বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত - কত সময় লাগে
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত এবং বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে এমন তথ্য জানুন এই ব্লগে। সিঙ্গাপুর এশিয়া মহাদেশে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ।
সিঙ্গাপুর দেশটি ছোট হলেও এটি খুবই উন্নত এবং নিরাপদ একটি দেশ। চলুন আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত যেতে কত সময় লাগে সহ অনুসন্ধানকৃত বেশ কিছু তথ্যের উত্তর সম্পর্কে জেনে নিন।পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত - কত সময় লাগে
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৬
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায়
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সময়ের ব্যবধান কত। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সময়ের পার্থক্য
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে
- উপসংহার। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত - দূরত্ব কত কিলোমিটার
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত বিমান ভাড়া সম্পর্কে অনেকেই অনুসন্ধান করেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসা নিয়ে যাওয়ার আগ্রহ থেকেই এমন অনুসন্ধান করেন অনেকে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আপনি নন স্টপ অর্থাৎ সরাসরি যেতে পারবেন এবং ট্রানজিট ফ্লাইট এর ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ননস্টপ ফ্লাইটে তুলনামূলক ভাড়া কিছুটা বেশি হয় এবং কানেক্টিং ক্লাইটে ভাড়া কিছুটা কম। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে বেশ কিছু এয়ারলাইন্স নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে।
স্বাভাবিকভাবে বিমান বাংলাদেশ, ইউ এস বাংলা এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ার, মালয়েশিয়া এয়ার, এয়ার এশিয়া, শ্রীলংকান এয়ার ইত্যাদি নিয়মিত যাত্রীসেবা দেয়। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ননস্টপ ফ্লাইটের একমুখী ভাড়া ইকোনমিক ক্লাসে ৩৫ হাজার টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত লাগতে পারে। কানেক্টিং ফ্লাইটে একমুখী যাত্রায় সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর রিটার্ন টিকেট বুক করেন তাহলে ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত এমন তথ্য ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে এ ব্যাপারে উল্লেখ করা হবে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত সরাসরি এবং কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে জনপ্রিয় এয়ারলাইন্স গুলো যাত্রীসেবা দেয়। সাধারণত ইউ এস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স সরাসরি ফ্ল্যাট পরিচালনা করে। সরাসরি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা।
এছাড়া কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর, ব্যাংকক, ইন্দোনেশিয়া কিংবা ভারতের বিমানবন্দরে বিমান যাত্রা বিরতি নেয়। পরবর্তীতে সেখান থেকে সিঙ্গাপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এর মাধ্যমে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পৌঁছানোর সময় মূলত যাত্রা বিরতির উপর নির্ভর করে। আপনার যদি অল্প সময় বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পৌঁছাতে হয় তাহলে সরাসরি ফ্লাইট বেছে নেওয়াই উত্তম।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার এমন অনুসন্ধানের উত্তর জানার আগে দু-দেশ সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক। বাংলাদেশ দক্ষিণ এশিয়া মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র যার আশেপাশে রয়েছে ভারত মিয়ানমার এবং বঙ্গোপসাগর। অন্যদিকে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দ্বীপ রাষ্ট্র। সিঙ্গাপুর দেশটি মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দেশের মধ্যবর্তী স্থানের দেশ। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত আকাশপথে সরলরেখা বরাবর দূরত্ব প্রায় ২,৮৮৫ কিলোমিটার।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আকাশ পথের এই দূরত্ব মূলত ঢাকা বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর পর্যন্ত। এছাড়া বিমানবন্দর ভেদে দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে। এছাড়াও সড়ক পথে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব প্রায় ৩,৮০০ কিলোমিটার থেকে ৪,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সড়ক পথে যদিও বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়া যায় তবু এটা খুব জটিল এবং সময় সাপেক্ষ কাজ। কেননা ট্রানজিট ভিসা সহ যে দেশগুলো পার হতে হয় এজন্য বিশেষ অনুমতি প্রয়োজন।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৬
