চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী - দূরত্ব কত কিলোমিটার

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার জানতে চোখ রাখুন এই ব্লগটিতে। চট্টগ্রাম বাংলাদেশের একটি বিভাগ বাণিজ্যিক ভাবে এই বিভাগের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

চট্রগ্রাম

অন্যদিকে কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা এখানে রয়েছে ১২০ কিলোমিটার দীর্ঘতম সমুদ্র সৈকত। চলুন ব্লগটিতে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি দূরত্ব সহ অনুসন্ধান কৃত বেশ কিছু তথ্যের প্রয়োজনীয় উত্তর সম্পর্কে জেনে নিন। 

পোস্ট সূচিপত্রঃ চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী - দূরত্ব কত কিলোমিটার

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী 

কক্সবাজার বাংলাদেশের একটি পর্যটন এলাকা এখানে প্রতিবছর হাজার হাজার পর্যটক সমুদ্রের সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসেন। অনেকেই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী সম্পর্কে অনুসন্ধান করেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে যাতায়াতে যাত্রির বেশ চাপ থাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি দুটি ট্রেন চলাচল করে। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার ট্রেন চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতের জন্য আপনি মোট ৪ ট্রেন পেয়ে যাবেন। নিচে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে সময়মত যাতায়তের জন্য ট্রেনের সময়সূচি তালিকাভুক্ত করা হলো। 

ক্রমিক নংট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়ছুটির দিন
সৈকত এক্সপ্রেস৬ঃ০০ থেকে ৬ঃ২০প্রায় ৯ঃ৩০ থেকে ১০ঃ০০সোমবার
প্রবাল এক্সপ্রেস৩ঃ০০ থেকে ৩ঃ২০প্রায় ৬ঃ৩০ থেকে ৭ঃ০০সোমবার
কক্সবাজার এক্সপ্রেসসকাল ৪ঃ০০ মিনিটপ্রায় ৭ঃ৩০ মিনিটসোমবার
পর্যটন এক্সপ্রেসসকাল ১১ঃ৩০ মিনিটপ্রায় দুপুর ২ঃ০০ মিনিটরবিবা

চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার 

চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার এমন অনুসন্ধানের উত্তর জানুন ব্লগের এই পর্বে। চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক জেলা। প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম বিভাগেরই অন্য আরেকটি জেলা কক্সবাজার। ভ্রমণ প্রেমিদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্ধর্য উপভোগের এক অনন্য স্থান। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আপনি সড়ক পথে, রেলপথে এবং আকাশ পথে যাতায়াত করতে পারবেন। সড়ক পথ এবং রেলপথ এই দুই অঞ্চলের যাতায়াতের জন্য সবচেয়ে সহজ মাধ্যম। 

আপনি যদি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব সড়ক পথে হিসাব করেন তাহলে দূরত্ব হতে পারে প্রায় ১৪৫ কিলোমিটারের চেয়ে কিছুটা বেশি। তাছাড়া রেলপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার নতুন রেল লাইনের ক্ষেত্রে। সাধারণত বিভিন্ন সূত্রে জানা যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এই দূরত্ব। অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরলরেখা বরাবর আকাশ পথের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার ভ্রমণের জন্য সড়ক পথ এবং রেলপথ সবচেয়ে জনপ্রিয় উপায়। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য 

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং দূরত্ব কত কিলোমিটার এমন তথ্য ইতিপূর্বেই তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে যাতায়াত খুব আরামদায়ক এবং নিরাপদ। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে সকল ট্রেনে যাতায়াত করা যায় সে ব্যাপারে ধারণা তো পেয়েছেন। ব্লগের এই পর্বে যেনে নিন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য তালিকা। 

ট্রেনের নাম সাধারন টিকিট মূল্য শোভন/শোভন চেয়ার ভি আই পি সিট এসি সার্বিস
সৈকত এক্সপ্রেস (৮২২) ১৮৫ টাকা ২২৫ টাকা ৩৫০ টাকা
প্রবাল এক্সপ্রেস (৮২৩) ১৮৫ থেকে ২০০ টাকা ২৫০ টাকা ৩৫০ থেকে ৪০০ টাকা
কক্সবাজার এক্সপ্রেস (৮৩১) ২২০ থেকে ২৫০ টাকা ৩০০ টাকা ৩৫০ থেকে ৪০০ টাকা ৫০০ থেকে ৬০০ টাকা
পর্যটক এক্সপ্রেস (৮১৫) ২৫০ টাকা ৩৫০ টাকা ৪৫০ থেকে ৪৭০ টাকা ৫০০ থেকে ৬০০ টাকা

