সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত তথ্য সহ
এই আর্টিকেলটিতে বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হবে। পূর্বের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান থেকে আজকের এই সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংকের ইতিহাস বাংলাদেশে বহু আগে কাল থেকেই। বাংলাদেশের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ব্যাংকের তালিকায় সোনালী ব্যাংক জায়গা করে নিয়েছে। চলুন কথা না বাড়িয়ে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত নানান তথ্য দেখে নিন।
পোস্ট সূচিপত্রঃ সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত তথ্য সহ
- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে
- সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
- সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম
- সোনালী ব্যাংক ব্যালেন্স চেক এসএমএস
- স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে সোনালী ব্যাংক একাউন্ট চেক
- সোনালী ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকে
- সোনালী ব্যাংকের শাখা থেকে আন্য শাখায় টাকা পাঠানোর নিয়ম
- সোনালী ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ
- উপসংহার। সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত তথ্য সহ
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। শুধু বাংলাদেশের নয় সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পূর্বে সোনালী ব্যাংকের অনেক ইতিহাস রয়েছে। পূর্বে এই ব্যাংকের নাম ছিল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহওয়ালপুর এবং প্রিমিয়াম ব্যাংক। তবে ২০০৭ সালের ৩ জুন উপরোক্ত নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক লিমিটেড রাখা হয়। বিশ্বাসযোগ্য সরকারি সোনালী ব্যাংকের মোট গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই কোটির চেয়েও বেশি।
দেশের সর্ববৃহৎ এই সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে চান অনেকে। সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণের মাধ্যমে আপনার পছন্দমত একাউন্ট করে নিতে পারেন। দেশের সর্ববৃহৎ সরকারি এই ব্যাংকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। যেহেতু ব্যাংক একাউন্ট অর্থ নিরাপত্তার জন্য খোলা হয়। এজন্য অবশ্যই শাখায় গিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সবচেয়ে উপযুক্ত। আপনি যদি সোনালী ব্যাংকে একাউন্ট খুলে নিজের অর্থের নিরাপত্তা পেতে চান। তাহলে প্রাথমিক অবস্থায় নির্ধারণ করুন সোনালী ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান।
পরবর্তীতে নিকটস্থ শাখা থেকে একাউন্ট ফর্ম সংগ্রহ করে আপনি যে ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান এভাবে ফরম পূরণ করুন। যেকোনো ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই ফর পূরণের সময় সকল তথ্য সঠিক হওয়া জরুরী সঙ্গে ফর্মে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর প্রযোজ্য। একাউন্ট ফর্ম এর সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনির সকল কাগজপত্র সহ একাউন্টের ধরন অনুযায়ী সর্বনিম্ন ডিপোজিট করতে হয়। যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে সর্বনিম্ন ১ থেকে ২ দিনের মধ্যে আপনার একাউন্ট সক্রিয় হয়ে যাবে।
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে কয়েকটা ধাপ পর্যালোচনা করা হয়েছে। তবে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে উপরোক্ত নিয়মের সঙ্গে যে সফল কাগজপত্র প্রয়োজন এ ব্যাপারটা সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি নিজস্ব অর্থ বা সম্পদের নিরাপত্তার কথা ভেবে ব্যাংকে একাউন্ট খুলে থাকে। এজন্য সোনালী ব্যাংক হোক কিংবা যেকোনো ব্যাংকে একাউন্ট খোলার জন্য সঠিক কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কোন বিকল্প নাই। নিচে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন হতে পারে এ ব্যাপারে দেখে নিন।
