ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত
ইউটিউব থেকে আয় করার পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকের মধ্যে। আপনি হয়তো নাও জানতে পারেন ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শুধুমাত্র বিনোদনের জায়গা নয় এখানে আয় করার বেশ কয়েকটি পদ্ধতিও রয়েছে।
তবে আপনার এটাও জানা উচিত ইউটিউব থেকে আপনি নিজেও আয় করার একটা নির্দিষ্ট পদ্ধতি বেছে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে এই আর্টিকেলটিতে ধাপে ধাপে ইউটিউব থেকে আয় করার কয়েকটি উপায় সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ ইউটিউব থেকে আর করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত
- ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি
- ইউটিউব থেকে আয় করতে কি প্রয়োজন
- ইউটিউব থেকে আয় করার শর্ত সমূহ
- ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়
- ইউটিউবে কোন ধরনের ভিডিও বানাবো ভালো ফলাফল পেতে
- কোন ধরনের ইউটিউব চ্যানেল বেশি জনপ্রিয়
- ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়
- ইউটিউব থেকে আয় করা কি হালাল
- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোনটি
- উপসংহার। ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি
ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি
বর্তমানের এ সময় ইউটিউব জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম। ইউটিউব সাধারণত গুগলের মালিকানায় থাকা একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা কোম্পানি। ইউটিউব এর মাধ্যমে ভিডিও দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সহ ভিডিও তৈরি করে আপলোড বা শেয়ার করার পদ্ধতি হয়তো আপনার জানা। তবে আপনার এটাও জানা প্রয়োজন ইউটিউব এর মাধ্যমে ভিডিও কনটেন্ট আপলোড করে আয় করার পদ্ধতি তৈরি করে নিতে পারে যে কেউ। শুধুমাত্র একটি পদ্ধতি নয় কয়েকটি পদ্ধতিতে ইউটিউব থেকে আয় করা যায়। নিচে ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি ধাপে ধাপে বিস্তারিত দেখে নিন।
ভিডিও তৈরীর মাধ্যমে আয়ঃ ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করা পদ্ধতি তৈরি করতে পারেন আপনিও। তবে মাথায় রাখতে হবে ইউটিউব থেকে আয় করার জন্য ইউটিউব চ্যানেলটি নিয়ম নীতি সহ কয়টি ধাপে পৌঁছাতে হয়। একটি ইউটিউব চ্যানেলকে আয়ের উপযুক্ত করে তুলতে অবশ্যই মনিটাইজেশন পেতে হবে। মনিটাইজেশন বা এডসেন্স একাউন্ট অ্যাপ্রভাল হলেই কেবলমাত্র আয় করার পদ্ধতি করে নেওয়া যায়। মনিটাইজেশনের মাধ্যমে উক্ত চ্যানেলের ভিডিও চলাকালীন সময়ে ভিডিওর মধ্যে গুগল থেকে বিভিন্ন ধরনের অ্যাড দেখাবে দর্শকদের যা থেকেই আয় করার পদ্ধতি তৈরি হয়।
নিজের ব্যবসা দাঁড় করিয়ে ইনকামঃ বর্তমানের এই ডিজিটাল সময়ে অনলাইনে ব্যবসা করে অনেকেই নিজেদের একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। আপনিও ইউটিউবের মাধ্যমে নিজের ব্যবসা দার করিয়ে আয় করার পদ্ধতি তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র আপনার পণ্য বা সেবার মানসম্মত কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ক্রেতা পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং করে পেইড অ্যাড এর মাধ্যমে ইউটিউবের ব্যবসাকে খুব সহজে সাফল্যে পৌঁছে নেওয়া যেতে পারে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকামঃ ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করার পদ্ধতি বেছে নিতে পারে অনেকে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য নির্দিষ্ট একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকা প্রযোজ্য। আপনিও চাইলে ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায় বেছে নিতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বোঝায় নির্দিষ্ট কোন পণ্যের প্রচার নিজের ইউটিউব প্লাটফর্মে করে উক্ত পণ্য বিক্রয়ের পর নির্দিষ্ট হারে কমিশন নেওয়া।
স্পন্সর হিসেবে কাজ করে আয়ঃ মনে করেন আপনার ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তৈরিকৃত কনটেন্ট অনেক দর্শকের কাছে পৌঁছে যায়। এমন অবস্থায় আপনার ইউটিউব চ্যানেল থেকে অন্যের পন্যের স্পন্সর বা রিভিউ দিয়ে আয়ের পদ্ধতি করে নিতে পারেন। এখানে শুধুমাত্র আপনি অন্য কোন ব্রান্ডের পণ্য সম্পর্কে আপনার ইউটিউব চ্যানেলে প্রমোশন করে দিবেন বিনিময়ে উক্ত ব্রান্ড আপনাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করবে। এতে করে যেমন ইনকামের পদ্ধতি তৈরি হবে অন্যদিকে উক্ত ব্রান্ড তার পণ্য বা সেবার বিক্রয় বাড়াতে পারবে।
নির্দিষ্ট কোন কোর্স বিক্রি করে আয়ঃ আপনি হয়তো জেনে থাকবেন বর্তমানে এই ডিজিটাল সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোর্স অনলাইনে করার সুযোগ থাকে। আপনি যদি কোন বিষয়ে পারদর্শী বা দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে ইউটিউবে বিভিন্ন ব্যক্তিকে টিচিং করে আয় করার পদ্ধতি করে নিতে পারেন। বর্তমানে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্চ বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে।
চ্যানেল মেম্বারশিপ এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে আয়ঃ ইউটিউব এর মাধ্যমে চ্যানেল মেম্বারশিপ এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে আয় করার পদ্ধতি করে নিতে পারে নতুন যেকোনো ব্যক্তি। তবে এজন্য নির্ধারিত কিছু শর্ত পূরণের নিয়মাবলী রয়েছে। লাইভ স্ট্রিম এর মাধ্যমে আপনার ভিডিও চলাকালীন বিভিন্ন দর্শকেরা লাইভ চ্যাট এর মাধ্যমে সুপার স্টিকার পাঠাতে পারে। এ সময় আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে এড দেখিও আয় করার পদ্ধতি করে নিতে পারেন।
ইউটিউব প্রিমিয়াম এর মাধ্যমে আয়ঃ ইউটিউব প্রিমিয়াম বলতে বোঝায় যেখানে ইউটিউব ব্যবহারকারী বিজ্ঞাপন মুক্ত ভিডিও দেখতে পারে এজন্য মূলত পেইড সাবস্ক্রিপশন পরিষেবা নিতে হয়। যদি কোন ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে তৈরিকৃত ভিডিও ইউটিউব প্রিমিয়াম এর মাসিক সাসক্রিপশন নেওয়া ব্যবহারকারী দেখতে পায় তখন উক্ত সাস্ক্রিপশন ফ্রি থেকে কিছু অংশ ইউটিউব একাউন্টে জমা হবে। এখানে শুধুমাত্র আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে অন্তর্ভুক্ত করাতে হবে।
ইউটিউব থেকে আয় করতে কি প্রয়োজন
ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে আর্টিকেলটিতে ইতিপূর্বে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। নতুন অনেক ইউটিউব ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউব থেকে আয় করতে কি প্রয়োজন এমন অনুসন্ধান করে থাকে। স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় আপনি যদি আয়ের উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেন। এজন্য অবশ্যই নির্দিষ্ট ওরিয়েন্সদেরকে টার্গেট করে মানসম্মত ভিডিও তৈরির মাধ্যমে ধীরে ধীরে আয়ের পদ্ধতি তৈরি করে নিতে হয়। আপনি ইউটিউব ব্লগিং শুরু করার সাথে সাথে আর করতে পারবেন না।
