বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার সম্পর্কে জানুন
এই ব্লগটিতে বিকাশ সাপ্তাহিক সেভিংস এর মুনাফার হার সহ বিকাশ সেভিংস ডিপিএস সম্পর্কিত নানান তথ্য জানুন। তথ্য মতে বর্তমান সময়ে বাংলাদেশের বিকাশ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি থেকেও কিছুটা বেশি।
এ সকল গ্রাহকদের মধ্যে অনেকেই বিকাশের সাপ্তাহিক সেভিংস একাউন্ট তৈরি করে নির্দিষ্ট সময়ের পর অর্জিত অর্থের মুনাফার সুযোগ করে নিচ্ছে প্রিতিনীয়ত। কথা না বাড়িয়ে দেখে নিন বিকাশ সাপ্তাহিক সেভিংস এর মুনাফা সহ প্রয়োজনীয় বেশ কিছু তথ্য বিস্তারিত।
পোস্ট সূচিপত্রঃ বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার সম্পর্কে জানুন
- বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার কত
- বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট কি
- বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা
- বিকাশ সেভিংস একাউন্ট এর অসুবিধা সমূহ
- বিকাশ সেভিংস অ্যাকাউন্ট কি নিরাপদ
- বিকাশ সেভিংস একাউন্ট এর টাকা কিভাবে তুলব
- মেয়াদ শেষে বিকাশ সেভিংস একাউন্ট এর টাকা পাওয়ার উপায়
- বিকাশ সেভিংস একাউন্টে কত টাকা রাখা যায়
- উপসংহার। বিকাশ সাপ্তাহিক সেভিংস অ্যাকাউন্ট এর মুনাফার হার কত
বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার কত
বাংলাদেশে বিকাশের যাত্রা শুরু হয় ২০১১ সালের ১১ জুলাই। সেই সময় থেকে এখন পর্যন্ত আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিকাশ। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করা যায় তাও আবার কোন ঝামেলা ছাড়া। অর্থ লেনদেনের বাইরেও বিকাশ বর্তমানে ডিপিএস বা সেভিংস একাউন্ট করার সুযোগ দিচ্ছে প্রতিটা গ্রাহককে। এখানে কোন প্রকার কাগজপত্রের ঝামেলা ছাড়াই হাতে থাকা ফোনের সাহায্যে বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট করে নিতে পারে যেকেউ। সাধারণত ৬ মাস ১২ মাস থেকে ৪৮ মাস মেয়াদী হয়ে থাকে এই বিকাশ সেভিংস অ্যাকাউন্ট এর সময়সীমা।
বিকাশের এই সেভিংস একাউন্ট খুলে প্রতি সপ্তাহে ন্যূনতম ২৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জমা করার সুযোগ রয়েছে। এখানে আপনি শুধু বিকাশে টাকা জমাচ্ছেন না এই টাকা জামাতে পারছেন ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, আইডিয়াল ফাইনান্স পিএসসি ব্যাংকে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট সময়ে নিয়মিত টাকা জমানোর পরে আপনার সেভিংস একাউন্টের মেয়াদ শেষে মুনাফা সহ সম্পূর্ণ অর্থ ক্যাশ আউট করে নিতে পারেন। এতে করে কোন প্রকার চার্জ প্রযোজ্য নয়। তবে এখানে সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ শরীয়া ভিত্তিক মুনাফা প্রদান করে।
অনেক বিকাশ ব্যবহারকারী বিকাশ সাপ্তাহিক ডিপিএস একাউন্ট খোলার আগে মুনাফার হার জানার আগ্রহ করে থাকে। তবে বিকাশ সেভিংস একাউন্টের ক্ষেত্রে জমাকৃত অর্থ ও একাউন্ট এর মেয়াদ অনুযায়ী সাধারণত মুনাফা প্রদান করে। তবে স্বাভাবিকভাবে এক বছর মেয়াদী ডিপিএস খোলার ক্ষেত্রে বিকাশ প্রতিষ্ঠানটি ৮.৫ থেকে ৯.৫ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে। এছাড়াও আপনি যদি সপ্তাহে ১০০০ টাকা করে জমা করেন সে ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি ৯ থেকে প্রায় ১০% পর্যন্ত মুনাফা প্রদান করতে পারে। এখানে আপনার জমাকৃত অর্থ এবং মেয়াদের উপর সম্পূর্ণ মুনাফা নির্ভর করে।
