ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সহ ফেসবুক পেজ সম্পর্কিত বেশ কিছু তথ্য জানুন এই ব্লগটিতে। ফেসবুকের তথ্য মতে বর্তমান সময়ে বাংলাদেশ ৭ কোটিরও বেশি মানুষ ফেসবুকে নিজেদের প্রফাইল ক্রিয়েট করেছে।

ফেসবুক

বাংলাদেশের এই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারী ফেসবুককে বিনোদনের জায়গা হিসেবে বিবেচনা করলেও অনেকে ফেসবুক পেজ থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করছে। চলুন তাহলে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত ধাপে ধাপে জেনে নিন। 

পোস্ট সূচিপত্রঃ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় 

স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অনেকেই জানেনা ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ থাকে। ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রাম যেকোনো মিডিয়া প্লাটফর্মে টাকা ইনকামের জন্য নিজস্ব ব্যবসা ছাড়া অবশ্যই উক্ত প্ল্যাটফর্মটি ইনকামের উপযুক্ত হওয়া প্রযোজ্য। নিজস্ব কোন পণ্য বা সার্ভিস প্রচার প্রচারণার মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ করে টাকা ইনকামের উপায় সহ নানান উপায় সম্পর্কে ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো। 

  • ফেসবুক পেজ থেকে ইনকাম করার সবথেকে সহজ উপায় হল নিজের ব্যবসা দাঁড় করানো। যেখানে আপনার উদ্দেশ্য থাকবে আপনার ফেসবুক পেজটি শুধুমাত্র আপনার পন্য বা সার্ভিস প্রচার করে বিক্রি বাড়ানো। নিজস্ব কোন ব্যবসার ক্ষেত্রে ফেসবুক থেকে পেইড অ্যাড এর মাধ্যমে প্রয়োজনীয় পণ্য কিংবা সার্ভিস পৌঁছে দেওয়া যায় হাজার হাজার দর্শকের সামনে। এক কথায় এভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়কে ফেসবুক মার্কেটিং বলা হয়। 
  • শুধুমাত্র ফেসবুক পেজ থেকে আয় করার ক্ষেত্রে ফেসবুক পেজে ইন-স্ট্রিম অ্যাড দেখিয়ে এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তবে ফেসবুক পেজে ইন-স্ট্রিম অ্যাড দেখানোর জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী রয়েছে। নতুন অবস্থায় একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে অ্যাড দেখিয়ে ইনকাম করা সম্ভব নয়। এজন্য অবশ্যই ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে হবে।
  • যখন কোন ব্যক্তির ফেসবুক পেজ জনপ্রিয় হয়ে যায় তখন বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানির তাদের পন্য বা সেবার প্রচার-প্রচারণার জন্য জনপ্রিয় ফেসবুক পেজের ওনারকে অর্থ প্রদান করে থাকে। এখানে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র জনপ্রিয় ফেসবুক পেজ মিডিয়া প্ল্যাটফর্মটিতে উক্ত প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচারণাই যথেষ্ট। তারা শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে তাদের পণ্য বা সার্ভিস প্রচার করে অধিক ক্রেতা থেকে অধিক আয় করার জন্য। 
  • অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়। আপনি হয়তো জেনেই থাকবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য নির্দিষ্ট একটি মিডিয়া প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরী। আপনি আপনার ফেসবুক পেজটির সাহায্যে মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারেন। এজন্য শুধুমাত্র এফিলিয়েট প্রোগ্রামিং রয়েছে এমন ই-কমার্স প্ল্যাটফর্ম বা কোম্পানি থেকে পন্যের লিংক আপনার ফেসবুক পেজ থেকে শেয়ারের মাধ্যমে বিক্রি করিয়া সেখান থেকে কমিশন পাওয়া যায়। ফেসবুক পেজ এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ জনপ্রিয় হওয়া গুরুত্বপূর্ণ। 
  • ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমেও টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। অনেকের এ আই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও, ফানি ভিডিও, শিক্ষনীয় ভিডিও সহ বিভিন্নভাবে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করছে। ফেসবুক পেজে ভিডিও তৈরি মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রেও মনিটাইজেশন পাওয়াটা জরুরী। তবে ফেসবুক এর অ্যালগরিদম বা নিয়ম-কানুন মেনে চাহিদা সম্পন্ন ভিডিও তৈরি করে খুব সহজেই মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করা যেতে পারে। 
  • ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক লাইভ করা যেতে পারে। ফেসবুক লাইভ থেকে বিভিন্ন দর্শকদের কাছ থেকে স্টার বা ভার্চুয়াল গিফট থেকে আয় করা যায়। স্টার গিফটের মাধ্যমে আয় করার জন্য ফেসবুক পেজটি অবশ্যই জনপ্রিয় হওয়া চাই। একজন জনপ্রিয় ব্যক্তির ফেসবুক লাইভ চলাকালীন তার দর্শকেরা স্টার পাঠায় যা পরবর্তীতে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকায় রূপান্তর করা সম্ভব। এখানে যদি আপনার দর্শকের আপনাকে ভালো লাগে সেক্ষেত্রেই কেবলমাত্র লাইভ গিফট দিতে পারে। তবে সবচেয়ে বড় কথা ফেসবুক পেজ থেকে আয় করার জন্য ফেসবুক পেজে অবশ্যই মানসম্মত কনটেন্ট আপলোড করার মাধ্যমে নিজেকে জিনপ্রিয় করা যরুরী। 

