কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত - কম্বোডিয়া টাকার মান
কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত একই সঙ্গে কম্বোডিয়ার বেশ কিছু তথ্য জানতে আজকের ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। কম্বোডিয়া এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
পোস্ট সূচিপত্রঃ কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত - কম্বোডিয়া টাকার মান
- কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত
- কম্বোডিয়া দেশ কেমন
- কম্বোডিয়া কোন ধর্মের দেশ
- কম্বোডিয়ার জনসংখ্যা কত
- কম্বোডিয়া টাকার মান কত। কম্বোডিয়া টাকার মান কত বাংলাদেশে
- কম্বোডিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়
- কম্বোডিয়া থেকে ইতালি যাওয়া যায়
- কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে
- কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৬
- উপসংহার। কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত - কম্বোডিয়া টাকার মান
কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত
কম্বোডিয়া এশিয়া মহাদেশে অবস্থিত তা ব্লগের শুরুতে বলা হয়েছে। এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। ১৯৫৩ সালের ৯ নভেম্বর ফ্রান্স থেকে কম্বোডিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। প্রতি বছরের ৯ নভেম্বর স্বাধীনতার দিন হিসেবে কম্বোডিয়ায় ছুটির দিন পালন করা হয়। কম্বোডিয়া দেশের আয়তন প্রায় ১ লক্ষ ৮১ হাজার ০৩৫ বর্গ কিলোমিটার বা ৬৯ হাজার ৮৯৮ বর্গমাইল। কম্বোডিয়া দুই ঋতুর দেশ এবং এ দেশ পাহাড়ি অঞ্চল ধারা বেষ্টিত। এছাড়াও এ দেশে গ্রীষ্ম মন্ডলীও মৌসুমী জলবায়ু যা বছরের বেশী সময় ধরে থাকে।
কম্বোডিয়া দেশের পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত এবং উত্তরে লাওস। একই সঙ্গে কম্বোডিয়া দেশের পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ-পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। কম্বোডিয়া মহাদেশের মোট আয়তনের স্থল ভুমি ১,৭৬,৫২০ বর্গ কিলোমিটার এবং জলভূমি রয়েছে ৪,৫২০ বর্গ কিলোমিটার। কম্বডিয়া দেশে প্রায় ৫০০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে। এশিয়া মহাদেশের আর্থিক অবস্থানের দিক থেকে অনেকটাই পিছিয়ে এই দেশ। কম্বোডিয়া দেশের সবচেয়ে বড় শহর নমপেন এবং এটি এই দেশের রাজধানী।
কম্বোডিয়া দেশ কেমন
আজকের ব্লকের এই পর্বে কম্বোডিয়া দেশ কেমন এমন কিছু তথ্য তুলে ধরা হবে। বর্তমান সময়ের কম্বোডিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এবং পর্যটন বান্ধব এই দেশ। দুই ঋতুর দেশ কম্বোডিয়াই বছরের বেশি ভাগ সময় গ্রীষ্মকাল এবং কিছু সময় বর্ষার মৌসুম থাকে। বিশ্বের সবথেকে বৃহত্তম ধর্মীয় স্থাপনা আংকোর ওয়াত মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। যা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কম্বোডিয়াতে আনুমানিক ৪৩৯২ টি বৌদ্ধবিহার এবং মন্দির রয়েছে।
দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত সৌন্দর্যপূর্ণ দেশ কম্বোডিয়া। কম্বোডিয়ার দেশ কেমন, এ দেশের সৌন্দর্যের মূলে রয়েছে সমুদ্র সৈকত এবং উপকূল। অন্যদিকে মেকং নদী এবং টনলে সাপ হ্রদ রয়েছে কম্বোডিয়ায়। কম্বোডিয়া দেশে সবচেয়ে বড় পর্বতমালা কার্ডামম সহ প্রায় ১৩৩৯টি পাহাড়ি অঞ্চল রয়েছে। এই দেশের জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ এজন্য পর্যটকদের কাছে বেশ বন্ধুসুলভ। কম্বডিয়ার মানুষের বন্ধুসুলভ আচরণের কারণে অনেকে ল্যান্ড অব স্মাইলস বলে থাকেন। আয়ের উৎস হিসেবে কৃষি, গার্মেন্টস শিল্প এবং পর্যটন কেন্দ্র দেশটির মূল চালিকা শক্তি।
