ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় - ফেসবুক ভিডিও ডাউনলোড
এই ব্লগটিতে ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় এবং ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় সহ নানান তথ্য তুলে ধরা হবে। আমরা অনেকেই অনেক সময় সময় কাটানোর জন্য ফেসবুকে বিভিন্য ধরনের ভিডিও দেখে থাকি।
তবে আমরা অনেকেই জানিনা ফেসবুকে ভিডিও তৈরির মাধ্যমে লক্ষ টাকা আয় করা সম্ভব। চলুন তাহলে এই ব্লগটিতে ফেসবুক ভিডিও থেকে আয়ের নানান তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় - ফেসবুক ভিডিও ডাউনলোড
- ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
- ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ
- ফেসবুক পেজের ভিডিও সাইজ কত
- ফেসবুক ভিডিও ক্যাপশন কি
- ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক সময়
- ফেসবুক ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়
- ফেসবুকে ভিডিও ভাইরাল হয় কিভাবে
- অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করা যায় ফেসবুকে
- ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায়
- উপসংহার। ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় - ফেসবুক ভিডিও ডাউনলোড
ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকের মধ্যে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক ভিডিও তৈরির মাধ্যমে আয়ের পথ বেছে নিচ্ছে অনেক যুবক যুবতী। ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য অবশ্যই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ভিডিও বা কন্টেন্ট হওয়া চাই। আপনি যদি ভেবে থাকেন ফেসবুক ভিডিও তৈরির মাধ্যমে আয়ের পথ বেছে নিবেন সেক্ষেত্রে প্রথমে আপনার একটি ফেসবুক পেজ প্রয়োজন সঙ্গে পেজ মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত করে তুলতে হবে।
ধরুন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনি নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড বা শেয়ার করেন। আপনার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ১০ হাজার হলে এবং ফেসবুক পেজে তৈরি কৃত ভিডিওতে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম হলেই কেবলমাত্র মনিটাইজেশন পেতে পারেন। ফেসবুক ভিডিও তৈরি কৃত পেজে মনিটাইজেশন এপ্রুভ হওয়ার পর এখানে ফেসবুক ইন স্ট্রিম অ্যাড দেখাবে যা থেকে আপনি আয় করতে পারেন। ফেসবুক ইন স্ট্রিম অ্যাড মূলত তিন প্রকার এগুলো যথাক্রমে প্রি রোল অ্যাড, মিড রোল এড এবং ইমেজ অ্যাড।
ফেসবুকে ইন স্ট্রিম অ্যাড ভিডিও চলাকালিন সময়ের মধ্যে যেকোন সময় দেখাতে পারে। ধরুন আপনি আপনার স্মার্টফোনটির সাহায্যে ফেসবুকে নানা ধরনের ভিডিও দেখছেন। এই ভিডিও দেখার মাঝে মাঝে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পণ্য বা সার্ভিসের অ্যাড চলে আসে। একটু খেয়াল করলে সেই এড এর নিচে দেখতে পাবেন স্পন্সর বা অ্যাড লেখা রয়েছে। যে সকল ব্যক্তিদের ফেসবুক পেজের ভিডিও দেখার সময় এই অ্যাড গুলো আসে তারা ফেসবুক থেকে কম-বেশি আয় করছে প্রতিনিয়ত।