- অ্যাকাউন্ট হোল্ডার বা আবেদনকারী যে থাকবে অবশ্যই তার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি এবং কয় কবি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়াও আপনার যদি পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকে এর ফটোকপিও জমা দিতে পারেন।
- আপনি হয়তো জানেন ব্যাংকে একাউন্ট খুলতে অবশ্যই একজন নমিনির প্রয়োজন হয় এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন একাউন্ট সক্রিয় করতে।
- এ সকল কাগজপত্রের পাশাপাশি আপনার বসবাসের স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিল কিংবা গ্যাস, পানি ও বিদ্যুৎ বিলের প্রমাণ পত্র প্রয়োজন। একই সঙ্গে আপনার স্থানীয় নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
- এ সকল কাগজপত্রের পাশাপাশি অনেক ক্ষেত্রে একজন রেফারেন্স ব্যক্তির স্বাক্ষর প্রযোজ্য হতে পারে যার উক্ত ব্যাংকে একাউন্ট রয়েছে।
- ব্যাবসায়ী হলে ট্রেড লাইছেন্স এর কপি প্রয়োজন হয়। এবারে সর্বশেষ অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য অ্যাকাউন্ট এর ধরন অনুযায়ী ন্যূনতম ডিপোজিট হলেই একাউন্ট খোলার সকল প্রকার কাগজপত্রের আর কোন ঝামেলা থাকবে না।
এভাবে খুব সহজেই সোনালী ব্যাংকে আপনার পছন্দমত একাউন্ট খুলে নিতে পারেন। তবে সব সময় মাথা রাখবেন ব্যাংকে একাউন্ট খোলার জন্য অবশ্যই কাগজপত্রের সত্যতা থাকা জরুরী। অন্যথায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এজন্য ব্যাংক একাউন্টে জমা দেওয়া সকল কাগজপত্র অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন।
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে ব্লগের এই পর্বে এমন তথ্য সম্পর্কে দেখে নিন। সোনালী ব্যাংক একাউন্ট খুলতে মূলত কোন টাকা পয়সা লাগে না এখানে অ্যাকাউন্ট এর ধরন অনুযায়ী প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা রাখতে হয় যা সম্পূর্ণ অ্যাকাউন্টে থেকে যাবে। সোনালী ব্যাংক এর একাউন্ট ভেদে প্রাথমিক জমার পরিমাণ ভিন্ন হয়ে থাকে। নিচে একাউন্ট ভেদে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে সে ব্যাপারে দেখে নিন।
- আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেভিংস একাউন্ট তৈরি করে। সোনালী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে নূন্যতম জামার পরিমাণ ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা হলে হয়ে যায়।
- কারেন্ট একাউন্ট এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় নূন্যতম ১০০০ টাকা জমা দিতে হয়। এর উপরে আপনি যত টাকা জমা দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার।
- সোনালি ব্যাংক ফিস্ক ডিপোজিট একাউন্ট এর ক্ষেত্রে জমা পরিমাণ সম্পূর্ণ আপনার উপর নির্ধারিত। কেননা আপনি কত টাকার জমাবেন এবং কত টাকা জমাতে যাচ্ছেন এটা সম্পূর্ণ আপনি নির্ধারণ করবেন।
- অন্যদিকে সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ন্যূনতম ১০০ টাকা জমা দিলেই অ্যাকাউন্ট খোলা সম্ভব। তাছাড়া স্টুডেন্ট একাউন্টে রয়েছে বিশাল সুযোগ সুবিধা যে কোন ব্যাংকে।
সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম
সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম অনেকেই জানতে চান। প্রতিটা ব্যাংকে একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে যখন একাউন্ট সক্রিয় হয় তখন উক্ত ব্যাংকে আপনার নিজস্ব একটি ব্যাংক একাউন্ট নাম্বার থাকে যেটা সাধারণত ১৩ সংখ্যার হয়ে থাকে। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করার পর নিজস্ব একটি অ্যাকাউন্ট নাম্বার আপনারাও থাকবে। যার সাহায্যে আপনার অ্যাকাউন্টের যাবতীয় সফল তথ্য, ব্যালেন্স ইত্যাদি বিশ্লেষণ করা যাবে।
স্বাভাবিকভাবে যেকোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার চেক বইয়ের প্রথম পাতায় লেখা থাকে। আপনার যদি চেক বই থেকে থাকে সে ক্ষেত্রে একটু খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়াও আপনার একাউন্ট নাম্বার দেখার জন্য আপনি আপনার নিজস্ব শাখায় গিয়ে যোগাযোগ করে নিতে পারেন। অন্যদিকে আপনার যদি সোনালী ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ স্মার্টফোনে থেকে থাকে তাহলে অ্যাপ থেকেও অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স সহ যাবতীয় সকল তথ্য পর্যালোচনা করা যায়।
