অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় - অনলাইন জুয়া কি

কি? অনলাইন জুয়ায় সব হারাচ্ছেন এখন অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 

অনলাইন

বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশে ভয়াবহ এক নেশায় রুপ নিয়েছে অনলাইন জুয়া। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় সহ অনলাইন জুয়া সংক্রান্ত বিস্তারিত নানা তথ্য।   

পোস্ট সূচিপত্রঃ অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় - অনলাইন জুয়া কি 

অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় 

অনলাইন জুয়া ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমাদের দেশের যুব সমাজ থেকে বয়স্ক মানুষ এবং নারীদেরকে। খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় আকারের মহামারী হিসেবে দেখা দিয়েছে অনলাইন জুয়া। মূলত অনলাইন জুয়া বর্তমানে এক ধরনের লোভ জনিত নেশা। যে সকল ব্যক্তিরা অনলাইন জুয়া খেলে তারা সবাই মনে করে সামান্য কিছু টাকা দিয়ে খুব অল্প সময় অধিক পরিমাণে আয় করা যায় এই প্লাটফর্ম থেকে। তবে যে সকল ব্যক্তিরা অল্প সময়ে অধিক আয় করার জন্য অনলাইন জুয়া বেছে নেয় তাদের সকলের জানা উচিত অনলাইন জুয়া কেবলমাত্র মানুষের সর্বোচ্চ লুটে নেওয়ার একটা ফন্দি মাত্র। 

বাংলাদেশের বিভিন্ন মানুষ রয়েছে যারা আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অনলাইন জুয়ার মাধ্যমে। অনেক মানুষ অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে করেছে আবার আত্মহত্যা। আপনি যদি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে থাকেন তাহলে খুব দ্রুত অনলাইন জুয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কেননা আপনি যদি মনে করেন অনলাইন জুয়ার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করা যাবে তাহলে এটা সম্পূর্ণ ভুল। অনেক সময় দেখা যায় অনেকে অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও পারেনা। 

এর বিশেষ কারণ অনলাইন জুয়া সম্পূর্ণরূপে একজন মানুষকে নেশায় আসক্ত করে দিতে পারে। আর নেশা এমনই একটা জিনিস যা থেকে খুব সহজে কোন মানুষ পরিত্রাণ পায় না। তবে আমাদের সকলেরই ভালো-মন্দ বোঝা উচিত। আপনি যতই চেষ্টা করেন না কেন এবং যত টাকা অনলাইন জুয়ায় ব্যয় করেন না কেন। সব সময় খেয়াল করে দেখবেন হয়তো কিছু টাকা মাঝেমধ্যে আপনি পেলেও আপনার থেকে বেশি সংখ্যাক টাকা নিয়ে যাবে। এজন্য আমাদের মধ্যে যারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তাদের সকলেরই অনলাইন জুয়া থেকে মুক্তির উপায় অনুসরণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

  • অনলাইন জুয়া থেকে বাঁচার জন্য প্রথমত আপনাকে ভালো-মন্দ বোঝার সঠিক ধারণা রাখতে হবে। কেননা নিজেই উপলব্ধি করে দেখতে পারেন অনলাইন জুয়ার প্রবনতায় নিজেকে কতটা ধ্বংস করে ফেলেছেন। স্বাভাবিকভাবে অনলাইন জুয়া খেলে যদি আপনি লাভবান হতেন তাহলে এর থেকে বাচার অনুসন্ধান হয়তো করতেন না। যেকোনো নেশা মানুষকে ধ্বংসের দুয়ারে নিয়ে যেতে পারেন অনলাইন জুয়ার নেশাও কোনক্রমে ব্যতিক্রম নয়।
  • আপনি আরও বিবেচনা করে দেখতে পারেন অনলাইন জুয়া খেলে হয়তো কম বেশি টাকা পাচ্ছেন তবে যা পাচ্ছেন তার থেকে বেশি হারাচ্ছেন। অনেকে অনলাইন জুয়া খেলাকে ভাগ্যের উপর বিবেচনা করে। এখানে আপনার বুঝতে হবে কিছু মানুষ একত্রিত হয়ে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে। তারা এমন প্ল্যাটফর্ম তৈরি করে শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আপনার আশেপাশে থাকা অনেক মানুষ হয়তো কম বেশি টাকা পাবে যাতে করে আরো অনেক মানুষ অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়। 