আপনি যদি এভাবে ফেসবুকে মনিটাইজেশন নিয়ে অ্যাড দেখিয়ে আয় করতে চান তাহলে আপনার জন্য স্বাগতম। তবে মাথায় রাখবেন ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও গুলি সর্বনিম্ন ৩ মিনিটের হওয়া উচিত। প্রথম অবস্থায় আপনার মনিটাইজেশন পাওয়া পর্যন্ত প্রতিনিয়ত ভিডিও তৈরি করে ফেসবুক পেজে শেয়ার করতে হবে। বাংলাদেশের এমন অনেকে রয়েছে বর্তমানে এ আই ভিডিও তৈরির মাধ্যমে ফেসবুক থেকে আয় করছে। ফেসবুক থেকে আয় করার জন্য আপনি যেমন ভিডিও তৈরি করেন না কেন অবশ্যই ভিডিওটি মানসম্মত এবং প্রয়জনীয় হওয়া উপযুক্ত।
ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ
ব্লগটিতে ইতিমধ্যে ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। ব্লগের এই পর্বে ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ সম্পর্কিত তথ্য সম্পর্কে আলোচনা করা হবে। ফেসবুক বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের একটি জনপ্রিয় নাম। অনেকেই অনেক সময় ফেসবুকে পছন্দের ছবি কিংবা ভিডিও ডাউনলোড করে রাখেন। ফেসবুক থেকে সরাসরি ছবি ডাউনলোড করা গেলেও ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়ে।
বেশ কিছু নির্ভরযোগ্য অ্যাপ রয়েছে যেগুলোর সাহায্যে আপনার পছন্দের ফেসবুক ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন। ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ এর মধ্যে স্নাপটিউব, ভিডিও ডাউনলোডার এইচডি ভিডো, ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক, ইটিউব, ভিডিওডার ইত্যাদি বেশ জনপ্রিয়। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য নির্দিষ্ট অ্যাপ ছাড়াও ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করা সম্ভব। এজন্য শুধুমাত্র পছন্দের ভিডিওর লিংকটি কপি করে যেকোনো ডাউনলোডার ওয়েবসাইট এর মাধ্যমে উক্ত ভিডিও ডাউনলোড করে নিতে পারেন।
ফেসবুক পেজের ভিডিও সাইজ কত
ফেসবুকে মানসম্মত ভিডিও তৈরির মাধ্যমে আয়ের উপায় রয়েছে এ ব্যাপারে আপনি হয়তো এখন বুঝতে পেরেছেন। তবে ফেসবুক পেজে শুধুমাত্র ভিডিও পোস্ট করে ইনকাম করা সম্ভব নয়। ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য বেশ নিয়ম-কানুন মেনে ভিডিও আপলোড করতে হয়। ধরুন আপনি ফেসবুকে একটি ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটার নির্দিষ্ট সাইজ রাখা প্রয়োজন। যাতে করে একজন ভিউয়ার খুব ভালোভাবে আপনার তৈরিকৃত ভিডিওটি উপভোগ করতে পারে।
ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য আপনার মোবাইল ইউজারদের উপর ভিত্তি করে ভিডিওয় সাইজ বা রেশিও নির্ধারণ করা উচিত। ফেসবুকে পোস্ট করার জন্য তৈরি কৃত ভিডিওর উপযুক্ত সাইজ হল ১০৮০×১০৮০ পিক্সেল বা ১:১ রেশিয়। এছাড়াও ১০৮০× ১৯২০ পিক্সেল বা ৯:১৬ রেশিয় রাখা সবচেয়ে উপযুক্ত। কেননা ফেসবুক ভিডিওর এই সাইজ মূলত মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দের। ফেসবুকে আপনি সর্বোচ্চ একটি ভিডিও ২৪০ মিনিট দৈর্ঘ্য করতে পারবেন এবং এর সাইজ হতে হবে সর্বোচ্চ ১০ জিবি।
ফেসবুক ভিডিও ক্যাপশন কি
ফেসবুক ভিডিও ক্যাপশন কি এবং এর প্রয়োজনীয়তা কি এ ব্যাপারে জানুন ব্লগের এই পর্বে। ধরুন আপনি একটি প্রফেশনাল ফেসবুক ভিডিও ক্রিয়েটর। ফেসবুকে কোন কিছু আপলোড করার জন্য নির্দিষ্ট ক্যাপশন দিতে হয়। একটা ফেসবুক পেজে ভিডিও কিংবা পিকচার পোস্ট করার ক্ষেত্রে ক্যাপশন সবার উপরে রাখতে হয়। কেননা যাতে করে একজন ভিউয়ার সম্পূর্ণ ক্যাপশনটি পড়ে আপনার কন্টেন্টের ভিতরে কি আছে তা বুঝতে পারে। এক কথায় ফেসবুক ভিডিও বা পিকচারের ক্যাপশন বলতে বোঝায় কনটেন্ট এর সংক্ষিপ্ত বিবরণকে।