এজন্য মানসম্মত ও চাহিদা সম্মত ভিডিও তৈরির মাধ্যমে ধীরে ধীরে অডিয়েন্সদের মনে জায়গা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে এডসেন্স অ্যাপ্রভাল বা মনিটাইজেশন এর মাধ্যমে আয় করা সম্ভব। সাধারণত ইউটিউব থেকে আয় করতে ১০০০ সাবস্ক্রাইবার সহ পূর্বের এক বছরে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলেই কেবলমাত্র মনিটাইজেশন পাওয়া সম্ভব। মনিটাইজেশন বাদেও যে সকল উপায়ে ইউটিউব থেকে আয় করা যায় সে সম্পর্কে হয়তো ব্লগের উপরে আপনি পড়েছেন। সবচেয়ে বড় কথা ইউটিউব থেকে আয় করার জন্য আপনাকে একজন ভালো মানের ব্লগার হতে হবে।
ইউটিউব থেকে আয় করার শর্ত সমূহ
আপনি কি ইউটিউব থেকে আয় করতে চান সেক্ষেত্রে ইউটিউব থেকে আয় করার শর্তসমূহ গুলো আপনার জেনে নেওয়া প্রয়োজন। ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে আয় করা যায় তবে ইউটিউব থেকে আয় করার জন্য প্রাথমিক এবং প্রধান শর্ত হলো মানসম্মত কনটেন্ট তৈরি করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া। কেননা আপনার কনটেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে দর্শক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে না। যখন ধীরে ধীরে অডিয়েন্স আপনার ভিডিও কনটেন্ট গুলি পছন্দ করবে তখন লাইক কমেন্ট শেয়ার এর পাশাপাশি সাবস্ক্রাই করবে যাতে করে পরবর্তী ভিডিও গুলো সে দেখতে পায়।
এভাবে ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে এবং একটা পর্যায়ে আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার সহ গত বারো মাসে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশনের মাধ্যমে আয়ের পদ্ধতি করে নেওয়া যায়। এটা যদিও ইউটিউব থেকে আয় করার প্রধান শর্ত তবুও ভালো কনটেন্ট না হলে এ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। অন্যদিকে ইউটিউবে সম্পূর্ণ নিয়ম নিতি মেনে ভিডিও তৈরি করতে হবে।
একই সঙ্গে উক্ত চ্যানেলে কোন প্রকার স্ট্রাইক চলবে না। আপনি যে ইমেইল একাউন্ট থেকে ইউটিউব চ্যানেল খুলবেন তাতে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু থাকতে হবে। ইউটিউব চ্যানেল খোলার পরে আয়ের পদ্ধতি তৈরি করার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ফ্যান ফান্ডিং এর বিষয়বস্তু গুলো ইউটিউব থেকে আয়ের শর্তগুলির মধ্যে পড়ে। চ্যানেলে শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রেও গত ৯০ দিনে এক কোটি ভিউ ইউটিউব থেকে আয়ের শর্ত সমূহের মধ্যে পড়ে।
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়
আপনি কি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায় জানতে চান তাহলে ব্লগের এই পর্বটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। বর্তমানে আমাদের দেশে এমন অনেকে রয়েছে যারা ইউটিউব থেকে প্রতিনিয়ত আয় করছে তবে নিজেদের কোন ভিডিও ছাড়াই। ইউটিউব থেকে ইনকাম করতে ভিডিও কনটেন্ট অবশ্যই আপলোড দিতে হবে যার কোন বিকল্প নাই। তবে উক্ত চ্যানেলে নিজস্ব ভিডিও ছাড়াও বিভিন্নভাবে ভিডিও তৈরি করে আপলোড করে আয় করা যায়।
