বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি

ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাহলে বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এ ব্যাপারে যানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ফ্রিল্যান্সিং সেক্টরে চাহিদা সম্পন্ন কাজ না শিখলে বেশ ভালো মানের আয় করা প্রায় অসম্ভব। 

ফ্রিল্যান্সিং

এজন্য ফ্রিল্যান্সিং সেক্টরে এমন বেশ কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা বর্তমানেও রয়েছে এবং পরবর্তি সময়ে থাকবে। চলুন তাহলে জেনে নেয়া যাক বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এই ব্যাপারে বিস্তারিত তথ্য। 

পোস্ট সূচিপত্রঃ বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি

বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি

ফ্রিল্যান্সিং সম্পর্কে হয়তো আপনার কম বেশি ধারণা রয়েছে। আপনি হয়তো এটা জেনে থাকবেন ফ্রান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা যেখান থেকে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব। তবে এই লক্ষ টাকা আয় করার জন্য অবশ্যই মানসম্মত কাজ শেখা জরুরী। ফ্রিল্যান্সিং এর মানসম্মত কাজ তো শিখবেন তবে কোন ধরনের কাজ শিখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোন ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে চাহিদা সম্মত কাজ শিখে নিজের ক্যারিয়ার ডেবলপ করতে পারে তাহলে তার আর পিছনে ফিরে তাকাতে হবেনা। নিচে দেখে নিন সুন্দর একটি ভবিষ্যতের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে যে সকল কাজের চাহিদা রয়েছে এ ব্যাপারে। 

ডিজিটাল মার্কেটিংঃ শুরুতেই ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নেয়া যাক। বর্তমান সময়ের এই ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কাজ। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা যেমন বর্তমানেও রয়েছে ভবিষ্যতেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে যেকোন পণ্য বা সেবার প্রচারণার মাধ্যমে বিক্রয় বাড়ানোর উপায়কে।

বর্তমান সময়ে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন রয়েছে অনেক ঠিক তেমনি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সকল স্মার্টফোন ব্যবহারকারী বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর সঙ্গে সংযুক্ত। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, ইনিস্টাগ্রাম, ইমেইল মারকেটিং, টিকটক ইত্যাদি। এই ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে পেইড অ্যাড এর মাধ্যমে অর্থাৎ গুগলকে অর্থ প্রদান করে পণ্য বা সেবার প্রচারণা চালানো যায়। যা থেকে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পণ্য বা সেবা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সম্ভব তাও খুব দ্রুত। 

ব্লগিং বা কন্টেন্ট মার্কেটিং/আর্টিকেল রাইটিংঃ আপনি প্রশ্ন করতে পারেন ব্লকিং বা কনটেন্ট মার্কেটিং কি এটাও কি ফ্রিল্যান্সিং এর চাহিদা সম্পন্ন কাজ হতে পারে। এই প্রশ্নের উত্তর হলো ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে মুক্ত স্বাধীন পেশার মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন কাজ এটা। কেননা ব্লগিং বা কন্টেন মার্কেটিং এমনই একটি কাজ যেখানে আপনি একটি নিজের ব্লক ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ব্লগিং ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন কি ওয়ার্ড নিয়ে লেখালেখি করতে পারেন। একই সঙ্গে এই ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভ করে বুঝে নিতে পারেন প্রতি মাসে লক্ষ টাকার উপরে। 

এখানে মজার বিষয় হলো আপনার কোন ক্লায়েন্টের কাজ করতে হবে না শুধুমাত্র গুগলে মানুষ যে সকল বিষয়ে সার্চ করে এগুলো নিয়ে এসইও পারপাসে লেখালেখি করে আয় করা যায়। আপনি যদি নিজেকে ফিল্যান্সিং সেক্টরে আবদ্ধ করতে চান তাহলে সবচেয়ে স্বাধীনতা পেশা হতে পারে ব্লকিং বা কনটেন্ট মার্কেটিং। যদিও ব্লগিং বা কন্টেন মার্কেটিং ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। তবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করা গেলে বিভিন্ন ব্যক্তিকে আরো কাজের সুযোগ করে দেওয়া যায়। 