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে কত ফলোয়ার লাগে 

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বেশ কয়েকটি উপায় ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। অনেকেই অনেক সময় ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে কত ফলোয়ার লাগে এমন তথ্যের অনুসন্ধান করেন। শুধুমাত্র ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য নির্দিষ্ট ফলোয়ার সংখ্যায় থাকা জরুরি। কেননা এই ব্লগের শুরুতেই উল্লেখ করা হয়েছিল নিজের ব্যবসা দাঁড় করাতে ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথম অবস্থায় নির্দিষ্ট ফলোয়ার সংখ্যা না হলেও চলে। তবে নতুন ফেসবুক পেজ থেকে আয় করার জন্য ধৈর্য এবং পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনি যদি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে শুধুমাত্র পেজটি থেকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটিতে অবশ্যই ১০ হাজার ফলোয়ার এবং গত ২ মাসে ৬০ হাজার ওয়াচ টাইম অর্থাৎ ভিউ হতে হবে। ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা এবং পেজের রিচ বাড়াতে ফেসবুকের নিয়ম অনুযায়ী নিয়মিত পোস্ট আপলোড করা অত্যন্ত উপকারী। ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকামের উপায় বেছে নিলে অবশ্যই মানসম্মত ফেসবুক পোস্ট তৈরি করুন যে ভিডিও বা কনটেন্টের চাহিদা দর্শকের রয়েছে। 

ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় 

আপনি হয়তো একজন নতুন ফেসবুক ক্রিয়েটর যার ফলে ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এমন তথ্যের অনুসন্ধান করেছেন। আসলে ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এর কোন নির্দিষ্ট অ্যামাউন্ট বলা অসম্ভব। আপনি যদি ব্যবসার প্রয়োজনে ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যত ভিউ তত বেশি কাস্টমার তত বিক্রি এবং তত আয়। স্বাভাবিকভাবে ফেসবুক পেজের আয় মূলত ফেসবুক পেজ এর জনপ্রিয়তার ওপর নির্ভর করে হয়ে থাকে। অন্যদিকে মনিটাইজেশনের মাধ্যমেও ভালো ফেসবুক কন্টেন্ট তৈরি করে হাজার ডলার ইনকাম করা যায়। 