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে বুকিং 

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করার জন্য প্রথমে আপনার অনলাইনে রেলওয়ে ই টিকিট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নতুন অবস্থায় আপনার প্রথমে https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে নিজের একাউন্ট তৈরি করতে হবে। অনলাইনে ট্রেনের টিকিটের জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে একাউন্ট তৈরি করা প্রযজ্য। পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে গেলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে হোমপেজে যেতে হবে। 

পরবর্তীতে ই টিকিট এর হোমপেজে গিয়ে আপনি কোথা থেকে কোথায় যাবেন এটা নির্বাচন করুন। পরবর্তীতে আপনি কবে ভ্রমণ করতে চান সেই তারিখ এবং কোন ট্রেনে ভ্রমণ করবেন সেটা নির্বাচন করুন। সম্পূর্ণ ই-টিকিট ফরম পূরণের পর সাবমিট করার পরে আপনার ফোন নাম্বারে একটি otp কোড পাবেন। পরবর্তীতে আপনার টিকেট মূল্য বিকাশ কিংবা রকেটের মাধ্যমে পরিশোধ করুন। সর্বশেষ ভিউ টিকিট অপশনে ক্লিক করে আপনার টিকিটের অনলাইন কপি বুঝে নিন এবং সময় মতো যাত্রা করুন। 

আরো পড়ুনঃ এয়ারপোর্ট থেকে মিরপুর দূরত্ব কত-সময় কত লাগে জানুন এখানে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস ভাড়া কত 

ব্লগটিতে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং দূরত্ব কত কিলোমিটার এমন তথ্য তুলে ধরা হয়েছে। সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বেশ কিছু এসি এবং নন এসি বাস যাত্রী সেবা দিয়ে থাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাসে যাতায়াত করা আরামদায়ক। সাধারণত বেশ কিছু পরিবহন যেমন শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলস, সেন্টমার্টিন পরিবহন, গ্রীন লাইন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস আলম সার্ভিস, দোয়েল এক্সপ্রেস ইত্যাদি সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত যাত্রীসেবা দেয়।  

চট্রগ্রাম

উপরে উল্লেখিত পরিবহন গুলোর সার্ভিস অনুযায়ী ভাড়া কমবেশ নিয়ে থাকে। আপনি যদি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নন এসি চেয়ারকোচ বাসে যাত্রা করতে চান সেক্ষেত্রে ভাড়া লাগতে পারে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। অন্যদিকে আপনি যদি এসি পরিবহনে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে চান তাহলে ভাড়া ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকা বা এর বেশি হতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস ভাড়া মূলত আপনি কেমন বাসে যাত্রা করবেন এর উপরে নির্ভর করে। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস কাউন্টার কোথায় 

চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস কাউন্টার কোথায় আপনি হয়তো এমন অনুসন্ধান কখনো করেছেন। কেননা নতুন কেউ চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য এমন অনুসন্ধান করে থাকে। কক্সবাজার থেকে চট্টগ্রাম বাস কাউন্টার গুলো মূলত শহরের কয়েকটি নির্দিষ্ট এলাকায় রয়েছে। প্রথমত অবস্থায় সবচেয়ে জনপ্রিয় এলাকা হলো এ কে খান মোড়। চট্টগ্রামের সবচেয়ে বড় এবং জনপ্রিয় বাস কাউন্টার এলাকা এটি। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রায় সকল ধরনের বাস এখানেই পাওয়া যায়। 

এছাড়া ডামপাড়া বাস স্ট্যান্ড থেকেও কক্সবাজারে যাওয়ার জন্য বেশ কিছু এসি এবং নন এসি বাস কাউন্টার রয়েছে এখানে। এটি যদিও শহরের ভেতরের কাউন্টার তবুও বেশ জনপ্রিয় পরিবহন গুলার কাউন্টার এখানে। চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার বাসে করে কক্সবাজার যাওয়া যায়। অন্যদিকে চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকেও কক্সবাজারের কিছু বাস কাউন্টার রয়েছে। কদমতলী বাস টার্মিনাল এবং নিউমার্কেট এলাকায় তুলনামূলক কম যাত্রী সেবা নেয়। সবচেয়ে ভালো এবং জনপ্রিয় কাউন্টার গুলি এ কে খান মোড় এবং ডামপাড়া নিউ মার্কেট এলাকায়। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস সার্ভিস 