এ আই ভিডিও তৈরিঃ এআই দিয়ে বর্তমান সময়ের কি না করা যায়। বাংলাদেশের এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে প্রতি মাসে হাজার হাজার টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত আয় করছে। আপনিও এআই ভিডিও তৈরি করে প্রতি মাসে হাজার হাজার থেকে লক্ষ টাকা আয় করতে পারেন। তবে এআই ভিডিও তৈরি করার জন্য নিজের কিছু মেধা থাকা প্রয়োজন। কেননা এমন ভাবে ভিডিও তৈরি করা উচিত যেগুলোর প্রতি মানুষ আগ্রহ দেখাবে।

অর্থাৎ এমন ভাবে কাজ শেখা উচিত যাতে তৈরিকৃত ভিডিও অডিয়েন্সদের ভালো লাগে এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করা জরুরী। চাইলে এনিমেশন ভিডিও তৈরি করেও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে আয় করা সম্ভব। আপনি হয়তো ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের এনিমেশন বা কার্টুন ভিডিও দেখেছেন। এগুলো কেউ না কেউ তৈরি করে উক্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেন। বর্তমানে ফ্রিল্যান্সিং এ চাহিদা সম্পন্ন কাজের মধ্যে এটাও বেশ অন্যতম। 

ওয়েব ডেভেলপমেন্টঃ বাংলাদেশের নামিদামি প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট বড় অনেক প্রতিষ্ঠানেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে। কেননা ডিজিটাল যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রয়োজন। এছাড়াও প্রতিযোগিতার এ সময় অনেকেই নতুন ব্যবসা শুরুর আগে প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করার আগ্রহ দেখায়। বাংলাদেশে এমন অনেক ওয়েব ডেভেলপার রয়েছে যারা প্রতি মাসে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে হাজার হাজার ডলার ইনকাম করে থাকেন। 

আপনি যদি ওয়েবসাইট তৈরি করা শিখে ভালো মানের কাজ করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ভালো কেরিয়ার দাঁড় করাতে পারবেন। বর্তমান সময়ে অনলাইনে ব্যবসা পরিচালনা করার জন্য ওয়েবসাইট তৈরি করছেন হাজার হাজার মানুষ। কেননা অনলাইন ব্যবসায় একটি ওয়েবসাইট থাকলে পণ্য বা সেবার বিক্রয় বাড়ানো অনেকাংশেই সম্ভব। এজন্য দিন দিন ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা ফ্রিল্যান্সিং সেক্টরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হলে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন যা থেকে ভবিষ্যৎ এর ভাল একটা স্তম্ব তৈরি হবে। 

গ্রাফিক্স ডিজাইনারঃ আপনি কি ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো ডিজাইন দেখতে পান। যেগুলো একবার দেখলে আরো দেখতে মন চায়। আপনি কি জানেন এই সকল ডিজাইন বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকেন। শুধু এখানেই শেষ নয় বাড়ির ডিজাইন, গাড়ির ডিজাইন, মোবাইল ফোনের ডিজাইন থেকে শুরু করে বর্তমানে সকল জায়গাতেই ডিজাইনারদের চাহিদা রয়েছে বেশ। একটা ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে বর্তমানে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। 

বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, ফেসবুকে কোন পন্যের প্রচারণা করার জন্য কনটেন্ট ডিজাইন ইত্যাদি বেশ জনপ্রিয় কাজ। আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকলে গ্রাফিক্স ডিজাইন পেশায় নিজেকে আবদ্ধ করে নিতে পারেন। কেননা বর্তমানে যেমন এর চাহিদা রয়েছে ভবিষ্যতেও গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এমন প্রশ্নের সঠিক জবাব হিসেবে গ্রাফিক্স ডিজাইন বেছে নিতে পারেন। 

