
- ব্রুনাই বেতন কত। ব্রুনাই সর্বনিম্ন বেতন কত
- বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে ব্রুনাই বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার উপায়। ওয়ার্ক পারমিট ভিসায় কি কি কাগজপত্র লাগে
- ব্রুনাই এক টাকা বাংলাদেশের কত টাকা
- ব্রুনাই ভিসা চেক করব কিভাবে। বাংলাদেশের জন্য ব্রুনাই ভিসা চেক
- ব্রুনাই কাজের ভিসা কি বাংলাদেশ থেকে এভেলেবেল পাওয়া যায়
- বাংলাদেশ থেকে ব্রুনাই ভিসা প্রসেসিং খরচ
- উপসংহার। বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার
বাংলাদেশ থেকে ব্রুনাই এর দূরত্ব ৩,৩৩৬ কিলোমিটার ব্লগের শুরুতেই এমন তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ এবং ব্রুনাই দুটি দেশই এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র। তবে এশিয়ার এই দুই দেশের ভৌগোলিক অবস্থানের কিছুটা তারতম্য রয়েছে। কেননা এশিয়া মহাদেশের অঞ্চল ভেদে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ এবং ব্রুনাই এশিয়ার দক্ষিণ পূর্ব অংশের দেশ। বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার জন্য ৩,৩৩৬ কিলোমিটার মূলত আকাশ পথের দূরত্ব। বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাই এর সেরি বেগাওয়ান বিমানবন্দর পর্যন্ত সরাসরি বা কানেক্টিং ফ্লাইটে যাওয়া যায়।
বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে হলে এশিয়ার আরো কয়েকটি দেশের আকাশ পথ ব্যবহার করতে হয়। দুই দেশে যাতায়াতে বিশেষ করে বাংলাদেশ হয়ে মিয়ানমার এরপর থাইল্যান্ড বা সিঙ্গাপুর পরবর্তীতে মালয়েশিয়া হয়ে ব্রুনাই পৌছাতে হয়। বেশ কিছু এয়ারলাইন্স এই আকাশ পথ দিয়ে সেবা দিয়ে থাকে। যে সকল এয়ারলাইন্স এর মাধ্যমে আপনি সেবা নিতে পারবেন এগুলোর মধ্যে রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স, এয়ার এশিয়া এবং থাই এয়ারওয়েজ বেশ উল্লেখযোগ্য।
ব্রুনাই বেতন কত। ব্রুনাই সর্বনিম্ন বেতন কত
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার যাতায়াতের দূরত্ব সম্পর্কে ইতিমধ্যেই বলা হয়েছে। ব্রুনাইতে কর্মরত বাংলাদেশী প্রবাসী রয়েছে। অনেকেই আবার বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যেতে আগ্রহবোধ করে । ব্লগটির এই পর্বে ব্রুনাই বেতন কত, ব্রুনাই কাজের বেতন কত এমন কিছু তথ্য তুলে ধরা হবে। ব্রুনাই দেশটি এশিয়া মহাদেশের ছোট একটি দ্বীপ রাষ্ট্র এখানে খুব অল্প পরিমাণে বিদেশে কর্মী নিয়ে থাকে। তবে এদেশে একজন সাধারণ কর্মীকে বেশ ভালো মানের বেতন দিয়ে থাকে।
ব্রুনাইতে একজন সাধারন কর্মী প্রথম অবস্থায় সর্বনিম্ন বাংলাদেশি ৪০,০০০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পেতে পারে। একজন সাধারণ কর্মীর বেতন মূলত প্রতিষ্ঠান এবং কাজের ধরনের উপনির্ভর করে হতে পারে। সাধারণত এদেশের ডিউটি ৮ ঘন্টা হয়ে থাকে অনেক সময় ওভারটাইম কাজের সুযোগ রয়েছে। সব মিলিয়ে একজন সাধারণ কর্মীও বেশ ভালো মানের অর্থ উপার্জন করতে পারে।
অন্যদিকে বাংলাদেশ থেকে ব্রুনাইতে কনস্ট্রাকশনের কাজ, হোটেল বয়, রেস্টুরেন্ট কর্মী, ফ্যাক্টরির দক্ষ কর্মী, ড্রাইভার, মেকানিক, কৃষিকাজ ইত্যাদি বিভিন্ন সেক্টরে সরকারিভাবে কর্মী নেয়। ব্রুনাইতে একজন দক্ষ কর্মী হিসেবে আপনি যদি দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন সেক্ষেত্রে সর্বনিম্ন ৭০,০০০ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। কোন কোন দক্ষ কর্মী ২ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকে।
বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে ব্রুনাই আর্থিক সচ্ছলতার সহ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অনেকেই পারি জমায়। বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে কত টাকা লাগে এমন তথ্য সম্পর্কে জানুন এই পর্বে। ব্রুনাই দেশটিতে কর্মিদের বেশ ভালো মানের বেতন দেয় এবং দেশটি খুব নিরাপদ। আসলে বাংলাদেশ থেকে আপনি কি কাজের উদ্দেশ্যে যাবেন, কেন যাবেন ইত্যাদির উপরে ভিত্তি করে খরচ হতে পারে। বাংলাদেশ থেকে ব্রুনাই স্টুডেন্ট ভিসায় গেলে ২ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা খরচ হতে পারে। টুরিস্ট ভিসায় খরচ কিছুটা কম যেমন ধরুন ১ লক্ষ থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা খরচ হতে পারে।
সাধারণ অবস্থায় সরকারীভাবে আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান খরচ হতে পারে আনুমানিক ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত। অন্যদিকে বেসরকারি ভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে আনুমানিক ৪ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৬ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। এছাড়াও ব্যবসায়িক ভিসা এবং স্টুডেন্ট ভিসার খরচ মোটামুটি কাছাকাছি। আপনি যদি কোন চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় জান সেক্ষেত্রে খরচ অনেকটাই কম। কেননা ব্রুনাই মেডিকেল ভিসার খরচ ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
বাংলাদেশ থেকে ব্রুনাই বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার, ব্রুনাই সর্বনিম্ন কাজের বেতন, ব্রুনাই যেতে কত টাকা লাগে এ সকল তথ্য ইতিপূর্বে জেনেছেন। বাংলাদেশ থেকে ব্রুনাই বিমান ভাড়া কত এই পর্বে জানুন এমন তথ্য। আসলে বিমান ভরা মূলত বিমানের রুট অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। সাধারণভাবে বাংলাদেশ থেকে ব্রুনাই বিমান ভাড়া যাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৪০,০০০ থেকে সর্বোচ্চ ৭০,০০০ টাকার কিছুটা বেশি লাগতে পারে। অনিদিকে আপনি যদি যাওয়া-আসার টিকিট কাটেন সেক্ষেত্রে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার পর্যন্ত লাগতে পারে।
আরো পড়ুনঃ সাজেক ভ্যালি কোথায় অবস্থিত-সাজেক ভ্যালি উচ্চতা কত।
বাংলাদেশ এবং ব্রুনাই যাতায়াতে আকাশপথে বেশ কিছু বিমান চলাচল করে। এগুলোর মধ্যে এয়ার এশিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স, রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স ইত্যাদি চলাচল করে। এগুলো যদিও কানেক্টিং ফ্লাইট তবু খরচ অনেকটাই কম। এ সকল বিমান নিয়মিত সস্তায় কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে বেশ ভালো মানের সেবা দেয়। বাংলাদেশ থেকে বিমানে যেতে উপরোক্ত ফ্লাইটে সময় লাগতে পারে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা বা এর কিছুটা বেশি। নভেম্বরের দিকে ব্রুনাই এর বিমান ভাড়া কিছুটা কমে একই সঙ্গে আপনি যদি কিছুদিন আগে টিকিট কাটেন তাহলে খরচ কিছুটা কম হতে পারে।
বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার উপায়। ওয়ার্ক পারমিট ভিসায় কি কি কাগজপত্র লাগে
বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার উপায় কি, ওয়ার্ক পারমিট ভিসায় কি কি কাগজপত্র লাগে। অনেকেই এমন তথ্যের অনুসন্ধান করে। আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কাজের উদ্দেশ্যে ব্রুনাই যেতে চান সেক্ষেত্রে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন। এজন্য আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে একই সঙ্গে পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে। বাংলাদেশ থেকে ব্রুনাইতে যে কাজের উদ্দেশ্যে যাবেন সেখানকার নিয়োগ পত্র প্রয়োজন। কেননা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে নিয়োগপত্র অত্যন্ত জরুরী।
আপনার শরীরের মেডিকেল টেস্টের রিপোর্ট। তবে মেডিকেল টেস্টের জন্য গালফ অনুমোদিত মেডিকেল সেন্টার প্রযোজ্য। বাংলাদেশে আপনি যে জায়গায় থাকেন সেই স্থানের থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি প্রয়োজন। এ সকল কাগজপত্র একত্রিত করে ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এর দূতাবাস রয়েছে। বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা সহ ওয়ার্ক পারমিট ভিসার কাগজপত্র জমা দিলে অল্প সময় ব্যবস্থা হয়ে যাবে।ব্রুনাই এক টাকা বাংলাদেশের কত টাকা
ব্রুনাই একটা ছোট দ্বীপ রাষ্ট্র এখানে অধিকাংশ জনসংখ্যা মুসলিম জনগোষ্ঠীর। এদেশের সরকার ব্যবস্থা রাজতন্ত্র যেখানে ইসলামী সুলতানি শাসনব্যবস্থা মেনে চলে। ব্রুনাই এর টাকাকে সাধারণত ব্রুনাই ডলার বা B$ ধারা চিহ্নিত করা হয়। সাধারণত টাকার মান অন্যান্য দেশে তুলনায় অনেকটাই বেশি। একই সঙ্গে এদেশের ডলার সিঙ্গাপুরের ডলারের সঙ্গে সমমূল্যের বিনিয়োগ যোগ্য। কখনো কখনো ব্রুনাইয়ের ডলারের রেটের কিছুটা তারতম্য হতে পারে। এই পর্বে কথা না বাড়িয়ে জেনে নিন ব্রুনাই এক টাকা বাংলাদেশের কত টাকা ২০২৬ এমন তথ্য।
| ব্রুনাই ডলার BND বা B$ | বাংলাদেশী টাকা BDT |
|---|---|
| ১ ডলার | ৯৫.৬৮ টাকা |
| ৫ ডলার | ৪৭৮.৪ টাকা |
| ১০ ডলার | ৯৫৬.৮ টাকা |
| ২০ ডলার | ১৯,১৩.৬ টাকা |
| ৫০ ডলার | ৪,৭৮৭ টাক |
ব্রুনাই ভিসা চেক করব কিভাবে। বাংলাদেশের জন্য ব্রুনাই ভিসা চেক
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার, ব্রুনাই সর্বনিম্ন বেতন কত, বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগে, বিমান ভাড়া কত একই সঙ্গে ব্রুনাই এবং বাংলাদেশি টাকার মান সম্পর্কে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে ব্রুনাই ভিসা চেক করব কিভাবে, বাংলাদেশের জন্য ব্রুনাই ভিসা চেক করার উপায় জেনে নিন। সাধারণত বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় ব্রুনাইতে৷ অনেকে ভিসা প্রসেসিং করার পরে ভিসা সঠিকভাবে প্রসেসিং হল কিনা এটা চেক করার জন্য মরিয়া হয়ে ওঠে। আপনি যদি ব্রুনাই এর ভিসা চেক করতে চান এজন্য সতর্কতা জরুরী।
আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের ব্রুনাই এর দূতাবাস থেকে ভিসা চেক করা বেশ নির্ভরযোগ্য উপায়। ঢাকা বাড়িধারা, হাউজ নাম্বার ২৬ রোড নাম্বার ৬ এখানে ব্রুনাইয়ের দূতাবাস রয়েছে। বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের গোপনীয়তা নীতি রক্ষার্থে অবশ্যই দূতাবাস সবচেয়ে উপযুক্ত। সাধারণভাবে বিভিন্ন এজেন্সি বা ই ভিসা পোর্টাল বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন তবে এটা অবশ্যই নিজস্ব তত্ত্বাবধানে হওয়া জরুরী। তবে সবচেয়ে উপযুক্ত এবং নির্ভরযোগ্য তথ্য শেয়ার করার মাধ্যম দূতাবাস।
ব্রুনাই কাজের ভিসা কি বাংলাদেশ থেকে এভেলেবেল পাওয়া যায়