বাংলাদেশে এমন কিছু জনপ্রিয় ব্যক্তিদের ফেসবুক পেজ রয়েছে যারা প্রতি মাসে তাদের ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। আপনি নতুন হলে প্রথমে ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য ধৈর্য ধরে কনটেন্ট তৈরি করুন। শিক্ষনীয় ভিডিও, ফানি ভিডিও, ইসলামিক ভিডিও, স্বাস্থ্য টিপস সহ নানান ধরনের ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করতে পারেন। যদি দর্শক আপনার কনটেন্ট পছন্দ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে তাহলে আপনার কন্টেন্টের রিচ এবং এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। ফলোয়ার সংখ্যা বাড়াতে পাড়লে ফেসবুকে মনিটাইজেশন নিয়ে নিয়মিত কাজের মাধ্যমে বেশ ভালো মানের টাকা ইনকাম করা যায়। 

ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে কি লাগে

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে তুলে ধরা হয়েছে শুরুতেই যেখানে মনিটাইজেশন নিয়ে এড দেখিয়ে টাকা ইনকাম করার কথাও বলা হয়েছে। আপনি যদি জানতে চান ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে কি লাগে সেক্ষেত্রে এর উত্তর হতে পারে মানসম্মত কনটেন্ট আপলোড করা প্রযোজ্য। ফেসবুক পেজের মনিটাইজেশন পেতে মূলত নির্দিষ্ট ফলোয়ার সংখ্যা এবং ওয়াচ টাইম থাকা উচিত। তবে ফেসবুক পেজের ভিডিও কনটেন্ট বা যেকোনো কন্টেন্ট মানসম্মত ও চাহিদা সম্পন্ন না হলে ফলের সংখ্যা বাড়ানো সম্ভব হয় না। 

এজন্য ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে মূলত মানসম্মত কনটেন্ট তৈরীর দিকে নজর দেওয়া উচিত। যে সকল কন্টেন্ট দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন এমন কনটেন্ট তৈরি করুন। একটি ফেসবুক পেজে মনিটাইজেশন নিতে কনটেন্টে অবশ্যই নিজের যোগ্যতা থাকা গুরুত্বপূর্ণ। অনেকেই গ্রামের মেঠো পথ, শহরের দর্শনীয় স্থান, শিক্ষনীয় ভিডিও সহ ফানি ভিডিও তৈরির মাধ্যমে মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করছে তাও আবার লক্ষ লক্ষ। সাধারণত মনিটাইজেশন নিতে ১০ হাজার ফলোয়ার এবং গত ৬০ দিনে ৬০ হাজার ওয়াচ টাইম হলে ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া সম্বব হতে পারে।  

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় 

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে জানার অনুসন্ধান অনেক সময় অনেকেই করে থাকেন। ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য হাজার হাজার ফলোয়ার সংখ্যা থাকা জরুরী। এজন্য ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে জানাও ফেসবুক ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজে অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে মূলত কনটেন্ট কোয়ালিটি হতে হবে ফেসবুকের নিয়ম অনুযায়ী। ফেসবুক পেজে যার যত ফলোয়ার সংখ্যা সে ততো বেশি জনপ্রিয়। 

আরো পড়ুনঃ ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় জানতে ক্লিক করুন।

ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো মূলত অনেকের কাছে জটিল কাজ মনে হলেও সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও, লেখা কন্টেন্ট কিংবা ছবি পোস্ট করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনভাবে ফেসবুক পেজে পোস্ট করা উচিত যেগুলো একজন দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আগ্রহ তৈরি করে। একজন অডিয়েন্স আপনার সম্পূর্ণ ফেসবুক পেজের কন্টেন্টটি দেখে লাইক কমেন্ট করলেই আরো অনেকে ব্যক্তির কাছে আপনার আপলোডকৃত কন্টেনটি পৌঁছে যাবে। এখান থেকেও অর্গানিকভাবে ফলোয়ার বাড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।