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টঃ নতুন স্মার্টফোন কিনেছেন এবারে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করার পালা। আপনি কি জানেন আপনার স্মার্টফোনের প্রয়োজনীয় যে সকল অ্যাপ ইন্সটল করতে হয় এগুলো কেউ না কেউ তৈরি করে। আপনার স্মার্টফোনে ইন্সটলকৃত এই সফল অ্যাপ থেকে অনেকেই হাজার হাজার ডলার ইনকাম করে থাকে প্রতি মাসে। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা আপনার চারপাশে তাকালেই দেখতে পাবেন। প্রতিটা স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ থাকে এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করতে হয়। 

বর্ধমানে ফ্রিল্যান্সিং সেক্টরের জনপ্রিয় কাজগুলোর মধ্যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এর চাহিদা রয়েছে অনেক। এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি তাদের প্রচারণার জন্য মোবাইল অ্যাপ তৈরি করে থাকে। সাধারণত বিভিন্ন ধরনের ব্যাংক গুলোর দিকে তাকালেই দেখতে পাবেন তাদের নিজস্ব অ্যাপ রয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসে নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে টাকা জমানো থেকে শুরু করে ব্যালেন্স দেখা ইত্যাদি সকল কিছু এক ক্লিকে দেখে নিতে পারেন। 

ডাটা এন্ট্রিঃ ডাটা এন্ট্রি সম্পর্কে হয়তো আপনার ধারণা নেই চলুন ডাটা এন্ট্রি সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক। ডাটা এন্ট্রি বলতে বোঝায় ডিজিটাল এই সময়ে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য কিংবা নথিপত্র সংগ্রহ করে রাখার একটি প্রক্রিয়াকে। ধরেন আপনি একটি ব্যবসা করেন কত টাকার মাল কিনলেন কত টাকা বিক্রয় করলেন এর একটি সংগ্রহ পত্র হয়তো আপনার থাকবে।

ডাটা এন্ট্রি ব্যাপারটা ঠিক এমনই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে রাখে। বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে চাহিদা সম্পন্ন কাজ গুলোর মধ্যে ডাটা এন্ট্রিও বিদ্যমান। আপনি যদি ডাটা এন্ট্রি শিখে মার্কেটপ্লেসে কাজ করতে পারেন তাহলে ভালো মানের আয় করা সম্ভব তাও আবার ঘরে বসে।

বিভিন্ন ধরনের গেম ডিজাইনঃ আপনার কি একটি স্মার্ট ফোন রয়েছে তাহলে হয়তো আপনি কখনো না কখনো কোন না কোন ধরনের গেম খেলেছেন। পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের গেম তৈরি করে থাকে। বাংলাদেশে এমন অনেকে রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন গেম তৈরি করার মাধ্যমে আয় করছে লক্ষ লক্ষ টাকা। আপনিও যদি বর্তমানের এই সময় ফ্রিল্যান্সিং সেক্টরে গেম ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে ভালো একটি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। 

মোবাইলের প্লে স্টোরে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের গেম রয়েছে। সময় কাটানোর জন্য এই ধরনের গেম খেলে থাকেন শিশু থেকে বৃদ্ধ বয়সের ব্যক্তিরা পর্যন্ত। কেননা গেমের চাহিদা প্রতিনিয়ত অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলে অনুভব করতে পারবেন একটা সময় ছিল যখন মানুষ মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে অবসর সময় পার করত। আর এখন হতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলে সময় পার করে হয়তো আপনিও তাদের মধ্যে একজন। তাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে আবদ্ধ করতে বেছে নিতে পারেন অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট।