কম্বোডিয়া কোন ধর্মের দেশ
কম্বোডিয়া কোন মহাদেশের দেশ এবং এ দেশ কেমন সে সম্পর্কে আপনি হয়তো সামান্য কিছু ধারণা পেয়েছেন। কম্বোডিয়ায় এখনো পর্যন্ত খেমার সংস্কৃতি দেশটির মানুষের জীবন ধারার সাথে গভীরভাবে মিশে আছে। কম্বোডিয়ার রাষ্ট্রীয় ধর্ম থেবরাদ বৌদ্ধ ধর্ম এ দেশের ৯৭% জনসংখ্যা এই ধর্মাবলম্বী। কম্বোডিয়াতে মুসলিম ধর্মাবলম্বীর অনুসারী সহ সন্ন্যাসী বা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে। কম্বোডিয়ার বৌদ্ধ ধর্মীয় অনুসারী পূর্ণ জনমে বিশ্বাসী যা ধর্মীয় মতবাদ গুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে।
২০১০ সালের পিউ রিসার্চ সেন্টারের মতে কম্বোডিয়াই ৯৬.৯% বৌদ্ধ, ২.৬% মুসলিম, ০.৪% খ্রিষ্টান এবং ০.৭% অন্যান্য ধর্মের অনুসারী। ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী কম্বোডিয়ার জনসংখ্যার প্রায় ৯৬. ৫% বৌদ্ধ ধর্মের অনুসারী। একই সঙ্গে ২.৬% মুসলিম ধর্মের অনুসারী, ০.৩% খ্রিস্টান ধর্মের অনুসারী এবং ০.৫% অন্যান্য ধর্মের অনুসারী ছিল। কম্বোডিয়া কোন ধর্মের দেশ এমন প্রশ্নে সব মিলিয়ে বলা যায় কম্বোডিয়া মূলত বৌদ্ধ ধর্মীয় দেশ। বৌদ্ব ধর্ম এ দেশে হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী ধর্ম পরম্পরায় এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
কম্বোডিয়ার জনসংখ্যা কত
কম্বোডিয়া কোন মহাদেশ অবস্থিত এ দেশ কেমন এবং কোন ধর্মের দেশ এ সকল তথ্য তুলে ধরা হয়েছে। ব্লগটির এই পর্বে কম্বোডিয়ার জনসংখ্যা সম্পর্কে উপস্থাপন করা হবে। কম্বোডিয়াতে মোট জনসংখ্যার এক তৃতীয় অংশ তরুণ এবং এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। তরুণ জনগোষ্ঠীর এই দেশে ২০২৬ সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখের চেয়ে কিছুটা বেশি। জনসংখ্যার দিক থেকে কম্বোডিয়া বিশ্বের ৭৩ তম অবস্থানে রয়েছে। আয়তনের তুলনায় এদেশের জনসংখ্যা খুবই কম।
কেননা কম্বোডিয়ার আয়তন অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে ১০২ জন মানুষ বাস করেন। এদেশের মোট জনসংখ্যার প্রায় ২৬.৯৪% মানুষ শহরে বাস করে। ১৯৭০ থেকে ১৯৭৩ সালের মধ্যে কম্বোডিয়া এবং মার্কিন যুদ্ধের বোমা বর্ষণে হাজার হাজার মানুষ মারা যায়। কম্বোডিয়ার রাজধানীর এবং সবচেয়ে বড় শহর নমপেনে যেখানে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের বসবাস। যেখানে দেশটির মোট জনসংখ্যার বেশ বড় একটি অংশ রাজধানীতে বসবাস করেন। যদিও যেকোনো দেশের জনসংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনশীল এদেশেও ব্যতিক্রম নয়।
কম্বোডিয়া টাকার মান কত। কম্বোডিয়া টাকার মান কত বাংলাদেশে
এশিয়া মহাদেশের পর্যটন কেন্দ্রের জন্য সুপরিচিত দেশ কম্বোডিয়া সম্পর্কে কিছুটা ধারণা হয়তো আপনি পেয়েছেন। বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার সহ কাজের সুবাদে বাংলাদেশ থেকে অনেক মানুষ পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন দেশে। অনেকেই আবার যাওয়ার আগে যাচাই বাছাই করে নেন দেশটির টাকার মান কত। ঠিক এমনই কম্বোডিয়া সম্পর্কে জানতে আগ্রহ করে অনেকে। বাংলাদেশের টাকার সঙ্গে কম্বোডিয়ার রিয়েলের পার্থক্য জানতে চান। নিচে কম্বোডিয়া টাকার মান কত, কম্বোডিয়া টাকার মান কত বাংলাদেশে তুলে ধরা হলো।
আরো পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি জানুন এখানে।
কম্বোডিয়ান রিয়েল বনাম বাংলাদেশি টাকা
- কম্বোডিয়ান ১ রিয়েল বাংলাদেশী ০.০৩০৪ টাকা
- কমেডিয়ান ৫ রিয়েল বাংলাদেশী ০.১৫ টাকা
- কম্বোডিয়ান ১০ রিয়েল বাংলাদেশী ০.৩০ টাকা
