ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়

ইনস্টাগ্রামে কত ফলাফলে টাকা পাওয়া যায় এবং ইনস্টাগ্রাম থেকে আয়ের বেশ কিছু তথ্য জানুন এই ব্লগে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক ইউটিউব এর মত স্যোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় বেঁচে নিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের নানান শ্রেণীর মানুষ। অনেকেই আবার ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এমন অনুসন্ধান করেন। চলুন ব্লগটিতে ইনস্টাগ্রামে আয়ের উপযুক্ত হওয়ার ফলোয়ার সংখ্যা এবং আয়ের নানান উপায় সম্পর্কে জেনে নিন  

পোস্ট সূচিপত্রঃ ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়

ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় 

সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই অধিক হাড়ে বৃদ্ধি পাচ্ছে। অনেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে বিনোদনের জায়গা হিসেবে বিবেচনা করলেও অনেকে এই প্লাটফর্ম গুল বেছে নিচ্ছে টাকা ইনকামের উপায় হিসেবে। আমাদের বাংলাদেশে ফেসবুক, ইউটিউব এবং টিকটক জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ইনস্টাগ্রাম বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক সময় দেখা যায় একজন নতুন ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর এর জানার আগ্রহ আসে ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়। 

আপনি হয়তো জেনেই থাকবেন ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রাম যেকোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে আয় করার জন্য অবশ্যই প্ল্যাটফর্মটিকে আয়ের উপযুক্ত করে তুলতে হয়। বিভিন্ন উপায়ে এ সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে আয় করা যায়। সাধারণত ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের চারটি ভাগে বিভক্ত করা হয়। এগুলো যথাক্রমে ন্যানো ইনফ্লুয়েন্সার, মাইক্রো ইনফ্লুয়েন্সার, ম্যাক্রো ইনফ্লুয়েন্সার, মেঘা ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামের  ভাষায় এটাকে বলে ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সের ক্যাটাগরি। ইনস্টাগ্রামে ক্রিয়েটরদের আয় মূলত ক্যাটাগরির উপরে ভিত্তি করে হয়ে থাকে। 

স্বাভাবিকভাবে বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউব এর মত অয়ের সুযোগ না থাকলেও দক্ষতার সঙ্গে ইনস্টাগ্রামে নিয়ম অনুযায়ী ভিডিও তৈরির মাধ্যমে ১০ থেকে ১৫ হাজার ফলোয়ার হলেই আয়ের সুযোগ পেতে পারেন। যে সকল ইনস্টাগ্রাম একাউন্টে ১ থেকে ৫ হাজার ফলোয়ার হয় এই একাউন্টকে  ন্যানো ইন্সুরেন্সার হিসেবে ধরা হয়। যদি এই ফলোয়ার সংখ্যায় আপনি আয় করতে চান তাহলে নিয়মিত মানসম্মত ভিডিও তৈরি করে রিলস বোনাস, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেকোনো ব্রান্ড স্পন্সরশিপের মাধ্যমে টাকা পেতে পারেন। 

ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় 

ইনস্ট্রাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এমন অনুসন্ধানের তথ্য ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। ব্লগের এই পর্বে জানুন ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় সম্পর্কে। যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনার নিজস্ব ক্যারিয়ার তৈরি করতে পারেন তাহলে হয়তো আর পিছনে ফিরে তাকাতে হবে না। কেননা বর্তমানের এ সময় যে কোন মিডিয়া প্ল্যাটফর্মে একজন জনপ্রিয় ব্যক্তির বিভিন্ন উপায়ে আয় করার সুযোগ পেয়ে থাকে। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থেকে আয়ের বেশ কিছু উপায় নিচে ধাপে ধাপে জেনে নিন।

