আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত - আজারবাইজান টাকার মান

আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত আজারবাইজান টাকার মান আজকের এই ব্লগটিতে এমন বেশ কিছু তথ্য সম্পর্কে জানুন। আজারবাইজান মূলত একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র। এদেশ দক্ষিণ এশিয়া এবং পূর্ব ইউরোপের  ককেশাস সংযোগস্থল অঞ্চলে অবস্থিত।

আজারবাইজান

ভৌগলিকভাবে এ দেশের বেশিরভাগ জায়গা এশিয়া মহাদেশে হলেও এদেশকে মূলত ইউরেশিয়ার অংশ হিসেবে ধরা হয়। চলুন এই ব্লগটিতে আজারবাইজান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নিন। 

পোস্ট সূচিপত্রঃ আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত - আজারবাইজান টাকার মান

আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত

আজারবাইজান পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত এটা ইতিমধ্যে বলা হয়েছে। তবে ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে এ দেশকে ইউরোপীয় অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। আজারবাইজান মূলত পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের ককেশাস অঞ্চলে অবস্থিত। আজারবাইজান দেশের আশপাশের উত্তরে রাশিয়া, উত্তর-পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া সর্বশেষ দক্ষিনে ইরান এবং পূর্বে রয়েছে কাস্পিয়ান সাগর। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আজারবাইজান উন্নয়নশীল একটি দেশ যা উন্নয়নশীল দেশের তালিকায় ৮১ তম স্থানে রয়েছে। 

আজারবাইজানের আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি ককেশিয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর সময়ে এদেশে ইসলামের যাত্রা শুরু হয়। আজারবাইজান রাষ্ট্রের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ সভ্যতার অবদান রয়েছে। এগুলোর মধ্যে ১১ শতকে সেলজুক তুর্কি জাতি এবং প্রাচিন পারসিক যাতির সভ্যতা ইতিহাস এখনো রয়েছে। আজারবাইজান শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ অগ্নিপণ। খনিজ সম্পদ সম্পন্ন এই দেশে খোনিজ তেলের সন্ধান প্রাচীনকাল থেকেই জানা ছিল।

আজারবাইজান টাকার মান   

আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত সে সম্পর্কে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এদেশে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার কোন দূতাবাস নেই হয়তো খুব শীঘ্রই আজারবাইজানের দূতাবাস স্থাপিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশ থেকে আজারবাইজানের তেল এবং গ্যাসের খনিতে কর্মী নিয়োগ দেওয়ার কথাও চলছে। এছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে দক্ষ এবং অদক্ষ কর্মীরা যাতায়াত শুরু করেছেন। কেউ আজারবাইজান সম্পর্কে জানার আগ্রহ থেকে আজারবাইজানের টাকার মান সম্পর্কে জানতে চান। নিচে আজারবাইজান এবং বাংলাদেশি টাকার মান সম্পর্কে যাচাই করা হলো।

আজারবাইজান মানত বা AZN বাংলাদেশী টাকা BDT
১ মানত ৭১.৮৮ টাকা
৫ মানত ৩৫৯.৪১ টাকা
১০ মানত ৭১৮.৮২ টাকা
২০ মানত ১৪৩৭.৬৫ টাকা
৫০ মানত ৩,৫৯৪ টাক

বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে কত টাকা লাগে

আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত এবং এদেশের টাকার মান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবিকা নির্বাহের তাগিদে পাড়ি জমায় হাজার, লক্ষ মানুষ। ঠিক তেমনি বাংলাদেশ থেকে আজারবাইজান অনেকে গিয়েছে এবং অনেকে যাওয়ার আগ্রহ বোধ করেন। আজারবাইজানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করেন। কেউ  বাংলাদেশ থেকে এ দেশে যাওয়ার জন্য সরকারিভাবে আবেদন এবং সম্পূর্ণ চুক্তিতে ৩ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

তবে বেশিরভাগ মানুষ যেহেতু দালালের মাধ্যমে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন এজেন্সির সহায়তায় যায়। আপনি যদি এভাবে দালালের মাধ্যমে আজারবাইজান যেতে চান সেক্ষেত্রের খরচ হতে পারে সর্বনিম্ন ৭ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৯ লাখ টাকা পর্যন্ত। এছাড়াও অনেক এমন বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে সরকারিভাবে আজারবাইজানে যাওয়ার খরচ ৫ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬ লাখ বা তার কিছুটা বেশি লাগতে পারে। বিশেষ করে এমন প্রতিষ্ঠানগুলো আজারবাইজানে কর্মী নিয়োগ দিয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসায়। 