আরো পড়ুনঃ ইসলামি ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা সমূহ দেখে নিন।
সোনালী ব্যাংক ব্যালেন্স চেক এসএমএস
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডিজিটাল এ সময়ে অনেকেই চান নিজেদের মোবাইল ফোন থেকে নিজেদের ব্যাংক একাউন্ট চেক করা সহ সার্বক্ষণিক পর্যালোচনা করতে। সোনালী ব্যাংকে একাউন্ট খুলে আপনিও মোবাইল ফোনের মাধ্যমে একাউন্ট চেক করা সহ যাবতীয় সকল তথ্য যেকোনো সময় দেখে নিতে পারেন। নিচে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক এসএমএস এর পদ্ধতি আলোচনা করা হলো।
এসএমএস এর মাধ্যমে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার প্রাথমিক পদ্ধতি হচ্ছে অ্যাকাউন্ট দেখার জন্য আপনাকে অর্থ জমা করা বা উত্তোলন করতে হয়। তাহলে একাউন্ট সক্রিয় করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সে নম্বরে জমা বা উত্তোলনকৃত অর্থের সঙ্গে মোট ব্যালেন্স দেখতে পাবেন। স্বাভাবিকভাবে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় নির্দিষ্ট একটি ফোন নাম্বার নিয়ে থাকে। যেখানে লেনদেন করা সহ অর্থ উত্তোলনের নির্দিষ্ট অর্থসহ একাউন্টে জমাকৃত অর্থের কথা এস এম এস এর মাধ্যমে উল্লেখ করে দেয়। লেনদেন ছাড়াও এসএমএসের মাধ্যমে যে কোন সময় ঘরে বসে আপনার বর্তমান ব্যালেন্স দেখে নিতে পারেন এজন্য বাড়তি চার্জ প্রযোজ্য।
এক্ষেত্রে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ফর্মে দেওয়া মোবাইল নাম্বার দিয়ে মেসেজ অপশনে টাইপ করতে হবে SBL BAL এখানে SBL এর পূর্ণরূপ হলো সোনালী ব্যাংক লিমিটেড এবং BAL এর পূর্ণরূপ হল ব্যালেন্স। এবারে আপনার এই মেসেজটি সেন্ড করতে হবে ২৬৯৬৯ নাম্বারে। নির্ধারিত কিছু সময়ের মধ্যে সোনালী ব্যাংক এর পক্ষ থেকে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে সোনালী ব্যাংকের বর্তমান ব্যালেন্স জানিয়ে দিবে। মূলত এভাবে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার ক্ষেত্রে আলাদা করে ব্যাংকে একটি ফরম পূরণ করতে হয়।
স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে সোনালী ব্যাংক একাউন্ট চেক
বাংলাদেশে সর্ববৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংক। বাংলাদেশের সোনালী ব্যাংকের মোট শাখা রয়েছে ১২৩০ টি। বাংলাদেশের সোনালী ব্যাংকের মোট এই শাখা গুলোর গ্রাহক সংখ্যা প্রায় ২.৫ কোটির মত। এই সকল গ্রাহকের মধ্যে অনেক গ্রাহক তাদের স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে সোনালী ব্যাংক এর ব্যক্তিগত ব্যালেন্স চেক করতে আগ্রহী হয়। এছাড়া ডিজিটাল এই সময় আপনার যদি স্মার্ট ফোন থাকে এবং সোনালী ব্যাংক একাউন্ট থাকে সেক্ষেত্রে ঘরে বসে নিজস্ব অ্যাকাউন্ট সার্বক্ষণিক পর্যালোচনা করা উচিত।
স্মার্টফোনের সাহায্যে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার জন্য ফোনের প্লে স্টোর থেকে (Sonali eWallet)সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এবারে একটি ওপেন করার সময় আপনার অ্যাকাউন্ট নাম্বার, পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড এর তথ্য এবং ব্যাংকের আবেদন ফর্মে দেওয়া মোবাইল নাম্বারটি দিন। পরবর্তীতে আপনার ফোনে একটি এসএমএসে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি বসিয়ে অ্যাপে পছন্দমত পিন নাম্বার সেট করুন। আপনার কার্যক্রম শেষ এবারে যেকোনো সময় অ্যাপের মধ্যে প্রবেশ করে সোনালী ব্যাংকের একাউন্ট চেক করা সহ নানা তথ্য দেখে নিতে পারেন।
সোনালী ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকে
বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবার কোন না কোন ব্যাংকের সাথে জড়িত। কেননা প্রতিটা দেশেরই ব্যাংকিং ব্যবস্থার সাথে সে দেশের অর্থনিতি অতপ্রতভাবে জড়িত। অনেক সোনালী ব্যাংকের গ্রাহক সোনালী ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকে এ ব্যাপারে সঠিক তথ্য জানতে চায়। স্বাভাবিকভাবে আপনি যদি সরাসরি ব্যাংক খোলা ও বন্ধের কথা শুনতে চান। সেক্ষেত্রে আপনার জানা উচিত সোনালী ব্যাংক রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।