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনস্টাগ্রাম থেকে আয় করার সুযোগ রয়েছে। এফিলিয়েট মার্কেটিং বলতে বুঝায় নিজস্ব কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের পন্য বা সার্বিস বিক্রয় করে কমিশন নেওয়াকে। আপনি যদি ইনস্টাগ্রামে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কিংবা সার্ভিসের প্রচার নিজের প্লাটফর্মে করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। এক্ষেত্রে একটি ইনস্টাগ্রাম একাউন্ট যত জনপ্রিয় সেই একাউন্টের আয় তত বেশি। 
  • ইনফ্লুয়েন্সার হিসেবে আয় করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে ক্রিয়েটরদের কয়েকটি ধাপে ইনফ্লুয়েঞ্জার ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। ধরুন আপনি একজন ন্যানো ইনফ্লুয়েঞ্জার আপনার ফলোয়ার সংখ্যা ১ থেকে ৫ হাজার এর মধ্যে। আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর তৈরিকৃত ভিডিও মানসম্মত হয় এবং সেগুলি যদি অডিয়েন্সের চাহিদা সম্পন্ন হয়। সেক্ষেত্রে বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপনের জন্য আপনাকে অর্থ প্রদান করবে। আপনি উক্ত অর্থ বিনিময়ে নিজস্ব প্লাটফর্মে উক্ত প্রতিষ্ঠানের পন্য বা সার্বিসের প্রচারণা করে দিলেই যথেষ্ট। 
  • ড্রপ শিপিং ব্যবসার মাধ্যমেও ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়। ড্রপ শিপিং ব্যবসা বলতে অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিস নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারের মাধ্যমে আয়। ড্রপশিপিং ব্যবসা করতে নিজস্ব কোন অর্থের প্রয়োজন হয় না। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ড্রপ শিপিং স্টোর তৈরি করে অন্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয়। এখানে আপনি আপনার জনপ্রিয় প্লাটফর্মটিতে ড্রপ শিপিং স্টোর সেট করে তাদের পন্য নিজের প্ল্যাটফর্মে প্রচার করে বিক্রি করিয়ে খুব সহজে আর করতে পারেন। 
  • নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টে নিজের ব্যবসা প্রতিষ্ঠান  দাঁড় করিয়ে আয় করা যায়। আপনি ইনস্টাগ্রামে একজন জনপ্রিয় ব্যক্তি হলে নিজে অডিয়েন্সের চাহিদা সম্পন্ন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এজন্য শুধুমাত্র চাহিদা সম্মত পন্যটি খুঁজে বের করে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে সেই পণ্যের প্রচারণা করে আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনার অর্ডার ম্যানেজমেন্ট এবং ডেলিভারি সহ পন্যের গুণগত মান বজায় রেখে বেশ ভালো মানের আয় করতে পারেন। 
  • আপনি ইনস্টাগ্রামে সফল হলে অর্থাৎ জনপ্রিয় হয়ে গেলে নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের ইনস্টাগ্রামে সফল হওয়ার কোর্স করাতে পারেন। আপনি যদি ইনস্টাগ্রামে দক্ষ একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার থেকে অনেকেই কোর্স কিনে নিজেরাও ইনস্টাগ্রামে সফল হওয়ার যাত্রা শুরু করতে পারে। এক কথায় বলতে পারেন নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের সঠিক নির্দেশনা প্রদানের মাধ্যমে আপনার দক্ষতায় তাদের প্ল্যাটফর্মটি জনপ্রিয় করে তোলা। 
  • এমন অনেকের রয়েছে যারা ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে সেখানে মানসম্মত কনটেন্ট এর মাধ্যমে একাউন্টে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে বিভিন্ন কোম্পানির কাছে চড়া দামে বিক্রি করে। কেননা এমন অনেক কোম্পানি যারা নিজস্ব ব্র্যান্ড প্রমোশনের জন্য লক্ষ লক্ষ ফলোয়ার সহ ইনস্টাগ্রাম মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করে। তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে একাউন্ট ক্রয় করে নিজস্ব প্রোডাক্ট বা সার্বিস বিক্রির জন্য ব্যবহার করে। এছাড়াও আরো কয়েকটি উপায়ে ইনস্ট্রাগ্রাম থেকে আয় করা যায়।  

ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় 

ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় এমন অনুসন্ধান করেন অনেকে। ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে একটি ইনস্টাগ্রাম একাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টাগ্রাম একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোনের প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এবারে অ্যাকাউন্ট তৈরি করার পালা। ইনস্টাগ্রাম অ্যাপটির মধ্যে প্রবেশ করুন অ্যাপটিতে প্রবেশের পর দেখতে পাবেন সাইন আপ বা ক্রিয়েট নিউ একাউন্ট এখানে ক্লিক করার পর ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস দেওয়ার অপশন পাবেন। 

এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল এড্রেস দিয়ে দিবেন। পরবর্তী ধাপে আপনার একটি প্রোফাইল নেম দিতে হবে একই সঙ্গে পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার পর ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আপনি একটি ইউজার নেম দিতে পারেন এবং প্রোফাইল পিকচার যোগ করুন। ইনস্টাগ্রামে পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। কেননা আপনার একাউন্টের সম্পূর্ণ নিরাপত্তা পাসওয়ার্ড এর উপর নির্ভরশীল। এভাবে একাউন্ট তৈরি করে ব্যাবহার করতে পারেন। 

আরো পড়ুনঃ ফেসবুক থেকে আয় করার উপায়-ফেসবুক ভিডিও ডাউনলোড।

ইনস্টাগ্রামে কত টাকা আয় করা যায় 

ইনস্টাগ্রামে আয় করার বেশ কিছু উপায় সম্পর্কে ইতিমধ্যে নানান তথ্য তুলে ধরা হয়েছে। ইনস্টাগ্রামে আয় করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অবশ্যই জনপ্রিয় হওয়া প্রযোজ্য। ইনস্টাগ্রামে কত টাকা আয় করা যায় এমন অনুসন্ধানে বলা যায় সম্পূর্ণ আয় আপনার একাউন্টে কতটা জনপ্রিয় এর উপরে ভিত্তি করে হয়ে থাকে। তবে ইনস্টাগ্রাম এর ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি ভেদে আয়ের কিছু তারতম্য রয়েছে। নিচে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েঞ্জার ক্যাটাগরি অনুযায়ী আয় করার একটি তালিকা তৈরি করা হলো। 

ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি ফলোয়ার সংখ্যা আয়ের ধরন পোস্ট ভিত্তিক
ন্যানো ইনিফ্লুয়েন্সার ১ হাজার থেকে ১০ হাজার ৪ থেকে ১৫ হাজার
মাইক্রো ইনফ্লুয়েন্সার ১০ হাজার থেকে ১ লক্ষ ১৫ থেকে ৩০ হাজার
ম্যাক্রো ইনিফ্লুয়েন্সার ১ লক্ষ থেকে ১০ লক্ষ ৩০ থেকে ৬০ হাজার
মেগা ইনফ্লুয়েন্সার ১০ লক্ষের অধিক ৬০ থেকে ১ লক্ষ বা তার বেশী

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড 

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার উপায় সম্পর্কে জানার অনুসন্ধান করেন অনেকে। যেহেতু ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের বিনোদন উপভোগের মিডিয়া প্ল্যাটফর্ম এর ফলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও উপভোগ করা যায়। অনেক সময় দেখা যায় হাস্যকর, ফানি ভিডিও, গুরুত্বপূর্ণ কোন তথ্য কিংবা শিক্ষণীয় ভিডিও নিজের ফোনের গ্যালারিতে সেভ করে রাখার প্রয়োজন পড়ে। ইনস্টাগ্রাম থেকে আপনার পছন্দের ভিডিওটি খুব সহজেই ডাউনলোড করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক ভিডিও ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই গ্যালারিতে সেভ করা যায়। 

ইনস্টাগ্রাম

এছাড়াও ইনস্টাগ্রামে অনেক ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখার জন্য ডাউনলোডার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন পড়ে। ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার জন্য ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার ওয়েব সাইট বা অ্যাপ ব্যবহার করা বেশ উপযুক্ত। এজন্য শুধুমাত্র আপনার পছন্দের ভিডিওটির লিংকটি কপি করে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটে প্রবেশ করে উক্ত লিংকটি কপি করে ডাউনলোডে ক্লিক করা হলে খুব সহজেই ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। 

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় 

আপনি কি নতুন ইনস্টাগ্রাম একাউন্ট ক্রিয়েট করেছেন। আপনি যদি ইনস্টাগ্রামে নতুন একাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। যেহেতু ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য পর্যাপ্ত ফলোয়ার সংখ্যা থাকতে হবে এ ব্যাপারটা আপনার কাছে তো এখন পরিষ্কার। ইনস্টাগ্রামে ফলের সংখ্যা বাড়াতে বেশ কিছু উপায় অবলম্বন অত্যন্ত কার্যকর। নিচ ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কিছু উপায় সম্পর্কে তুলে ধরা হলো। 

  • ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে প্রথমত আপনার একাউন্টটি বিজনেস একাউন্ট হতে হবে। সঙ্গে আপনার প্রোফাইলটি পরিপূর্ণ সাজানো গোছানো এবং স্পষ্ট হতে হবে। শুধুমাত্র উপযুক্ত একাউন্ট হলে হবে না ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে মানসম্মত কন্টেন্ট অর্থাৎ আপনি ছবি বা ভিডিও যা কিছু পোস্ট করেন না কেন অবশ্যই কোয়ালিটি পূর্ণ হতে হবে। যাতে করে একজন দর্শক আপনার কনটেন্টটি সম্পূর্ণ উপভোগ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে। এর ফলে আপনার পোস্টকৃত ভিডিও বা পিকচার আরো দর্শকের কাছে পৌঁছে যাবে ফলে ফলোয়ার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। 
  • আপনি একজন নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েটর হলে নিয়মিত পোস্ট করতে ভুলবেন না। দৈনিক মানসম্মত কনটেন্ট তৈরি করে উপযুক্ত সময়ে পোস্ট করুন। আপনি যত বেশি মানসম্মত পোস্ট আপলোড করবেন তত বেশি ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। তবে নিয়মিত কমপক্ষে নতুন ক্রিকেটারদের একটি করে পোস্ট ইনস্টাগ্রামে আপলোড করা উচিত। একই সঙ্গে যে পোস্ট আপলোড করবেন পোস্টে কেউ কমেন্ট করলে তার রিপ্লাই করা উপকারী। যে সকল বিষয়ের প্রতি মানুষের আগ্রহ রয়েছে সে বিষয়ে কন্টেন্ট তৈরি করাও ফলোয়ার বাড়াতে বেশ কার্যকর। 
  • সবশেষে নিয়মিত মানসম্মত কনটেন্ট আপলোডের পাশাপাশি ধৈর্য হারা হয়ে গেলে চলবে না। নতুন যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়াটারদের ধৈর্যই ফলোয়ার সংখ্যা বাড়িয়ে সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সাহায্য করে। কোন ইনস্টাগ্রাম ক্রিয়েটর যদি ইনস্টাগ্রাম অ্যালগরিদম অনুসরণের মাধ্যমে নিয়মিত কনটেন্ট আপলোড করেন তাহলে তার ইনস্টাগ্রাম একাউন্ট জনপ্রিয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য ধৈর্য ধরে নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করুন ধীরে ধীরে আপনার ফলোয়ার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাবে। 

ইনস্টাগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয় 

আপনি কি একজন নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েটর হতে চাচ্ছেন। সারা বিশ্বের জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর তালিকায় ইনস্টাগ্রাম এর জায়গা রয়েছে। বর্তমানে সারা বিশ্বে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু কম নয়। নতুন একজন ইনস্টাগ্রাম ক্রিয়েটর এর ইনস্টাগ্রামের ইতিহাস সম্পর্কে ধারণা রাখাটাও যৌক্তিক। অনেকে তো ইনস্টাগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয় এমন তথ্যের অনুসন্ধান করেন। আপনি যদি ইনস্টাগ্রাম থেকে আয়ের পথ বেছে নিতে চান তাহলে ইন্সটাগ্রাম সম্পর্কে খুঁটিনাটি কিছু ধারণা রাখুন। 

ইনস্টাগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১০ সালের ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অ্যাপেল অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার ধারা প্রতিষ্ঠিত হয়। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করার পর থেকেই ক্রমশই খুব দ্রুত সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে সারা বিশ্বের ইনস্টাগ্রাম ব্যবহার কারীর সংখ্যা প্রায় ৩০০ কোটির চেয়েও বেশি এবং প্রতিনিয়তই ব্যবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। 