আজারবাইজান কোন ধর্মের দেশ 

আজারবাইজান কোন ধর্মের দেশ এমন উত্তরে বলা যায় এদেশে মূলত ইসলাম ধর্মের দেশ। বলা হয়ে থাকে মুসলিম প্রধান এই আজারবাইজান দেশের মোট জনসংখ্যার প্রায় ৯৬% থেকে ৯৯% মানুষই মুসলিম ধর্মের অনুসারী। এদেশ মুসলিম ধর্মের এখানে সিয়া মুসলিম ও সুন্নি মুসলিম উভয় জনসংখ্যা রয়েছে। মোট মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় ৮৫% শিয়া মুসলিম এবং ১৫% সুন্নি। এছাড়াও এদেশে অন্যান্য কিছু ধর্মাবলম্বী বাস করে তাদের মতে খ্রিস্টান এবং ইহুদী ধর্মালম্বীর মানুষ রয়েছে। মুসলিম প্রধান এই দেশে অন্যান্য ধর্মালম্বির সংখ্যা খুবই কম। সংস্কৃতিকভাবে আজারবাইজান দীর্ঘদিন যাবত সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল এ কারণেই ধর্মীয় চর্চা খুব সীমিত ছিল।

আরো পড়ুনঃ কম্বোডিয়া কোন মহাদেশে অবস্থিত-কম্বোডিয়া টাকার মান জানুন।

খলিফা ওমর (রা) ৬৪২ খ্রিস্টাব্দে আরবদের বিজয়ের ফলে তার হাত ধরে এই দেশে ইসলামী সূচনা হয়। পরবর্তীতে নবম শতাব্দীর শুরুতে বাবাক খুররামদিনের নেতৃত্বে আরব শাসনের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলন হয় যেটাকে খুররামাইট আন্দোলন নামে বলা হয়। আজারবাইজান পরবর্তীতে ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে একই সঙ্গে ইসলাম ধর্মের চর্চা স্বাধীনতার সাথে প্রতিঠিত হয়। সব মিলিয়ে বর্তমান সময়ে আজারবাইজানের মুসলিম সংস্কৃতি স্থানীয় তুর্কি ঐতিহ্য এবং শিয়া ইসলামের রাজনীতির সংমিশ্রণে গড়ে উঠছে। 

আজারবাইজান দেশ কেমন 

আজারবাইজান দেশ কেমন এদেশের ভৌগলিক অবস্থান সহ দর্শনীয় স্থান সম্পর্কে ব্লগের এই পর্বে কিছু তথ্য জেনে নিন। আজারবাইজান দক্ষিণ কফেসাস অঞ্চলে অবস্থিত এবং এদেশে তেল এবং গ্যাসের খনিতে সমৃদ্ধ। আজারবাইজান দেশের রাজধানী বাকু এ দেশের সবচেয়ে বড় শহর এবং প্রধান প্রশাসনিক, শিল্পকলা ও সাংস্কৃতিক কেন্দ্র। মুসলিম প্রধান এই দেশের আধুনিক স্থাপত্য বাকু ফ্লেম টাওয়ার যেটা রাজধানীতে অবস্থিত। এছাড়াও প্রাচীন ঐতিহ্য নিদর্শন রয়েছে এখানে। আজারবাইজান দেশটি একটি নিরাপদ উন্নত এবং পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দেশ। 

আজারবাইজান

আপনি হয়তো জেনে থাকবেন আজারবাইজান মূলত ইউরোপ এবং এশিয়া মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। বিশেষ করে আজারবাইজান কাস্পিয়ান সাগরের তিরে অবস্থিত। এ দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পাহাড়ি স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এ সকল দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে রাজধানী বাবু, ইউনেস্কো ওয়ার্ল্ড, হেরিটেজ সাইট, ইচেরি শেহের ও গাবালা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রনে সমৃদ্ধশালী এই দেশ বর্তমান সময়ে বিশ্বের প্রথম গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে বেশ পরিচিত। আজারবাইজান খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল উচ্চ মাধ্যম আয়ের দেশ। 

