বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার এবং বাংলাদেশ থেকে বিমান ভাড়া কত এমন তথ্য জানতে চোখ রাখুন এই ব্লগটিতে। মিশর দেশটি মূলত আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোনে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র।
শুধু আফ্রিকা মহাদেশেই নয় এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে মিশরের অবস্থান রয়েছে। চলুন তাহলে আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে মিশর এর দূরত্ব বিমান ভাড়া সহ বেশ কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার - বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে মিশর বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে মিশর যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে মিশর যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উপায়
- বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ খরচ কত
- মিশর বাংলাদেশ থেকে কত গুন বড়
- বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
- মিশরের ১ টাকা বাংলাদেশের কত টাকা
- উপসংহার। বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার
বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব জানার আগে প্রথমে দু-দেশ সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক। মিশর আফ্রিকা মহাদেশের দেশ এটি আফ্রিকার উত্তর পূর্বে কোনে অবস্থিত। মিশর আফ্রিকা মহাদেশের দেশ হলেও এদেশের সিনাই উপদ্বীপটি এশিয়া মহাদেশে অন্ত্রর্গত। মিশরের পূর্বে রয়েছে লোহিত সাগর এবং ইসরাইল, পশ্চিমে লিবিয়া, দক্ষিণে সুদান এবং উত্তরে রয়েছে ভূমধ্যসাগর। অন্যদিকে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের আশপাশে ভারত, মিয়ানমার এবং বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত।
বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব কত কিলোমিটার এমন অনুসন্ধানে বলা যায় আকাশ পথে সরলরেখা বরাবর দূরত্ব হতে পারে প্রায় ৫,৯৯৫ কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ থেকে মিশরের এই দূরত্ব মূলত বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। অন্যদিকে আপনি যদি সড়কপথে বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব হিসাব করেন তাহলে দূরত্ব হতে পারে আনুমানিক ৮,০০০ কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ থেকে আকাশপথে মিশর যাতায়াত করা সবচেয়ে সহজ মাধ্যম।
বাংলাদেশ থেকে মিশর বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার এমন অনুসন্ধানের কিছুটা ধারণা ইতিমধ্যে পেয়েছেন। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে মিশর বিমান ভাড়া কত এমন তথ্য জানুন। বাংলাদেশ থেকে মিশর পর্যন্ত সরাসরি সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হয়। সাধারণত ইজিপ্ট এয়ার এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে সরাসরি পিরামিডের দেশে যাতায়াত করে। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় এয়ারলাইন্স রয়েছে যারা কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে বাংলাদেশ থেকে মিশর পর্যন্ত যাত্রীসেবা দিয়ে থাকে। যাওয়ার দুই থেকে তিন মাস আগে টিকিট বুক করলে খরচ কিছুটা সাশ্রয় হয়।
বাংলাদেশ থেকে মিশর পর্যন্ত বিমান ভাড়া মূলত ফ্লাইট যাত্রার সময় এবং বিমান ভেদে কম-বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে মিশর ইকোনমিক ক্লাসে বিমান ভাড়া একমুখী যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯০ হাজার টাকা বা এর কিছুটা বেশি হতে পারে। অনদিকে ইকনোমিক ক্লাসে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে বিমান ভাড়া সর্বনিম্ন ৭০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। তবে অনেক সময় বাংলাদেশ থেকে মিশর যাওয়ার জন্য বিভিন্ন এলাইন্স অফার দিয়ে থাকে। সেক্ষেত্রে বিমান ভাড়ার খরচ তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে।
বাংলাদেশ থেকে মিশর যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে মিশর যেতে কত সময় লাগে এমন তথ্য জানুন ব্লগের এই পর্বে। বাংলাদেশ থেকে মিশর যাওয়ার জন্য কানেক্টিং ফ্লাইট এবং সরাসরি ফ্লাইট রয়েছে। সাধারণত এয়ার এরাবিয়া, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, মালয়েশিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইত্যাদি কানেক্টিং ফ্লাইটে যাত্রী সেবা দেয়। একই সঙ্গে ইজিপ্ট এয়ার সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশ থেকে সরাসরি মিশর পর্যন্ত আকাশ পথে যেতে সময় লাগতে পারে প্রায় ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা পর্যন্ত।