- কমেডিয়ান ৫০ রিয়েল বাংলাদেশী ১.৫২ টাকা
- কমেডিয়ান ১০০ রিয়েল বাংলাদেশী ৩.০৪ টাকা
বাংলাদেশি টাকা বনাম কম্বোডিয়ান রিয়েল
- বাংলাদেশি ১ টাকা কম্বোডিয়ান ৩২.৪৪ রিয়েল
- বাংলাদেশের ৫ টাকা কম্বোডিয়ান ১৬৪.৩৯ রিয়েল
- বাংলাদেশের ১০ টাকা কম্বোডিয়ান ৩২৮. ৭৮ রিয়েল
- বাংলাদেশের ৫০ টাকা কম্বোডিয়ান ১, ৬৪৩, ৪৪ রিয়েল
- বাংলাদেশের ১০০ টাকা কম্বোডিয়ান ৩২৮৭.৭৬ রিয়েল
উপরে কম্বোডিয়ান টাকা এবং বাংলাদেশি টাকার কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে। আপনি হয়তো কম্বোডিয়ান টাকার সাথে বাংলাদেশের টাকার পার্থক্যটা বুঝতে পারছেন।
কম্বোডিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়
কম্বোডিয়া কোথায় অবস্থিত, কম্বোডিয়া কেমন দেশ এদেশের জনসংখ্যা কত এবং কম্বোডিয়া এবং বাংলাদেশের টাকার বেশ কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে। কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত এটি এশিয়া মহাদেশের দেশ। ২০২৪ সালের তথ্য অনুযায়ী কম্বোডিয়া থেকে বিশ্বের প্রায় ৫০ টির ও বেশি দেশে ভ্রমণ করা যায়। এছাড়াও এদেশের অনেক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে বা বাড়তি আয়ের জন্য পাড়ি জমায়। কম্বোডিয়া থেকে এশিয়ার দেশগুলো যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মিয়ানমার এবং ব্রুনাই যাতায়াতে সবচেয়ে উল্লেখযোগ্য।
এছাড়াও পৃথিবীর আরো বেশ কয়েকটি দেশে যাওয়া যায়। কম্বোডিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে আফ্রিকান এবং ওশেনিয়ার অঞ্চলের বেশ কিছু দেশে যাওয়া যায়। অন্যদিকে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্তে কম্বোডিয়া থেকে যাওয়া সম্ভব। আপনি জানলে হয়তো অবাক হবেন বাংলাদেশ থেকে কম্বোডিয়া যাওয়ার কোন ভিসা প্রসেসিং অফিস নেই। বাংলাদেশ থেকে কম্বোডিয়া যাওয়ার জন্য ভারতের নিউ দিল্লি থেকে ভিসা প্রসেসিং করে নিতে হবে। বাংলাদেশ থেকে আপনি যেতে চাইলে অবশ্যই আপনাকে একটু ভোগান্তির মোকাবেলা করতে হতে পারে।
কম্বোডিয়া থেকে ইতালি যাওয়া যায়
কম্বোডিয়া সম্পর্কে আজকের ব্লগটিতে বেশ কিছু তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই পর্বে কম্বোডিয়া থেকে কি ইতালি যাওয়া যায় এ ব্যাপারে আলোচনা করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ইতালি যেতে আগ্রহবোধ করেন। আপনি পর্যটক হিসেবে কিংবা চাকরি করতে কম্বোডিয়া থেকে ইতালি যেতে পারবেন। এজন্য আপনার ইতালির ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হবে। কম্বোডিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শেনজেন ভিসা প্রয়োজন। কম্বোডিয়া থেকে ইতালি যাওয়ার সবচেয়ে জনপ্রিয় রুট নমপেনের টেকো আন্তর্জাতিক বিমানবন্দর।
কম্বোডিয়া থেকে ইতালি যাওয়ার জন্য এমিরেটস, কাতার, টার্কিশ ইত্যাদি ফ্লাইট পরিচালনা করে। কম্বোডিয়া থেকে ইতালির দূরত্ব আকাশ পথে ৯২৮৭ কিলোমিটার বা ৫৭৭১ মাইল। আপনি যদি ঘন্টায় ৫৬০ কিলোমিটার গতিসম্পন্ন একটি প্লেনে করে কম্বোডিয়া থেকে ইতালি যেতে চান। সেক্ষেত্রে আপনার সময় লাগবে ১০ ঘন্টার চেয়ে কিছুটা বেশি। কম্বোডিয়া থেকে ইতালি যাওয়ার সবচেয়ে কম দূরত্ব এই আকাশ পথ। আপনি ইতালি ভ্রমণের জন্য যেতে চাইলে টিকিট বুক করে নিবেন এবং ভিসার প্রয়োজনীয়তা যাচাই করে নেওয়া উচিত।
কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে
কম্বোডিয়া কোন মহাদেশ অবস্থিত, কম্বোডিয়ার জনসংখ্যা কত এটি কেমন দেশ এবং কোন কোন দেশে যাওয়া যায় এ সকল তথ্য উপরে উপস্থাপন করা হয়েছে। কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে এই পর্বে এ ব্যাপারে কিছু ধারণা নিন। কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার একমাত্র সহজ নির্ভর উপায় বিমান। এই দুই দেশের জনপ্রিয় বিমান রুট হল মনপেন থেকে মেলবোর্ন বা সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর। আপনি যদি শুধুমাত্র কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে চান সেক্ষেত্রে একমুখী প্রতিটি টিকিট প্রায় বাংলাদেশী টাকার ৫৬ হাজার থেকে ১ লক্ষ ১৬ হাজার পর্যন্ত লাগতে পারে।
একই সঙ্গে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য অস্ট্রেলিয়ান ১৬০০ ডলার অর্থাৎ প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। কম্বোডিয়ার বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব প্রায় ৫,৩৬১ কিলোমিটার বা ৩,৩৩১ মাইল। দুদেশের মধ্যে বিমানের যাত্রায় সময় প্রয়োজন প্রায় ৭ ঘন্টারও বেশি। আপনি চাইলে বিমানের টিকেট রিটান করে নিতে পারেন এতে করে কিছু সুবিধা পেতে পারেন। এছাড়াও বিমান ভাড়া কখনো কখনো কম বেশি হতে পারে। এজন্য অবশ্যই ভিসা প্রসেসিং সহ টিকিট ভাড়া সম্পর্কে এম্বাসিতে জেনে নেওয়া উপযুক্ত।
আরো পড়ুনঃ ফেসবুক কে আবিস্কার করেন এবং কত সালে জানতে ক্লিক করুন।
কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৬
কম্বোডিয়া দেশটির সম্পর্কে আপনি হয়তো এতক্ষণ বেশ কিছু ধারনা পেয়েছেন। এই পর্বে কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৬ সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশ থেকে কম্বোডিয়ার কোন ভিসার এজেন্সি নেই। এজন্য আপনাকে ভারতের নয়া দিল্লি থেকে কম্বোডিয়ায় যাওয়ার জন্য প্রথমে ই-ক্লাস বা ব্যাবসায়ি ভিসায় দেশটিতে প্রবেশ করতে হবে। পরবর্তীতে শ্রম ও বৃত্তিমূলক প্রশিক্ষণ মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট ভিসার কার্ডের জন্য আবেদন করতে হয়। ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের জন্য পাসপোর্ট, কোন কোম্পানির কাজের প্রস্তাব পত্র, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন।
একই সঙ্গে কম্বোডিয়াতে যে জায়গাতে আপনি রয়েছেন সেখানকার প্রমাণপত্র প্রয়োজন। কম্বোডিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ এক বছরের জন্য বৈধ থাকে। ধরেন আপনি ২০২৬ সালে আবেদন করে ওয়ার্ক পারমিট ভিসা পেলেন পরবর্তী ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাবে। একই সঙ্গে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা নবায়নযোগ্য। কোনক্রমে আপনি যদি ভিসার মেয়াদ নবায়ন না করেন তাহলে এটি খুব বড় ধরনের জরিমানার সম্মুখীন করাতে পারে। আপনি কম্বোডিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজকর্ম করলে অবশ্যই পরবর্তী সময়ে নবায়ন করে নিবেন।
উপসংহার। কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত - কম্বোডিয়া টাকার মান
কম্বোডিয়া কোন মহাদেশ অবস্থিত, কম্বোডিয়া কেমন দেশ, কোন ধর্মের দেশ কম্বোডিয়াতে জনসংখ্যা কত আপনি এ সকল তথ্য জানতে পেরেছেন। কম্বোডিয়া থেকে বিশ্বের কতটি দেশে যাওয়া যায় সেগুলো উপস্থাপন করা হয়েছে। মূল কথা ব্লগটিতে কম্বোডিয়ার সম্পর্কে বেশ কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর তুলে ধরা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি বাংলাদেশ থেকে কম্বোডিয়ার যেতে চাইলে ভারতের নয়াদিল্লির কম্বোডিয়ান দূতাবাস থেকে ভিসার আবেদন করতে হবে। সরাসরি বাংলাদেশ থেকে কম্বোডিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন না। বাংলাদেশ থেকে খুবই অল্প পরিমান মানুষ কম্বোডিয়াতে পাড়ি জমায়।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url