এছাড়াও বিভিন্ন শহর অঞ্চলে বৈশ্বিক অর্থনীতি সচল রাখার জন্য সোনালী ব্যাংকের প্রায় ১৮ শাখা সরকারি ছুটির দিনগুলোতে খোলা থাকে। তাছাড়া সোনালী ব্যাংকের এটিএম বুথ যেগুলো রয়েছে সারা বাংলাদেশের এগুলো সাধারণত সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকে। তবে রমজান মাসের ক্ষেত্রে ব্যাংক খোলা থাকার সময়সীমা নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। আপনার অর্থিক লেনদেন সময় মত সচল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার নির্দিষ্ট সময় অনুযায়ী লেনদেন করার চেষ্টা করুন।
সোনালী ব্যাংকের শাখা থেকে আন্য শাখায় টাকা পাঠানোর নিয়ম
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত নানা তথ্য ইতিপূর্বে জেনেছেন। আর্টিকেলটির এই পর্বে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম বলতে আপনি কোথা থেকে টাকা পাঠাবেন। আপনি দেশের মধ্যে যেকোনো শাখায় টাকা পাঠাতে চান নাকি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতে চান এ ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে। যদি দেশের এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠাতে চান সেক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
সোনালী ব্যাংকের শাখায় গিয়ে এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য নির্দিষ্ট একটি ফর্ম নিতে হয়। এবারে টাকা পাঠানোর জন্য ফর্মে থাকা সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হয়। যেখানে উল্লেখ করতে হবে কোন শাখায় পাঠাবেন, কত তারিখে পাঠাবেন, কত টাকা পাঠাবেন যার কাছে পাঠাবেন তার নাম ঠিকানা অ্যাকাউন্ট নাম্বার সহ প্রয়োজনীয় সকল তথ্য। এবারে আপনার পূরণকৃত ফর্মটি সোনালী ব্যাংকে জমা দিয়ে দেন। যেহেতু সরাসরি শাখায় আবেদন এজন্য কার্যক্রম সম্পূর্ণ হতে কিছু সময় লাগতে পারে।
আরো পড়ূনঃ জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
সোনালী ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ
বর্তমান আমাদের বাংলাদেশ সোনালী ব্যাংক কিংবা যে কোন ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ এ ব্যাপারে ধারণা নেওয়া প্রতিটা অ্যাকাউন্ট হোল্ডারের উচিত। কেননা যেকোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া সহ দুর্নীতি, অনিয়ম হামেশাই হয়ে আসছে। তবে আপনার হয়তো এখন আর জানতে বাকি নেই সোনালী ব্যাংক বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সর্ববৃহৎ ব্যাংক। বিশেষ করে এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে প্রতিটা গ্রাহকের জন্য ডিপোজিট ইন্সুরেন্স এর ব্যবস্থা থাকে।
সর্বোপরি বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোনো ব্যাংকে টাকা রাখা ঝুঁকিপূর্ণ হলেও সরকারি ব্যাংকগুলোতে তুলনামূলক ভাবে টাকা রাখা অনেকটা নিরাপদ। এজন্য আপনি চাইলে আপনার কষ্ট অর্জিত অর্থ সোনালী ব্যাংকে রাখতে পারেন। এর কারণ বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংক এবং বিশ্বস্ততার সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে আসছে। তবে মাথায় রাখবেন আপনার একাউন্টের নিরাপত্তার জন্য সর্বদা সতর্ক অবলম্বন করা উচিত।
উপসংহার। সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত তথ্য সহ
এই আর্টিকেলটিতে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম, সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে, সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কে তুলে ধরা হয়েছে। অন্যদিকে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক এসএমএস এর মাধ্যম, অ্যাপের মাধ্যমে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক, সোনালী ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকে, সোনালী ব্যাংক শাখা থেকে শাখা টাকা পাঠানো সর্বশেষ সোনালী ব্যাংকে টাকা রাখা কতাটা নিরাপদ এ ব্যাপারে উপস্থাপন করা হয়েছে।
যেকোনো ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে প্রতিটা গ্রাহকের সর্বোপরি সতর্কতা অবলম্ব করা জরুরী। কেননা সকলেই চাই কষ্ট অর্জিত অর্থ সম্পদ একটি নিরাপদ স্থানে জমিয়ে রাখার। আপনি আপনার মূল্যবান অর্থ সম্পদ বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি সোনালী ব্যাংকে রাখতে পারেন এবং নিজেকে একজন সঞ্চয়কারী হিসেবে গড়ে তুলতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url