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার 

ইনস্টাগ্রাম মিডিয়া প্ল্যাটফর্মটি মূলত বেশি ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের সেলিব্রেটি এবং তারকার। ইনস্টাগ্রামে সবচেয়ে শীর্ষে থাকা সেলিব্রেটি বা তারকাদের ফলোয়ার সংখ্যার কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আপনি হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোকে চিনেন তিনি একজন বিশ্ব বিখ্যাত ফুটবলার যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫৫ কোটির চেয়ে বেশি। 

ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিওনেল মেসি। তিনিও একজন বিশ্ব বিখ্যাত ফুটবলার যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৪৪ কোটি। নারী তারকাদের মধ্যেও অনেকে রয়েছে যাদের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা বেশ চোখে পড়ার মত। এদের মধ্যে সেলিনা গোমেজ, বেয়ন্সে নোলস, ক্লো কার্দিশিয়ান, জাস্টিন বিবার, কাইলি জেনার অন্যতম। এ সকল তারকা বা সেলিব্রেটিরা নিজেদের অনুসারীদের সঙ্গে নিজেদের লাইফ স্টাইল শেয়ার করেন ইনস্টাগ্রাম প্লাটফর্ম এর মাধ্যমে। 

আরো পড়ুনঃ টিকটক মনিটাইজেশন চালু করব কিভাবে-টিকটক থেকে আয় করার উপায়।

ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য সেরা ফ্রি বট কোনটি 

ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য সেরা ফ্রি বট কোনটি এমন অনুসন্ধান করেন অনেকে। ইনিস্ট্রাগ্রাম ফ্রি বট বলতে বোঝায় কিছু সফটওয়্যার এবং টুল ব্যবহারের মাধ্যমে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো পোস্টে লাইক করা সহ মেসেজ পাঠানোর মত কাজগুলো অটোমেটিক করানো। ইনস্টাগ্রামে ফলোয়ার এবং লাইক বাড়ানোর জন্য এই সকল টুল বা সফটওয়্যার ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। কেননা এ সকল টুল বা সফটওয়্যার ইনস্টাগ্রামের নির্দেশিকা বিরোধী। 

ইনস্টাগ্রাম

তবে কিছু টুল বা সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে কিছুটা নিরাপদে অটোমেটিক এ সকল কাজ করিয়ে নেওয়া যায়। বিশেষ করে কেনজি টুল বা সফটওয়্যার ইনস্টাগ্রামে অটো ফলো এবং লাইট বাড়াতে বেশ কার্যকর। মূলত ইনস্টাগ্রামে সফলতা পেতে এ সকল টুল বা সফটওয়্যার ব্যবহার করে কিছুটা উপকৃত হতে পারেন। তবে আপনি যদি একজন পার্মানেন্ট ইনস্টাগ্রাম ক্রিয়েটর হতে চান তাহলে মান সম্মত কন্টেন্ট তৈরি করা শিখুন। মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে ধীরে ধীরে আপনার ফলোয়ার এবং লাইক অনেকাংশ বৃদ্ধি পাবে। 

উপসংহার। ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় 

ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়, ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায়, ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়, ইনস্টাগ্রামে কত টাকা আয় করা যায় এমন তথ্য সম্পর্কে ব্লগটিতে তুলে ধরা হয়েছে। এছাড়াও ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়, ইনস্টাগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয়, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার এবং সবশেষে ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য সেরা ফ্রি বট কোনটি এমন তথ্য সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। 

বাংলাদেশের এমন অনেক বয়সের ব্যক্তিরা রয়েছে যারা ইনস্টাগ্রাম থেকে কমবেশি আয় করে থাকেন। আপনি যদি ইনস্ট্রাগ্রামের একজন ক্রিয়েটর হয়ে নিজেকে স্বাবলম্বী করতে চান সেক্ষেত্রে মান সম্মত কন্টেন্ট তৈরি করা শিখুন যে সকল কনটেন্ট এর চাহিদা রয়েছে। শিক্ষনীয় কনটেন্ট, বিভিন্ন কমিটি কনটেন্ট এবং বিভিন্ন ধরনের তথ্য ক্যাটাগরিতে কনটেন্ট আপলোড করতে পারেন। দেখা যায় এভাবে ধীরে ধীরে মানসম্মত কনটেন্ট তৈরি করার ফলে একটা সময় সাফল্য পেয়ে যাবেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url