বাংলাদেশ থেকে ব্রুনাই কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কি এভেলেবেল ভিসা পাওয়া যায় এমন তথ্যের অনুসন্ধান হয়তো আপনি করেছেন। বাংলাদেশ থেকে ব্রুনাই কাজের ভিসা পাওয়া সম্ভব তবে অবশ্যই সেদেশের কোন কোম্পানির কাজের নিয়োগপত্র অত্যন্ত জরুরী। সাধারণত ব্রুনাইয়ের সরকারি ওয়েবসাইট থেকে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আপনার পরিচিত কেউ বাংলাদেশ থেকে ব্রুনাইতে কাজের উদ্দেশ্যে গেলে সেখান থেকে আপনার জন্য ভিসা পাঠাতে পারবে। বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে কাজের ভিসা ফি সাধারণত ২৫০০ থেকে সর্বোচ্চ ৪৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
আরো পড়ুনঃ পৃথীবিতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে জানুন এখানে।
বাংলাদেশ থেকে ব্রুনাইতে হোটেল, কনস্ট্রাকশন, কৃষিকাজ, রেস্টুরেন্ট ওয়েটার মানে সাধারণ কর্মী হিসেবে বেশ কাজের চাহিদা রয়েছে। আপনি যদি কোন দালালের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কোন প্রকার স্পামের শিকার না হন। আপনি ব্রুনাইতে কাজের অনুমোদন পেলে অবশ্যই ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন। বাংলাদেশ থেকে ব্রুনাই যাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ হল সরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করা। আপনি খুব বেশি যেতে ইচ্ছে প্রকাশ করলে অবশ্যই বাংলাদেশে থাকা ব্রুনাই এর দূতাবাসে যোগাযোগ করুন।
বাংলাদেশ থেকে ব্রুনাই ভিসা প্রসেসিং খরচ
বাংলাদেশ থেকে ব্রুনাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কাজের উদ্দেশ্যে গেলেও স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসায় অনেকে যেয়ে থাকে। বাংলাদেশ থেকে ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসায় কি কি কাগজপত্র লাগে সে ব্যাপারে উপরে জেনেছেন। ব্রুনাই টুরিস্ট ভিসার জন্য বৈধ পাসপোর্ট এর সঙ্গে রিটার্ন এয়ার টিকেট, হোটেল বুকিং এর ইনফরমেশন এবং ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। ভিসা প্রসেসিংয়ের আনুমানিক খরচ ভিসা ধরন অনুযায়ী কিছুটা তারতম্য হতে পারে।
স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য যাবেন সেখানকার অফার লেটার। টিউশন ফি জমা দেওয়ার প্রমাণপত্র সহ বৈধ পাসপোর্ট, ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ টিউশন সহ লিভিং খরচের প্রমাণ পত্র। সাধারণত বাংলাদেশ থেকে বুনাই ভিসা প্রসেসিং এর জন্য ব্রুনাইয়ের ৩০ থেকে ৫০ ডলার পর্যন্ত লাগতে পারে। অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৫০০ টাকা থেকে ৪৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এই খরচটা শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ের জন্য, মেডিকেল এবং ডকুমেন্ট প্রসেসিং খরচ আলাদা।
উপসংহার। বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত
বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার, ব্রুনাই বেতন কত, বাংলাদেশ থেকে বিমান ভাড়া কত, ওয়ার্ক পারমিট ভিসার কাগজপত্র, ব্রুনাই এর টাকার মান, ব্রুনাই ভিসা চেক করার নিয়ম সহ বেশ কিছু তথ্য আপনার কাছে পরিষ্কার। বাংলাদেশ থেকে ব্রুনাই কাজের উদ্দেশ্যে আপনি গেলে বেশ ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন বৈধভাবে এবং সঠিক এজেন্সির মাধ্যমে সবচেয়ে উপযুক্ত।
আমাদের আজকের এই ব্লগটিতে উল্লেখিত তথ্য গুলিতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে আপনি এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের এই ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url