এছাড়াও আপনার জমাকৃত অর্থ কোন ব্যাংকে জমাচ্ছেন অর্থাৎ বিকাশ সাপ্তাহিক ডিপিএস একাউন্ট খোলার সময় যে ব্যাংক নির্বাচন করেছেন সেই ব্যাংকের মুনাফার হার আপনার জমাকৃত অর্থের সঙ্গে পেয়ে যাবেন। বিকাশ সাপ্তাহিক সেভিংস এর মুনাফার হার সম্পূর্ণ ব্যাংক ভেদে কিছুটা কম বা বেশি হয়ে থাকে। নির্দিষ্ট মুনাফার হার ছাড়াও কখনো কখনো বিকাশ সাপ্তাহিক জিপিএস একাউন্ট এর মুনাফা কিছুটা কম বেশি হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই অযথাই সপ্তাহে অনেক টাকা নষ্ট করে। তাদের জন্য বিকাশ সাপ্তাহিক ডিপিএস হতে পারে টাকা সেভিংস করার অন্যতম কার্যকর মাধ্যম।
বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট কি
বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিপূর্বে উপস্থাপন করা হয়েছে। আমাদের অনেকের মধ্যে জানার আগ্রহ থাকে বিকাশ সেভিংস একাউন্ট কি এবং এটি কিভাবে কাজ করে। বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মাধ্যমে আপনি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশ অ্যাপ এর মাধ্যমে দেশের নির্দিষ্ট বেশ কয়েকটি ব্যাংকে ডিজিটাল ব্যবস্থায় সেভিংস একাউন্ট খুলে জমাতে পারেন। এক কথায় বিকাশ সেভিংস একাউন্ট হলো ঘরে বসে প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয়ের একটি ডিজিটাল ব্যবস্থা।
অনেকেই অযথা টাকা পয়সা নানাভাবে খরচ করে ফেলি। অনেকেই আবার ভাবি টাকা সঞ্চারের জন্য ব্যাংকে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট তৈরি করার কথা। তবে যেকোনো ব্যাংকে যেকোনো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কাগজপত্রের একটি বড় ঝামেলা রয়েছে। বিকাশ অ্যাপের মাধ্যমে সেভিংস একাউন্ট খুলে কাগজপত্রের কোন প্রকার ঝামেলা ছাড়াই টাকা সেভিংস করতে পারবেন। এখানে আপনাকে মেয়াদ শেষে সেভিংস এর মুনাফা প্রদান করা হবে। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সপ্তাহে ন্যূনতম ২৫০ টাকা করে নিয়মিত সঞ্চয় করা যায়। যা আপনার সঞ্চয়ের মনোভাব আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা
বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা সম্পর্কে ব্লগের এই পর্বে আলোচনা করা হবে। ধরুন আপনি যেকোনো ব্যাংকে একটি একাউন্ট তৈরি করবেন। তবে উক্ত ব্যাংকে একাউন্ট তৈরি করার ক্ষেত্রে নমিনিসহ আপনার নিজস্ব ব্যক্তিগত বেশ কিছু কাগজপত্রের ঝামেলা রয়েছে। তবে বিকাশ অ্যাপ এর মাধ্যমে সেভিংস একাউন্ট খুলতে পারবেন কোন প্রকার কাগজপত্রের ঝামেলা ছাড়া সম্পূর্ণ নিশ্চিন্তে। শুধুমাত্র বিকাশ অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে সেভিংস একাউন্ট খুলে নিতে পারেন।
আপনি বিকাশ অ্যাপ এর মাধ্যমে সেভিংস একাউন্ট খুললে শুধুমাত্র বিকাশে খুলছেন না এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারছেন সিটি ব্যাংক, আইডিএলসি ফাইনান্স ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্রাক ব্যাংক সহ দেশের নামকরা বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে। এখানে আপনি ৬ মাস থেকে ৪৮ মাস মেয়াদে টাকা জমাতে পারবেন। একই সঙ্গে টাকা উত্তোলনের সময় টাকার কোন প্রকার চার্জ ছাড়াই ক্যাশ আউট করার সুযোগ রয়েছে। এখানে অন্য যে সুবিধা পাচ্ছেন তা হলো আপনার একাউন্টে টাকা থাকলে বিকাশ সময় মত একাউন্ট থেকে ডিপিএস কেটে নিয়ে থাকে।