অনেকেই মনে করেন অনেক বড় ক্যাপশন হলে হয়তো ফেসবুকের ভিডিও কনটেন্ট অনেক মানসম্মত হয়। তবে এ ব্যাপারটি সম্পূর্ণ ভুল যতটা সম্ভব ফেসবুকের ক্যাপশন এমন রাখা উচিত যাতে করে খুব অল্প ক্যাপশনেই সম্পূর্ণ পোস্টের ধারণা নেওয়া যায়। বিশেষ করে আপনি যে ধরনের ইমেজ বা ভিডিও প্রকাশ করবেন এর উপর নির্ভর করে ক্যাপশন তৈরি করবেন। ফেসবুক পেজের ভিডিও বা পিকচার থেকে রিচ বাড়ানোর জন্য অবশ্যই কনটেন্ট এর সঙ্গে সমঞ্জস্য রেখে ক্যাপশন তৈরি করবেন। যাতে করে ক্যাপশন পড়লেই সম্পূর্ণ কনটেন্ট দেখার আগ্রহ আসে।
আরো পড়ুনঃ দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ন জানুন ধাপে ধাপে।
ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক সময়
ফেসবুকে ভিডিও তৈরির মাধ্যমে আয় করছে হাজার হাজার যুবক যুবতী। ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করার জন্য প্রথমে ফেসবুক পেজকে উপযুক্ত করে তুলতে হবে এব্যাপারে তো ধারণা পেয়েছেন। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট এবং সঠিক সময়ের গুরুত্ব রয়েছে বেশ। কেননা ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক সময় নির্ধারণ করে ভিডিও আপলোড করার ফলে ভিডিওর ভিউ এবং এনগেজমেন্ট অনেকাংশে বাড়ানো সম্ভব। মূলত এমন সময় ফেসবুক ভিডিও আপলোড করা উচিত যে সময় গুলোতে অনেক বেশি ফেসবুকে অ্যাকটিভ ব্যাবহার কারী থাকে।
ফেসবুক সংস্থার বিভিন্ন গবেষণায় দেখা যায় দিনের সকাল ৮ থেকে ১০ মধ্যে, দুপুর ১ টা থেকে ৩ টা এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার সময় ফেসবুকে একটিভ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায়। মূলত ফেসবুকে ভিডিও আপলোড করার ১ থেকে ২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এছাড়াও আপনি যদি সপ্তাহে দু একটি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনার জন্য মঙ্গলবার এবং বৃহস্পতিবার হতে পারে সবচেয়ে ভালো দিন। কেননা এই দিনে মানুষের কর্ম ব্যস্ততা থাকলেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বেড়ে যায়। ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী ভিডিও আপলোড করা অত্যান্ত উপযুক্ত।
ফেসবুক ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়
ফেসবুক ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায় এমন অনুসন্ধান অনেকেই করেন। অনেকে হয়তো জানে না সময় কাটানোর জন্য ফেসবুকে যে ভিডিও গুলো দেখে থাকেন সেগুলো থেকে আয়ের উপায় রয়েছে। এজন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো যে সকল ফেসবুক পেজ বা আইডির ভিডিও লক্ষ লক্ষ ভিউ হয় সেই সকল ভিডিও গুলি টার্গেট করে নিজের চেহারা যুক্ত করে রিঅ্যাকশন ভিডিও তৈরি করে সেগুলি নিজের ফেসবুক পেজ কিংবা আইডিতে শেয়ার করার মাধ্যমে। এজন্য এমন ব্যক্তিদের ভিডিও নির্বাচন করা উচিত যাদের জনপ্রিয়তা রয়েছে।
ফেসবুকে ভিডিও দেখে আয়ের জন্য প্রথমে রিলস ভিডিও দেখতে হবে ভিডিওর মধ্যে উপযুক্ত ভিডিওটি নির্বাচন করে রিলস ভিডিওর উপরে থ্রি ডট এ ক্লিক করার পর রিমিক্স দিস রিল অপশন থেকে নিজের রিঅ্যাকশন ভিডিও তৈরি করার ফরমেট পেয়ে যাবেন। এখানে নির্দিষ্ট ভিডিওটির সঙ্গে আপনার ফেস কিংবা টোটাল বডি যুক্ত করে ব্যাকগ্রাউন্ড বিহীন বা নিজের ভয়েস ব্যাবহারের মাধ্যমে ভিডিও তৈরি করতে হবে। রিঅ্যাকশন ভিডিও তৈরি হওয়ার পরে এটি আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিবেন।