ফেসবুক

ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে ওডিয়েন্সের মনোযোগ ধরে রাখার মত কনটেন্ট তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। যখন একজন অডিয়েন্সের আপনার ফেসবুক পেজের কনটেন্ট ভালো লাগবে তখনই কেবলমাত্র আপনাকে ফলো করবে যাতে করে আপনার তৈরি কৃত পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের টাইমলাইনে পেয়ে যায়। একই সঙ্গে আপনার ফেসবুক পেজের কন্টেন্টের সকল কমেন্টের রিপ্লাই কারা উচিত যাতে করে ওটিয়েন্সের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা যায়। 

ফেসবুক পেজের প্রোফাইল পিক এবং কভার ফটো সাইজ কত 

ধরুন আপনি একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এখন প্রথমত ফেসবুক প্রোফাইল পিক এবং কভার ফটো আপলোড করা অত্যন্ত জরুরী। কেননা একটা ফেসবুক পেজের প্রোফাইল পিচ এবং কভার ফটো প্রথমত কোন ব্যক্তির নজরে আসে। ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা জনপ্রিয়তা পেতে ফেসবুক পেজের প্রোফাইল পিক এবং কভার ফটো মানসম্মত এবং ফেসবুকের সঠিক নিয়ম অনুযায়ী হওয়াটাও প্রয়োজন। ফেসবুক প্রোফাইল পিক ফেসবুক পেজের নামের পাশে বৃত্তাকার ভাবে প্রদর্শিত হয়।

মাথায় রাখবেন ফেসবুক পেজের প্রোফাইল পিক এবং কভার ফটো অরিয়েন্সের সঙ্গে বিশ্বাসযোগ্যতা এবং আস্থার সম্পর্ক তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের জন্য ১:১ রেশিও বা অনুপাত উপযুক্ত। অর্থাৎ ১:১ অনুপাতের পিকচারটি বর্গাকৃতির হয়ে থাকে। এবারের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার সর্বনিম্ন ১৮০× ১৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৭২০×৭২০ পিক্সেল সঙ্গে পিকচারটি সেভ করার সময় JPG বা PNG ফরমেটে সেভ কারা উপযুক্ত। 

এবার কভার ফটোর কাছে আসা যাক চলুন। কভার ফটো ফেসবুক পেজের জন্য পূর্ণাঙ্গ ধারণা ছবির মাধ্যমে প্রদর্শন করে। ফেসবুক পেজের কভার ফটো মূলত ফেসবুক পেজের নামের অংশের উপরে এবং নিচে সীমাবদ্ধ থাকে। ফেসবুক পেজের কভার ফটোর সাইজ মূলত ৮২০×৩৬০ পিক্সেল এবং ১৬:৯ রেশিও বা অনুপাত রাখা উচিত। কেননা ফেসবুক পেজের কভার ফটোর আকার অনেকটা বড়। তবে সমস্যা হল ডেক্সটপ এবং মোবাইলে প্রদর্শনের ক্ষেত্রে দুই রকমের সাইজ থাকে। এখানে উভয় ক্ষেত্রে উপরোক্ত সাইজ উপযুক্ত এবং পিকচারটি সেভ করার সময় JPG বা PNG ফরমেটে সেভ করবেন। 

ফেসবুক পেজে প্রোফাইল পিক এবং কভার ফটো আপলোডের জন্য পরিষ্কার কোয়ালিটির ছবির ব্যবহার করবেন। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে লাইট ওয়েট ছবি অত্যন্ত উপযুক্ত। সবচেয়ে ভালো হয় প্রোফাইল পিক এবং কভার ফটো 4K কোয়ালিটির হওয়া। ফেসবুক পেজ থেকে জনপ্রিয়তা অর্জন করার জন্য মানসম্মত কনটেন্ট যেমন প্রয়োজন ঠিক তেমনি মানসম্মত প্রোফাইল পিক এবং কভার ফটো হওয়াটাও জরুরী। 

ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর উপায় 

ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর উপায় সম্পর্কে অনুসন্ধান করেন অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রে এমন তথ্যের অনুসন্ধান নতুন ফেসবুক ক্রিয়েটরা করে থাকেন। ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর উপায় বলতে বোঝায় অডিয়েন্সের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। যাতে করে তারা আপনার পেজের কনটেন্ট থেকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে। ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর জন্য বেশ কিছু উপায় অবলম্বন অত্যন্ত কার্যকর প্রফেশনাল ফেসবুক পেজ দার কড়ানোর জন্য।

একটি ফেসবুক পেজ শূন্য থেকে জনপ্রিয়তার শীর্ষ নিয়ে যেতে এনগেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য কনটেন্ট মানসম্মত এবং ফেসবুক এর আলগরিদম অনুযায়ী হাওয়া উচিত। মনে করেন আপনি যদি কোন ব্যবসায় প্রয়োজনে ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেখানে আপনার পণ্য বা সার্ভিস এর কনটেন্ট তৈরির সময় পণ্য বা সার্ভিসের সম্পূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরা খুবই কার্যকর। অর্থাৎ যে বিষয়ে আপনি কন্টেন্ট বানাবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করা। 

কন্টেন্টের ভিতরে এমন কিছু টপিক জুড়ে দেবেন যাতে করে আপনার দর্শকেরা আপনার কনটেন্টে কমেন্ট করে একই সঙ্গে সেই কমেন্টের রিপ্লাইও যথাসময়ে দেওয়া উপকারী। পূর্ণাঙ্গ কনটেন্টের সঙ্গে মিল রেখে নির্দিষ্ট পিকচার ব্যবহার করাও ফেসবুকে এনগেজমেন্ট বাড়াতে গুরুত্বপূর্ণ। ফেসবুক যেহেতু মিডিয়া প্ল্যাটফর্ম এখানে ওরিয়েন্সের সঙ্গে নিজের বিভিন্ন মতামত শেয়ার করার ফলেও এনগেজমেন্ট বাড়ে। ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়াতে এমনভাবে কনটেন্ট তৈরি করেন যাতে করে কেউ আপনার কনটেন্ট দেখলে আকৃষ্ট হয় এবং বিনোদন উপভোগ করতে পারে। 

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না কেন  

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না কেন এমন প্রশ্নের উত্তর জানার আগ্রহ থাকে অনেক ফেসবুক ক্রিয়েটরের। দেখা যায় ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও বা কনটেন্ট আপলোড করেও ফলোয়ার বাড়ে না। ফেসবুক পেজে ফলোয়ার না বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। শুধুমাত্র ফেসবুকে পোস্ট করলেই ফলোয়ার বাড়বে এমন ব্যাপার নয় ফেসবুকে নিয়ম-নীতি অনুসরণ করে ঠিক সময় মত মানসম্মত বা চাহিদা সম্মত কন্টেন্ট আপলোড এর মাধ্যমেই ফলোয়ার বাড়ানো সম্ভব। বেশ কিছু ভুলে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না নিচে মিলিয়ে দেখুন আপনার এমন সমস্যা আছে কিনা। 

ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে ফেসবুক পেজটি অবশ্যই সুন্দর পরিপাটি হওয়া প্রযোজ্য। আপনার ফেসবুকে পেজের নাম আকর্ষণীয় হওয়া সহ প্রোফাইল পিক এবং কাভার ফটো আকর্ষণীয় হতে হবে। প্রতিদিন অনেক বেশি পোস্ট করা যাবে না সঠিক সময়ে সুন্দর পরিপাটি কনটেন্ট তৈরি করে আপলোড করুন। ভিডিও কনটেন্ট বানালে ভিডিও কোয়ালিটি ভালো রাখুন পিকচার কোয়ালিটিও ভালো হওয়া অত্যন্ত উপযুক্ত। প্রতিনিয়ত সঠিক নিয়মে সঠিক সময়ে এক থেকে দুইটি পোস্ট করা যেতে পারে। এছাড়াও আপনার অডিয়েন্সের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়-অনলাইন শপিং।