আপনি হয়তো জেনে থাকবেন বর্তমান সময়ে AI থেকে অনেক কিছু করা যাচ্ছে। নিজের ভিডিও ছাড়া এ আই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে আয় করছেন অনেকে। শুধুমাত্র ভিডিওই নয় AI থেকে ভয়েস ব্যবহার করা যায়। এখানের শুধুমাত্র আয় করার পদ্ধতি তৈরি করার জন্য আপনার নিজস্ব কিছু যোগ্যতা থাকতে হবে। কেননা কোন ধরনের ভিডিও বানাবেন এগুলোর চাহিদা আছে কি না মানুষ এগুলো পছন্দ করবে কিনা এ সকল বিষয়ে বিবেচনা করে ভিডিও তৈরি করতে হবে।
বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি সহ উক্ত স্থানের বিস্তারিত তথ্য দর্শকের সামনে ইউটিউব এর মাধ্যমে উপস্থাপন করেও আয় করার পদ্ধতি তৈরি করা যায়। এখানে আপনার ভালো ভিডিও এডিটিং শিখতে হবে একই সঙ্গে সুন্দর একটি ভয়েস দিয়ে ভিডিও কনটেন্ট এর মূল বিষয় উপস্থাপন করতে হবে। এখানে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বেশ কিছু তথ্য ও ছবি সংগ্রহ করে একত্রিত করে সম্পূর্ণ একটি ব্লগ তৈরি করে নিতে পারেন। একই সঙ্গে বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা উচিত যাতে মানুষ সম্পূর্ণ কন্টেন্ট দেখতে আগ্রহ হয়।
কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও নতুন করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেও আয় করার পদ্ধতি তৈরি করা যায়। শুধুমাত্র এমন সব ভিডিও বেছে বের করুন যেগুলো সম্পর্কে মানুষের আগ্রহ আছে এবং কপিরাইট ফ্রি। এ সকল ভিডিওর সঙ্গে এক্সট্রা করে কিছু তথ্য যোগ করে আরো স্বাচ্ছন্দময় করেও আপলোড দিতে পারেন নিজের ইউটিউব চ্যানেলে। তবে মাথায় রাখতে হবে অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও হতে হবে অন্যথায় আপনার চ্যানেলটি বেশ ঝামেলার সম্মুখীন হতে পারে।
ইউটিউবের মাধ্যমে এনিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করেও ইনকাম করা যায়। তবে এজন্য স্ক্রিপ্ট লেখা অ্যানিমেশন তৈরি করা সহ ভয়েস কভার এর মত বেশ কিছু জটিলতা রয়েছে। তবে এভাবে এনিমেশন এর মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলকে বেশ ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেখান থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। অনেকেই স্ক্রিপ্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস কভার আর্টিস্ট ইত্যাদি টিম তৈরি করে অ্যানিমেশন এর মাধ্যমে ইউটিউব থেকে বেশ ভালো মানের আয় করছে।
ইউটিউব এর মাধ্যমে অনেকেই আবার বিদেশি কোন ভিডিওতে নিজের ভয়েস কভার করে বাংলায় ট্রান্সলেট করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে আয় করার পদ্ধতি তৈরি করছে। এখানে শুধু এমন কিছু দেশের ভিডিও বের করতে যেগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয় এবং বাংলা কথায় সেগুলো ভয়েস কভার করে নতুন করে আপলোড করতে হয়। ইউটিউব থেকে আয় করতে ভিডিও তো অবশ্যই বানাতে হবে তবে ব্যক্তিগত ভিডিও ছাড়াও এ সকল উপায়ে মানসম্মত ভিডিও তৈরির মাধ্যমে আয় করার পদ্বতি করে নিতে পারেন আপনিও।
আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়-অনলাইনে শপিং বিস্তারিত।
ইউটিউবে কোন ধরনের ভিডিও বানাবো ভালো ফলাফল পেতে
এই আর্টিকেলটির শুরুতে ইউটিউব থেকে আয়ের বেশ কয়েকটি উপায় সম্পর্কে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। ইউটিউবে কোন ধরনের ভিডিও বানালে ভালো ফলাফল পাওয়া যায় এমন তথ্য সম্পর্কে জানাও ইউটিউব থেকে আয়ের পদ্ধতি বের করতে অত্যন্ত কার্যকর। কেননা ইউটিউবে আয় করার পদ্ধতি অবলম্বনে বেশ কয়েকটি ধরনের ভিডিও অত্যন্ত কার্যকর। ইউটিউবে ভালো ফলাফল পাওয়ার জন্য মূলত এমন ধরনের ভিডিও তৈরি করতে হয় যেগুলোর চাহিদা রয়েছে অনেকের মধ্যে।