ভিডিও ইডিটিংঃ ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্য ধরনের ভিডিও দেখে সময় পার করেন অনেকে। অনেকে আবার ভিবিন্য কন্টেন্ট ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছে। ভিডিও এডিটিং এর চাহিদা বর্তমান সময়ে রয়েছে অনেক। নাটক কিংবা ছবি দেখে সময় পার করেন যারা তার কি ভেবে দেখেছেন মাত্র কয়েক মিনিট বা ঘন্টার এই নাটক বা সিনেমা তৈরিতে একজন দক্ষ ভিডিও এডিটরের হাত রয়েছে। ভাল একজ দক্ষ ভিডিও এডিটরের ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক চাহিদা রয়েছে। তাই আপনি চাইলে ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারেন। 

বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি 

বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এমন বেশকিছু ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে। আর্টিকেলটির এই পর্বে বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডে বল সেক্টর কোনটি এ ব্যাপারে আলোচনা করা হবে। আপনি যদি নির্দিষ্ট করে ফ্রিল্যান্সিং সেক্টরের একটি ডিমান্ডে বল কাজ সম্পর্কে জানতে চান তাহলে এর উত্তর হবে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ডিমান্ডেবল কাজ। কেননা ডিজিটাল এই সময় অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাড়ানোর অন্যতম মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং। 

ডিজিটাল মার্কেটিং বলতে সাধারণত যে সকল কাজকে বোঝায় এগুলোর মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইও এবং টিকটক মার্কেটিং অন্যতম। কেননা এই সকল জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে যেকোনো ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাড়ানো বর্তমান সময়ে অত্যন্ত সহজ। মনে করেন আপনি একটি নতুন অনলাইন ব্যবসা শুরু করেছেন যেখানে আপনি বিভিন্ন ধরনের পন্য বা সেবা বিক্রি করে থাকেন। এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা করার জন্য বিভিন্ন জনে জনে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। 

যেখানে জনে জনে প্রচার প্রচারণা করা কষ্টসাধ্য ব্যাপার সেখানে উক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে মানুষের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া যায়। যেকোন ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইন এর মাধ্যমে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার। আপনি যদি দক্ষতার সঙ্গে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো একটি আয়ের পথ তৈরি করে নিতে পারবেন। বর্তমান সময়ের ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটারের যেমন চাহিদা রয়েছে তেমনি দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন 

বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন এ ব্যাপারে জানার আগ্রহ থাকে অনেকের মধ্যে। আপনি যদি ফ্রিল্যান্সিং কাজের চাহিদা সম্পর্কে জানতে চান তাহলে আপনার জানা উচিত বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিল্যান্সিং কাজের চাহিদা অত্যন্ত বেশি। কেননা ফ্রিল্যান্সিং একটি মুক্ত স্বাধীন পেশা এখানে আপনার কারো নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে না। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারের যে অবস্থা এতে করে স্কিল ডেভেলপ করা বুদ্ধিমানের কাজ। 

কেননা এ দেশে সার্টিফিকেট দিয়ে আদৌ কিছু হয় না। ভালো একটি চাকরির জন্য লাগে লক্ষ লক্ষ টাকা সরকারি চাকরির ক্ষেত্রে তো কথাই নাই। এজন্য বাংলাদেশে বসে আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টর এর জনপ্রিয় কাজগুলি শিখতে পারেন তাহলে হয়তো চাকরির পিছনে ছুটতে হবে না চাকরির থেকেও ভালো মানের অর্থ ঘরে বসে আয় করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারদের লাইফস্টাইল ফলো করলে দেখতে পাবেন তারা চাকরি করার থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং কাজ এর চাহিদা আসলে কেমন।