আজারবাইজান আয়তন কত 

আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত, কেমন দেশ, কোন ধর্মের দেশ, আজারবাইজান টাকার মান এবং বাংলাদেশ থেকে যেতে কত টাকা খরচ হয় এমন কিছু তথ্য ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। আজারবাইজান দেশের আয়তন প্রায় পর্তুগাল বা মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাজ্যের সমান। আজারবাইজান দেশের মোট আয়তন ৮৬ হাজার ৬০০ বর্গ কিলোমিটার বা ৩৩ হাজার ৪৩৬ বর্গমাইল। খনিজ সম্পদে সমৃদ্ধশালী এই দেশের রাজধানীর নাম বাকু যা কাস্পিয়ান সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত। আজারবাইজানের রাজধানী বাকুর আয়তন আনুমানিক ২১৪০ থেকে ২২০০ বর্গ কিলোমিটার হতে পারে।

এখানে মজার বিষয় হলো এদেশের রাজধানীর সম্পূর্ণ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮ মিটার নিচে অবস্থিত। এই রাজধানী এতটা ব্যাস্তময় যেখানে রাতেও মানুষের জীবন থেমে নেই। আজারবাইজানের রাজধানীতে শিল্প সংস্কৃতি এবং, বৈজ্ঞানিক কেন্দ্র গুলো রয়েছে। এছাড়াও কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত উপদ্বীপের দক্ষিণ অংশের একটি প্রধান বন্দর এই বাকুতে। বিশ্বের সর্বনিম্ন উচ্চতার এই রাজধানীতে রয়েছে নানান আধুনিকতার ছোঁয়া। এছাড়াও উপকূলীয় বাতাসের তীব্রতার কারণে বাকুর বাতাসের শহর নামেও পরিচিতি রয়েছে। 

আজারবাইজানের জনসংখ্যা কত 

আজারবাইজান সম্পর্কে কিছুটা ধারণা হয়তো পেয়েছেন। ইতিমধ্যে এ দেশের আয়তন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আজকের এই ব্লকটির এই পর্বে আজারবাইজানের জনসংখ্যা কত এমন কিছু তথ্য তুলে ধরা হবে। আজারবাইজানের আয়তন সম্পর্কিত ইতিমধ্যে জেনেছেন এদেশের মোট আয়তনে জনসংখ্যা বসবাস করে প্রায় ১ কোটি ৪ লক্ষ ৩৮ হাজারের চেয়ে কিছুটা বেশি। এদেশের মোট আয়তনের প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১২৬ জন মানুষ বসবাস করেন। জনসংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনশীল এদেশেও জনসংখ্যা বৃদ্ধির হার ইতিবাচক। 

আজারবাইজানের মোট জনসংখ্যার প্রায় বড় একটি অংশ শহরে বাস করে যা মোট জনসংখ্যার প্রায় ৫৯%। বিশ্বের মোট জনবহুল দেশের তালিকায় আজারবাইজানের অবস্থান ৯৩ তম। আজারবাইজানের সবচেয়ে বড় শহর এবং রাজধানীর বাকুতে ২০২৬ সালের তথ্য মতে মোট ২৫ লাখেরও কিছু বেশি মানুষ বসবাস করেন। সব মিলিয়ে এদেশের মোট জনসংখ্যার প্রায় ৪ ভাগের ১ ভাগ মানুষ রাজধানীতে বসবাস করেন। এদেশের প্রধান আয়ের উৎস তেল এবং গ্যাসের খনি হলেও গ্রামীণ অঞ্চলে কৃষি এবং পশু পালনের ব্যাপক প্রচলন রয়েছে।

আজারবাইজান বেতন কত। আজারবাইজান সর্বনিম্ন বেতন কত 

আজারবাইজান বেতন কত, আজারবাইজান কর্মীদের সর্বনিম্ন বেতন কত জানুন আজকের ব্লগের এই পর্বে। আজারবাইজান সম্পর্কে বেশ কিছু তথ্য উপরে তুলে ধরা হয়েছে। এদেশের মোট জনসংখ্যার গড় বেতন ২০২৬ সালের তথ্য অনুযায়ী ১১০০ থেকে ১২০০ আজারবাইজানি মানত। যা আমাদের দেশের হিসাবে সর্বনিম্ন ৬০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত। নিচে আজারবাইজান বেতন কত, আজারবাইজান সর্বনিম্ন বেতন সম্পর্কে তুলে ধরা হলো। 