বিকাশ অ্যাপ এর ডিজিটাল এই সেভিংস একাউন্ট মূলত প্রতিটা বিকাশ ব্যবহারকারীর মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরিতে অত্যন্ত কার্যকর। আপনি কখনো হিসাব করে দেখেছেন সপ্তাহে কি পরিমাণ টাকা আপনি অযথা খরচ করে ফেলেন। বর্তমানে বিকাশ সম্পর্কে জানেনা এমন মানুষ বাংলাদেশের খুঁজে পাওয়া আসলে খুবই কঠিন। বিকাশ খুব অল্প পরিমাণে অর্থ জমিয়ে নির্দিষ্ট মেয়াদের পর এককালীন মুনাফা সহ বেশ কিছু টাকা উত্তোলন করার সুযোগ দিয়েছে গ্রাহকদের। এক কথায় ডিজিটাল এই লেনদেন এর মাধ্যমে সহজে এবং নিশ্চিন্ত সেভিংস করতে পারবেন যে কেউ।
আরো পড়ুনঃ ইসলামি ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা সম্পর্কে জানুন এখানে।
বিকাশ সেভিংস একাউন্ট এর অসুবিধা সমূহ
বিকাশ সেভিংস অ্যাকাউন্ট এর ঠিক যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু অসুবিধাও। যেহেতু বিকাশের মাধ্যমে সেভিংস একাউন্ট খুলে টাকা জমানো ডিজিটাল সেবার আওতায় পরে। এখানে টাকার নিরাপত্তার কিছুটা ঝুঁকি থাকে। যেমন ধরুন আপনার বিকাশে প্রয়োজনীয় তথ্য নিরাপত্তার ক্ষতি সহ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও এখানে যেহেতু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র লাগে না এজন্য বিকাশ কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যেখানে পরবর্তীতে টাকা ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন কাগজপত্র বা প্রমানপত্র থাকেনা।
যেহেতু বিকাশ দীর্ঘদিন যাবত বাংলাদেশ বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করছে তবুও ডিজিটাল সেবার ক্ষেত্রে এতটুকুও ভাবাও সম্ভবত বুদ্ধিমানের কাজ। সর্বোপরি এখানে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে অর্থ জমাতে চান তাহলে বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণে অর্থ রাখতে হয়। যেটা অনেক সময় রাখা সম্ভব হয় না এজন্য নির্ধারিত সময়ে ডিপিএস না দেওয়ার সমস্যার সম্মুখীন হতে হয়। বিকাশ সেভিংস একাউন্ট এর অসুবিধা সমূহের মধ্যে আরো যে অসুবিধা রয়েছে তাহলে ডিপিএস এ নির্ধারিত সময় না হওয়ার পূর্বে টাকা তুললে সাধারণত পর্যাপ্ত মুনাফা প্রদান করে না তবে এমনটা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও একই।
বিকাশ সেভিংস অ্যাকাউন্ট কি নিরাপদ
বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। অনেকের মনে প্রশ্ন আসে বিকাশ সেভিংস একাউন্ট কি আসলেই নিরাপদ। এমন প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দুটোই বলা যায়। বাংলাদেশের প্রায় ২০১১ সালে বিকাশের যাত্রা শুরু হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত বিকাশ বিশ্বস্ততার সঙ্গে বাংলাদেশের সকল স্থানে আর্থিক লেনদেন হাতের মুঠোয় এনে দিয়েছে। বিকাশের মাধ্যমে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত লেনদেন করছে।
