বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার এবং বাংলাদেশ থেকে কিরগিজস্তান বিমান ভাড়া কত এমন কিছু অনুসন্ধানের উত্তর জানুন এই ব্লগে। কিরগিজস্তান এশিয়া মহাদেশের দেশ এদেশ মূলত মধ্য এশিয়ায় অবস্থিত।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের অনুসন্ধান অনেকেই করেন। চলুন তাহলে ব্লগটিতে বাংলাদেশ থেকে কিরগিজস্তানের দূরত্ব বিমান ভাড়া সহ বেশ কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার - বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান কোন দিকে
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা। কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান টুরিস্ট ভিসা
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান স্টুডেন্ট ভিসা
- বাংলাদেশ থেকে কিরগিজস্তান টাকার মান কত। বাংলাদেশের এক টাকা কিরগিজস্তান কত টাকা
- উপসংহারঃ বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার - বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার
বাংলাদেশ থেকে কিরগিজস্তানের দূরত্ব সম্পর্কে জানার আগে চলুন এই দুই দেশের অবস্থান সম্পর্কে শুরুতে ধারণা নেওয়া যাক। কিরগিজস্থান মধ্য এশিয়ার স্থল বিশিষ্ট দেশ যার আশপাশে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সীমানা দিয়ে ঘেরা। এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়া মহাদেশের দেশ যার আশপাশে ভারত, মিয়ানমার এবং বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। এশিয়া মহাদেশের এই দুই দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত আকাশপথে সরলরেখা বরাবর দূরত্ব হতে পারে প্রায় ২,৪২৫ কিলোমিটার বা ১৫০৭ মাইল পর্যন্ত।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত আকাশ পথের দূরত্ব বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিরগিজস্তানের মানস আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। এছাড়াও আকাশ পথের রুট এবং বিমানবন্দরের উপর নির্ভর করে দূরত্ব কিছুটা বেশি হতে পারে। একই সঙ্গে আপনি যদি স্থলপথে অর্থাৎ সড়ক পথে বাংলাদেশ থেকে কিরগিজস্তানের দূরত্ব হিসাব করেন সেক্ষেত্রে দূরত্ব হতে পারে প্রায় ৪০৭৩ কিলোমিটার বা ২৫১৩ মাইল। বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত সড়ক পথে যেতে বাংলাদেশ থেকে ভারত, চিন এবং কাজাখস্তান হয়ে কিরগিজস্তান যেতে হয়।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান বিমান ভাড়া কত
ব্লগটিতে ইতিমধ্যে বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার সে ব্যাপারে বলা হয়েছে। ব্লগের এই পর্বে জানুন বাংলাদেশ থেকে কিরগিজস্তান বিমান ভাড়া কত এমন অনুসন্ধানের তথ্য। বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, তুর্কি এয়ারলাইন্স ইত্যাদি বিমানগুলো কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে যাত্রী সেবা দিয়ে থাকে। সাধারণত বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত একমুখী বিমান যাত্রায় বিমান ভাড়া সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে রাউন্ড ট্রিপে অর্থাৎ যাওয়া আসার টিকিট বুক করা হলে সর্বনিম্ন ৬৫ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। এশিয়া মহাদেশের এই দু দেশের যাতায়াতের বিমান ভাড়া মূলত বিমানের রুট, যাত্রা বিরতির সময় এবং বিমান ভেদে কম বেশি হতে পারে। তবে আপনি যদি যাওয়ার ২ থেকে ৩ মাস আগে বিমানের টিকিট বুক করেন তাহলে বিমান ভাড়া কিছুটা কমাতে পারেন। তাছাড়া নভেম্বর মাসের সাধারণত উপরোক্ত বিমানগুলির টিকিট মূল্য কিছুটা কম থাকে।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত সময় লাগে এমন অনুসন্ধানের উত্তর পেতে প্রথমে বিমান যাত্রার রুট সম্পর্কে কিছুটা ধারনা নেওয়া যাক। সাধারণত বাংলাদেশ থেকে সরাসরি কিরগিজস্তান পর্যন্ত কোন ফ্লাইট নেই। এজন্য প্রথমে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহ কিংবা দুবাইয়ের বিমানবন্দর হয়ে কানেক্টিং ফ্লাইট পরিচালিত। যদি বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত সরাসরি ফ্লাইট হলে বিমানযাত্রায় সময় লাগতো মাত্র ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা পর্যন্ত।
