চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার - চট্টগ্রাম থেকে কাপ্তাই

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায় সহ বেশ কিছু তথ্য সম্পর্কে ব্লগটিতে উপস্থাপন করা হবে। চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে সরাসরি কাপ্তাই যাওয়ার বাস পাওয়া যায়। 

চট্রগ্রাম

বাংলাদেশের জনপ্রিয় এই কাপ্তাই লেক যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে বেশ কিছু এলাকা পাড়ি দিতে হয়। চলুন তাহলে আজকের ব্লগটিতে চট্টগ্রাম থেকে কাপ্তাই এর দূরত্ব সহ বেশ কিছু প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নিন। 

পোস্ট সূচিপত্রঃ চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার - চট্টগ্রাম থেকে কাপ্তাই

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার 

কাপ্তাই মূলত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অত্যন্ত আকর্ষণীয় একটি উপজেলা। এখানকার সবচেয়ে বিখ্যাত কাপ্তাই হ্রদ, কাপ্তাই বাঁধ এবং কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ এটি। ভ্রমণ পিপাসু কোন ব্যক্তির কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগের ইচ্ছে আসলে চট্টগ্রাম থেকে কাপ্তাই এর দূরত্ব জানার আগ্রহ দেখা দেয়। এজন্য আপনার জানা প্রয়োজন চট্টগ্রাম থেকে সরলরেখা বরাবর কাপ্তাই এর দূরত্ব ৪৫ কিলোমিটার বা ২৮ মাইল এর কিছুটা বেশি হতে পারে। 

অন্যদিকে আপনি যদি বাস বা ট্যাক্সিতে করে যান সেক্ষেত্রে সড়ক পথের দূরত্ব হতে পারে প্রায় ৫৮ কিলোমিটার থেকে ৬২ কিলোমিটার বা ৩৮ মাইল পর্যন্ত। চট্টগ্রাম থেকে কাপ্তাই অনেকটা পূর্ব দিকে অবস্থিত। সাধারনত চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল হয়ে সরাসরি বাসে করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় যাওয়া যায়। বিশেষ করে বাসে এই যাত্রার সময় লাগতে পারে ২ ঘণ্টা থেকে ২ঃ৩০ মিনিট বা এর কিছুটা বেশি। তবে শহরের রাস্তা গুলোতে যদি যানজট থাকে তাহলে সময় ট্রাফিকের উপর নির্ভর করে কম বেশি হতে পারে।

চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায় 

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার ইতিপূর্বে এই ধারণা দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায় বলতে বাসে বা ট্যাক্সিতে করে যাওয়া সবচেয়ে উপযুক্ত। চট্টগ্রাম থেকে কাপ্তাই কত সময় লাগতে পারে ব্লগের উপরে এমন ধারণা পেয়েছেন। রাঙ্গামাটির এই পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে অনেকগুলো বাস, ট্যাক্সি এবং সিএনসি যাত্রীদের সেবা দিয়ে থাকে। চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার জন্য বেশ কিছু এলাকা পার হয়ে যেতে হয়। এজন্য চট্টগ্রামের বহদ্দারহাট পার হয়ে হাটহাজারী থেকে রাউজান, রাঙ্গুনিয়া এবং চন্দ্রঘোনা হয়ে কাপ্তাই পৌঁছাতে হয়। 

চট্টগ্রাম থেকে অনেকে বাসে করে যায় এতে করে সময় লাগে প্রায় ১ঃ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত। এছাড়াও সিএনজি বা অটো রিক্সার মাধ্যমে যাওয়া যায়। এজন্য ভাড়া কিছুটা বেশি লাগে তবে রিজার্ভ করে নিলে বেশ আরামে যেতে পারবেন। মোটরসাইকেল, মাইক্রোবাস বা প্রাইভেটকার ভাড়া করেও চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে পারবেন। চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার জন্য গাড়ি রিজার্ব করাটা সবচেয়ে উপযুক্ত। তাহলে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের দৃশ্য এবং কাপ্তাই এর কাছাকাছি এলাকাগুলো থেকে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। 

