জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি - জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব এমন তথ্যের অনুসন্ধান করেন অনেকে। বর্তমান সময়ে জিমেইল একাউন্ট গুগল পরিষেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি বলে বিবেচনা করা যায়।
নতুন জিমেইল ব্যবহারকারীর মধ্যে অনেকেই জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যায় পড়েন। চলুন আজকের ব্লগটিতে জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি জিমেইল পাসওয়ার্ড দেখার উপায় সহ বেশ কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি - জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
- জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
- জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
- জিমেইল একাউন্ট ডিলিট করব কিভাবে
- জিমেইল অ্যাকাউন্ট পরিবর্তন
- জিমেইল পাসওয়ার্ড স্ট্রং করার কৌশল
- জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন করার নিয়ম
- জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার
- জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার এর উপকারিতা
- গুগল পাসওয়ার্ড ও জিমেইল পাসওয়ার্ড কি এক
- উপসংহার। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি - জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
বর্তমানে অনলাইন সময়ে আপনার যদি একটি জিমেইল একাউন্ট না থাকে তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। কেননা অনলাইনের এই সময়ে ব্যক্তিগত কিংবা পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম হল জিমেইল অ্যাকাউন্ট। ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে যেকোনো পরিষেবার সুবিধা পেতে একটি জিমেইল একাউন্ট অত্যন্ত জরুরী। আপনি নতুন স্মার্টফোন কিনে জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ফোনের যাবতীয় সুবিধা নিতে পারবেন না।
বেশিরভাগ ক্ষেত্রে নতুন মোবাইল ফোন ব্যবহারকারী জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যায় পড়ে। তবে টেনশনের কিছু নেই জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই কোন ঝামেলা ছাড়া পাসওয়ার্ড রিকভারি করে নতুন পাসওয়ার্ড বসিয়ে নিতে পারেন। এজন্য প্রথমে আপনার ফোনের জিমেইল অ্যাপ এর ভিতর প্রবেশ করবেন। এবারে জিমেইল একাউন্টের লোগোর উপরে ক্লিক করে পরবর্তী ধাপে যান। নিচে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় স্ক্রিনশট তুলে ধরা হলো।
এবারে আপনার জন্য সবচেয়ে ভালো হয় যদি ফোন নাম্বার দেওয়া থাকে রিকভারির ক্ষেত্রে তাহলে শেষের ২ ডিজিট দেখে নিন এবং সেই নাম্বারটি সচল রাখুন আপনার কাছে। এবারে উপযুক্ত নাম্বারটিতে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য ক্লিক করুন এবং অপেক্ষা করুন সঙ্গে দেখে নিন পরবর্তী স্ক্রিনশট।
ভেরিফিকেশন কোড আসার পরে উল্লেখিত ঘরে ভেরিফিকেশন কোড বসিয়ে দিন এবং পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করুন সঙ্গে পরবর্তী ধাপের স্ক্রিনশট দেখে নিন।
স্ক্রিনশটে দেখানো অপশন থেকে নিউ পাসওয়ার্ড (New passward) বসিয়ে দিন এবং পরবর্তী অপশনে কনফার্ম পাসওয়ার্ড (Confirm new Passwodr) অর্থাৎ একই পাসওয়ার্ড বসিয়ে দিন। পাসওয়ার্ড বসানোর সময় অবশ্যই সর্বনিন্ম ৮ অংকের স্ট্রং পাসওয়ার্ড বসাবেন। সবশেষে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশন থেকে ক্লোজ (Close) অপশনে ক্লিক করুন। ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে এবারে আপনার জিমেইল অ্যাকাউন্টটির নতুন পাসওয়ার্ডটি মনে রাখুন প্রয়োজন হলে কোথাও লিখে রাখুন।
জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এ ব্যাপারে স্ক্রিনশট সহ জিমেইল পাসওয়ার্ড রিকভারী করার নিয়ম দেখানো হয়েছে। অনেকেই আবার জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব এমন অনুসন্ধান করেন। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি সাহায্যে খুব সহজেই নিজের জিমেইল পাসওয়ার্ড দেখে নিতে পারেন। এজন্য শুরুতে আপনার ফোনের সেটিং অপশনে চলে যান। ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন গুগল (google) অপশন রয়েছে এবারে গুগল অপশনে ক্লিক করুন। নিচের একটি নির্দেশনার স্ক্রিনশট দেওয়া হল।