যেহেতু কানেক্টিং ফ্লাইট বা ট্রানজিট ফ্লাইট এর মাধ্যমে যেতে হয় এজন্য সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা থেকে ১৮ ঘন্টার চেয়েও বেশি। কেননা এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, টার্কিস এয়ারলাইন্স ইত্যাদি দুবাই, নয়া দিল্লি, উজবেকিস্তান দেশ গুলোতে যাত্রা বিরতি নেয়। স্বাভাবিকভাবে এশিয়ার এই দু দেশে যাতায়াতের জন্য সময় বিমানের রুট এবং যাত্রা বিরতির উপর নির্ভর করে। বাংলাদেশ থেকে কিরগিজস্তান পর্যন্ত সবচেয়ে দ্রুততম যাত্রার সময় হল সর্বনিম্ন ১০ ঘন্টা থেকে সর্বোচ্চ ১৫ ঘন্টা পর্যন্ত। কখনো কখনো যাত্রা বিরতির উপর নির্ভর করে ২০ ঘন্টার চেয়েও বেশি লাগতে পারে।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে কিরগিজস্তান যেতে কত টাকা লাগে এমন অনুসন্ধানের তথ্য জানতে প্রথমে নিশ্চিত হতে হবে আপনি কোন ধরনের ভিসায় যাবেন। সাধারণত বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায় কিরগিজস্তান যাওয়া যায়। বাংলাদেশ থেকে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং বেসরকারি ভাবে ওয়ার্ক পারমিট ভিসায় অনেকেই কিরগিজস্তান যায়। কেউ যদি বাংলাদেশ থেকে কিরগিজস্তান স্টুডেন্ট কিংবা টুরিস্ট ভিসায় যায় সেক্ষেত্রে খরচ অনেকটাই কম।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে সার্বিয়া কত কিলোমিটার - বিমান ভাড়া কত।
বাংলাদেশ থেকে সরকারি ভাবে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসায় যেতে ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। একই সঙ্গে বেসরকারি ভাবে বিভিন্ন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে গেলে ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় ২ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ্য টাকা পর্যন্ত খরচ হতে পারে। সাধারণত বাংলাদেশ থেকে কিরগিজস্তান যাওয়ার খরচ এজেন্সি, দালাল, ভিসার ধরন, টিকিটের মেয়াদ এবং ভিসার মেযাদের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কোন দিকে
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার, বাংলাদেশ থেকে বিমান ভাড়া কত, যেতে কত সময় লাগে এবং যেতে কত টাকা লাগে এমন অনুসন্ধানের তথ্য ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ এবং কিরগজস্তান এশিয়া মহাদেশের অন্তগত দুটি স্বাধীন রাষ্ট্র। অঞ্চল ভেদে এশিয়া মহাদেশকে ৬টি ভাগে বিভক্ত করা হয়েছে। এশিয়ার ৬টি অঞ্চল যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং উত্তর এশিয়া। এশিয়া এই ৬টি অঞ্চলে সর্বমোট জাতিসংঘের তালিকাভুক্ত ৪৮ টি দেশ রয়েছে।
এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান এবং মধ্য এশিয়ায় কিরগিজস্থান অবস্থিত। কিরগিজস্থান মধ্য এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র যেটাকে বিশ্বের ৮৫ তম বৃহত্তম দেশ হিসেবে ধরা হয়। বাংলাদেশ থেকে কিরগিজস্তান কোন দিকে এমন তথ্যের অনুসন্ধানের উত্তর ভৌগলিক ভাবে বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত কিরগিজস্তান। বাংলাদেশের উত্তর দিকে ভারত, চিন, তাজিকিস্তান হয়ে হিমালয়ের পশ্চিম দিকে অবস্থিত কিরগিজস্তান। কিরগিজস্তান দেশটি স্থল বিশিষ্ট হওয়ায় এর আশপাশে এশিয়ার আরো কয়েকটি দেশের সীমানা দিয়ে ঘেরা।