চট্টগ্রাম থেকে কাপ্তাই বাস ভাড়া। অন্যান্য যানবাহনে কত খরচ হতে পারে 

  • প্রাকৃতিক সৌন্দর্যের কাপ্তাই লেকে চট্টগ্রাম থেকে যাওয়ার জন্য খরচের চিন্তা অনেকেই করেন। চট্টগ্রাম থেকে কাপ্তাই বাস ভাড়া একই সঙ্গে অন্যান্য যানবাহনে কত খরচ হতে পারে এমন কিছু তথ্য এই পর্বে জানুন। চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত মূলত বেশ কিছু লোকাল বাস চলাচল করে। আপনি যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে জন প্রতি খরচ হতে পারে বর্তমান সময়ে সর্বনিন্ম ১২০ টাকা থেকে সর্বচ্চ ১৬০ টাকা । চট্টগ্রামের অক্সিজেন মোড় বা বহদ্দারহাট থেকে সরাসরি কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত বাস চলাচল করে। 
  • চট্টগ্রাম থেকে কাপ্তাই রুটে বেশ কিছু সিএনজি চলাচল করে। আপনি যদি সিএনজি করে যেতে পারেন সেক্ষেত্রে জনপতি ভাড়া হতে পারে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে যদি সিএনজি রিজার্ভ করে নেন তাহলে খরচ কিছুটা বেশি হবে এবং যাত্রা বেশ আরামদায়ক হবে। সিএনজি করে গেলে সময় ১ ঘন্টা লাগতে পারে কখনো কখনো কিছুটা বেশি লাগতে পারে।
  • চট্টগ্রাম থেকে কাপ্তাই রুটে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসে করে যাওয়া যায়। অনেকেই আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য যাওয়া আসার সুবিধার্থে গাড়ি রিজার্ব করে নেন। মোটরবাইকে বেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অনেকে একই সঙ্গে গেলে মাইক্রোবাস ভাড়া করা সবচেয়ে সুবিধা জনক। মাইক্রোবাস বা প্রাইভেটকারে সর্বনিম্ন ৩,০০০ থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকার মধ্যে যাওয়া আসার ব্যবস্থা হয়ে যাবে।

 চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে কত সময় লাগে 

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার, চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায় এবং যানবাহনের ভাড়া সম্পর্কে উপরে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে কত সময় লাগে এমন কিছু ধারণাও ব্লগটিতে পেয়েছেন। সাধারণত চট্টগ্রামের ভেতরে শহরগুলোর রাস্তায় যানজট মুক্ত থাকলে ১ ঘন্টা ৩০ মিনিটের ভেতরে পৌঁছে যাওয়া সম্ভব। ছুটির দিন বাদে ভোর বেলায় চট্টগ্রাম থেকে কাপ্তাই গেলে অল্প সময় যেতে পারবেন। তাছাড়া স্বাভাবিক ভাবে বাসে ২ ঘন্টা থেকে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগতে পারে।

আরো পড়ুনঃ আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার-সাগর পথে ইতালি। 

সিএনজি রিজার্ভ করে নিয়ে গেলে ভাড়া যদিও একটু বেশি লাগে সাচ্ছন্দের সঙ্গে অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন। কেননা চট্টগ্রাম থেকে কাপ্তাই সিএনজি করে এক ঘন্টা ৪৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত পৌঁছাতে সময় লাগতে পারে। নিজস্ব গাড়ি কিংবা মোটরবাইক যাতায়াতের জন্য সবচেয়ে অন্যতম মাধ্যম। নিজের মত করে খুব ভালোভাবে এ রুটে যাতায়াত সম্ভব। সব মিলিয়ে আপনি যেকোন গাড়িতে জান না কেন শহরের জ্যাম না থাকলে এক ঘন্টা ত্রিশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন।

রাঙ্গামাটি থেকে কাপ্তাই কত কিলোমিটার 

কাপ্তাই মূলত রাঙ্গামাটি জেলার খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই কাপ্তাই ঘিরে বেশ ইতিহাস রয়েছে। ব্লগের এই পর্বে রাঙ্গামাটি থেকে কাপ্তাই কত কিলোমিটার এমন তথ্য জানুন। স্বাভাবিকভাবে রাঙ্গামাটির জেলা সদর থেকে কাপ্তাই উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হতে পারে। রাঙ্গামাটি থেকে কাপ্তাই লেক পর্যন্ত বেশকিছু বাস এবং সিএনজি যাতায়াত করে যা থেকে খুব স্বাচ্ছন্দের সঙ্গে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। সিএনজি বা বাসে করে রাঙ্গামাটি থেকে কাপ্তাই এর দূরত্ব অতিক্রম করতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে। 

চট্রগ্রাম

এছাড়াও কাপ্তাই হ্রদ থেকে রাঙ্গামাটি হয়ে ইঞ্জিন চালিত বোট বা লঞ্চে করে কাপ্তাই পর্যন্ত পৌঁছানো যায়। অনেক পর্যটকেরা রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার জন্য হ্রদের পথ বেছে নেয়। আপনিও যদি ইঞ্জিন চালিত বোট বা লঞ্চ দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ এই কাপ্তাই লেকে হাজার হাজার পর্যটক প্রতিবছর সৌন্দর্য উপভোগের জন্য ভিড় জমায়। কাপ্তাই লেকের নদী পথ ধরে আপনি যত দূরে যাবেন সম্পূর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র মুগ্ধতার স্বাধ নিতে পারবেন। 