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৬ এমন অনুসন্ধানকৃত তথ্যের উত্তর জানুন ব্লগের এই পর্বে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার খরচ মূলত ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। কেননা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা নিয়ে যেতে পারবেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত আপনি টুরিস্ট ভিসায় গেলে খরচ হতে পারে সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত। টুরিস্ট ভিসার খরচ মূলত যাতায়াত খরচ বাদে থাকা খাওয়া এবং যাবতীয় খরচের উপর ভিত্তি করে হয়।
আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে সরকারিভাবে খরচ ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে খরচ হয় ৫ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত। বাংলাদেশ থেকে প্রতিবছর ওয়ার্ক পারমিট ভিসায় সিঙ্গাপুর কর্মি নিয়ে থাকে। আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে খরচ প্রায় ৩ লক্ষ টাকার চেয়ে কিছুটা বেশি হতে পারে। সবশেষে মেডিকেল ভিসায় ভালো মানের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যেতে খরচ হতে পরে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার-বিমান ভাড়া কত জানুন এখানে।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কত কিলোমিটার, যেতে কত সময় লাগে এবং কত টাকা লাগে ইত্যাদি তথ্য সম্পর্কে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায় বলতে বিমান সবচেয়ে অন্যতম উপায়। তবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রথমে আপনার সেদেশে ঢোকার জন্য অনুমতি প্রয়োজন। কেননা আপনি বাংলাদেশ থেকে যে কোন দেশে যান সেক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসা থাকা অবশ্যক। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে যাওয়ার উপায় রয়েছে।
বাংলাদেশ থেকে প্রতি বছরই সিঙ্গাপুর সাধারণ কর্মী নিয়োগ দেয়। সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি যেতে পারেন। অন্যদিকে এশিয়ার এই সুন্দরতম এবং ধনী ছোট দেশটি ভ্রমণের জন্য চাইলে টুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার উপায় রয়েছে। এছাড়াও উচ্চ শিক্ষার জন্য আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন। উচ্চমানের চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে যাওয়ার উপায় রয়েছে। সব থেকে বড় কথা আপনি যে ধরনের ভিসা নিয়ে যেতে চান এর প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে ভিসা প্রসেস করে খুব সহজে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায় রয়েছে।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বেশ কিছু তথ্য জানুন ব্লগের এই পর্বে। স্বাভাবিকভাবে বাংলাদেশের কর্মীদের সিঙ্গাপুরে কাজের বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশীদের জন্য নির্মাণ শ্রমিক, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, হোটেল রেস্তোরাঁ এবং ক্লিনার হিসেবে সাধারণ শ্রমিকের বেশ চাহিদা রয়েছে। সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সে দেশে কোন কোম্পানির কাজের অফার লেটার থাকতে হবে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় সকল কাগজপত্র তুলে ধরা হলো।
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের যেকোন ভিসা আবেদনের ক্ষেত্রে নূন্যতম ৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে সঙ্গে যে সকল পৃষ্ঠা তথ্য রয়েছে এগুলোর ফটোকপি।
- সিঙ্গাপুরের কোন কোম্পানির কাজের অফার লেটার থাকা অবশ্যই প্রয়োজন। একই সঙ্গে ওয়ার্ক পারমিট এর নিয়োগ কর্তা কর্তিক থেকে প্রাপ্ত আইপিএ লেটার।
- আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ nid কার্ডের ফটোকপি একই সঙ্গে পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি।
- আপনি যে কাজে যাবেন সেই কাজের দক্ষতা প্রমাণপত্র সহ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয়।
- সবশেষে আপনার স্বাস্থ্য সনদ অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট এবং যে থানায় বসবাসরত রয়েছেন সে থানার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
উপরে উল্লেখিত প্রয়োজনীয় এ সকল কাগজপত্র একত্রিত করে ভিসা ফরম পূরণ করতে হবে। সঠিকভাবে ভিসা ফরম পূরণ করার পরে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে তবে স্বাক্ষর যেন পাসপোর্ট এর সাথে মিল থাকে। যদিও বাংলাদেশে সিঙ্গাপুরের ভিসা দূতাবাস হয়েছে তবে সেখান থেকে ভিসা প্রসেসিং করা যায় না। বাংলাদেশে বেশ কিছু এজেন্সি রয়েছে যারা সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে। এ সকল বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করা যায় এবং নিরাপদ।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং
দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের ছোট এই দেশটির মোট আয়তন ৭১৯ বর্গ কিলোমিটার বা ২৭৮ বর্গমাইল। সিঙ্গাপুর একটি ছোট দ্বীপ রাষ্ট্র হলেও এটি ধনী দেশের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। পর্যটকদের জন্য সিঙ্গাপুর একটি নিরাপদ আধুনিক এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে পরিচিত। সারা বছরই সিঙ্গাপুরে কম বেশি টুরিস্টদের আনাগোনা থাকে তবে শুষ্ক মৌসুম সবচেয়ে আরামদায়ক। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য প্রথমে ভিসা প্রসেস করতে হবে। সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজপত্র নিম্নরূপ।
- অবশ্যই আপনার ভ্রমণের তারিখ অনুযায়ী ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে। একই সঙ্গে পাসপোর্ট এর তথ্যের পেজের কপি।
- এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ড না থাকলে জন্ম সনদের ফটোকপি।
- সাদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি।
- হোটেল বুকিং এর প্রমাণ পত্র এবং রিটার্ন এয়ার টিকিটের প্রমাণ পত্র প্রয়োজন সঙ্গে টুরিস্ট প্লান।
- আপনি সিঙ্গাপুরে টুরিস্ট ভিসায় গিয়ে খরচ ভবনে সক্ষম এর জন্য ৬ মাসের প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট।
- সিঙ্গাপুরে থাকা কোন একজন ব্যক্তির পরিচিতি প্রমাণপত্র প্রয়োজন।
এ সকল কাগজপত্র একত্রিত করে ভিসা ফরম পূরণ করে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করতে হয়। ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং এর ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে ভিসা পাওয়া সম্ভব। সিঙ্গাপুর টুরিস্ট ভিসায় আপনি সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন। তবে মজার বিষয় ছোট এই দেশটিতে খুব অল্প সময়ে সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সময়ের ব্যবধান কত। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সময়ের পার্থক্য
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত, দূরত্ব কত কিলোমিটার, যেতে কত টাকা লাগে এবং কত সময় লাগে ইত্যাদি বেশ কিছু অনুসন্ধানকৃত তথ্য তুলে ধরা হয়েছে। এই পর্বে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সময়ের ব্যবধান কত, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সময়ের পার্থক্য সম্পর্কে তুলে ধরা হবে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সময়ের পার্থক্য বলতে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর ২ ঘন্টা এগিয়ে। আরো সহজ ভাবে বাংলাদেশে যখন সকাল ১০ঃ০০ মিনিট সিঙ্গাপুরে তখন দুপুর ১২ঃ০০ মিনিট।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ২ ঘন্টা সময়ের ব্যবধান হওয়ার কারণ পৃথিবী ঘূর্ণায়মান যার ফলে পৃথিবী প্রতি ১ ডিগ্রি ঘূর্ণায়মান দূরত্বে সময়ের ব্যবধান তৈরি হয় ৪ মিনিট। অর্থাৎ প্রতি ১৫ ডিগ্রী ঘূর্ণায়মান পৃথিবীর সময়ের ব্যবধান তৈরি হয় ৬০ মিনিট বা ১ ঘন্টা। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ২ ঘন্টা ব্যবধানে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর ৩০ ডিগ্রী ঘূর্ণায়মান সময়ে এগিয়ে। পরিশেষে বলা যায় পৃথিবীর যেসব দেশগুলো পূর্ব দিকে অবস্থিত এগুলোতে সূর্যোদয় আগে হয় এবং যেগুলি পশ্চিমে সেগুলোতে পরে সূর্যোদয় হয় এজন্য সময়ের ব্যাবধান তৈরি হয়।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে সার্বিয়া কত কিলোমিটার-বিমান ভাড়া কত।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে এমন অনুসন্ধানের তথ্য জানতে প্রথমে নিশ্চিত হতে হবে আপনি কি ভিসা নিয়ে যেতে চান। সাধারণত টুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়সের কোন তারতম্য নেই। টুরিস্ট ভিসার ক্ষেত্রে ৫ বছরের কম বয়সী শিশুরাও যেতে পারে। তবে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্য পারি জমাতে যান। সে ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি এবং সর্বোচ্চ ৫০ বছর বয়সে ভিসার আবেদন করতে পারবেন।
উপসংহার। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত - দূরত্ব কত কিলোমিটার
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে, দূরত্ব কত কিলোমিটার, যেতে কত টাকা লাগে ২০২৬ এবং বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার উপায় সম্পর্কে বেশ কিছু তথ্য ব্লগটিতে তুলে ধরা হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা প্রসেসিং সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়া হয়েছে।
পরিশেষে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সময়ের ব্যবধান এবং যেতে কত বছর বয়স লাগে এমন অনুসন্ধানকৃত তথ্য সম্পর্কে বলা হয়েছে। আপনাদের অনুসন্ধানকৃত উপরোক্ত সকল তথ্য যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url