  • এজন্য আমাদের সকলেরই মাথায় রাখা উচিত আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। কেননা কোন মানুষই চাইবে না একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষকে অর্থ সম্পদের মালিক করে দিতে। এখানে আপনি যত অর্থ ব্যয় করবেন ততই অযথা নষ্ট করবেন। আপনি একজন বুদ্ধিমান মানুষ হলে আপনার বোঝা উচিত নিজের কষ্ট উপার্জিত অর্থ আপনা আপনি কেন নষ্ট করবেন। এখানে আপনি কোনক্রমে লোভের মোহে পড়ে অনেক বেশি আয় করতে পারবেন না ধ্বংস ছাড়া। 
  • দ্বিতীয়ত পাপ পুন্যের চিন্তা করাও একজন মানুষের অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্ম সহ প্রায় সকল ধর্মই যেকোনো ধরনের জুয়া সম্পূর্ণরূপে পাপ হিসেবে গণ্য করে। ইসলাম ধর্মেতো স্পষ্ট করে বলা আছে যেকোনো ধরনের জুয়া কিংবা নেশা সম্পূর্ণরূপে হারাম এবং মৃত্যুর পর এর শাস্তি অনেক ভয়াবহ। আপনি যদি একজন মুসলমান মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ধর্ম বিবেচনায় অনলাইন জুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটা মানুষই কোন না কোন সময় দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যাব। 
  • অর্থাৎ পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। ছোট এই জীবনে যতটা ভালো কাজ করা সম্বব এদিকে নজর রাখা উপযুক্ত। এজন্য আপনি ভাবেন প্রথমত আপনি সব হারাচ্ছেন দ্বিতীয়ত পাপ করছেন যা কোন ক্রমে ক্ষমার অযোগ্য। অনলাইন জুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধর্ম চিন্তায় নিজেকে আবদ্ধ করা খুবই কার্যকর পদ্ধতি। ভাই আমাদের সকলের সামাজিক মানুষ হিসেবে ধর্মীয় দিক বিবেচনা করে অনলাইন জুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। 
  • তৃতীয়ত মানুষ হিসেবে সামাজিকতার দিকে আমাদের নজর রাখতে হবে। একটা সুস্থ সুন্দর সমাজ গঠনে সামাজিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেশায় আসক্ত মানুষ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সঙ্গে লিপ্ত থাকে। অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে বর্তমানে যুব সমাজের অনেকেই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের সঙ্গে লিপ্ত হচ্ছে। যা থেকে আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কখনো কি ভেবে দেখেছেন আপনি যদি খারাপ পথে নিজেকে সেপর্দ করেন তাহলে আপনার পরবর্তী প্রজন্মের অবস্থা কেমন হবে। 
  • সমাজের মানুষ আপনাকে কি বলবে একই সঙ্গে সমাজের একজন বিবেকবান মানুষ হিসেবে আপনার জায়গাটা কতটুকু। অনলাইন জুয়া হোক কিংবা যেকোন জুয়া বা নেশা কোনদিনও একজন মানুষকে সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনা। এজন্য অনলাইন জুয়ার নেশা বা যেকোন নেশা থেকে আপনার নিজেকে দূরে সরিয়ে রাখা উপযুক্ত। খেয়াল রাখবেন আমাদের সকলের মিলে সুস্থ সুন্দর সমাজ গঠন করতে হবে এর মধ্যে আপনিও একজন। 