ফেসবুক পেজে ভিউ বাড়ানোর উপায় 

বর্তমানের ডিজিটাল এই সময় জনপ্রিয় মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সহ নানান তথ্যই ব্লগটিতে উপরে তুলে ধরা হয়েছে। ফেসবুক পেজ থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করার জন্য ফেসবুকে জনপ্রিয়তা অর্জন করার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরী। আপনি হয়তো জেনে থাকবেন ফেসবুক পেজে যত ভিউ বেশি হবে ততই টাকা ইনকাম করা যায়। অনেক নতুন ফেসবুক ক্রিয়েটর ফেসবুক পেজে ভিউ বাড়ানোর উপায় সম্পর্কে অনুসন্ধান করেন। ফেসবুক পেজে ভিউ বাড়িয়ে অধিক টাকা ইনকামের জন্য বেশ কিছু উপায় অবলম্বন করতে পারেন। 

ফেসবুক পেজে ভিউ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মানসম্মত কনটেন্ট তৈরীর ব্যাপারে গুরুত্ব দেওয়া। এমন ধরনের কনটেন্ট তৈরি করুন যেগুলো দর্শকের মন কেড়ে নেয় যাতে করে তারা লাইক কমেন্ট শেয়ার করে আরো দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভিডিও কনটেন্ট তৈরি করলে প্রথম তিন সেকেন্ড এমন কিছু বিষয় উল্লেখ করুন যাতে করে দর্শক সম্পন্ন ভিডিও দেখার আগ্রহ পায়। রিলস ভিডিওর জন্য অনেক দীর্ঘ ভিডিও না করে অল্প সময়ে সুন্দর পরিপাটি করে গুরুত্বপূর্ণ বিষয়টি দর্শকের সামনে তুলে ধরুন।

ফেসবুক
ফেসবুক পেজে ভিউ পেতে নিজের সৃজনশীলতা কাজে লাগাতে ভুলবেন না। দৈনিক নিয়মিত কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন। ফেসবুক ভিডিও আপলোডের জন্য আকর্ষণীয় থাম্বেনেইল যোগ করুন এটা খুবই কার্যকর। ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে হ্যাশট্যাগ ব্যবহার করাও কার্যকর। সর্বোপরি আপনি খেয়াল রাখবেন আপনার যে সকল ভিডিওতে বেশি ভিউ পেয়েছে সেগুলোর মত পরবর্তী কনটেন্ট পরিকল্পনা করুন। সহজ ভাবে যে ব্যাপারটি মাথায় রাখবেন যে সকল কন্টেন্ট কোন বিষয়ের প্রতি সঠিক তথ্যের সঙ্গে ফেসবুক অ্যালগরিদম অনুযায়ী তৈরি করা হয় এগুলো অনেক দর্শকের কাছে পৌঁছে যায়। 

উপসংহার। ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় 

এই ব্লগটিতে এতক্ষণ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে কত ফলোয়ার লাগে, ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়, ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে কি লাগে এমন নানান তথ্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায়, ফেসবুক পেজের প্রোফাইল পিক এবং কভার ফটো সাইজ কত, ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর উপায়, ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না কেন সহ ফেসবুক পেজে ভিউ বাড়ানোর উপায় সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। 

ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় রয়েছে চাইলে আপনিও করতে পারেন। তবে টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজটিকে মানসম্মত কনটেন্ট ধারা জনপ্রিয় করে তোলার প্রয়োজনীয়তা অত্যন্ত। যাইহোক আপনি একজন নতুন ফেসবুক ক্রিয়েটর হলে উপরে অনুসন্ধানকৃত তথ্যগুলি আপনার কাজে লাগতে পারে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url