ফেসবুক ভিডিও দেখে আয় করার ক্ষেত্রে শুরুতেই এভাবে ভিডিও শেয়ার করে আয় করতে পারবেন না এজন্য আপনার ফেসবুক পেজ কিংবা আইডিতে মনিটাইজেশন নিতে হবে। তবে মন দুর্বল করবেন না আপনি যদি এভাবে অডিয়েন্সের চাহিদা সম্পন্ন ভিডিও গুলিকে টার্গেট করে নিয়মিত রিঅ্যাকশন ভিডিও তৈরি করে ফেসবুকে শেয়ার করতে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজ কিংবা আইডির ফলোয়ার সংখ্যা এবং ভিউয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এভাবে একটা সময় দেখা যাবে আপনি আপনার পরিশ্রমের ফলাফল পাবেন।
ফেসবুকে ভিডিও ভাইরাল হয় কিভাবে
ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক সময় সম্পর্কে ব্লগের উপরে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে ফেসবুক ভিডিও ভাইরাল হয় কিভাবে এমন প্রয়োজনীয় কিছু তথ্য সম্পর্কে জেনে নিন। ধরুন আপনি ফেসবুকে ভিডিও তৈরির মাধ্যমে আয়ের পথ বেছে নিতে চাচ্ছেন। অবশ্যই আপনার ফেসবুক পেজে পর্যাপ্ত ফলোয়ার সংখ্যা এবং শেয়ার করা ভিডিওটির পর্যাপ্ত ভিউ থাকতে হবে। ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য প্রথমত ওরিয়েন্সের চাহিদা সম্পন্ন ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। যাতে করে একজন অডিয়েন্স আপনার ভিডিও দেখে পেজে সময় কাটায়।
ভিডিও ভাইরাল করতে মানসম্মত ভিডিওর পাশাপাশি ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া উচিত। আপনি একজন নতুন ক্রিয়েটর থলে প্রথম অবস্থায় স্বল্প সময়ের ভিডিও তৈরি করুন। প্রতিদিন নিয়মিত ভিডিও শেয়ার করুন এবং সঠিক সময়ে। ফেসবুক ভিডিও ভাইরাল করার জন্য নিয়মিত ভিডিও শেয়ার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অনেক নতুন ক্রিয়েটরদের দেখা যায় কিছুদিন নিয়মিত ভিডিও শেয়ার করার পর সাফল্য না পেয়ে ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে।
ফেসবুক থেকে আয় করে নিজেকে স্বাবলম্বী করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে নিয়মিত ভিডিও তৈরি করে যেতে হবে। মানসম্মত ভিডিওর পাশাপাশি চাহিদা সম্পন্ন ভিডিও তৈরির মাধ্যমে ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা বাড়িয়ে লক্ষ লক্ষ ভিউ এবং এনগেজমেন্ট আনা সম্ভব। ফেসবুকে দ্রুত সাফল্য পেতে এসইও পারপাসেও ভিডিও তৈরি করা যায়। এসইও বলতে যে সকল বিষয় জানার চাহিদা ওডিয়েন্সের রয়েছে সেগুলিকে টার্গেট করে উপযুক্ত এবং মানসম্মত ভিডিও তৈরি করা। এক কথায় ফেসবুক ভিডিও ভাইরালের ক্ষেত্রে মানসম্মত এবং চাহিদা সম্পন্ন ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করা যায় ফেসবুকে
ফেসবুকে অন্যের ভিডিও সরাসরি ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক কাজ। আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোডের নতুন পেজ খুলে অন্যের ভিডিও থেকে মনিটাইজেশন নিয়ে আয় করতে চান। সেক্ষেত্রে সরাসরি কারো ভিডিও ডাউনলোড করে নিজের পেজে শেয়ার করা হলে কিছুদিন পরে কপিরাইট ক্লেম চলে আসবে। এমনও হতে পারে হঠাৎ করে দেখছেন আপনার পেজটি আর কাজ করছে না। তবে অন্যের ভিডিও ব্যবহার করা কিছু নিয়ম কানুন রয়েছে। ফেসবুকে অন্যের ভিডিও ব্যবহারের জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে।