উপরে উল্লেখিত এ সকল বিষয় অবলম্বনে অনলাইন জুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। কেননা আপনি নিজেই ভেবে দেখেন আপনার আর্থিক এবং মানসিক অবস্থার দিন দিন কতটা অবনতি হচ্ছে। অনলাইন জুয়া খেলা সম্পূর্ণ হারাম এবং খারাপ কাজ যা থেকে একজন বিবেকবান মানুষের সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত। উপরের এ সকল বিষয় যদি আপনাকে অনলাইন জুয়ার আসক্তি থেকে বাঁচাতে না পারে তাহলে নিচে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। 

  • প্রতিনিয়ত যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির ছোয়ায়। যেখানে প্রযুক্তি কেবলমাত্র সমাজের উন্নতি এবং সামাজিকতার কাজে ব্যবহার হওয়ার কথা সেখানে দিন দিন খারাপ এবং অসামাজিক কাজেও ব্যবহার হচ্ছে। আপনি অনলাইন জুয়া অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খেলে থাকেন। আপনার যদি অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় অবলম্বন করতে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট ডিভাইসটি কিছুদিন হাতের নাগালের বাইরে রাখতে পারেন।
  • এছাড়াও আপনার ফোন বা নির্দিষ্ট ডিভাইসটি থেকে অনলাইন জুয়ার যত প্রকার গেম বা প্ল্যাটফর্ম রয়েছে এগুলো মুছে ফেলতে পারেন। একা একা দুশ্চিন্তার মধ্যে না থেকে আপনার হারানো অর্থের কথা ভুলে যান। পরিবারকে সময় দিন সমস্যার কথা পরিবারকে খুলে বলুন। তাছাড়া প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পুরনো দিনের স্মৃতি আড্ডা এবং খেলাধুলা। অনলাইন জুয়া থেকে বাঁচার জন্য নিজেকে খেলাধুলার মধ্যে আবদ্ধ করে নিতে পারেন। এছাড়াও অন্য কিছুতে সময় দিতে পারেন যেমন বই পড়া নতুন কিছু শেখা ইত্যাদি। যদি এভাবে অনলাইন জুয়া থেকে বাঁচা সম্বব না হয় সেক্ষেত্রে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্স নিতে পারেন।    
  • আপনি জুয়া কেন খেলছেন অবশ্যই অল্পতে ধনী হওয়ার আশায়। সব সময় মাথায় রাখতে হবে সফলতার কোন প্রকার শর্টকাট হয় না। সফলতা পেতে হলে দৃঢ় পরিশ্রম এবং প্রবাল ধৈর্যের প্রয়োজন। অনলাইন জুয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কিছু অর্থ পাবেন তবে কোন প্রকার লোভের মোহে পড়ে নিজের সর্বোচ্চ হারানো থেকে সর্বদা বিরত থাকুন।
  • সবচেয়ে বড় কথা অনলাইন জুয়ার যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি ধনী হতে পারবেন না শুধু নিজের অশান্তি বাড়াবেন। এজন্য অনলাইন জুয়া থেকে বাঁচার জন্য নিজের বিবেককে সঠিক কাজে লাগান এবং ভালো-মন্দ বুঝতে শিখুন একই সঙ্গে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সকল প্রযুক্তি থেকে নিজেকে দূরে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। 

অনলাইন জুয়া কি

অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিপূর্বে উপস্থাপন করা হয়েছে। এই আর্টিকেলটিতে এই পর্বে অনলাইন জুয়া কি এ ব্যাপারে উল্লেখ করা হবে। মূলত অনলাইন জুয়া কি আমাদের সকলেরই এ ব্যাপার নিয়ে একটি কৌতুহল থাকে। অনলাইন জুয়া মূলত ইন্টারনেট ভিত্তিক পরিচালিত যেকোনো ধরনের জুয়া। স্বাভাবিকভাবে অনলাইন জুয়া খেলার মধ্যে ভার্চুয়াল পেকার, ক্রিয়া বাজি এবং ক্যাসিনো বেশ উল্লেখযোগ্য। অনলাইনের মাধ্যমে এ সকল জুয়া বর্তমানে প্রযুক্তির উন্নতিতে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে। 