কাপ্তাই লেক নৌকা ভাড়া। কাপ্তাই লেক নৌকা ভ্রমণ 

  • বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মানব সৃষ্ট লেক কাপ্তাই লেক। কাপ্তাই লেক মূলত বাংলাদেশের  রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আপনি কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য গেলে অবশ্যই নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলার বা হাউজ বোর্ডে করে ঘুরতে হবে। প্রথম অবস্থায় গেলে অনেকেরই কাপ্তাই নৌকা ভাড়া, কাপ্তাই লেক নৌকা ভ্রমন সম্পর্কে জানার আগ্রহ থাকে। বিশেষ করে রাঙ্গামাটির রিজার্ভ বাজার, পর্যটন ঘাট বা তবলছড়ি ঘাট থেকে ভ্রমনের জন্য নৌকা, টলার, স্পিড বোট  কিংবা হাউজবোট ভাড়া পেয়ে যাবেন। 
  • কাপ্তাই লেকে নৌকা ভ্রমণের সময় দৃশ্যগুলি আপনার চোখ জুড়াবে এগুলোর মধ্যে ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র, শুভলং ঝর্না, রাজবন বিহার, আদিবাসী রেস্তোর এবং পলওয়েল পার্ক ইত্যাদি বেশ জনপ্রিয়। এছাড়াও কাপ্তাইয়ের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, কাপ্তাই বাঁধ যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে পারে। অন্যদিকে পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা জলপথ নৌকায় বেশ উপভোগ করতে পারবেন। এখানে শুধুমাত্র পাখির ডাক সহ শান্ত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের এই কেন্দ্রবিন্দু যেকোন ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে।
  • কাপ্তাই লেকে নৌকা ভাড়া সাধারণত সময় এবং বোর্টের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। তবে সাধারণত আপনি যদি স্পিডবোর্ড করে কাপ্তাই লেক ঘুরে দেখতে চান সেক্ষেত্রে ঘণ্টা প্রতি ভাড়া লাগতে পারে ১২০০ থেকে ১৫০০ টাকা। এছাড়াও ইঞ্জিন চালিত যে সকল নৌকা বা ট্রলার রয়েছে সেগুলো আপনি সর্বনিম্ন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০০ টাকার মধ্যে সমস্ত দিনের জন্য ভাড়া নিতে পারবেন। অনেক ব্যক্তি একসঙ্গে বড় ইঞ্জিন চালিত নৌকা রিজার্ব করলে ভাড়া কিছুটা বেশি হতে পারে।
  • এছাড়াও অনেকে হাউজবোট ভাড়া করে যেখানে আপনি থাকা খাওয়া সহ সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। সাধারণভাবে আপনি যদি দুই দিনে এক রাতের জন্য হাউজ বোট ভাড়া করেন সেক্ষেত্রে ২ দিন ১ রাতের জন্য জনপ্রতি থাকা খাওয়া সব কিছু মিলিয়ে ৬,৭৫০ টাকা লাগতে পারে। একই সঙ্গে আপনি যদি দুই দিন দুই রাতের জন্য হাউজ বোর্ডের রুম বুক করেন তাহলে ভাড়া লাগতে পারে ৭,৫০০ টাকার মতো। এই ভাড়া হাউস বোর্ডের ধরন এবং সার্ভিস এর উপর কিছুটা পরিবর্তন হতে পারে।

কাপ্তাই লেকের আয়তন কত কিলোমিটার। কাপ্তাই লেকের আয়তন কত হেক্টর। কাপ্তাই লেকের গভীরতা কত 

চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার দূরত্ব সহ বেশ কিছু তথ্য জেনেছেন। এই পর্বে কাপ্তাই লেকের আয়তন কত কিলোমিটার, কাপ্তাই লেকের আয়তন কত হেক্টর সহ কাপ্তাই লেকের গভীরতা সম্পর্কে জানুন। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে এশিয়ার মানব সৃষ্ট সবচেয়ে বড় হ্রদ এটি যার আয়তন স্বাভাবিক অবস্থায় প্রায় ৬৮৮ থেকে ৭২৫ বর্গ কিলোমিটার। তবে বর্ষার মৌসুমে এই লেকের পানির পরিমাণ বৃদ্ধি পেলে এর আয়তন হতে পারে ১৫০০ থেকে ১৭০০ বর্গ কিলোমিটার পর্যন্ত। কাপ্তাই লেক যখন সৃষ্টি হয় তখন ৫৪ হাজার কৃষি জমি ডুবে যায়। 

