ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা - সেভিংস অ্যাকাউন্ট কি

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা সহ সেভিংস একাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। সাধারণত সেভিংস একাউন্ট কোন ব্যক্তিকে সঞ্চয়ী মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ইসলামি

বাংলাদেশের প্রায় সকল ব্যাংকেই সেভিংস একাউন্ট করার সুযোগ রয়েছে। চলুন তাহলে ব্লগটিতে দেখে নিন ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা অসুবিধা এবং চার্জ সহ সেভিংস একাউন্ট সম্পর্কিত নানান তথ্য সম্পর্কে। 

পোস্ট সূচিপত্রঃ ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা - সেভিংস অ্যাকাউন্ট কি

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা 

বাংলাদেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক প্রথম সারিতে রয়েছে। বাংলাদেশ এবং বিদেশি অর্থায়নে গঠিত ইসলামী ব্যাংক বা (PLC) পাবলিক লিমিটেড কোম্পানি এশিয়ার মধ্যে অন্যতম শরিয়া ভিত্তিক ব্যাংক। ইসলামী ব্যাংকে একজন অ্যাকাউন্ট হোল্ডারের সুবিধামতো বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্ট তৈরি করা যায়। তবে ইসলামী ব্যাংকে যে কেউ চাইলে সেভিংস একাউন্ট তৈরি করে নিজেকে সঞ্চয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট তৈরি করে আপনি পেতে পারেন নানান সুবিধা, নিচে সুবিধা গুলো দেখে নিন।

  • ইসলামী ব্যাংক হোক কিংবা যেকোনো ব্যাংকের সেভিংস একাউন্টের সবচেয়ে অন্যতম সুবিধা এখানে কোন ব্যক্তিকে সঞ্চয়ী হতে সাহায্য করে। ইসলামী ব্যাংক এর সেভিংস একাউন্ট এর সঞ্চয়ী অর্থে শরিয়া ভিত্তিক মুনাফা প্রদান করে। ইসলামী ব্যাংক এর সেভিংস একাউন্ট এর মুনাফা স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে পারে তবে সাধারণত ৩.৫% মুনাফা পাওয়া যায়। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর অর্জিত মুনাফা চাইলে বছরে দুবার অর্থাৎ ছয় মাসে একবার উত্তোলন করা যায়। 
  • ইসলামী ব্যাংকে খুব অল্প টাকা জামানত দিয়ে সেভিংস একাউন্ট তৈরি করা যায় ন্যূনতম ৫০০ টাকা প্রযোজ্য। এই ব্যাংকের সেভিংস একাউন্টে চেক বইয়ের সুবিধা সহ এটিএম কার্ড এর সুবিধা সহ ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার সুবিধা রয়েছে। আপনার সেভিংস একাউন্ট এর জমাকৃত অর্থ বাংলাদেশের যেকোনো ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে প্রয়োজনে উত্তোলন করতে পারবেন।
  • ইসলামিক ব্যাংকের সেভিংস একাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নিজের অপারেট করা যায়। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টে এসএমএস ব্যাংকিং সেবা নেওয়ার সুবিধা রয়েছে তবে এজন্য কিছুটা চার্জ প্রযোজ্য। অর্থাৎ আপনার ব্যাংকের টাকা উত্তোলন কিংবা ডিপোজিটে পেয়ে যাবেন ফোনে এসএমএস নোটিফিকেশন। 
  • বাংলাদেশের যেকোনো প্রান্তের ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে আপনার সেভিংস একাউন্টের জন্য প্রয়োজনীয় যে কোন সাহায্য সহ ২৪ ঘন্টা এবং সপ্তাহের সাত দিন কাস্টমার সার্ভিস পাওয়ার সুবিধা রয়েছে। এক কথায় আপনি একজন মুসলিম হয়ে থাকলে এই ব্যাংকের সেভিংস একাউন্ট এর প্রধান সুবিধা আপনার একাউন্টে জামাকৃত অর্থ ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগ করে লভ্যাংশ প্রদান করে। 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর অসুবিধা সমূহ 

ব্লকের শুরুতেই ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। সেভিংস একাউন্ট যেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে টাকা জমা হয়। ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার যেমন সুবিধা রয়েছে বেশ কিছু অসুবিধা রয়েছে অনেকের ক্ষেত্রে। ব্লগের এই পর্বে দেখে নিন ইসলামিক ব্যাংক সেভিংস একাউন্ট খোলার অসুবিধাগুলো পর্যায়ক্রমে।  

