বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার - বাহরাইন যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার এবং বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায় সম্পর্কিত তথ্য নিয়ে এর ব্লগটিতে আলোচনা করা হবে। বাহারাইন এশিয়া মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
বাহরাইন মূলত পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের এটি দ্বীপ রাষ্ট্র ভৌগোলিকভাবে এই দ্বীপ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের অঞ্চলের অন্তর্ভুক্ত। চলুন তাহলে আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব ও যাওয়ার উপায় সহ বেশ কিছু তথ্য জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার - বাহরাইন যাওয়ার উপায়
- বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায়
- বাংলাদেশ থেকে বাহারাইন বিমান ভাড়া কত। বাংলাদেশ থেকে বাহরাইন টিকিটের মূল্য
- বাংলাদেশ থেকে বাহারাইন যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে বাহরাইন ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
- বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় বাহরাইন যাওয়ার উপায় কি
- বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত বছর বয়স লাগে
- বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৬। বাংলাদেশ এবং বাহরাইনের টাকার পার্থক্য
- উপসংহার। বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার - বাহরাইন যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার
আপনি হয়তো বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বাহারাইন এর দূরত্ব সম্পর্কে অনুসন্ধান করেছেন। বাহরাইন পশ্চিম এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত পারস্য উপসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। বাহারাইনের পশ্চিমে সৌদি আরব এবং পুর্বে কাতার এই দুই দেশের মাঝস্থানে অবস্থিত। বাহরাইন দেশটি মোট ৩৬ টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। বাংলাদেশ থেকে বাহরাইন এর দূরত্ব আকাশ পথে সরলরেখা বরাবর প্রায় ৪,০১৫ কিলোমিটার বা ২,৪৯৫ মাইল।
বাংলাদেশ থেকে বাহরাইনের এই দূরত্ব মূলত বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। আপনি যদি বাংলাদেশ থেকে বাহরাইন পর্যন্ত সড়কপথে দূরত্ব হিসাব করেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বাহরাইন সড়ক পথে দূরত্ব হতে পারে প্রায় ৬,৯০০ কিলোমিটার কিংবা ৪,২৯৬ মাইল বা এর চেয়ে কিছুটা বেশি। বাংলাদেশ থেকে সড়ক পথে বাহরাইন যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সাধারণত ভারত, পাকিস্তান, ইরান থেকে সৌদি আরব হয়ে এরপরে বাহরাইন পৌঁছাতে হয়।
বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার এমন তথ্য ইতিমধ্যে ব্লগটিতে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায় সম্পর্কে জানুন। বাংলাদেশ থেকে বাহরাইন আপনি বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এজন্য আপনি যে ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বাহারাইন যাবেন সে ধরনের ভিসা প্রসেসিং করা অত্যন্ত প্রয়োজন। এক এক ধরনের ভিসা ক্যাটাগরির জন্য বৈধ কাগজপত্র প্রয়োজন। আপনি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে এজন্য পূর্বে বাহরাইনের কোন কোম্পানির কাজের অনুমোদন পত্র প্রয়োজন হবে।
এছাড়াও টুরিস্ট ভিসার জন্য হোটেল বুকিং, বিমান টিকেট সহ বৈধ পাসপোর্ট প্রয়োজন। প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য ই ভিসা মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও বেশ কিছু ট্রাভেল এজেন্সি রয়েছে যারা বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য ই-ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে। বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য বাহারাইন সরকার কর্তৃক অফিসিয়াল ই-ভিসা ব্যবহার করা অত্যন্ত নিরাপদ। প্রয়োজনীয় কাগজপত্র রেডি হয়ে গেলে বাংলাদেশ থেকে বিমানে করে আপনি বাহরাইন খুব সহজে যেতে পারবেন।