আরো পড়ুনঃ শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে ধারনা নিন

ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ   

ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ গুলা সম্পর্কে ধারণা রাখা নতুন ফ্রিল্যান্সারের জন্য জরুরী। ফ্রিল্যান্সিং এর বেশকিছু সেক্টর রয়েছে এগুলোর প্রায় সব সেক্টর থেকেই ঘরে বসে ইনকাম করা সম্ভব। বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী এই সকল সেক্টর থেকে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। আপনিও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে আবদ্ধ করার জন্য বেছে নিতে পারেন আপনার পছন্দমত ফ্রিল্যান্সিং এর সেক্টর গুলোর যেকোনো একটি। নিচে তুলে ধরা হল ফ্রিল্যান্সিং এর বেশ কিছু সেক্টর সম্পর্কে। 

ফ্রিল্যান্সিং
  • ডিজিটাল মার্কেটিং 
  • গ্রাফিক্স ডিজাইন 
  • ওয়েব ডেভেলপমেন্ট 
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট 
  • এসইও কনটেন্ট মার্কেটিং/ আর্টিকেল রাইটিং 
  • অ্যাফিলিয়েট মার্কেটিং 
  • ভিডিও এডিটিং / অ্যানিমেশন 
  • UI/UX ডিজাইন
  • ডাটা এন্ট্রি 
  • ই-কমার্স বিজনেস / ড্রপ শিপিং বিজনেস 
  • ইথিক্যাল হ্যাকিং/ সাইভার সিকিউরিটি 
  • SEO/ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

ফ্রিল্যান্সিং এর সুবিধা কি কি

ফ্রিল্যান্সিং কথাটির সঙ্গে অনেকেই সম্পৃক্ত আবার অনেকেই এর খুঁটিনাটি ধারণা রাখেন। আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কোন ব্যক্তি নিজেকে আবদ্ধ না করলে এর সম্পর্কে বিস্তারিত ধারণা হয়তো নিতে পারবে না। বিশেষ করে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে হয়, ফ্রিল্যান্সিং এর কাজগুলো কেমন, কোন সকল ব্যক্তিদের ফ্রিল্যান্সারদের প্রয়োজন হয় ইত্যাদি বিষয় ধারণা কেবলমাত্র একজন ফ্রিল্যান্সার রাখতে পারে। আপনাকে বলে রাখি ফ্রিল্যান্সিং মুক্ত স্বাধীন পেশা যে পেশার কোন নির্দিষ্ট বস নেই এখানে বস শুধুমাত্র ব্যক্তি নিজেই।

অনেক ব্যক্তিরা ফ্রিল্যান্সিং শুরু করার আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে খুঁটিনাটি অনেক ধারণা নিতে চায়। এর মধ্যে ফ্রিল্যান্সিং এর সুবিধা কি কি এ ব্যাপারেও জানার আগ্রহ দেখায় অনেকে। এর সব থেকে প্রধান সুবিধা হল এটি বিভিন্ন ধরনের স্কিল। যা শিখলে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরার প্রয়োজন হবে না। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যে পেশার কোন প্রকার বস থাকবে না এবং নির্দিষ্ট সময় অফিসে যেয়ে কাজ করার ঝামেলাও নেই। 

ফ্রিল্যান্সিং এমন একটি ক্যারিয়ার যেখানে ক্লায়েন্টদের কাজ নিজের সময় মত যেকোনো সময় করা যায়। এছাড়াও একজন ফ্রিল্যান্সার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সৃজনশীলতার মেধা অর্জন করতে পারে। ফ্রিল্যান্সিং একটি ভালো কর্ম জীবন উপহার দেয় যেখানে চাকরির থেকেও বেশ ভালো মানের অর্থ উপার্জন করা সম্ভব। ফ্রিল্যান্সাররা দেশে বসে বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের কাজ অনায়াসে করে দিতে পারে। সর্বোপরি ফ্রিল্যান্সিং সেক্টরে এমনই সুবিধা যেখানে কেউ যদি নিজেকে দক্ষতার সঙ্গে আবদ্ধ করে নিতে পারে তার পিছনে ফিরে তাকানোর কোন প্রয়োজন হবে না।