  • আপনি হয়তো জেনে থাকবেন ইসলামী ব্যাংক একটি শরিয়া ভিত্তিক ব্যাংক যেখানে সেভিংস অ্যাকাউন্ট এর মুনাফা সল্প পরিমাণে দেওয়া হয় যেটা অনেকের ক্ষেত্রে কম মনে হতে পারে। এখানে আপনার জমাকৃত অর্থের উপরে মাত্র ৩.৫% মুনাফা প্রদান করে। 
  • উক্ত ব্যাংকে সেভিংস একাউন্ট এর জমাকৃত অর্থের মুনাফা প্রতি ছয় মাস কিংবা এক বছর পর উত্তোলনের সুযোগ থাকে। অর্থাৎ এখানে আপনার প্রতি মাসে ইন্টারেস্ট নেওয়ার কোন সুযোগ নাই। 
  • ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট হোক কিংবা যেকোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি বছর এসএমএস চার্জ কেটে নেওয়া হয় যেটা অন্যান্য কিছু ব্যাংকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে জমাকৃত অর্থের উপরে বেশ ভালো মানের চার্জ সহ সরকারি ভ্যাট প্রযোজ্য। 
  • ইসলামী ব্যাংকের যাবতীয় সমস্যা সমাধানের জন্য অনেক সময় অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট এর অনেক সমস্যার সমাধান সম্ভব হয় না যার জন্য আপনার নিকটস্থ শাখায় গিয়ে সমাধান করতে হয়। এক কথায় আপনি যদি বাড়তি সুবিধা সহ অনেক বেশি সুদের আশা করেন সেটা ইসলামী ব্যাংকে কোনমতেই সম্ভব নয়। একই সঙ্গে এখানে একাউন্ট রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সকল বিষয়ের চার্জ একটু বেশি মনে হতে পারে যা সবচেয়ে বড় অসুবিধা। 

ইসলামি ব্যাংক সেভিংস একাউন্ট কি 

ইসলামি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট কি এমন অনুসন্ধানকৃত তথ্যের উত্তর জানার আগ্রহ থাকে অনেকের। ইতিমধ্যে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর নানান সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসলে বিভিন্ন ধরনের ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায় তবে সেভিংস একাউন্ট মূলত কোন ব্যক্তিকে সঞ্চয়ী মনোভাব তৈরিতে অত্যন্ত কার্যকর। বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি যাদের জন্য সেভিংস একাউন্ট হতে পারে ভবিষ্যতের শক্ত স্তম্ব তৈরীর অন্যতম হাতিয়ার। সেভিংস একাউন্ট যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণের টাকা প্রতিনিয়ত জমা করতে পারেন। 

সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার উপরে প্রতিটি ব্যাংক নির্দিষ্ট পরিমাণে মুনাফা প্রদান করে। সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আপনার জমা কৃত টাকার উপরে ধার্যকৃত সুদ প্রতি তিন মাস, ৬ মাস কিংবা এক বছর পর উত্তোলনের সুবিধা রয়েছে। সেভিংস একাউন্ট বলতে সঞ্চয়ী হিসাব কে বোঝায় যেখানে আপনার টাকা নিরাপদে যেকোনো ব্যাংকে জমা রাখতে পারেন। একই সঙ্গে ন্যূনতম উত্তোলনের সুবিধা সহ এটিএম কার্ডেও উত্তোলনের সুবিধা রয়েছে। সেভিংস একাউন্টে ন্যূনতম ডিপোজিটের মাধ্যমে একাউন্ট খুলে অর্থ জমিয়ে নিজেকে ঋণ মুক্ত রাখাও সম্ভব। 

আরো পড়ুনঃ বিকাশ মার্চেন্ট একাউন্ট লিমিট - মার্চেন্ট একাউন্ট কি বিস্তারিত।

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে 

যে কোন ব্যাংকে নিজের একটি সেভিংস একাউন্ট খুলে নিজেকে সঞ্চয়ী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন আপনিও। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ইসলামী ব্যাংক বিশ্বস্ততা এবং আস্থার উদাহরণ। ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে নিরাপদে রাখতে পারেন জামাকৃত অর্থ। তবে ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও যেকোনো ব্যাংকে যেকোনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য একজন নমিনির প্রয়োজন পড়ে। নিচে ধাপে ধাপে দেখে নিন ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে। 

  • ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট হোক কিংবা যেকোনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাকাউন্ট হোল্ডার এর জাতীয় পরিচয় পত্র অত্যন্ত প্রয়োজন। জাতীয় পরিচয় পত্র না থাকলে ডিজিটাল জন্ম নিবন্ধন ধরাও যে কোন ব্যাংকে যেকোনো অ্যাকাউন্ট তৈরি সুযোগ রয়েছে বর্তমান সময়ে। 
  • একই সঙ্গে এনআইডি কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডার এর কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবি তবে ছবিগুলো নতুন তোলা এবং ল্যাব প্রিন্ট হলে সবচেয়ে ভালো হয়। 
  • এবারে নবীনীর প্রয়োজনীয় কাগজপত্রের পর্বে আসা যাক। ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার জন্য নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রযজ্য। 
  • ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট এর একাউন্ট হোল্ডারের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ বিল অর্থাৎ ইউটিলিটি বিল এর প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক সময় একজন জামিনদার প্রয়োজন হতে পারে যার উক্ত ব্যাংকে একাউন্ট থাকাটা আবশ্যক। 
  • সাধারণত এ সকল কাগজপত্র একত্রিত করে ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট হোল্ডার এর স্বাক্ষর সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ন্যূনতম অর্থ জমা রেখে একাউন্ট সচল করতে পারেন। 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলে যেমনটা মুনাফা অর্জনের সুযোগ রয়েছে ঠিক তেমনি একাউন্ট চার্জ প্রযোজ্য। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট মূলত অ্যাকাউন্ট এর জমাকৃত অর্থের উপরে নির্ভর করে নিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের নির্ধারিত চার্জ একসঙে বছরের ছয় মাস পর বা এক বছর পর পর নেওয়া হয়। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জ, এস এম এস চার্জ, ডেবিট কার্ডের চার্জ, সরকারি ভ্যাট সহ ব্যবহারিক চেক বইয়ের চার্জ প্রদান করতে হয়। 

ইসলামি

তবে কোন ব্যক্তির স্বল্প অর্থ অর্থাৎ ৫ হাজার টাকার কম জমা থাকলে সাধারণত চার্জ প্রযোজ্য হয় না। আপনার ইসলামিক ব্যাংকের সেভিংস একাউন্টে ১০ হাজার টাকার বেশি থাকলে উক্ত অর্থের উপরে ১৫% ভ্যাট প্রযোজ্য হয়। এছাড়াও প্রতিবছরে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত এসএমএস ব্যাংকিং চার্জ নেওয়া হয়। সর্বোপরি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সকল ধরনের সার্ভিস চার্জ এবং জমাকৃত অর্থের ভ্যাট মিলিয়ে বেশ ভালো মানের চার্জ তারা নিয়ে থাকে যা প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের একাউন্ট থেকে ৬ মাস বা এক বছর পর কেটে নেওয়া হয়।  

ইসলামি ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে 

নতুন অবস্থায় যে কোন গ্রাহক যেকোন ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে প্রয়োজনীয় তথ্যের সঙ্গে কত টাকা লাগে এমন তথ্য সম্পর্কে অনুসন্ধান করে। আসলে যেকোন ব্যাংকে যেকোনো ধরনের একাউন্ট তৈরি করার ক্ষেত্রে একাউন্টে সর্বনিম্ন একটি ডিপোজিট এর প্রয়োজন পড়ে। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে এমন তথ্যের উত্তরে বলা যায় সর্বনিম্ন ৫০০ টাকা হলেই আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন। আপনার জমাকৃত সম্পূর্ণ টাকাটাই আপনার একাউন্টে থেকে যাবে অর্থাৎ এখানে একাউন্ট খুলতে কোন টাকা লাগে না শুধুমাত্র সর্বনিন্ম ডিপোজিট প্রয়োজন। 

শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সেভিংস একাউন্ট বা মুদারাবা একাউন্ট এর ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে একাউন্ট সক্রিয় করার সুযোগ রয়েছে। ইসলামী ব্যাংকে স্টুডেন্টের জন্য সেভিংস একাউন্ট এর রয়েছে আরো বেশ কিছু সুযোগ সুবিধা। এখানে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারেন। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে শিক্ষার্থীদের সর্বনিম্ন ১০০ টাকা ডিপোজিট এবং যেকোনো ব্যক্তির জন্য সর্বনিম্ন ৫০০ টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট সক্রিয় করে নিতে পারেন। আপনি সর্বনিম্ন যে ডিপোজিট করবেন এটাই আপনার একাউন্ট থেকে যাবে তবে এটি আপনি উত্তোলন বা ব্যবহার করতে পারবেন না। 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট কত 

আপনি কি জানতে চান ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট কত। তাহলে আপনার জেনে নেওয়া উচিত সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট রেট বলতে কিছু নেই এখানে জমাকৃত অর্থের উপরে লাভ লোকসান বন্টন করে ইন্টারেস্ট দেওয়া হয়। যেহেতু ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট এর ধরনের উপর নির্ভর করে উক্ত ইন্টারেস্ট প্রদান করা হয়। ধরেন আপনি ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলে টাকা জমাচ্ছেন। আপনার জমাকৃত টাকা উক্ত ব্যাংক বিভিন্ন ব্যবসায়িক খাতে ইনভেস্ট করে এবং এর লভ্যাংশ থেকে ইন্টারেস্ট প্রদান করে। 