অনলাইন জুয়ার শুরু হয় মূলত ১৯৯৪ সালে। ১৯৯৪ সালে প্রথম অনলাইন জুয়া হিসেবে ক্যাসিনো চালু হয়। তবে পরবর্তীতে মাইক্রো গেমিং কোম্পানি অনলাইন জুয়া খেলার সফটওয়্যার তৈরি করে। এবং সেই থেকে এই পর্যন্ত খুব দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় অনলাইন জুয়া। ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত এই অনলাইন জুয়ায় প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ এবং এক শ্রেণীর মানুষ বানাচ্ছে টাকার পাহাড়। ইন্টারনেট ভিত্তিক পরিচালিত এই ধরনের জুয়া বিভিন্ন দেশে বৈধ আবার বিভিন্ন দেশে নিষিদ্ধ। 

অনলাইন জুয়ায় কি লাভবান হওয়া যায়  

আপনি কি জানতে চান অনলাইন জুয়ায় কি লাভবান হওয়া যায় এ ব্যাপারে। তবে এর উত্তর হবে সম্পূর্ণরূপে না। অনলাইন জুয়া থেকে কোন ব্যক্তি লাভবান হতে পারবে না এটা সম্পূর্ণ নিশ্চিত। ধরুন আপনি একটি অনলাইন প্লাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এবারে কিছু টাকা ডিপোজিট করে শুরু করলেন এবং ভাবলেন এটা ভাগ্যের লড়াই। আপনি মনে করছেন জুয়া খেলছেন এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা আমার ভাগ্য ভালো থাকলে আমি পাবো না হলে পাবোনা। 

তবে আপনার জানা উচিত এটা সম্পূর্ণ একটি ফাঁদ। মানে এখানে আপনাকে প্রথমত কিছু টাকা হয়তো দিতে পারে এর একমাত্র কারণ আপনাকে লোভে ফেলানো। এবারে প্রতিনিয়ত আপনি কম বেশি টাকা ডিপোজিট করছেন এবং খেলছেন একই সঙ্গে কিছু পাচ্ছেন আবার কিছু হারাচ্ছেন। এখানে আপনি কি খেয়াল করতে পারছেন আপনি ধীরে ধীরে এই জুয়ার নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। এবারে একটা পর্যায়ে আপনার সম্পূর্ণরূপে নেশায় পরিণত হয়ে যাবে অনলাইন জুয়া। ধীরে ধীরে হারাতে থাকবেন আপনার কষ্ট অর্জিত অর্থ। 

পরবর্তিতে আপনার হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য আরো বেশি পরিমাণে অর্থ এখানে ব্যয় করবেন এটা নিশ্চিত। তবে আপনাকে বলে রাখি আপনি যখন এই অনলাইন জুয়াই সম্পূর্ণরূপে আসক্ত হয়ে যাবেন তখন আপনার থেকে সর্বোচ্চ লুটে নিবে এই জুয়া। অর্থাৎ আপনি যতদিন অনলাইন জুয়া খেলবেন কিছু টাকা হয়তো পাবেন তবে বেশি পরিমাণ অর্থই হারাবেন। যার ফলস্বরূপ ধীরে ধীরে দেখা দিবে টেনশন এবং উদ্বেগ। ঝামেলা বাড়বে সংসারে এবং পরিবারে একই সঙ্গে নেশায় আসক্ত একজন মানুষ হয়ে পড়বেন। 