সাধারণত কোন একটি স্থান বা বিষয়ের প্রতি ভিডিও তৈরি, শিক্ষামূলক ও সচেতনতামূলক ভিডিও, সুস্বাস্থ্য বজায় রাখার ভিডিও, মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্পর্কে ভিডিও, ফানি ভিডিও তৈরি করে ইউটিউবে সাফল্য পাওয়া যায়। অনেকেই আবার বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, কার্টুন এনিমেশন, মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে ইউটিউবে সাফল্য পেয়েছে। এক কথায় ইউটিউবে সাফল্য পাওয়ার জন্য এসইও পারপাসে ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে। যা সাফল্য পেতে সবচেয়ে বেশি কার্যকর এবং প্রয়োজনীয়।
তবে ইউটিউবের সাফল্য পেতে প্রয়োজনীয় নির্দিষ্ট ক্যাটাগরি সহ ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কেননা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন ভিডিওটি অবশ্যই ভালো ক্যামেরা দ্বারা রেকর্ড হতে হবে এবং মাইক্রোফোন এর সাহায্যে সাউন্ড ভিডিও সঙ্গে যোগ করতে হবে। একই সঙ্গে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি বের করার জন্য নিয়মিত ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা উপযুক্ত। ইউটিউবে ভালো ফলাফল পাওয়ার জন্য ধৈর্য ধরে নিয়মিত ভিডিও তৈরির মাধ্যমে কেবলমাত্র আয়ের পদ্ধতি তৈরি করা সম্ভব।
কোন ধরনের ইউটিউব চ্যানেল বেশি জনপ্রিয়
কোন ধরনের ইউটিউব চ্যানেল বেশি জনপ্রিয় এমন অনুসন্ধান করেন অনেকে। ইউটিউব সহ যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করা সম্ভব। সারা বিশ্বে এমন অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে যাদের আয়ের কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। নিচে বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু ইউটিউব চ্যানেলে নাম উল্লেখ করা হলো।
- মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল
- টি সিরিজ ইউটিউব চ্যানেল
- সেট ঈন্ডিয়া ইউটিউব চ্যানেল
- কোকোমেলন ইউটিউব চ্যানেল
- পিউডিপাই ইউটিউব চ্যানেল
এ সকল ইউটিউব চ্যানেল বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় এছাড়াও রয়েছে আরও অনেকে চ্যানেল যেগুলো অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের বাংলাদেশেও এমন ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো থেকে ক্রিয়েটররা বেশ ভালো মানের আয় করার পদ্ধতি তৈরি করতে পেরেছে। আপনিও নাম লেখাতে পারেন তাদের লিস্টে যদি আপনার ইউটিউবে আপলোডকৃত ভিডিও অডিয়েন্সদের মন জয় করতে পারে।
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায় এমন প্রশ্নের আসলে নির্দিষ্ট কোন উত্তর দেওয়া অসম্ভব। মনে করেন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করেন যেগুলো অডিয়েন্স পছন্দ করে। একটা সময় আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেলে আয় করার পদ্ধতি তৈরি হয়। এবারে এখানে আপনি যত বেশি ভিডিও তৈরি করে আপলোড দিবেন এবং আপনার ভিডিও যত বেশি দর্শক দেখবে তত বেশি ইনকাম।
স্বাভাবিক অবস্থায় একজন ইউটিউবার প্রতিমাসে কয়েক হাজার টাকা ইউটিউব থেকে আয় করতে পারে। এবং যখন সেই ইউটিউব চ্যানেলটি অনেক জনপ্রিয় হয়ে যায় তখন প্রতিমাসের লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। বিশ্বব্যাপী এমন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতি মাসে কয়েক কোটি টাকা পর্যন্ত আয় করে থাকে যা শুনলে হয়তো বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। তবে এটাই সত্য ইউটিউব এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যত অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।