অন্যের ভিডিওতে আপনি রিয়েকশন দিতে পারেন, ভিডিওতে নিজের ভয়েজ ওভার করতে পারেন, কমেন্ট্রি কিংবা ভিডিও সম্পর্কিত সমালোচনা করে নিজের পেজে ব্যবহার করতে পারেন। তবে এ সকল ভিডিও তৈরি করার জন্য পুর্বে আপনাকে সাজানো-গোছানো একটি উপযুক্ত ভিডিও কেন্দ্রিক বিষয়বস্তু গুছিয়ে নিতে হবে। সবথেকে উপযুক্ত উপায় আপনি অন্যের ভিডিও যেভাবেই ব্যবহার করেন না কেন সেখানে নিজের কিছু এক্টিভিটি থাকা প্রযোজ্য। মাথায় রাখবেন উদ্দেশ্য ছাড়া অন্যের ভিডিও ব্যবহারে যেকোনো সময় পেজের জন্য বিপদ ডেকে আনতে পারে।
আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ-ডিজিটাল মার্কেটিং কি?
ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায়
ব্লগটিতে ফেসবুক ভিডিও সম্পর্কিত নানান তথ্য সম্পর্কে তুলে ধরা হয়েছে। আপনি ফেসবুক ভিডিও তৈরির মাধ্যমে আয়ের পথ বেছে নিলে এবং সে অনুযায়ী কাজ শুরু করার আগ্রহ থাকলে উপরোক্ত তথ্যগুলি আপনার জন্য উপকৃত হতে পারে। অনেক সময় অনেকে আবার ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় এমন তথ্যের অনুসন্ধান করেন। ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় এর কোন নির্দিষ্ট পরিমাণ নেই। একটা পেজ মনিটাইজেশন পাওয়ার পর শেয়ার কৃত ভিডিও ভিউ অনুযায়ী আয় হয়।
বাংলাদেশে এমন অনেক ফেসবুক পেজ রয়েছে যেগুলো থেকে ক্রিয়েটররা প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করে। এজন্য আপনার ফেসবুক পেজ যতটা জনপ্রিয় হবে ততই ভিউ এবং এনগেজমেন্ট বাড়বে সেই সঙ্গে প্রতিনিয়ত আয় বৃদ্ধি পেতেই থাকবে। এক কথায় ফেসবুক পেজের আয় নির্ভর করে পেজ কতটা জনপ্রিয় এর ওপর। কেননা জনপ্রিয় পেজ গুলিতে গুগল অনেক বেশি পন্য বা সেবার বিজ্ঞাপন নির্দিষ্ট ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে যার ফলে আয় অনেক বেশি হয়। ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য চাহিদা সম্পন্ন ভিডিও নিয়মিত তৈরি করে শেয়ার করুন।
উপসংহার। ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় - ফেসবুক ভিডিও ডাউনলোড
এই ব্লগটিতে ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়, ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ, ফেসবুক পেজের ভিডিও সাইজ কত, ফেসবুক ভিডিও ক্যাপশন কি, ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক সময় সম্পর্কে নানান ধারণা দেওয়া হয়েছে। অন্যদিকে ফেসবুকে ভিডিও দেখে কিভাবে ইনকাম করা যায়, ফেসবুক ভিডিও ভাইরাল হয় কিভাবে, অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করা যায় ফেসবুকে এবং সবশেষে ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় এমন তথ্য সম্পর্কে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও শেয়ারের মাধ্যমে রয়েছে আয়ের বিশাল সুযোগ। আপনি ফেসবুক ভিডিও তৈরির মাধ্যমে সফলতা পেতে ফেসবুকে ভিডিও শেয়ারের সঠিক নিয়ম কানুন মেনে ধৈর্য ধরে ভিডিও তৈরি করে নিয়মিত আপলোড করলে সফলতা একদিন পেতে পারেন। যাই হোক আমাদের এই ব্লগটির অনুসন্ধানকৃত সকল তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ব্লগটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url