সর্বোপরি আপনি যদি ভালো কিছু পাওয়ার আশায় অনলাইন জুয়া খেলা শুরু করেন তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই অনিশ্চিত। কেননা এখানে আপনাকে এক ক্লিকে বেশি অর্থ দিবে কেবলমাত্র তাদের ফাঁদে ফেলার জন্য। অতএব আপনি যদি প্রথমত অনলাইন জুয়া খেলে কিছু টাকা পেয়েও থাকেন কখনো মনে করবেন না অনলাইন জুয়া খেলে লাভবান হওয়া যায়। এমন অনেক ব্যক্তি দেখতে পাবেন আপনার আশেপাশে যারা অনলাইন জুয়া থেকে বেশ ভালো মানের অর্থ পেয়েছে। এটাও সাধারণ মানুষকে লোভ দেখানোর একটা ফন্দি। এখানে স্থায়ীভাবে কেউ লাভবান হয় না শুধুমাত্রই লোকসান গুনতে হয়।

অনলাইন জুয়া খেলে কোটিপতি হওয়া যায় 

আসলেই কি অনলাইন জুয়া খেলে কোটিপতি হওয়া যায় জানার ইচ্ছাটা হয়তো আপনার মধ্যে জেগেছে। এই আর্টিকেলটির শুরুতে বলা হয়েছিল অনলাইন জুয়া বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকারের ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। অনলাইন জুয়া মূলত একটি নেশা যা মানুষ লোভের মোহে পড়ে শুরু করে। যারা শুরু করে তাদের সকলের আকাঙ্ক্ষা থাকে এর মাধ্যমে অনেক অর্থ উপার্জন করা যায়। কেউ কেউ কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে হাজার হাজার লক্ষ টাকা ব্যায় করে যাতে করে কোটিপতি হতে পারে। 

আর্টিকেলটিতে ইতিমধ্যেই অনলাইন জুয়া খেলে কি লাভবান হওয়া যায় এ ব্যাপারে কিছু ধারনা দেওয়া হয়েছে। উপরের অনুচ্ছেদ টুকু পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন অনলাইন জুয়া খেলে লাভবান হওয়ার কোন আশঙ্কা নেই। যেখানে লাভবান হওয়ার কোন অপশন নেই সেখানে কোটিপতি হওয়া তো দূরের কথা। যে ব্যক্তি অনলাইন জুয়া খেলে সে কোনদিন কোটিপতিতো হতে পারবেই না বরং তার নিঃস্ব হওয়ার পথ দিন দিন প্রসারিত হবে।

তবে যে সকল গেমিং কোম্পানি বা নির্দিষ্ট কোন ব্যক্তিরা এই ধরনের অনলাইন জুয়ার প্লাটফর্ম তৈরি করে তারাই কেবলমাত্র কোটিপতি হতে পারবে। এখানে আপনার বুঝতে হবে আপনি যে অনলাইনে জুয়া খেলছেন এটি অবশ্যই কেউ নিয়ন্ত্রণ করছে। যে সকল ব্যক্তিরা এই অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম গুলো নিয়ন্ত্রণ করে তারা তাদের সম্পদ নষ্ট করে আপনাকেতো অর্থ দিবেনা এটা সম্পূর্ণ পরিষ্কার। এই প্ল্যাটফর্ম গুলো থেকে হয়তো আপনি কখনো না কখনো অল্প অর্থ দিয়ে বেশ ভালো মানের অর্থ পেতে পারেন তবে স্থায়ীভাবে ধ্বংস নিশ্চিত এটা মাথায় রাখবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় - অনলাইনে শপিং

অনলাইন জুয়ার ভয়াবহতা 

তথ্য প্রযুক্তির এই যুগে একটি স্মার্ট ফোন থাকলেই নানান কিছুই করা সম্ভব। যেখানে তথ্য প্রযুক্তির মানুষের জীবনযাপন সহজ করার জন্য ব্যবহার হওয়ার কথা সেখানে নানান অসামাজিক কাজেও ব্যাবহার হচ্ছে। বর্তমান সময়ে অনলাইন জুয়া তথ্য প্রযুক্তির ছোয়ায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সুখ-শান্তির কেড়ে নিয়ে নিঃস্ব করে ফেলছে। কারো কারো কাছে অনলাইন জুয়ার ভয়াবহতা এতটাই তীব্র হয়েছে এর ফলে আত্মহত্যার মতো প্রবণত দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে। 