ফ্রিল্যান্সিং শিখতে কি কি যোগ্যতা লাগে 

অনেকের ধারণা থাকে ফ্রিল্যান্সিং শিখতে হয়ত বড় বড় ডিগ্রির প্রয়োজন হয়। আসলে ব্যাপারটা মোটেও এমন নয় ফ্রিল্যান্সিং শিখতে কি কি যোগ্যতা লাগে এমন অনুসন্ধানে প্রথমত বলা যায় অনলাইন ভিত্তিক কাজের মেধা থাকাটা আবশ্যক। ফ্রিল্যান্সিং সেক্টরের যত কাজ রয়েছে এগুলো করার জন্য কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। একই সঙ্গে ইংলিশ বোঝা এবং পড়ার মতো শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। তবে অনেক শিক্ষিত মানুষ হয়তো ফ্রিল্যান্সিং এর কাজ দক্ষতা অনুযায়ী করতে পারবে না। 

কেননা ফ্রিল্যান্সিং সেক্টরের যত কাজ রয়েছে এগুলো করার জন্য অবশ্যই সৃজনশীলতার জ্ঞান থাকতে হবে। স্বাভাবিকভাবে এসএসসি কিংবা এইচএসসি যোগ্যতা থাকলে ফ্রিল্যান্সিং সেক্টরের যেকোনো স্কিল বা কাজ করা সম্ভব। ফ্রিল্যান্সিং মূলত প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাজ। আর্টিকেলটির ওপরে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় বেশ কয়েকটি কাজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আপনি যদি উপরে উল্লেখিত সকল কাজগুলোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে চান তাহলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করুন। নিজের মেধাকে সৃজনশীল করুন এবং নির্দিষ্ট স্কিল বেছে নিন তাহলেই যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কাজ করতে কি ইংরেজি জানতে হয় 

ফ্রিল্যান্সিং কাজ করতে কি ইংরেজি জানতে হয় এ নিয়েও মতবাদ রয়েছে। স্বাভাবিকভাবে বিদেশে কোন ক্লাইন্টের কাজ করার জন্য অবশ্যই ইংরেজি জানতে হবে। কেননা আপনি যখন ইন্টারন্যাশনাল প্লাটফর্ম গুলোতে ফ্রিল্যান্সিং কাজ করবেন তখন উক্ত প্ল্যাটফর্ম ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার জন্য তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হয়। আপনি হয়তো জেনে থাকবেন ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজির ব্যবহৃত হয়। 

এজন্য নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তোলার জন্য ইংরেজি ভাষা শেখাও প্রয়োজনীয়। তবে বাংলাদেশের মার্কেটপ্লেস গুলোতে ফ্রিল্যান্সিং কাজ করতে ইংরেজি না জানলেও চলবে। এছাড়া এমন কিছু কাজ রয়েছে যেগুলো শিখতে বা করতে ইংরেজি জানতে হয় না। অর্থাৎ আপনি যদি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে ইংলিশ জানা আবশ্যক এবং বাংলাদেশের মার্কেটপ্লেসে কাজ করতে ইংরেজি না জানলেও চলবে। 

ফ্রিল্যান্সিং এ আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত 

বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এমন তথ্য সহ ফ্রিল্যান্সিং এর কাজ সম্পর্কিত নানান তথ্যই আর্টিকেলটিতে উপস্থাপন করা হয়েছে। ফ্রিল্যান্সিং হল অনলাইন ভিত্তিক কাজ বাংলাদেশের হাজার হাজার মানুষ এ পেশায় নিজেকে আবদ্ধ করেছে। তবে বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোন কোন দেশে ফ্রিল্যান্সিং পেশার মানুষ রয়েছে। বাংলাদেশ ফ্রিল্যান্সিং সেক্টরে কততম অবস্থানে রয়েছে এমনটা জানার আগ্রহ দেখা যায় অনেকের মধ্যে। সারা বিশ্বের বেশ কিছু দেশে ফ্রিল্যান্সিং বা অনলাইন ভিত্তিক কাজের ব্যক্তিদের সংখ্যা খুব একটা কম নয়। 