অন্যদিকে বাংলাদেশ থেকে কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত। সাধারণত বাংলাদেশের বিমানবন্দর থেকে প্রথমে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যেমন দুবাই, আবুধাবি, কুয়েত এবং দোহা বিমানবন্দরে বিমান যাত্রা বিরতি নিয়ে এরপরে মিশরের উদ্দেশ্যে রওনা হয়। এজন্য সময় মূলত যাত্রা বিরতির উপর নির্ভর করে যা কখনো কখনো ১৫ ঘন্টার চেয়েও বেশি হতে পারে।
বাংলাদেশ থেকে মিশর যেতে কত টাকা লাগে
ব্লগটিতে ইতিমধ্যে বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার যেতে কত সময় লাগে এবং বিমান ভাড়া কত এমন তথ্য উল্লেখ করা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে মিশর যেতে কত টাকা লাগে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ থেকে মিশর যাওয়ার খরচ মূলত আপনার ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। বাংলাদেশ থেকে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসয় বা বিজনেস ভিসায় মিশর যায়। মিশর দেশটিকে পিরামিডের দেশ এ দেশ পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়।
আরো পড়ুনঃ ইরান থেকে ইসরাইলের দূরত্ব কত কিলোমিটার জানুন এখানে।
বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় মিশর যেতে সম্পূর্ণ খরচ মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকেই মিশর কাজের উদ্দেশ্যে পাড়ি জামায়। ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য খরচ হতে পারে সর্বনিম্ন ৪ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা বা এর চেয়ে বেশি। সাধারণত বাংলাদেশ থেকে মিশর যাওয়ার খরচ ট্রাভেল এজেন্সির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় মিশর যেতে খরচ হয় প্রায় ২ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত হয়।
বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উপায় সম্পর্কিত তথ্যের অনুসন্ধান হয়তো আপনি কখনো করেছেন। বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উপায় বলতে আপনি কেন যাবেন সে ব্যাপারটা আগে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় সহ বিজনেস ভিসায় মিশর যাওয়া যায়। বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উদ্দেশ্য নিশ্চিত করে সে অনুযায়ী ভিসা প্রসেসিং করতে হয়। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় মিশর যাওয়ার জন্য অবশ্যই সে দেশের কাজের অনুমতিপত্র অত্যন্ত প্রয়োজন।
বর্তমানে মিশরের বিভিন্ন খাতে ওয়ার্ক পারমিটে কর্মী নিয়োগ দেয়। এছাড়া স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে ভিসা প্রসেসিং সম্পন্ন করে এরপর যাওয়া সম্ভব। বাংলাদেশে মিশরের দূতাবাস রয়েছে যেখান থেকে মিশর যাওয়ার ভিসা প্রসেসিং সম্পন্ন করা যায়। এছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি বৈধ এজেন্সি রয়েছে যেগুলোর সাহায্যে বাংলাদেশ থেকে মিশর যাওয়া সম্ভব। তবে খেয়াল রাখবেন বাংলাদেশ থেকে মিশর যাওয়ার জন্য অবৈধ পথ এবং দালাল থেকে সাবধান থাকা ভালো।
বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ খরচ কত
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার, বিমান ভাড়া, যেতে কত সময় লাগে এবং কত টাকা লাগে ইত্যাদি তথ্য ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ থেকে মিশর ভ্রমণের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় অনেকেই যায়। মিশর একটি পিরামিডের দেশ এখানে হাজার বছরের পুরনো ঐতিহ্যের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নীলনদ সহ বিভিন্ন সৌন্দর্যের পুরনো স্থাপনা। বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ খরচ অনুসন্ধান কৃত তথ্যে বলা যায় ৭ থেকে ১০ দিনের ভ্রমণের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
যে সকল খাতে আপনার খরচ হতে পারে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাউন্ড ট্রিপের বিমান টিকিট মূল্য। ভিসা প্রসেসিং খরচ একই সঙ্গে হোটেলে থাকার খরচ প্রতিদিনের খাওয়া-দাওয়া খরচ সহ আপনার বিভিন্ন দর্শনীয় স্থানের ভ্রমণের খরচ বেশ উল্লেখযোগ্য। সাধারণত বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ খরচের নির্দিষ্ট পরিমাণ বলা মুশকিল। তবে সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা বা এর চেয়ে বেশি খরচ হতে পারে। কেননা আপনি মিশরে কোন ধরনের হোটেলে থাকবেন কি খাবার খাবেন কোথায় কোথায় ঘুরতে যাবেন এর উপরে খরচ হয়।
মিশর বাংলাদেশ থেকে কত গুন বড়