অনলাইন

বাংলাদেশের প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে প্রতিনিয়ত সম্পৃক্ত। খুব অল্প পরিশ্রমে হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে সহজ মোবাইল ব্যাংকিং এর সহযোগিতায় ঘরে বসে খেলা যাচ্ছে অনলাইন জুয়া। তবে কেউ কি ভেবে দেখেছেন এই অনলাইন জুয়ার ভয়াবহতা আসলে কতটুকু। আপনি যদি দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া খেলে থাকেন তাহলে এর ভয়াবহতা অল্প হলেও হয়তো অনুভব করতে পেরেছেন। একটা প্রবাদ আছে লোভে পাপ এবং পাপে মৃত্যু। অনলাইন জুয়ার ব্যাপারেও এই কথার গ্রহণযোগ্যতা রয়েছে বেশ। 

কেননা অনলাইন জুয়ার কারণে মানসিক দুশ্চিন্তা, হতাশায় ভুগছে নানান শ্রেণীর মানুষ। অনলাইন জুয়া খেলার ফলে ধীরে ধীরে অর্থ সম্পদ নষ্ট করছে অনেকেই। কারো কারো ক্ষেত্রে সাজানো-গোছানো সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই জুয়ার নেশায়। স্বল্প আয়ের এই দেশে নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে বেশি ছড়াচ্ছে এমন আসক্তি। যার ফলে অনেক সময় দেখা যায় অনাহারেও দিন কাটায় অনেক পরিবার। অনলাইন জুয়ার ফলে দিনে দিনে বেড়ে যাচ্ছে চুরি ডাকাতি এবং ছিনতাই এর মত জঘন্যতম কাজ। 

যে সকল ব্যক্তিরা দীর্ঘমেয়াদি অনলাইন জুয়ার সাথে জড়িত তাদের মধ্যেই জুয়া খেলার জন্য অর্থ জোগাড়ের ক্ষেত্রেই এমন জঘন্যতম কাজ বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত।  কেননা একশ্রেণীর মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম গুলোর নিয়ন্ত্রণকারীরা। অনলাইন জুয়ার কারনে সমাজ, সংসার, আত্মীয়-স্বজন এবং পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেকে। যার ফলস্বরূপ নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে অনেক ব্যক্তিরা। 

অনলাইন জুয়ায় মানুষ কিভাবে জড়িয়ে পড়ছে 

আপনি কি জানতে চান অনলাইন জুয়ায় মানুষ কিভাবে জড়িয়ে পড়ছে তাহলে আর্টিকেলটির এই পর্বটি আপনার জন্য। বাংলাদেশীদের জন্য একটি প্রবাদ আছে ধরি মাছ না ছুই পানি। অর্থাৎ অনেক বেশি উপার্জন করতে ইচ্ছে করে সবার তবে পরিশ্রম করার মানসিকতা নাই। এদেশে বেকারত্বের সংখ্যা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অলসতা প্রবণতাও বেশি সংখ্যক মানুষের মধ্যে দেখা যায়। এই আর্টিকেলটির পূর্বের অনুচ্ছেদ গুলো পড়লে হয়তো আপনি জেনেছেন অনলাইন জুয়া সম্পূর্ণ একটি ফাঁদ। 

যেখানে অনলাইন জুয়া খেলে দ্রুত ধনী হওয়ার আশায় সর্বোচ্চ হারিয়ে ফেলে অনেকে। আপনি হয়তো নাও বুঝতে পারেন অনলাইন জুয়ার লোভনীয় বিজ্ঞাপন গুলো থেকে অল্প পরিশ্রমে অনেক বেশি আয় করার লোভ জন্মায় আপনার মধ্যে। এই লোভ একজন মানুষকে এমন ভাবে দেখানো হয় যাতে করে খুব সহজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হাতে থাকা স্মার্টফোন টির সাহায্যে ২৪ ঘন্টা যেকোনো সময় যেকোনো জায়গায় বসে অনলাইন জুয়া খেলে অধিক আয় করা সম্বব। যদিও প্রথমত ছোট ছোট কিছু বোনাস দেয় এই প্লাটফর্মগুলো যাতে করে মানুষ আর ভালোভাবে আকৃষ্ট হতে পারে। 