বাংলাদেশ থেকে বাহারাইন বিমান ভাড়া কত। বাংলাদেশ থেকে বাহরাইন টিকিটের মূল্য
বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য সব থেকে সহজ মাধ্যম হলো বিমান। অনেকেই বাহারাইন যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বাহরাইন বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে বাহরাইন টিকিটের মূল্য এমন অনুসন্ধান করেন। মধ্যপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্র বাহারাইন থেকে বাংলাদেশ পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। বিশেষ করে গালফ এয়ার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরাইন আন্তর্জাতিক বিমান পর্যন্ত সরাসরি যাত্রীসেবা দিয়ে থাকে। এছাড়াও আরো বেশ কয়েকটি এয়ারলাইন্স কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে যাত্রী সেবা দেয়।
বাংলাদেশ থেকে বাহারাইন পর্যন্ত একমুখী যাত্রায় বিমান টিকেটের মূল্য হতে পারে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে আপনি যদি রিটার্ন টিকিট কাটেন অর্থাৎ যাওয়া আসার টিকিট বুক করেন সেক্ষেত্রে ভাড়া লাগতে পারে সর্বনিম্ন ৯০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। সাধারণত বিমান ভাড়ার এই পার্থক্য বিমান ভেদে এবং যাত্রার সময়ের উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে। তবে যাওয়ার ২ থেকে ৩ মাস আগে টিকিট কাটা হলে টিকিট মূল্যে কিছুটা কমিশন পাওয়া সম্ভব।
বাংলাদেশ থেকে বাহারাইন যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত টাকা লাগে এমন তথ্যের অনুসন্ধানে প্রথমেই আপনার নিশ্চিত হতে হবে আপনি কেমন ভিসায় যাবেন। সাধারণত বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য খরচের পরিমাণটা ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার খরচের বেশ তারতম্য রয়েছে। বাহরাইন দেশটি মূলত ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র তবে দেশটি ব্যাপক ধনী দেশ। সৌদি আরবের সঙ্গে সরাসরি বাহরাইনের সঙ্গে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ থেকে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা এবং টুরিস্ট ভিসা নিয়ে বাহরাইন যায়।
আরো পড়ুনঃ আলবেনিয়া থেকে ইতালি কত কিলমিটার-সাগর পথে ইতালি।
বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাহরাইন যেতে ভিসা প্রসেসিং, বিমান টিকিট মূল্য, মেডিকেল টেস্টের খরচ ইত্যাদি যাবতীয় খরচ মিলিয়ে ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। অন্যদিকে টুরিস্ট ভিসায় বাহরাইনের সৌন্দর্য উপভোগের জন্য বাংলাদেশ থেকে অনেকেই জায়। টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য খরচ হতে পারে সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। সাধারণত বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার ভিসার খরচ এজেন্সির উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে।
বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার, যাওয়ার উপায় বিমান ভাড়া কত এবং কত টাকা খরচ হয় ইত্যাদি তথ্য ইতিমধ্যে ব্লগটিতে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে এমন অনুসন্ধান হয়তো আপনি কখনো করেছেন। বাংলাদেশ থেকে গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, ইন্ডিগো এয়ারলাইন্স, ইতিহাদ এয়ার ওয়েজ ইত্যাদি সরাসরি এবং কানেক্টিং ফ্লাটের মাধ্যমে যাত্রীসেবা দিয়ে থাকে। সরাসরি ফ্লাইটে গেলে সময় তুলনামূলক অনেক কম লাগে এবং ট্রানজিট ফ্লাইট এর সময় বেশি লাগে।
বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব আকাশপথে বিমান দিয়ে অতিক্রম করতে সরাসরি সময় লাগতে পারে প্রায় ৫ ঘন্টা থেকে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত। অন্যদিকে ট্রানজিট ফ্লাইট এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথমে মধ্যপ্রাচ্যের আবুদাবি, দোহা কিংবা দুবাই বিমানবন্দরে বিমান অবতরণ করে যাত্রা বিরতি নেয়। এভাবে ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে বাংলাদেশ থেকে বাহারাইন যাওয়ার জন্য সময় লাগে প্রায় ১০ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত। সাধারণত কানেক্টিং ফ্লাইট এর এত বেশি সময় মূলত যাত্রা বিরতির উপর নির্ভর করে।
বাংলাদেশ থেকে বাহরাইন ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশ থেকে বাহরাইন টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানুন ব্লগের এই পর্বে। বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি ছোট দ্বীপ রাষ্ট্র তবে এটি খুব নিরাপদ এবং সৌন্দর্যপূর্ণ আধুনিক একটি দেশ। মধ্যপ্রাচ্যের দুবাই দেশের তুলনায় বাহরাইন টুরিস্ট দের জন্য বেশ সাশ্রয়ী। বাহরাইনের আধুনিক বিনোদন কেন্দ্র, শপিং মল, বাব আল বাহরাইন, আল ফাতে গ্রান্ড মসজিদ ইত্যাদি বেশ জনপ্রিয়।
এছাড়াও পারস্য উপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য সহ স্কুভা ড্রাইভিং এর সুযোগ রয়েছে। বাহরাইন টুরিস্টদের জন্য বেশ নিরাপদ এবং এদেশের মানুষের আচরণ বন্ধু সুলভ। বাংলাদেশ থেকে আপনি বাহরাইন টুরিস্ট ভিসায় যেতে চাইলে প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র প্রয়োজন। বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য অনলাইনে ই-ভিসার মাধ্যমে আবেদন করতে হয়। বাহরাইনে টুরিস্ট ভিসায় আবেদনের জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগে সেগুলো নিচে তুলে ধরা হলো।
- অবশ্যই আপনার যাওয়ার তারিখ অনুযায়ী ৬ মাস মেয়াদে বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট এর বায়োডাটার পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার ছবি।
- আপনার এনআইডি কার্ডের ফটোকপি এন আই ডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি একই সঙ্গে পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি তবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
- বিমান টিকিটের প্রমাণ পত্র অবশ্যই রিটার্ন টিকিট হতে হবে। আপনি যেখানে থাকবেন অর্থাৎ হোটেলে থাকলে হোটেল বুকিং এর প্রমাণপত্র এবং পরিচিত কারো কাছে গেলে সেখানকার প্রমাণপত্র।
- সর্বোপরি আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন কেননা আপনি বাহরাইনে যাওয়ার পর খরচ বাহনে সক্ষম কিনা এর প্রমাণপত্র অবশ্যই প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে তিন মাসের স্ট্যাম্প যুক্ত ব্যাংক স্টেটমেন্টের কপি প্রয়োজন হয়।
- উপরোক্ত এ সকল কাগজপত্র একত্রিত করে টুরিস্ট ভিসা ফরম পূরণ করুন সঠিক নিয়মে। বাংলাদেশের অনেক এজেন্সি রয়েছে যারা বাংলাদেশ থেকে বাহরাইনের টুরিস্ট ভিসার কাজ করে থাকে। ই-ভিসার মাধ্যমে আবেদনের এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন।
বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় বাহরাইন যাওয়ার উপায় কি
বাংলাদেশ থেকে বাহরাইন সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন। বাহরাইন এশিয়া মহাদেশ একটি ছোট দ্বীপ রাষ্ট্র তবে এদেশ খুবই উন্নয়নশীল। বাংলাদেশ থেকে বাহরাইনে কাজের ভিসা ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে বাহরাইনে বর্তমান সময়ে টুরিস্ট ভিসায় অনেকে যেয়ে ওয়ার্ক পারমিট ভিসায় রূপান্তর করে। বর্তমান সময়ে দেশটিতে সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে বাহরাইন যেতে ইচ্ছুক হন সেক্ষেত্রে প্রথমে জেনে নিতে হবে ভিসা পাওয়া যাবে কিনা।
বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি ভাবে বাহরাইনে ওয়ার্ক পারমিট ভিসার অনুমোদন পদ্ধতি রয়েছে। সরকারিভাবে যাওয়ার জন্য বাংলাদেশের বোয়েসেল ওয়েবসাইটে নিজের একাউন্ট তৈরি করে এরপরে নিয়মিত ভিজিট করুন। অন্যদিকে বেসরকারি ভাবে কোন এজেন্সির মাধ্যমে ভিসা পাওয়া যায়। এছাড়াও বাহরাইনে থাকা আপনার পরিচিত কেউ আপনার জন্য ভিসা পাঠাতে পারে। বাংলাদেশীদের জন্য বাহরাইনে ওয়ার্ক পারমিট ভিসায় বেশ ভালো সুযোগ রয়েছে। তবে বর্তমানে বাহরাইনে ভিসা পাওয়ার নির্দিষ্ট তারিখ এখনো অনিশ্চিত।
বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত বছর বয়স লাগে
বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার, বাহরাইন যেতে কত টাকা লাগে, কত সময় লাগে বিমান ভাড়া কত ইত্যাদি তথ্য সহ টুরিস্ট ভিসায় বাহরাইন যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সহ ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে বাহারাইন যেতে কত বছর বয়স লাগে এমন তথ্য সম্পর্কে জানুন। বর্তমান সময়ের বাহরাইনে বাংলাদেশ থেকে সকল ধরনের ভিসা প্রসেসিং বন্ধ। বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত বয়স লাগে এমন অনুসন্ধান অনেকেই করে থাকে।
সাধারণত বাহরাইন হোক কিংবা যে কোন দেশে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সর্বনিম্ন ১৮ বছর বয়স হওয়া উচিত। সবচেয়ে বড় কথা সর্বনিম্ন ১৮ বছরের বেশি হতে হবে এবং সর্বোচ্চ ৫০ থেকে ৬০ বছরের ব্যক্তিরাও যেতে পারে। বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার বয়সের তারতম্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। আপনি যদি প্রথম অবস্থায় বাহরাইন যেতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন ১৮ থেকে ৪৫ বছর বয়স হওয়া জরুরি।
বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৬। বাংলাদেশ এবং বাহরাইনের টাকার পার্থক্য
বাংলাদেশ থেকে অনেকেই বাহরাইন এক টাকা বাংলাদেশে কত টাকা ২০২৬ এবং বাংলাদেশ এবং বাহরাইনের টাকার পার্থক্যের তারতম্য জানার অনুসন্ধান করেন। বাহারাইন এবং বাংলাদেশের টাকা বেশ পার্থক্য রয়েছে তবে এটা প্রতিনিয়ত কমবেশি পরিবর্তনশীল। বাহরাইন দেশটির টাকাকে অর্থাৎ মুদ্রাকে সেদেশে দিনার বলা হয়। বাহরাইনি দিনারের আন্তর্জাতিক কোড BHD। ব্লগটিতে এখন বাহরাইন দিনার এবং বাংলাদেশী টাকার কিছু পার্থক্য নিচে তালিকাভুক্ত করা হলো।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কিরগিজস্থান কত কিলোমিটার-বিমান ভাড়া কত জানুন।
| ক্রমিক নং | বাহরাইন দিনার BDD | বাংলাদেশী টাকা BDT |
|---|---|---|
| 1 | ১ দিনার | ৩২৫ টাকা |
| 2 | ১০ দিনার | ৩,২৫০ টাকা |
| 3 | ৫০ দিনার | ১৬,২৫০ টাকা |
| 4 | ১০০ দিনার | ৩২,৫০০ টাকা |
| 5 | ৫০০ দিনার | ১,৬২,৫০০ টাকা |
| 6 | ১০০০ দিনার | ৩,২৫,০০০ টাক |
উপসংহার। বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার - বাহরাইন যাওয়ার উপায়
এই ব্লগটিতে বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার, বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায়, বাংলাদেশ থেকে বাহারাইন বিমান ভাড়া কত, যেতে কত টাকা লাগে এবং কত সময় লাগে ইত্যাদি অনুসন্ধানকৃত তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে বাহরাইন টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সহ ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে বাহরাইন যেতে কত বয়স লাগে এবং বাংলাদেশ ও বাহরাইনের টাকার কিছু পার্থক্য তালিকাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার বর্তমান সময়ে ভিসা প্রসেসিং বন্ধ রয়েছে। আমাদের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে বাহরাইন সম্পর্কিত উপরোক্ত সকল তথ্য প্রয়োজনীয় মনে হলে চাইলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে ব্লগটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url