ইউটিউব থেকে আয় করা কি হালাল
ইউটিউব থেকে আয় করা কি হালাল এমন অনুসন্ধানে বলা যায় এটি সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করে। যেহেতু ইউটিউব চ্যানেল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে আয়ের পদ্ধতি তৈরি করেছে। আপনি যদি ইউটিউব চ্যানেলে এমন ভিডিও আপলোড দেন যেগুলো মানুষের উপকারে আসে কোন প্রকার ক্ষতির সম্মুখীন করে না। সেক্ষেত্রে এ সকল ইউটিউব চ্যানেল থেকে আসা আয় অবশ্যই হালাল হবে। অর্থাৎ আপনি ইউটিউবে যে ভিডিও তৈরি করবেন তা অবশ্যই সামাজিক হতে হবে।
অসামাজিক খারাপ কোন বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি তা অবশ্যই হারাম হবে। আমাদের সকলেরই হয়তো ভালো-মন্দ বোঝার জ্ঞান রয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ আমি আপনি আমরা সকলে হয়তো বুঝি। তাহলে ইউটিউব থেকে আয় করা কি হালাল না হারাম হবে তা হয়তো আপনাকে আর বুঝিয়ে বলতে হবে না। এখানে ভালো কিছুর জন্য ভিডিও তৈরি করে আয় হালাল এবং খারাপ কোন বিষয়ে ভিডিও তৈরি করে আয় করা সম্পূর্ণ হারাম হতে পারে।
আরো পড়ূনঃ ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় বিস্তারিত গাইডলাইন।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোনটি
আপনি কি জানতে চান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোনটি তাহলে ব্লগের এই পর্বটি আপনার জন্য। বাংলাদেশের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এগুলোর মধ্যে যমুনা টেলিভিশন সর্বপ্রথম যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ মিলিয়নেরও কিছুটা বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে রাকিব হোসেন ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার সংখ্যা ২৩ মিলনের চেয়ে বেশি এবং তৃতীয় স্থানে রয়েছে টনি আর্ট এন্ড ক্রাফট যার সাবস্ক্রাইবার সংখ্যা ১৭ মিলিয়ন।
উপসংহার। ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি
এই আর্টিকেলটিতে ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি, ইউটিউব থেকে আয় করতে কি প্রয়োজন, ইউটিউব থেকে আয় করার শর্ত সমূহ, ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে আয় করার উপায় এবং ইউটিউবে কোন ধরনের ভিডিও বানাবো ভালো ফলাফল পেতে এমন অনুসন্ধান কৃত তথ্যের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কোন ধরনের ইউটিউব চ্যানেল বেশি জনপ্রিয়, ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়, ইউটিউব থেকে আয় করা কি হালাল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়টি ইউটিউব চ্যানেল সম্পর্কে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশের এমন অনেক তরুণ রয়েছে যারা ইউটিউব থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আপনি যদি ইউটিউবে নিজের আয় করার পদ্ধতি তৈরি করতে চান। সেক্ষেত্রে অবশ্যই উপরোক্ত বিষয়বস্তুগুলো আপনাকে অনেক কাজে দিবে। যাইহোক একজন ইউটিউব ক্রিয়েটর হিসেবে আপনাকে স্বাগতম তবে অবশ্যই ইউটিউব থেকে হালালভাবে অর্থ উপার্জনের চেষ্টা করবেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url