অর্থাৎ অনলাইন জুয়ার সমস্ত কিছু এমন ভাবে উপস্থাপন করে যাতে লোভে পড়ে দিন দিন অধিক হারে মানুষ জড়িয়ে পড়ে এবং তাদের আয় বৃদ্বী পায়। এছাড়াও এদেশের বেকার ও লোভি মানুষগুলা এটা ভাবে পরিশ্রম ছাড়া খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে। এদেশের বোকা এবং লোভী মানুষ শর্টকাট আয়ের পথ হিসেবে বেছে নেয় অনলাইন জুয়া। তাছাড়াও অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিকে খুব বড় অংকের টাকা বোনাস দেয় অল্প টাকা ডিপোজিটে। যখন একজন ব্যক্তি এর থেকে বেশ ভালো মানের অর্থ পায় তখন আরো অনেক ব্যক্তিকে সফলতার গল্প শুনায়। এটাও অনলাইন জুয়ায় অধিক মানুষকে আসক্ত করার একটা ফন্দি। 

যাতে করে অন্যরাও উক্ত প্লাটফর্মে একাউন্ট খুলে টাকা ডিপোজিট এর মাধ্যমে এমন বড় অংকের অর্থ পেতে পারে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম গুলো মানুষকে বোকা বানিয়ে তাদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলছে যাতে করে মানুষ দিন দিন জড়িয়ে পড়ছে এর ফাদে। একই সঙ্গে অনলাইন জুয়ায় জড়ানোর জন্য মানুষের মস্তিষ্ক বিকৃত সহ  জুয়া খেলা হাতের নাগালে এনে দিচ্ছে। যার ফলে মানুষ খুব সহজে অনলাইন জুয়া খেলতে পারছে এবং অল্প অল্প লাভ থেকে একদিন বড় অংকের অর্থ হারিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।

কোন শ্রেণীর মানুষ অনলাইন জুয়ায় বেশি জড়াচ্ছে 

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন শ্রেনির মানুষ অনলাইন জুয়ায় বেশি চড়াচ্ছে। অনলাইনে জুয়া জা খুব সহজে স্মার্টফোনের সাহায্যে যেকোনো জায়গায় বসে খেলতে পারা যায়। আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে তবে আসলে তারা মূলত বোকা। কেননা যে সকল মানুষরা নিজেদেরকে অতি বুদ্ধিমান মনে করে তাদেরকেই বোকা বানিয়ে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে অনেক প্রকৃত বুদ্ধিমান ও খারাপ মানুষ  হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা।

সাধারণত বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্রতায় দিন পার করে। একই সঙ্গে দারিদ্রতার মধ্যে দিন পার করলেও তারা লোভ থেকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম বেঁচে নিচ্ছে পরিশ্রম ছাড়া আয় করার জন্য। আপনার সমাজের আশেপাশে খেয়াল করলে দেখতে পাবেন সারাদিন খেটে খাওয়া মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই বর্তমানে অনলাইন জুয়ায় আসক্ত। 

এছাড়াও অনেক মানুষ একাকিত্বের সময় কাটাতেও বেঁছে নেয় অনলাইন জুয়া। এই সকল মানুষগুলোই একটা সময় আসক্ত হয়ে যায় ধীরে ধীরে। এখানে আপনার বুঝতে হবে অনলাইন জুয়া কেউ আপনাকে দিয়ে খেলাচ্ছে যারা কোনদিনও আপনাকে লাভবান করবে না ক্ষতির সম্মুখীন ছাড়া। 