কাপ্তাই লেকের এই আয়তন যদি হেক্টরে হিসাব করা হয় সেক্ষেত্রে ১ বর্গ কিলোমিটার মানে ১০০ হেক্টর। এই হিসাবে কাপ্তাই লেকের আয়তন হেক্টরে দাঁড়ায় ৬৮ হাজার ৮০০ থেকে কিছুটা বেশি। অন্যদিকে কাপ্তাই লেকের গভীরতা কত এমন তথ্যে বলা যায় সর্বনিম্ন গভীরতা ১০০ ফুট। এছাড়াও কাপ্তাইয়ের বেশ কিছু অঞ্চলের জায়গা গুলোতে ১৭৫ ফুট পর্যন্ত গভীর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেকের কোন কোন জায়গার গভীরতা ৪৯৫ ফুট পর্যন্ত হতে পারে। মানব সৃষ্ট এই হ্রদের আয়তন এবং গভীরতা বৃষ্টির সময় অনেকটা বৃদ্ধি পায়। 

কাপ্তাই লেকে যাওয়ার সঠিক সময় 

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার, চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায়, কত সময় লাগে ইত্যাদি বেশ কিছু তথ্য হয়তো আপনি জানতে পেরেছেন। ব্লগের এই পর্বে কাপ্তাই লেক যাওয়ার সঠিক সময় অর্থাৎ কখন অপরূপ সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়ানো মনোরম দৃশ্য উপভোগের জন্য শীতকাল সবচেয়ে উপযুক্ত সময়। নভেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কাপ্তাইয়ের সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। কেননা এই সময় আকাশ খুবই পরিষ্কার এবং আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। 

আরো পড়ুনঃ ফারাক্কা বাধ কোথায় অবস্থিত জানুন এখানে।

বিশেষ করে কাপ্তাইয়ের সবুজে ঘেরা পাহাড় মানসিক প্রশান্তির প্রকৃতি উপলব্ধির উপযুক্ত সময় এটি। বর্ষাকালেও আপনি যেতে পারেন তবে এ সময় নৌকা ভ্রমণে বিপদের সম্মুখীন হতে পারেন। বর্ষাকালে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য আরো সবুজ হয়ে ওঠে। বর্ষাকালে কাপ্তাই লেকের পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং ঝর্ণাগুলো এ সময় সচল হয়। কাপ্তাই লেকে গরমের সময় ঘোরাঘুরি করাটা একটু কষ্টদায়ক। সর্বোপরি বলা যায় কাপ্তাই এর সৌন্দর্য উপভোগের জন্য শীত এবং বর্ষার শেষের সময় সবচেয়ে উপযুক্ত। 

কাপ্তাই উপজেলার দর্শনীয় স্থান 

চট্টগ্রাম থেকে কাপ্তাই এর দূরত্ব সহ বেশ কিছু প্রশ্নোত্তর ব্লগটিতে তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দর্শনীয় স্থান গুলো এই জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শনীয় স্থানগুলো পর্যটকদের মানসিক শান্তি এনে দেয় যার জন্য হাজার হাজার পর্যটক ভির জমায় এখানে। কাপ্তাই উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে কাপ্তাই বাঁধ সবচেয়ে উল্লেখযোগ্য। কেননা এই বাধ নির্মাণের জন্যই কাপ্তাইয়ের হাজার হাজার হেক্টর কৃষি জমি থেকে হ্রদ তৈরি হয়েছে। এছাড়াও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বেশ দর্শনীয় স্থান। 

চট্রগ্রাম

কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি মনোরম দৃশ্য ঝুম রেস্তোরাঁ পিকনিক স্পট, নেভি ক্যাম্প পিকনিক স্পট এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এছাড়াও এই উপজেলায় রয়েছে চায়ের বাগান, পুরনো দিনের  বৈদ্ধমন্দির, নিসর্গ পড হাউজ যা আপনাকে আরো মনোমুগ্ধকর করবে। এছাড়াও পাহাড়ের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর অপরূপ রুপ আপনি ভুলতে পারবেন না। অন্যদিকে কাপ্তাই নদীর পাড়ে অবস্থিত কাপ্তাই জাতীয় উদ্যান রয়েছেন। আপনি বিভিন্ন প্রজাতির নানান গাছপালা সহ বিভিন্য বন্যপ্রাণীর দেখা পাবেন এখানে। 

উপসংহার। চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার - চট্টগ্রাম থেকে কাপ্তাই 

চট্টগ্রাম থেকে কাপ্তাই কত কিলোমিটার, চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উপায়, কত সময় লাগে এবং বাস ভাড়া কত, কাপ্তাই  লেকের গভীরতা এবং আয়তন সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে কাপ্তাই যাওয়া সঠিক সময়, কাপ্তাই উপজেলার দর্শনীয় স্থান গুলো সম্পর্কেও বলা হয়েছে। বাংলাদেশের এমন সুন্দর একটি জায়গা কাপ্তাই যেখানে গেলে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে কোলাহলমুক্ত বৈচিত্র্যময় এই লেকে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন।

তবে আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই সঠিক সময় অর্থাৎ শীত এবং বর্ষার শেষের দিকে যান। আমাদের এই ব্লগটিতে উল্লেখিত প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ আমাদের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url