শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট - শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টরের আয়ের বেশ কিছু তথ্য জানুন এই ব্লগে। আমাদের বাংলাদেশের বেকারত্বের বেশিভাগ বেকার মূলত শিক্ষিত যুব সমাজ এর অন্তর্ভুক্ত।
তবে কোন শিক্ষার্থী যদি পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করে নিজেকে স্বাবলম্বী করতে চায় তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আয়ের অন্যতম স্বাধীন মুক্ত পেশা। চলুন তাহলে জেনে নিন শিক্ষার্থীদের জন্য বেশ কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে যেখান থেকে আয়ের উপায় রয়েছে।
পোস্ট সূচিপত্রঃ শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট - শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
- শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
- ফাইবার(Fiverr)
- আপওয়ার্ক(upwork) মার্কেট প্লেস
- ফ্রিল্যান্সার ডট কম(Freelancer.Com)
- অন্যান্য যে সকল ওয়েবসাইট
- শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
- ফ্রিল্যান্সিং শিখতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে
- শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করতে পারে
- শিক্ষার্থীরা কেন ফ্রিল্যান্সিং শিখবে
- শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে
- শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখার ভবিষ্যৎ কি
- ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন
- ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে
- উপসংহার। শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট-শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
শিক্ষার্থী অবস্থায় কোন ছেলে বা মেয়ে চাইলে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ফ্রিল্যান্সিং এর স্কিল শিখে নিজের পড়াশোনার খরচ সহ আত্ম কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। ফ্রিল্যান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা তবে এ পেশায় নিজেকে আবদ্ধ করার জন্য প্রথমত কাজ শেখা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী হোক কিংবা যেকোনো পেশার মানুষ পার্ট টাইম কাজের জন্য বেছে নিতে পারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য বেশ কিছু জনপ্রিয় ইন্টারন্যাশনাল প্লাটফর্ম বা ওয়েবসাইট রয়েছে। যেগুলোর মধ্যে নিজের একাউন্ট তৈরি করে নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যায়। নিচে শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় কয়েকটি ফিন্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া হল।
ফাইবার(Fiverr)
ফাইবার মূলত অনলাইনে কাজ করার ইন্টারন্যাশনাল ওয়ার্ক প্লেস। শিক্ষার্থী অবস্থায় আপনি ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট স্কিল গুলো থেকে ফাইবারে বিভিন্ন কোম্পানিকে অনলাইনে নানান সেবা দিতে পারেন। প্রথম অবস্থায় ফাইবার একাউন্ট থেকে ফ্রিল্যান্সিং বা ইন্টারনেট ভিত্তিক নানান ধরনের কাজ খুব সহজেই পাওয়া যায়। ফাইবার মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং এবং ইমেইল মার্কেটিং ইত্যাদি নানা ধরনের কাজ করার সুযোগ রয়েছে। ফাইভার মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রথমে এখানে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনি যে সকল সেবা দিতে পারেন এগুলোর গিগ তৈরি করতে হয়। ফাইভারে একজন ক্লায়েন্ট আপনার একাউন্টে এসে তার প্রয়োজনমতো সার্ভিসটি পেয়ে গেলে আপনার সঙ্গে যোগাযোগ করবে।
আপওয়ার্ক(upwork) মার্কেট প্লেস
ফাইবার এর মত আপওয়ার্ক অনলাইন ভিত্তিক কাজের জনপ্রিয় মার্কেটপ্লেস। যেখানে শিক্ষার্থী অবস্থায় বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কাজ করে ইনকাম করার সুযোগ রয়েছে। আপ ওয়ার্ক মার্কেটপ্লেসটি ফ্রিল্যান্সিং সেক্টরের বেশ জনপ্রিয় ওয়েবসাইট। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং সহ ডাটা এন্ট্রির মত কাজ এখানে করা যায়। আপওয়ার্ক মার্কেটপ্লেসে নিরাপদ পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনি একটি অ্যাকাউন্ট করে এই মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং কাজ করে আয় করার পর তাদের নির্দিষ্ট একটি ফ্রি প্রদান করতে হয়। সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে কাজ শেষে পেমেন্ট নিয়ে টেনশন থাকে না।
ফ্রিল্যান্সার ডট কম(Freelancer.Com)
শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইটের মধ্যে বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সার ডট কম ওয়েবসাইট বা প্লাটফর্ম। ফ্রিল্যান্সার ডটকমে শিক্ষার্থীদের জন্য বেশ ভালো কাজের সুযোগ রয়েছে। ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভোলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ধরনের রাইটিং, ডাটা এনালিটিস, ডাটা এন্ট্রি, ভিডিও এনিমেশন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি কাজ করার সুযোগ রয়েছে এখানে। ফ্রিল্যান্সার ডট কমে ফ্রিল্যান্সিং কাজের প্রতিযোগিতার মাধ্যমে ক্লাইন্টরা অনেক সময় কাজ করিয়ে থাকে। এখানে একজন ক্লাইন্ট একই কাজ বেশ কিছু ফ্রিল্যান্সার ধরা করিয়ে সব থেকে বেশি মানসম্মত কাজ করা ফ্রিল্যান্সারকে পুরষ্কৃত করেন। এই ওয়েবসাইটে চাহিদা সম্পন্ন মানসম্মত কাজের বিনিময়ে বোনাস জিতে নেওয়ার সুজোগ নিতে পারেন।
অন্যান্য যে সকল ওয়েবসাইট
শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং করার জন্য উপরোক্ত ওয়েবসাইট বা মার্কেটপ্লেস গুলো খুবই জনপ্রিয় এবং প্রতিনিয়ত আরো জনপ্রিয় হয়ে উঠেছে। উপরের উল্লেখিত সকল জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর পাশাপাশি আরো কিছু ওয়েবসাইট বা মার্কেটপ্লেস রয়েছে যেখানে শিক্ষার্থী অবস্থায় পার্ট টাইম বা ঘন্টা চুক্তিতে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক সেবা দেওয়া যায়। এগুলোর মধ্যে পিপল পার আওয়ার, গুরু ডট কম, মাইক্রোওয়ার্কার, টপটাল, লিংকডুইন, ডিজাইন ৯৯ ইত্যাদি বেশ উল্লেখযোগ্য। এ সকল মার্কেটপ্লেসে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ফ্রিল্যান্সিং কাজ করার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু ধারনা দেওয়া হয়েছে উপরে। ব্লগের এই পর্বে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং করার বিষয়ে ধারণা দেওয়া হবে। শিক্ষার্থী অবস্থায় যদি কেউ ফ্রিল্যান্সিং করার কথা ভাবে তাকে মূলত স্বাগতম জানানো উচিত। ধৈর্য ধরে এবং পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষার্থী অবস্থায় বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গড়া গেলে চাকরির চিন্তা হয়তো করতে হবে না। আমাদের দেশে এমন অনেকে রয়েছে যারা শুধুমাত্র ভালো একটি চাকরির আশায় পড়াশুনার শেষ করে বেকার বসে থাকে বছরের পর বছর।
শুধুমাত্র চাকরির অপেক্ষায় বসে না থেকে শিক্ষার্থী অবস্থায় বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং কাজ শিখে নিজেকে চাইলে স্বাবলম্বী করে তুলতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একবার নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারলে চাকরি করার থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব। বাংলাদেশে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখে মাসে লক্ষ টাকা আয় করছে। আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকলে বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং এর কাজ শিখে আয় করতে পারেন। তাছাড়া বাংলাদেশের চাকরির যে বাজার এতে করে স্কিল ডেভেলপ করা বুদ্ধিমানের কাজ।
ফ্রিল্যান্সিং শিখতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে
যদি প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কি তাহলে উত্তরটি নিশ্চয়ই জানেন মুক্ত স্বাধীন পেশা। নতুন অবস্থায় শুরু করার আগ্রহ থেকে অনেক ব্যক্তি ফ্রিল্যান্সিং শিখতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এমন তথ্যের অনুসন্ধান করেন। আপনার জেনে নেওয়া প্রয়োজন ফ্রিল্যান্সিং করার জন্য মূলত কাজের দক্ষতা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হয়তো আরো জানেন অনলাইন ভিত্তিক যে কোন কাজের জন্য ইংরেজি পড়া ও বোঝার দক্ষতা থাকাটা খুবই জরুরী। ধরুন আপনি যদি কোনরকম লেখাপড়া না জানেন বা আপনি প্রাইমারি পড়াশোনা শেষ করেননি সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।
ফ্রিল্যান্সিং থেকে কাজ করার জন্য বড় ডিগ্রি প্রয়োজন না হলেও ন্যূনতম এসএসসি বা মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা থাকলেই চলে। এক কথায় আপনার যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত জ্ঞান থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেন। তবে ফ্রিল্যান্সিং করার জন্য শিক্ষাগত জ্ঞানের পাশাপাশি কারিগারি জ্ঞান থাকা অবশ্যক। কেননা ফ্রিল্যান্সিং কাজ মূলত ইন্টারনেট ব্যবহারের জ্ঞান দক্ষতার সঙ্গে নির্দিষ্ট স্কিল শেখা কম্পিউটার বিষয়ে জান অর্জন করাটা খুবই জরুরী।
শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করতে পারে
শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা কাজের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণার ব্লগের শুরুতেই দেওয়া হয়েছে। ব্লগের এই পর্বে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করতে পারে এমন তথ্য সম্পর্কে জানুন। আসলে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে শিক্ষার্থী হোক কিংবা বড় ডিগ্রিধারী কোন ব্যক্তি অধিক আয় করার জন্য মার্কেটপ্লেস গুলোতে মানসম্মত কাজ করা খুবই জরুরী। এখানে আপনি যে বয়সের হন না কেন মানসম্মত কাজ জেনে থাকলে বেশ ভালো মানের আয় করা যায়।
তবে প্রথম অবস্থায় একজন শিক্ষার্থীকে কাজ শেখার জন্য বেশ ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখার বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার্থী হোক কিংবা যে কোন পেশার ব্যক্তিদের কাজ শেখার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ দিয়ে থাকে। অর্থাৎ এ সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি নিজের খরচ চালানোর মতো আয় করা খুবই সহজ বিষয়। তবে মানসম্মত কাজ শিখে ওয়েবসাইট বা মার্কেটপ্লে এসে কাজ করা গেলে অধিক আয় করতে পারেন যার কোন নির্দিষ্ট এমাউন্ট বলা আসলে অসম্ভব।
আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ জানতে ক্লিক করুন এখানে।
শিক্ষার্থীরা কেন ফ্রিল্যান্সিং শিখবে
শিক্ষার্থীরা কেন ফ্রিল্যান্সিং শিখবে আপনি এমন তথ্যের উত্তর জানতে ব্লগের এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের কাজ প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশও প্রতিনিয়ত ফ্রিল্যান্সারের সংখ্যা যেমন বাড়ছে তেমন বাড়ছে কাজেরও চাহিদা। বাংলাদেশের এমন অনেক পরিবার রয়েছে যারা তাদের ছেলেমেয়েকে পড়াশোনা শেখায় শুধুমাত্র ভালো একটি চাকরি পাবে বলে। তবে অনেক পরিবার জানে না শিক্ষার্থী অবস্থায় কোন ছেলে বা মেয়ের ভবিষ্যৎ গড়ে দিতে পারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
চাকরির অপেক্ষায় বসে না থেকে পড়াশুনার পাশাপাশি নিজে অনলাইন ভিত্তিক কাজের যোগ্যতা তৈরি করে আত্ম কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে অনেক শিক্ষার্থী। তাছাড়া শিক্ষার্থীর অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার সুযোগ সবচেয়ে ভালো। ফ্রিল্যান্সিং দক্ষতার সঙ্গে শিখে মার্কেটপ্লেস গুলো থেকে কাজ নিয়ে করার মাধ্যমে চাকরির প্রয়োজন হয়তো কখনোই অনুভব করবেন না। একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। তবে খেয়াল রাখবেন ফ্রিল্যান্সিং শেখার জন্য পড়াশুনা নষ্ট করা যাবে না। একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য পড়াশুনারও বেশ প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে
শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে এমন অনুসন্ধান অনেক শিক্ষার্থী করে থাকে। আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য নির্দিষ্ট কিছু কোর্স করার প্রয়োজন পড়ে। ফ্রান্সিং শেখার জন্য হাতে কলমে শিক্ষাটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের স্কিল শেখর সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং এর বেশ কিছু স্কিল যেমন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ নানান ধরনের কাজ শেখা যায় এই সকল প্রতিষ্ঠান থেকে।
বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ শিখায়। সাধারণত শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার খরচ কোর্স এর ধরন অনুযায়ী হয়। তবে শিক্ষার্থী অবস্থায় ডিপ্লোমাটিক ফ্রিল্যান্সিং কোর্সগুলো শেখা উচিত। খেয়াল রাখবেন ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন প্রকার ভুয়া প্রতিষ্ঠান থেকে দূরে থাকা উচিত। বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলো ফ্রিল্যান্সিং এর কাজ শেখানোর জন্য সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০০ টাকা বা তার বেশি নিতে পারে। তবে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিল্যান্সিং এর ভালো কাজ শিখায়। এ সকল প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।
শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখার ভবিষ্যৎ কি
শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখার ভবিষ্যৎ কি এমন অনুসন্ধানে তথ্য জানুন ব্লগের এই পর্বে। ফ্রিল্যান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা এটা তো আপনি এখন বুঝতে পেরেছেন। ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং সেক্টরের সকল কাজ থেকেই বেশ ভালো মানের টাকা ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং সেক্টরটি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো। কেননা একজন শিক্ষার্থী যদি তার লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে আবদ্ধ করে নিতে পারে তাহলে তার ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল।
লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে চাকরির পিছনে ছুটতে হয় বছরের পর বছর। একই সঙ্গে বেকারত্ব নিয়ে দিন পার করে অনেক শিক্ষিত যুবক। ফ্রিল্যান্সিং এর কাজগুলি দক্ষতার সঙ্গে শিখে যে কোন বয়সের মানুষ নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে। এক কথায় কোন ব্যক্তি বা কোন শিক্ষার্থী ফ্রিল্যান্সিং শিখে আয় করার ক্ষেত্রে প্রথমত ধৈর্য ধরে মানসম্মত কাজ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী অবস্থায় লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে নিজের খরচ তো চালাতে পারবেনই সঙ্গে পরিবারকেও সাহায্য করা সম্বব। এছাড়াও ফ্রিল্যান্সিং এর স্কিল গুলো শেখা মানে ভবিষ্যতের একটি শক্ত স্তম্ভ তৈরি করা।
ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন
ব্লগটিতে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখা বিষয়ে বেশ কিছু ধারনাই তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী হোক কিংবা যেকোনো বয়সের মানুষ নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার জন্য ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন এমন অনুসন্ধান করেন। সবচেয়ে বড় যে বিষয়টা প্রয়োজন সেটি হল নিজের ইচ্ছা শক্তি। আপনি যখন ফ্রিল্যান্সিং এর যেকোন স্কিল শিখতে আগ্রহী হবেন তখন বেশ কিছু জিনিসের প্রয়োজন। ফ্রিল্যান্সিং শিখতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি হলেই হয় এ ব্যাপারে তো ধারণা পেয়েছেন।
এবারে আসুন ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন। ফ্রিল্যান্সিং শিখতে আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে। অনেকেই মোবাইল থেকে ফ্রিল্যান্সিংএর কাজ শিখে তবে এটি আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার সবচেয়ে উপযুক্ত। এবারে আপনার ল্যাপটপ হোক কিংবা কম্পিউটার ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগ থাকাটাও জরুরী একই সঙ্গে ইন্টারনেট ব্যবস্থাও থাকতে হবে। ফ্রিল্যান্সিং শেখার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়-অনলাইন শপিং।
ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে
ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে এমন অনুসন্ধানের উত্তর বলতে গেলে মূলত সম্পূর্ণ কাজ শেখার উপরে নির্ভর করে। বাংলাদেশের যে সকল ফ্রিল্যান্সিং কাজ শেখানো প্রতিষ্ঠান রয়েছে এগুলো সাধারণত নির্দিষ্ট স্কিল অনুযায়ী তিন মাস, ৬ মাস, এক বছর বা তার বেশি হতে পারে। অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ডিপ্লোম্যাটিক কোর্স করার জন্য এক বছরের বেশি কোর্স এর মেয়াদ থাকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাজ করার প্রতি আগ্রহ থাকতে হবে তাও আবার অনেক বেশি।
আপনি যদি সময় নিয়ে মনোযোগ সহকারে কাজ শেখার চেষ্টা করেন তাহলে দেখা যায় কোর্স এর মেয়াদ অনুযায়ী ফ্রিল্যান্সিং এর কাজ শেখা সম্ভব। অনেক ব্যাক্তি রয়েছে যারা ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হয়ে হাজার হাজার টাকা নষ্ট করে কিন্তু ফ্রিল্যান্সিং কাজ শেখার ক্লাস গুলো ঠিকমতো করে না বা প্র্যাকটিস করে না। এখানে আপনার কাজ শিখতে হবে অর্থাৎ একটি ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট স্কিলের ক্লাসগুলো এটেন্ড করে প্র্যাকটিস করে কাজগুলো শেখা উচিত। বিশ্বাসযোগ্য যে সকল ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান রয়েছে নিয়ম অনুযায়ী যথাসময়ে কাজ করলে কোর্সের সময়সীমার মধ্যে ফ্রিল্যান্সিং শিখে আয় করা সম্বব।
উপসংহার। শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট-শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং
আজকের এই ব্লগটিতে শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং শিখতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করতে পারে, শিক্ষার্থীরা কেন ফ্রিল্যান্সিং শিখবে এমন সব তথ্যের উত্তর তুলে ধরা হয়েছে। এছাড়াও শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখার ভবিষ্যৎ কি, ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন, ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে ইত্যাদি তথ্য সম্পর্কেও বলা হয়েছে।
ফ্রিল্যান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা এ পেশায় নিজের ক্যারিয়ার ডেভেলপ করা গেলে নিজে তো স্বাবলম্বী হওয়া যায় দক্ষতা অনুযায়ী অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াও সম্বব। শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং এর কাজ শেখা আসলে খুবই সহজ। আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকলে ফ্রিল্যান্সিং এর কাজ গুলি মনোযোগ সহকারে শিখে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url