চট্টগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজার পর্যন্ত যাতায়াতের মাধ্যমটি ছাত্রীদের জন্য খুবই জনপ্রিয়। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা বাসে করে কক্সবাজার যাতায়াত করেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাসে যাওয়ার জন্য বেশ জনপ্রিয় পরিবহন এসি এবং নন এসি এবং লোকাল বাস সার্ভিস দিয়ে থাকে। আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাওয়ার জন্য যেকোনো ধরনের বাস পেয়ে যাবেন। নিচে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে সকল জনপ্রিয় পরিবহন বাসে যাতায়াত করা যায় সেগুলার কিছু পরিবহনের নাম উল্লেখ করা হলো। 

  • মার্সা ট্রান্সপোর্ট 
  • এস আলম সার্ভিস 
  • শ্যামলী পরিবহন 
  • হানিফ এন্টারপ্রাইজ 
  • দেশ ট্রাভেলস 
  • সৌদিয়া কোর্স সার্ভিস 
  • গ্রীন লাইন পরিবহন 
  • সেন্টমার্টিন পরিবহন 
  • সোহাগ পরিবহন 
  • স্বাধীন ট্রাভেল 

চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমান ভাড়া কত 

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী, দূরত্ব কত কিলোমিটার, ট্রেনের ভাড়া, বাস ভাড়া, বাস সার্বিস এবং বাস কাউন্টার কোথায় এমন তথ্য ব্লগটিতে তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমান ভাড়া কত এমন অনুসন্ধান করেন অনেকে। কক্সবাজার থেকে চট্টগ্রাম বিমান ভাড়া মূলত কিছুটা বেশি কেননা সরাসরি কোন ফ্লাইট আপনি পাবেন না। সাধারণত ইউ এস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভো এয়ার বিমান ট্রানজিব বা কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। নিচে চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমান ভাড়ার কিছুটা ধারনা তালিকাভুক্ত করা হলো। 

আরো পড়ুনঃ গাবতলি থেকে গুলিস্থান কত কিলোমিটার-বাস ভাড়া কত জানুন।

বিমানের নাম ফ্লাইটের ধরন একমুখী যাত্রার টিকিট মূল্য রিটার্ন টিকিট মূল্য
ইউ এস বাংলা এয়ারলাইন্স কানেক্টিং ফ্লাইট ৫,০০০ থেকে ৮,০০০ টাকা ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা
বিমান বাংলাদেশ কানেক্টিং ফ্লাইট ৬,০০০ থেকে ৯,৫০০ টাকা ১৬,০০০ থেকে ১৮,০০০ টাকা
নভো এয়ার কানেক্টিং ফ্লাইট ৮,০০০ থেকে ১১,৫০০ টাকা ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা

চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে 

চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে এমন অনুসন্ধানের তথ্য তুলে ধরার আগে আপনি কোন মাধ্যমে যাবেন এটা নিশ্চিত হওয়া জরুরী। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাসে, ট্রেনে এবং বিমানে করে যাতায়াত করা যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সবচেয়ে ট্রেন এবং বাসে যাতায়াত সহজ এবং সুবিধা জনক। বিমানে করে যাতায়াতের জন্য ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট ব্যবহার করতে হয় এতে করে সময় তুলনামূলক অনেক বেশি লাগে। 

চট্রগ্রাম

চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথে যাওয়ার জন্য সময় লাগে প্রায় ৩ ঘন্টা থেকে ৩ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত। একই সঙ্গে আপনি যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে সময় লাগে প্রায় ৪ ঘন্টা থেকে ৪ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত। সবচেয়ে দ্রুততম জান বিমানে যাতায়াতের ক্ষেত্রে সময় লাগে সর্বনিম্ন ৩ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত। কেননা চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এর ফলে সময় তুলনামূলক বেশী লাগে।

উপসংহার। চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী - দূরত্ব কত কিলোমিটার 

এই ব্লগটিতে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী, চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার, চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট মূল্য এবং অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস ভাড়া কত, বাস কাউন্টার চট্টগ্রামের কোথায় এবং কি কি বাস সার্ভিস রয়েছে এমন অনুসন্ধানের তথ্য তুলে ধরা হয়েছে। সবশেষে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে এমন অনুসন্ধানের তথ্য সম্পর্কে বলা হয়েছে। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াত সড়কপথ, রেলপথ এবং আকাশ পথে করা যায়। আপনাদের অনুসন্ধানকৃত চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতের উল্লেখিত তথ্য যদি আপনার ভালো লেগে থাকে চাইলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ এই ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url