সাধারণত ইসলামী ব্যাংক বছরের ছয় মাস কিংবা এক বছর পর পর জামাকৃত টাকার ইন্টারেস্ট প্রদান করে। যদিও সরিয়া ভিত্তিক হওয়াতে এখানে ইন্টারেস্ট এর পরিমাণ কম তবে অ্যাকাউন্ট এর ধরন অনুযায়ী সর্বনিম্ন ২.২৫% থেকে সর্বোচ্চ ৪.৫০% ইন্টারেস্ট পাওয়া সম্ভব হতে পারে। আপনি যদি সুদমুক্ত ইসলামী শরীয় ভিত্তিক ইন্টারেস্ট পেতে চান তাহলে অল্প ইন্টারেস্ট এর পরিমাণ হলেও ইসলামী ব্যাংক আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। অন্যদিকে আপনার ব্যাংকের জমাকৃত অর্থের কিছু পরিমান যে মাসে উত্তোলন করবেন সে মাসে আপনাকে কোন ইন্টারেস্ট তারা প্রদান করবেন না। 

আরো পড়ুনঃ বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানুন ক্লিক করে। 

ইসলামী ব্যাংক মুদরাবা সেভিংস একাউন্ট লিমিট কত 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে উপরে উপস্থাপন করা হয়েছে। অনেকেই জানতে চান ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট লিমিট কত। আসলে ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট এর নির্ধারিত কোন লিমিট নেই। আপনি চাইলে আপনার একাউন্টে থাকা অর্থ উত্তোলন করে নিতে পারেন শুধুমাত্র সর্বনিম্ন ব্যালেন্স রাখা প্রযোজ্য। আপনি চাইলে অনেক বেশি পরিমাণে অর্থ সেভিংস একাউন্টে জমা রাখতে পারেন।

মূলত ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্টে টাকা জমানানোর ক্ষেত্রে যে কোন পরিমাণ জমাতে পারেন। তবে ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট থেকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করা সম্ভব এবং প্রতি বারে ২০ হাজার টাকা করে উত্তোলন করা যায়। এই লিমিট শুধুমাত্র এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে। অন্যদিকে আপনি চেক বইয়ের মাধ্যমে ব্যাংক থেকে আপনার জমাকৃত টাকা উত্তোলন করার জন্য নির্ধারিত শাখায় গিয়ে প্রয়োজনীয় অর্থ তুলে নিতে পারেন। 

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের বার্ষিক মুনাফা কত

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট কিংবা যেকোন ব্যাংকে সেভিংস একাউন্ট খুলে গ্রাহক নিজের অর্থ জমা করেন শুধুমাত্র বাড়তি মুনাফা পাওয়ার আশায়। অন্যান্য যেকোন ব্যাংকে তুলনায় ইসলামী ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের অর্থে স্বল্প পরিমাণে মুনাফা প্রদান করে। শরিয়া ভিত্তিক ব্যাংক হওয়ায় এটি অ্যাকাউন্ট হোল্ডারদের জমাকৃত টাকা ব্যবসায়িক খাতে বিনিয়োগ করে তার আয় সকল বিনিয়োগকারির মধ্যে বন্টন করে দেয়। সাধারণত বছরে ছয় মাস কিংবা এক বছর পর উক্ত বিনিয়োগ করা টাকার মুনাফা প্রদান করে ইসলামী ব্যাংক একাউন্ট হোল্ডারের মধ্যে। 

ইসলামি

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর মুনাফা সম্পর্কে আপনি যদি নির্ধারিত রেট জানতে চান তাহলে এটি অ্যাকাউন্ট এর ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। তবে সাধারণত আপনার জমানো টাকার উপরে ৩.৫% বা এর কিছুটা বেশি মুনাফা পেতে পারেন এবং একই সঙ্গে উক্ত মুনাফার উপরে সরকারি ভ্যাট প্রযোজ্য। অর্থাৎ ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টে আপনি সুদ মুক্ত বিয়োগ করতে পারেন যা ইসলামী শরিয়া মোতাবেক সম্পূর্ণ হালাল। সাধারণত ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে সরকারি ভ্যাট বার্ষিক ১৫% কার্যকর হয়ে থাকে। 

উপসংহার। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা - সেভিংস অ্যাকাউন্ট কি

এই ব্লগে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর অসুবিধা, ইসলামি ব্যাংক সেভিংস একাউন্ট কি, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে, ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চার্জ কত, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট কত, ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট লিমিট কত, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের বার্ষিক মুনাফা কত তথ্যগুলি বিস্তারিত তুলে ধরা হয়েছে। 

আমাদের সকলের ইচ্ছা থাকে সেভিংস একাউন্ট খুলে নিজেকে সাশ্রয়ী হিসেবে প্রতিষ্ঠিত করার। আপনি যদি আয়ের কিছু অংশ জমিয়ে নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট হতে পারে আপনার জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকর। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url