তবে সাধারণত ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে প্রথমে যে দেশের নাম আসে তা হল যুক্তরাষ্ট্র যেখানে এই দেশের একটি বিশাল জনগোষ্ঠী ফ্রিল্যান্সিং কাজের সঙ্গে সংযুক্ত। এছাড়াও যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ইউক্রেন, ফিলিপাইন, ভারত ইত্যাদির দেশে ফ্রিল্যান্সিং পেশার মানুষের সংখ্যাও কম না। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ফ্রিল্যান্সিং এ আয়ের দিক থেকে প্রথম সারির ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শেষের দিকে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্ববাজার থেকে অন্যান্য দেশের তুলনায় স্বল্প মূল্য ফ্রিল্যান্সিং পরিষেবা দিয়ে থাকে। 

আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্চ ইন বাংলাদেশ - ডিজিটাল মার্কেটিং কি

ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে পাব 

ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে পাব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরের চাহিদা সম্পন্ন এবং ডিমান্ডেবল কাজগুলো শিখলেন কোথা থেকে কাজ পাবেন এটাও জানান খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলটির উপরে ফ্রিল্যান্সিং এর চাহিদা সম্পন্ন বেশ কয়েকটি কাজের কথা জেনেছেন। এই কাজগুলো মানসম্মতভাবে শিখে বর্তমান সময়ে লাখ টাকা আয় করতে পারেন অনেকে। তবে কাজগুলো কোথায় করা যায় যেখান থেকে আয় করা সম্ভব এ নিয়ে নিচে ফ্রিল্যান্সিং করে আয় করার কয়টি মার্কেটপ্লেসে কথা উল্লেখ করা হলো। 

ফ্রিল্যান্সিং
  • ফাইবার মার্কেটপ্লেস 
  • আপ ওয়ার্ক মার্কেটপ্লেস 
  • ফ্রিল্যান্সার ডট কম মার্কেটপ্লেস 
  • টপটাল 
  • গুরু 
  • ৯৯ ডিজাইন মার্কেটপ্লেস
  • পিপল পার আওয়ার

উপরে উল্লেখিত এ সকল মার্কেটপ্লেস গুলো ইন্টারন্যাশনাল। অর্থাৎ এ সকল মার্কেটপ্লেসে আপনি দেশ-বিদেশের নানা ক্লাইন্টের কাজ করতে পারবেন। এখানে শুধুমাত্র আপনার কাজগুলোর গিগ তৈরি করতে হয়। উপরোক্ত মার্কেটপ্লেসগুলোতে আপনি নিজের একাউন্ট তৈরি করে নির্দিষ্ট যে সকল কাজ পারেন এর লিস্ট বা গিগ তৈরি করে যোগ্যতা অনুযায়ী আয় করে নিতে পারেন। 

উপসংহার। বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি 

আর্টিকেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি, বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি, বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন, ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ এবং ফ্রিল্যান্সিং এর সুবিধা কি কি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সিং শিখতে কি কি যোগ্যতা লাগে, ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে পাবো, ফ্রিল্যান্সিং এ আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত এবং সবশেষে ফ্রিল্যান্সিং কাজ করতে কি ইংরেজি জানতে হয় এ ব্যাপারে উপস্থাপন করা হয়েছে। 

বর্তমানে ২০২৬ সালে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং এর চাহিদা সম্পন্ন কাজ শিখতে চান তাহলে উপরোক্ত তথ্যগুলি আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বেকার না থেকে এবং চাকরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং সিখে নিজেকে স্বাধীন পেশার সঙ্গে জড়িয়ে নিতে পারেন আপনি। তবে মাথায় রাখবেন ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেকে সফল করার জন্য মানসম্মত কাজ শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url