ব্লগটিতে বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার দূরত্বে অবস্থিত সহ বেশ কিছু তথ্য ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে মিশর বাংলাদেশ থেকে কত গুন বড় এমন তথ্য সম্পর্কে জেনে নিন। মূলত মিশর বাংলাদেশ থেকে কত গুন বড় এমন অনুসন্ধানের উত্তর জানার আগে দু-দেশের আয়তন সম্পর্কে ধারণা নেওয়া যাক। মিশর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোনে অবস্থিত একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র। মিশর দেশটির মোট আয়তন ১০ লক্ষ ২ হাজার ৪৫০ বর্গ কিলোমিটার বা ৩ লক্ষ ৮৭ হাজার ৫০ বর্গমাইল। আয়তনের দিক থেকে মিশর পৃথিবীর ৩১ তম বৃহত্তম রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬ হাজার ৯৭৭ বর্গ মাইল। মিশর এবং বাংলাদেশের আয়তন সম্পর্কে ধারণা তো ইতিমধ্যেই পেয়েছেন। যদি আয়তনের দিক থেকে হিসাব করা হয় সেক্ষেত্রে মিশর বাংলাদেশের থেকে প্রায় ৭ গুণ বড়। মিশর বাংলাদেশ থেকে বড় হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ মিশরের চেয়ে এগিয়ে। কেননা বাংলাদেশের জনসংখ্যা ২০২৬ সালের তথ্য মতে প্রায় ২০ কোটি এবং মিশরের জনসংখ্যা প্রায় ১২ কোটির কিছুটা বেশি।
বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার যেতে কত টাকা লাগে, বিমান ভাড়া,যেতে কত সময় লাগে ইত্যাদি বেশ কিছু তথ্য হয়তো আপনার কাছে এখন পরিষ্কার। বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসা কাজের উদ্দেশ্যে অনেকেই পারি জমায়। আবার অনেকেই বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চায়। বাংলাদেশীদের জন্য মিশরে গার্মেন্টস কর্মী, নির্মাণ শিল্প, পর্যটন হোটেল ব্যবস্থাপনা সহ সাধারণ শ্রমিকের বেশ সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো প্রয়োজন সেগুলো হল।
- অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে যার অন্তত ছয় মাস মেয়াদ থাকা অবশ্যই।
- একই সঙ্গে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেখানকার অফার লেটার অত্যন্ত জরুরী একই সঙ্গে কোম্পানির কমার্শিয়াল রেজিস্টার বা ট্যাক্স কার্ড থাকতে হবে।
- আপনার এন আইডি কার্ডের কালার ফটোকপি সহ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড এর কয়েক কপি ছবি।
- কাজের প্রমাণপত্র যদি প্রয়োজন হয় একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তবে অবশ্যই আইনগত সত্যায়িত থাকা জরুরী।
- আপনার শারীরিক মেডিকেল টেস্টের সার্টিফিকেট একই সঙ্গে আপনি যে স্থানে থাকেন সেখানকার থানার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রযোজ্য।
উপরোক্ত কাগজপত্র একত্রিত করে অবশ্যই মিশরে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফরম পূরণ করে ভিসা প্রসেসিং এর জন্য জমা দিতে হবে। মিশরের ভিসা ফরম সম্পূর্ণ আরবীতে অনুবাদ করা অবশ্যক। বাংলাদেশের রাজধানী ঢাকায় মিশরের দূতাবাস রয়েছে আপনি চাইলে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সেখান থেকে ধারণা নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু এজেন্সি রয়েছে যারা বাংলাদেশ থেকে মিশরের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে তবে এজন্য বাড়তি চার্জ প্রযোজ্য।
মিশরের ১ টাকা বাংলাদেশের কত টাকা
বাংলাদেশ থেকে মিশর সম্পর্কিত নানান তথ্য ইতিমধ্যে ব্লগটিতে তুলে ধরা হয়েছে। অনেকেই মিশর যাওয়ার উদ্দেশ্য নিয়ে মিশরের ১ টাকা বাংলাদেশের কত টাকা এমন অনুসন্ধান করেন। সাধারণত মিশরের মুদ্রাকে মিশরীয় পাউন্ড বলা হয় যার সংকেত EGP। বর্তমানে ২০২৬ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং মিশরের টাকার কিছু পার্থক্য নিচে তালিকাভুক্ত করা হলো।
| ক্রমিক নং | মিশরীর পাউন্ড EGP | বাংলাদেশি টাকা BDT |
|---|---|---|
| ১ | ১ পাউন্ড | ২.৩৩ টাকা |
| ২ | ১০ পাউন্ড | ২৩.৩ টাকা |
| ৩ | ৫০ পাউন্ড | ১১৬.৫ টাকা |
| ৪ | ১০০ পাউন্ড | ২৩৩ টাকা |
| ৫ | ৫০০ পাউন্ড | ১১৬৫ টাকা |
| ৬ | ১০০০ পাউন্ড | ২৩৩০ টাক |
উপসংহার। বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার - বিমান ভাড়া কত
আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার, বাংলাদেশ থেকে মিশর বিমান ভাড়া, বাংলাদেশ থেকে মিশর যাওয়ার উপায়, যেতে কত টাকা লাগে এবং কত সময় লাগে এমন কিছু অনুসন্ধনের তথ্যের উত্তর সম্পর্কে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ খরচ, মিশর বাংলাদেশ থেকে কত গুন বড় এবং বাংলাদেশ থেকে মিশর ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবশেষে বাংলাদেশের সঙ্গে মিশরের টাকার কিছুটা পার্থক্য তালিকাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ থেকে মিশরে যাওয়ার আগ্রহ নিয়েই অনেক এ ধরনের অনুসন্ধান করে থাকেন। আমাদের আজকের এই ব্লগের অনুসন্ধানকৃত সকল তথ্যের উত্তর যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত মনে হয় চাইলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url