বিকাশ অ্যাপ এর সেভিংস অ্যাকাউন্টে জমাকৃত অর্থ বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু ব্যাংকে জমা করা হয়। সাধারণত ব্রাক ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি ফাইনান্স ব্যাংক সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে বিকাশ সেভিংস একাউন্ট পরিচালনা করে। বিকাশ শুধুমাত্র আপনাকে সঞ্চয়ী মনোভাব তৈরি করার জন্য কাগজপত্র এবং নির্দিষ্ট কোন ব্যাংক ছাড়া অর্থ জমানো কে সহজ করে দিয়েছে। যেহেতু বিকাশ বাংলাদেশের বিশ্বস্ততার সঙ্গে তাদের সেবা পরিচালনা করে যাচ্ছে।
তাই বিকাশে আপনি বর্তমান সময়ে নিরাপদে এবং নিশ্চিন্তে অর্থ জমাতে পারেন। আপনার বিকাশের সেভিংস একাউন্টে জমানো অর্থ সরাসরি নিয়ন্ত্রণ সহ যেকোন সময় উত্তোলন করতে পারেন। তবে এক্ষেত্রে কুচক্র থেকে অবশ্যই সাবধান থাকবেন। আপনার সম্পূর্ণ বিকাশের তথ্য গোপন রাখবেন যাতে করে অন্য কোন ব্যক্তি আপনার তথ্য না জেনে ফেলে। এক কথায় আপনার বিকাশের সম্পূর্ণ নিরাপত্তা এখানে আপনার হাতে। যদি বিকাশ কোন প্রকার দেউলিয়া না হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।
বিকাশ সেভিংস একাউন্ট এর টাকা কিভাবে তুলব
বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার সহ বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। বিকাশ একাউন্ট খুলে টাকা জমানো অনেক ব্যক্তিদের মধ্যে হুট করে বিভিন্ন প্রয়োজনে টাকা উত্তোলন করার প্রয়োজন পড়ে। এজন্য অনেকে বিকাশ সেভিংস একাউন্টের টাকা কিভাবে তুলব এমন অনুসন্ধান করেন। স্বাভাবিকভাবে বিকাশে সাপ্তাহিক সেভিংস একাউন্ট তৈরি করে ন্যূনতম তিন মাস সঞ্চয় না করা পর্যন্ত টাকা উত্তোলন সম্ভব হয় না। আপনি যদি তিন মাস পরে আপনার জমাকৃত অর্থ তুলতে চান তাহলে কোন প্রকার মুনাফা নাও পেতে পারেন। তবে জমাকৃত অর্থের মেয়াদ ছয় মাস হলে কিছুটা মুনাফা পাওয়া সম্ভব।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে জমানো সেভিংস একাউন্টে টাকা তোলার জন্য বিকাশ অ্যাপ এ ঢুকে সেভিংস অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনি সচল লেখা অপশন পাবেন ওখানে ক্লিক করতে হবে। এবারে পরবর্তি অপশন থেকে আপনার ডিপিএস অপশনে ক্লিক করতে হবে পরবর্তীতে নিচে দেখতে পাবেন সেভিংস বাতিল এখানে ক্লিক করুন। পরবর্তী অপশনে নিচে নিশ্চিত বাটনটিতে ক্লিক করুন এবং আপনার পিন নাম্বারটি কনফার্ম করুন। এবারে আপনার সেভিংস একাউন্ট বাতিল করার অপশনটি ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে আপনার কার্যক্রম শেষ।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে যে ব্যাংকে ডিপিএস করেছিলেন সে ব্যাংক থেকে আপনার ফোন নাম্বারে একটি মেসেজ চলে আসবে। আপনার ফোন নাম্বারে একটি মেসেজ আসবে যেখানে লেখা থাকবে আপনার বাতিলকৃত ডিপিএস একাউন্ট এর জনকৃত অর্থ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার একাউন্টে পেয়ে যাবেন। তবে স্বাভাবিকভাবে বিকাশ সেভিংস একাউন্টের জমাকৃত অর্থ আপনি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পেয়ে যেতে পারেন আবার কখনো কখনো ৪৮ ঘণ্টা সময়ও লাগতে পারে।
মেয়াদ শেষে বিকাশ সেভিংস একাউন্ট এর টাকা পাওয়ার উপায়
বিকাশ সাপ্তাহিক সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে অনেকে অর্থ জমানানোর আগে কিভাবে বিকাশ সেভিংস একাউন্টে টাকা পাওয়া যায় এ ব্যাপারে জানতে চায়। ধরেন আপনি এক বছর মেয়াদে বিকাশ সেভিংস একাউন্ট তৈরি করে টাকা জমাচ্ছেন। সাধারণত বিকাশে সেভিংস একাউন্ট এর জমাকৃত অর্থ নির্দিষ্ট কোন ব্যাংকে জমা হয়। যখন আপনার সেভিংস অ্যাকাউন্ট এর মেয়াদ শেষ হবে স্বাভাবিকভাবে উক্ত প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার টাকাটা আপনার বিকাশ একাউন্টে জমা করে দিবে।