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা। কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার, যেতে কত সময় লাগে, বিমান ভাড়া কত সহ বেশ কিছু তথ্য ব্লগটিতে তুলে ধরা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানুন। কিরগিজস্তান এশিয়ার একটি উন্নয়নশীল দেশ এখানে বিদেশি কর্মীর বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে প্রথমে কিরগিজস্তানে আপনি যে কাজ করবেন তার চুক্তিপত্র অর্থাৎ অফার লেটার প্রয়োজন হবে। একই সঙ্গে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে সেগুলো।
- অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ থাকা অবশ্যক।
- একই সঙ্গে ভোটার আইডি কার্ডের রঙিন ফটোকপি এবং আবেদনকারীর কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আপনি যে কাজে যাবেন সেই কাজে দক্ষ কিনা তার প্রমাণপত্র, মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত জরুরী।
- ওয়ার্ক পারমিট এর চুক্তিপত্র অর্থাৎ কাজের অনুমোদন পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয়।
উপরোক্ত সকল কাগজপত্র একত্রিত করে ভিসা প্রসেসিং এর জন্য ভিসা ফরম পূরণ করতে হবে। বাংলাদেশ থেকে সরাসরি কিরগিজস্তানের কোন ভিসা প্রসেসিং এজেন্সি নেই। এজন্য ভারতের নয়া দিল্লির কিরগিজস্তান দূতাবাস থেকে ভিসা প্রসেসিং করতে হয়। বাংলাদেশের কিছু বিশ্বস্ত এজেন্সি রয়েছে যারা ই ভিসার মাধ্যমে ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে। এজন্য ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এ সকল এজেন্সিতে ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি চার্জ প্রজজ্য।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান টুরিস্ট ভিসা
কিরগিজস্তান দেশটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ গন্তব্য। মধ্য এশিয়ার স্থল বিশিষ্ট এই দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড বলেন অনেকে। কেননা এদেশের প্রাকৃতিক সৌন্দর্য ৯০% বেশি এলাকা জুড়ে সুউচ্চ পাহাড় পর্বত দ্বারা আবৃত । দক্ষিণ পূর্ব এশিয়ার তুলনায় এখানে টুরিস্টদের খরচ তুলনামূলক অনেক কম। এই দেশের যাযাবর সংস্কৃতির অপরূপ দৃশ্য, স্বচ্ছ পানির হ্রদ এবং ঘোড়ায় চলার জন্য বেশ উপযুক্ত। বিশ্বের নানান প্রান্ত থেকে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসেন এখানে।
বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় কিরগিজস্তানের সৌন্দর্য উপভোগের জন্য অনেকেই যান। অ্যাডভেঞ্চার প্রিয় এই দেশটিতে অবশ্যই ৬ মাস মেয়াদ সহ বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, এন আইডি কার্ডের ফটোকপি, টুরিস্ট ভিসার অনুমোদন পত্র, সিল এবং স্বাক্ষর সহ ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং এবং টিকিট বুকিং এর প্রমাণপত্র, ভ্রমণ পরিকল্পনার পত্র প্রযোজ্য। এ সকল কাগজপত্র একত্রিত করে ভিসা আবেদন ফরম সম্পূর্ণ ইংরেজিতে পূরণ করে ভ্রমণকারী স্বাক্ষর করে জমা দিতে হবে।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান টুরিস্ট ভিসায় আপনি সর্বোচ্চ ৩০ থেকে ৬০ দিনের জন্য অনুমতি পাবেন। যেহেতু বাংলাদেশে কোন কিরগিজস্তানের দূতাবাস নাই এজন্য বেশ কিছু এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ই ভিসার আবেদন করা যায়। বাংলাদেশ থেকে কিরগিজস্তান ই ভিসার মাধ্যমে আবেদনে বারতি অর্থ প্রদান করতে হয়। তবে যাদের ১৮ বছর পূর্ণ হয়নি তাদের জন্ম নিবন্ধন একই সঙ্গে বাবা-মায়ের পাসপোর্ট এর কপি যদি থাকে। কিরগিজস্তান একটি মনোমুগ্ধকর দেশ যেখানে পর্যটকদের মন প্রশান্তিতে ভরে যাবে।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান স্টুডেন্ট ভিসা
বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার, বিমান ভাড়া, যেতে কত সময় লাগে, কত টাকা লাগে ইত্যাদি তথ্য ব্লগটিতে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা এবং টুরিস্ট ভিসা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ থেকে কিরগিজস্তান স্টুডেন্ট ভিসায় প্রতিবছর বেশ কিছু শিক্ষার্থী এমবিবিএস(MBBS) এর উদ্দেশ্যে যায়। স্বাভাবিকভাবে এশিয়ার অন্যান্য দেশে তুলনায় কিরগজস্তানে স্টুডেন্ট ভিসার খরচ তুলনামূলক কম। কিরগিজস্তান স্টুডেন্ট ভিসায় পেতে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন সেগুলো হলো।
আপনি যে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবেন সেখানকার আমন্ত্রণ পত্র প্রয়োজন। অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে নূন্যতম ছয় মাস মেয়াদী। অবশ্যই একাডেমিক সার্টিফিকেট এবং মার্কসিট প্রয়োজন। এন আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। মেডিকেল সার্টিফিকেট সহ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পড়াশুনা করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সক্ষমতার প্রমাণপত্র অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট।
প্রয়োজনীয় এ সকল কাগজপত্র একত্রিত করে কিরগিজস্তানের স্টুডেন্ট ভিসা ফরম পূরণ করতে হবে সম্পূর্ণ ইংরেজিতে একই সঙ্গে ফর্মে আবেদনকারীর স্বাক্ষর প্রযোজ্য। যেহেতু ভারতের নয়া দিল্লিতে কিরগিজস্তানের দূতাবাস রয়েছে এজন্য, বাংলাদেশ থেকে ই ভিসার মাধ্যমে আবেদন করতে পারবেন। সাধারণত বাংলাদেশ থেকে কিরগিজস্তানে স্টুডেন্ট ভিসার আবেদনের সর্বনিন্ম ৫ কর্ম দিবসের মধ্যে ভিসা পাওয়া সম্ভব। বাংলাদেশ থেকে কিরগিজস্তান স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে বিশ্বস্ত এজেন্সি নির্বাচন করা নিরাপদ।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান টাকার মান কত। বাংলাদেশের এক টাকা কিরগিজস্তান কত টাকা
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-বিমান ভাড়া কত জানুন।
বাংলাদেশ থেকে কিরগিজস্তান সম্পর্কিত অনুসন্ধানকৃত বেশ কিছু তথ্যের উত্তর আপনার কাছে এখন পরিষ্কার। অনেকেই বাংলাদেশ থেকে কিরগিজস্তান টাকার মান কত, বাংলাদেশের এক টাকা কিরগিজস্তানের কত টাকা এমন অনুসন্ধান করেন। বাংলাদেশ থেকে কিরগিজস্তান টাকার খুব বেশি একটা পার্থক্য নয়। কিরগিজস্থান মুদ্রাকে সেদেশে সোম বলে যা KGS ধারা চিন্তিত করা হয়। যদিও টাকার মান প্রতিনিয়ত পরিবর্তনশীল তবু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিরগিজস্তানের টাকার কিছু মান তুলে ধরা হল।
| ক্রমিক নং | কিরগিজস্তান সোম KGS | বাংলাদেশি টাকা BDT |
|---|---|---|
| ১ | ১ সোম | ১.৪০ টাকা |
| ২ | ১০ সোম | ১৪ টাকা |
| ৩ | ৫০ সোম | ৭০ টাকা |
| ৪ | ১০০ সোম | ১৪০ টাকা |
| ৫ | ৫০০ সোম | ৭০০ টাকা |
| ৬ | ১০০০ সোম | ১৪০০ টাক |
উপসংহারঃ বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার - বিমান ভাড়া কত
এই ব্লগটিতে বাংলাদেশ থেকে কিরগিজস্তান কত কিলোমিটার, বাংলাদেশ থেকে কিরগিজস্তান বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগে এবং কত সময় লাগে এমন তথ্য সম্পর্কে জেনেছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে কিরগিজস্তান কোন দিকে, ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত কিছু তথ্যও উপস্থাপন করা হয়েছে। সবশেষে বাংলাদেশ থেকে কিরগিজস্তান টাকার মানের কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে।
আপনাদের অনুসন্ধানকৃত বাংলাদেশ থেকে কিরগিজস্তান সম্পর্কিত যে সকল তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো যদি উপকৃত মনে হয় চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url