অনলাইনে জুয়া খেলা কি হারাম 

আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত সকল প্রকার জুয়া এবং মদ সম্পূর্ন হারাম এবং শয়তানের কাজ। আপনি যদি অনলাইনে জুয়া খেলেন কিংবা অফলাইনে জুয়া খেলেন দুটোই হারাম। অনলাইন জুয়া সংক্রান্ত তথ্য আর্টিকেলটিতে উপস্থাপন করা হয়েছে। অনলাইন জুয়া কিভাবে একটি সমাজ এবং পরিবার সহ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এ বাপারে হয়তো আপনি অনেক ধারনাই পেয়েছেন। 

পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে অনলাইন অফলাইন জুয়া বা মদ্যপান অর্থাৎ যেকোনো ধরনের নেশার সঙ্গে জড়িত ব্যক্তি ক্ষমার অযোগ্য পাপের সঙ্গে জড়িত। অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি হলে অবশ্যই অনলাইন জুয়া কিংবা অফলাইন জুয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখা জরুরী। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকা এবং এর থেকে উপার্জিত সকল অর্থ সম্পূর্ণরূপে হারাম।  

আরো পড়ুনঃ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় জানুন এখানে।

বাংলাদেশের অনলাইন জুয়া খেলার শাস্তি 

বর্তমান সময়ে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ। অনলাইন জুয়ার প্রভাব পড়েছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বেকার যুবক-যুবতী, বয়স্ক ব্যক্তিরা সহ গৃহিণীরাও। বাংলাদেশে বর্তমানে অনলাইন জুয়া পরিচালনা সহ জুয়া খেলা এবং এর সাথে যে কোন ব্যাপারে সম্পৃক্ত ব্যক্তিরা দণ্ডনীয় অপরাধের সঙ্গে জড়িত। বিশেষ করে অনলাইন জুয়ার অ্যাপ তৈরি, জুয়া পরিচালনা, যোগাযোগ অংশগ্রহণ করা সহ বিজ্ঞাপনের মাধ্যমে উৎসাহ প্রদানকারী সকলেই অপরাধী। 

অনলাইন

আইনশৃঙ্খলা বাহিনী কোনভাবেই এই অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম গুলো বন্ধ করতে পারছে না ক্রমশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের দুই বছরের কারাদণ্ড সহ এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়ার আইন রয়েছে। এই আইন ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়ন করা হয়। আমাদের সকলেরই অনলাইন জুয়া থেকে বিরত থাকা উচিত। কেননা অনলাইন জুয়া সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে এটা সকলেরই মাথায় রাখা জরুরী। 

উপসংহার। অনলাইন জুয়া থেকে বাঁচার উপায় - অনলাইন জুয়া কি

এই আর্টিকেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইন জুয়া থেকে বাঁচার উপায়, অনলাইন জুয়া কি, অনলাইন জুয়ায় কি লাভবান হওয়া যায়, অনলাইন জুয়া খেলে কোটিপতি হওয়া যায় এবং অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরা হয়েছে। এছাড়াও অনলাইন জুয়ায় মানুষ কিভাবে জড়িয়ে পড়ছে, কোন শ্রেণীর মানুষ অনলাইন জুয়ায় বেশি জড়াচ্ছে, অনলাইন জুয়া খেলা কি হারাম এবং বাংলাদেশ অনলাইন জুয়া খেলার শাস্তি সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। 

আপনি একজন অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তি হলে উপরে সকল তথ্য আপনার জন্য জরুরী। কেননা এই অনলাইন জুয়া ধীরে ধীরে মানুষের মস্তিষ্ক বিকৃত করে ধ্বংসের দুয়ারে নিয়ে যাচ্ছে। একজন সামাজিক মানুষ হিসেবে সব সময় খেয়াল রাখবেন আমাদের ভাবনাচিন্তা অবশ্যই সুস্থ মস্তিষ্কের হওয়া উচিত যেখানে অনলাইন জুয়ার কোন স্থান থাকবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url