পরবর্তী ধাপে (All services)অল সার্ভিস অপশনটিতে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে নিচের দিকে (Autofill with Google) অটোফিল উইথ গুগল অপশনে ক্লিক করুন। পরবর্তী ধাপে (Password) পাসওয়ার্ড অপশনটি ক্লিক করুন এর নির্দেশনার স্কিনশট দেওয়া হল।
স্ক্রিনশটের নির্দেশনেয় (google.com) গুগল.কম অপশনটিতে ক্লিক করার পরে gmail অ্যাকাউন্ট এবং জিমেইল পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এখান থেকে চোখ আইকন অপশনটিতে ক্লিক করলেই আপনার জিমেইল পাসওয়ার্ডটি দেখা যাবে।
আরো পড়ুনঃ টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবেন-টিকটক থেকে আয় করার উপায় জানুন।
জিমেইল একাউন্ট ডিলিট করব কিভাবে
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি এবং জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব এমন অনুসন্ধানের তথ্য স্ক্রিনশট সহ তুলে ধরা হয়েছে। অনেকেই আবার অনেক সময় নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার উপায় সম্পর্কে অনুসন্ধান করেন। খুব সহজে আপনি আপনার ডিভাইসটির সাহায্যে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এজন্য প্রথমে আপনার ফোন থেকে জিমেইল অ্যাপ এর মধ্যে প্রবেশ করুন। এবারে একাউন্টের উপরে কর্নারে থাকা অ্যাকাউন্ট প্রোফাইল এর উপরে ক্লিক করুন।
প্রোফাইলে ক্লিক করে পরবর্তী ধাপে ম্যানেজ ইয়োর গুগল একাউন্ট (manage your Google account) এখানে ক্লিক করুন। পরবর্তী ধাপে খুঁজে বের করুন ডাটা এন্ড প্রাইভেসি (Data and privacy) অপশন এবং ক্লিক করুন। এবারে পরবর্তী ধাপে আবারও নিচে খুঁজুন ডিলিট ইওর গুগল একাউন্ট (delete your Google account) অপশন এবং ক্লিক করুন। এখান থেকে চাইলে আপনার জিমেইল একাউন্টে থাকা সকল ডাটা ডাউনলোড করে রাখতে পারেন।
পরবর্তী ধাপে সম্পূর্ণ নিচে দেখুন ডিলেট একাউন্ট (Delete account) অপশন। এবারে আবারো নিশ্চিত হয়ে নিন আপনি কি আপনার জিমেইল একাউন্টে থাকা সকল ডাটা ডাউনলোড করতে চান। গুরুত্বপূর্ণ কোন তথ্য বা ফাইন থাকলে অবশ্যই ডাউনলোড করে রাখুন। এবারে ডিলেট একাউন্ট এর উপরে দুটো টিক মার্ক দিয়ে দিন এবং ডিলেট একাউন্ট এর উপরে ক্লিক করুন। আপনার জিমেইল একাউন্ট সম্পূর্ণ ডিলিট কমপ্লিট। পরবর্তীতে অ্যাকাউন্টটি প্রয়োজনীয় মনে হলে রিকভারি করে নিতে পারেন সুযোগ রয়েছে।
জিমেইল অ্যাকাউন্ট পরিবর্তন
অনেক সময় অনেকে নানান প্রয়োজনে কয়েকটা জিমেইল একাউন্ট খুলে ফেলেন। অনেক সময় দেখা যায় জিমেইল একাউন্টের তালিকার নিচে পড়ে থাকা কোন একটা একাউন্ট এর প্রয়োজন পড়ে। অনেকে অনুসন্ধান করেন জিমেইল একাউন্ট পরিবর্তন সম্পর্কে। জিমেইল অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের গুগল অ্যাপ এর উপরে ক্লিক করুন এবং ভিতরে প্রবেশ করুন। এবারে আপনার গুগল বা জিমেইল একাউন্ট এর প্রোফাইল আইকোন এর উপরে ক্লিক করুন।
প্রোফাইলে ক্লিক করার পরে আপনার জিমেইল একাউন্ট এর নিচে সুইচ একাউন্ট (Switch account) অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনে থাকার সকল জিমেইল একাউন্ট গুলো। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্টে সিলেট করুন। কখনো কখনো আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দিতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট জিমেইল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করার পর সেই অ্যাকাউন্ট থেকে পরিষেবা নিতে পারেন।
জিমেইল পাসওয়ার্ড স্ট্রং করার কৌশল