শুধু আপনার জমাকৃত অর্থই নয় আপনার জমাকৃত অর্থের সঙ্গে মুনাফা সহ সম্পূর্ণ টাকাটা আপনার একাউন্টে চলে আসবে। বিকাশ সেভিংস একাউন্টে জমাকৃত টাকার মেয়াদ শেষ হলে টাকা পাওয়ার জন্য কোন প্রকার ঝামেলার প্রয়োজন হয় না। স্বয়ংক্রিয় ভাবে আপনার একাউন্টে আসা টাকা খুব সহজেই বিকাশ এজেন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করে নিতে পারেন। অর্থাৎ আপনার কষ্ট অর্জিত টাকা খুব সহজে মুনাফা সহ আপনি পেয়ে যাচ্ছেন আপনার বিকাশ একাউন্টে তাও আবার কোন ঝামেলা ছাড়া সম্পূর্ন ফ্রিতে।
আরো পড়ুনঃ দারাজ সেলার একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ন ধাপে ধাপে এখানে।
বিকাশ সেভিংস একাউন্টে কত টাকা রাখা যায়
বিকাশ সেভিংস একাউন্টে কত টাকা রাখা যায় এমন অনুসন্ধানের তথ্য সম্পর্কে ব্লগের এই পর্বে দেখে নিন। বিকাশ সেভিংস একাউন্টে নিয়মিত ডিপিএস প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে জমা দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি বিকাশ সেভিংস একাউন্টে ঠিক যেমন প্রতি মাসে টাকা জমাতে পারেন অন্যদিকে প্রতি সপ্তাহেও জমাতে পারেন। প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমানোর লিমিট রয়েছে। অন্যদিকে আপনি চাইলে প্রতি সপ্তাহে ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত জমাতে পারেন।
তবে বিকাশ সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে সাপ্তাহিক ডিপিএস সব থেকে উপকারী হলো কোন ব্যাক্তির সঞ্চয়ী মনোভাব সৃষ্টিতে। কেননা বেশিরভাগ মানুষ বিকাশ ডিপিএস বা সঞ্চয়ী একাউন্ট তৈরি করে অর্থ সঞ্চয় করার জন্য। তবে বিকাশ ডিপিএস বা সঞ্চয়ী একাউন্ট এর ক্ষেত্রে মাথায় রাখবেন নির্দিষ্ট মেয়াদ এর আগে জমাকৃত অর্থ যেনো না উত্তোলন করা হয়। স্বাভাবিক ভাবে বিকাশ সেভিংস একাউন্ট সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৪৮ মাস মেয়াদে খোলার যায়। এজন্য আপনারএকাউন্ট এর নির্দিষ্ট সময়ের আগে অর্থ উত্তোলনে হয়তো কোন প্রকার মুনাফা আপনি পাবেন না।
উপসংহার। বিকাশ সাপ্তাহিক সেভিংস অ্যাকাউন্ট এর মুনাফার হার কত
এই ব্লগটিতে বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট এর মুনাফার হার কত, বিকাশ সাপ্তাহিক সেভিংস একাউন্ট কি, বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা, বিকাশ সেভিংস একাউন্টের অসুবিধা সমূহ সম্পর্কে তুলে ধরা হয়েছে। এছাড়াও বিকাশ সেভিংস একাউন্ট কি নিরাপদ, বিকাশ সেভিংস একাউন্টের টাকা কিভাবে তুলব, বিকাশ সেভিংস একাউন্ট এর টাকা পাওয়ার উপায় সহ বিকাশ সেভিংস একাউন্টে কত টাকা রাখা যায় এমন অনুসন্ধানের উত্তর সম্পর্কে উপস্থাপন করা হয়েছে।
আমাদের দেশের আনাচে কানাচে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ বিকাশের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে বিকাশ ঝামেলা ছাড়া সেভিংস একাউন্ট তৈরি করার সুযোগ দিচ্ছে যাতে করে যেকোন বিকাশ গ্রাহক নিজেকে সাশ্রয়ী করতে পারে। যাই হোক আপনিও বিকাশের সেভিংস একাউন্ট তৈরি করে অর্থ জমিয়ে নিজেকে সঞ্চয়ী হিসেবে গড়ে তুলতে পারেন।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url