একজন স্মার্টফোন ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এক কথায় বলা যায় একটি জিমেইল অ্যাকাউন্ট মানে একটি ফোন বা ডিভাইস এর অনলাইন নিয়ন্ত্রণ। আপনি কি জানেন আপনার ফোনের জিমেইল একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য জিমেইল পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। একটি জিমেইল একাউন্টের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে পাসওয়ার্ড। এজন্য জিমেইল পাসওয়ার্ড দেয়ার সময় অবশ্যই পাসওয়ার্ডটি এমন ভাবে তৈরি করা উচিত যাতে একাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত থাকে।
জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করার সময় পাসওয়ার্ডটি এমনভাবে রাখা উচিত যাতে কমপক্ষে ১০ থেকে ১২ ডিজিট হয়। একই সঙ্গে পাসওয়ার্ড এর ভেতরে বড় হাতের কয়েকটি অক্ষর, ছোট হাতের কয়েকটি অক্ষর, কিছু সংখ্যা কিংবা বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড দেওয়া অত্যন্ত নিরাপদ। জিমেইল পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সহজ পাসওয়ার্ড কখনোই দিবেন না। এছাড়াও কয়েকটি জিমেইল অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড কোন ক্রোমে রাখা উচিত নয়।
আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন জানতে ক্লিক করুন।
জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন করার নিয়ম
এই ব্লগের শুরুতে জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এ ব্যাপারে অনেক ধারণা দেওয়া হয়েছিল। ব্লগের এই পর্বে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম সম্পর্কে জানুন। জিমেইল অ্যাকাউন্ট লগইন করার জন্য প্রথমে আপনার ফোনের অ্যাপ স্টোর থেকে জিমেইল অ্যাপে প্রবেশ করতে হবে। ফোনটিতে আগে থেকে কোন অ্যাকাউন্ট না থাকলে ওয়েলকাম টু জিমেইল (Welcome to Gmail) অপশন দেখতে পাবেন এর নিচে স্কিপ (Skip) করুন এবং পরবর্তী ধাপে যান।
এবারে দেখতে পারবেন এ্যাড এন্ড ইমেইল এড্রেস (Add an email address) অপশনে ক্লিক করুন এবং পরবর্তী (Google) গুগল অপশনে ক্লিক করুন। কিছু সময় লোডিং নিবে সঙ্গে আপনার ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেওয়া থাকলে সেটি দিতে হতে পারে। এবারে দেখতে পাবেন ইমেইল অর ফোন (Email or phone) এখানে নির্দিষ্ট ইমেইল এড্রেস টা দিন এবং নিজ থেকে নেক্সট ( Next) অপশন ক্লিক করুন।
এবারে পরবর্তী অপশনে উপরোক্ত জিমেইল এড্রেস এর নির্দিষ্ট পাসওয়ার্ডটি ইন্টার ইউর পাসওয়ার্ড (Enter your password) ঘরে বসিয়ে দিন নির্ভুল ভাবে এবং আবারো নেক্সট (Next) বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে যান। এবারে পরবর্তী অপশনে আপনি আপনার gmail account নামটি দেখতে পাবেন।
এই অপশন থেকে নিচে আই এগ্রি ( I agree) অপশনে ক্লিক করুন। পরবর্তী অপশনে নিচের দিকে একসেপ্ট ( Accept) অপশনে ক্লিক করুন। পরবর্তীতে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি লগইন হয়েছে। এখানে নিচ থেকে টেক মি টু জিমেইল ( Take me to Gmail) অপশনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ পরিসেবার জন্য রেডি।
জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার
জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার মূলত জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড নিরাপদ ভাবে সংরক্ষণ করে রাখার জন্য গুগলের একটি টুল। জিমাইল অ্যাকাউন্ট প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা সম্পূর্ণ ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ জিমেইল অ্যাকাউন্ট এর উপর নির্ভরশীল। অনেকেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যায় পড়েন। সাধারণত যারা জিমেইল পাসওয়ার্ড ভুলে যান তারা নিরাপদে নিশ্চিন্তে জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার অপশনের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন।
জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার থেকে গুগল ক্রোম ব্রাউজার কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজেই সুবিধা নিতে পারেন। ধরুন আপনি আপনার ফোনে এটি জিমেইল একাউন্ট লগইন করলেন। লগইন করার পরে আপনাকে জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড সেভ করার অপশন দিবে। আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করেন তাহলে এটি জিমেইল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয়ে থাকবে। জিমেইল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করা পাসওয়ার্ডটি নিরাপদে সংরক্ষণ থাকে এবং উক্ত একাউন্টে ঢুকলে পাসওয়ার্ডটি অটো ফিল করে দেয়। যার ফলে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার প্রয়জন পড়ে না।
জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার এর উপকারিতা
জিমেইল ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত দিন দিন বেড়েই চলছে। অনেকেই আবার একটি ডিভাইসে কয়েকটি গুগল বা জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকে। জিমেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ড মনে রাখা বা বারবার পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করা ঝামেলার কাজ অনেকের কাছে। আপনার যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একাউন্ট থেকে অন্য একাউন্টে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড ম্যানেজার উপকারী প্রভাব ফেলতে পারে। কেননা পাসওয়ার্ড ম্যানেজার আপনার পাসওয়ার্ডটি সংরক্ষিত রাখা সহ একাউন্ট লগইন করার সময় অটোফিল করে দেয়।
এছাড়াও পাসওয়ার্ড ম্যানেজারের উপকারিতা রয়েছে আরও অনন্য। যেমন ধরুন একটি জিমেইল পাসওয়ার্ড একটি অ্যাকাউন্ট এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার আপনার জিমেইল পাসওয়ার্ডটি শক্তিশালী করার জন্য সাজেস্ট করে। পাসওয়ার্ডটি নতুন করে দেওয়ার সময় যদি আপনি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে পাসওয়ার্ড ম্যানেজার আপনাকে সতর্ক করবে। সবচেয়ে বড় উপকারিতা এর জন্য ঘন ঘন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয় না। পাসওয়ার্ড ম্যানেজার আপনার পাসওয়ার্ডটি সংরক্ষিত রেখে বেশ নিরাপত্তা প্রদান করে।
আরো পড়ুনঃ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ-ডিজিটাল মার্কেটিং কি?
গুগল পাসওয়ার্ড ও জিমেইল পাসওয়ার্ড কি এক
অনেকেই গুগল পাসওয়ার্ড ও জিমেইল পাসওয়ার্ড কি একই এমন বিষয় জানার আগ্রহ বোধ করেন। আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ব্লগে জেনে নিন গুগল পাসওয়ার্ড ও জিমেইল পাসওয়ার্ড একই। কেননা আপনার জিমেইল অ্যাকাউন্টটি গুগল একাউন্ট। গুগলের কোন পরিষেবা পাওয়ার জন্য অবশ্যই আপনার গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট থাকা অবশ্য।
এক কথায় আপনার গুগল একাউন্টটি জিমেইল একাউন্ট। আপনি যদি জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন তাহলে আপনার গুগল পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। যেকোনো ইউজারের জন্য গুগল বা জিমেইল একাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি নতুন ফোন বা নতুন ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট জরুরী।
উপসংহার। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি - জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব
এই ব্লগটিতে জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি, জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখব, জিমেইল একাউন্ট ডিলেট করব কিভাবে, জিমেইল একাউন্ট পরিবর্তন, জিমেইল পাসওয়ার্ড স্ট্রং করার কৌশল সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম, জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার, জিমেইল পাসওয়ার্ড ম্যানেজার এর উপকারিতা এবং গুগল পাসওয়ার্ড এবং জিমেইল পাসওয়ার্ড কি একই এমন তথ্য সম্পর্কে ও উপস্থাপন করা হয়েছে।
গুগল অ্যাকাউন্ট বা জিমেইল একাউন্ট বর্তমান এই সময় সকলেরই অত্যন্ত প্রয়োজন। ঠিক তেমনি আপনার প্রয়োজনীয় এই জিমেইল একাউন্টটির পাসওয়ার্ডটি সুরক্ষিত রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ব্লগটিতে অনুসন্ধানকৃত সকল তথ্য যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন।












ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url