  • আজারবাইজানের একজন সাধারণ কর্মী মাসে প্রায় ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। বিশেষ করে কাজের ধরন অনুযায়ী কর্মীর বেতন প্রদান করা হয়। আপনি যদি প্রথম অবস্থায় সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান সেইক্ষেত্রে সর্বনিম্ন বেতন হতে পারে বাংলাদেশের ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। 
  • যে সকল কর্মীরা আজারবাইজানে ট্যাক্সি চালায় এবং দক্ষ শ্রমিক তাদের বেতন সর্বনিম্ন ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ করে দক্ষ শ্রমিকের বেতন তাদের কাজের ধরন এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে দেওয়া হয়। 
  • এছাড়াও শিক্ষাখাতে এ দেশে বেতন প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার চেয়ে কিছুটা বেশি হতে পারে। এছাড়াও চিকিৎসা খাতে ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে। নির্মাণ সেক্টরেও দক্ষ শ্রমিকেরা বেশ ভালো বেতন পান। 
  • এদেশের সাধারণত সপ্তাহে .৪০ ঘন্টা কাজ করতে হয় প্রতিদিন মাত্র ৮ ঘন্টা। এছাড়াও ওভার টাইমের সুযোগ রয়েছে। সাধারণ একজন রেস্টুরেন্ট কর্মী, যেকোনো কোম্পানির কাজ পেলে থাকা খাওয়ার সুবিধা থাকতে। সব মিলিয়ে এদেশে অভিজ্ঞতার উপর ভিত্তি করে ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সম্ভব। 

আজারবাইজান টুরিস্ট ভিসা

আজারবাইজার কোন মহাদেশ অবস্থিত এবং এদেশ সম্পর্কে বেশ কিছু ধারণা এখন আপনার কাছে পরিষ্কার। বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় অনেকেই আজারবাইজানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যায়। সাধারণত বাংলাদেশী নাগরিকদের জন্য আজারবাইজানের টুরিস্ট ভিসা পাওয়া বেশ সহজ। এজন্য অনলাইন E- visa অর্থাৎ এশিয়ান ভিসা সিস্টেমের মাধ্যমে সর্বোচ্চ ৫ কার্য দিবসের মধ্যে পাওয়া সম্ভব। এজন্য e-visa এর ওয়েবসাইটে যেয়ে পাসপোর্ট এর তথ্য দিয়ে ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য এবং ছবির মাধ্যমে ভিসার ফি প্রদান করুন। আপনার এশিয়ান ভিসার মাধ্যমে আবেদনের খরচ হতে পারে বাংলাদেশি টাকার ৩ থেকে ৪ হাজার টাকায়।

আজারবাইজান

আপনি যেদিন যেতে ইচ্ছুক তার কমপক্ষে ৪ থেকে ৫ দিন আগে আবেদন করা ভালো। আজারবাইজান টুরিস্ট ভিসা অনুমোদন হওয়ার পর আপনার ইমেইলে এই ই ভিসার পেয়ে যাবেন। পরবর্তীতে প্রিন্ট করে নিজের সঙ্গে রাখুন।  টুরিস্ট ভিসায় আজারবাইজান গেলে এর মেয়াদ থাকে সর্বোচ্চ ৩০ দিন। বাংলাদেশ থেকে সরাসরি আজারবাইজানের কোন ভিসা প্রসেসিং এজেন্সি নেই এজন্য অনলাইন আবেদন সবচেয়ে সুবিধা জনক। তবে আপনার শুধুমাত্র এটা নিশ্চিত হতে হবে যে অফিসিয়াল E-Visa এর ওয়েবসাইটে আবেদন করছেন। 

উপসংহার। আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত - আজারবাইজান টাকার মান

আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত, আজারবাইজান টাকার মান, আজারবাইজান যেতে কত টাকা লাগে, এদেশের জনসংখ্যা, কাজের বেতন এবং টুরিস্ট ভিসায় যাওয়ার উপায় সম্পর্কে বেশ কিছু তথ্য হয়তো আপনি জানতে পেরেছেন। আপনি যে কোন উদ্দেশ্যে আজারবাইজান যেতে চাইলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিসার আবেদন করবেন। আজকের এই ব্লগটি পরে যদি আপনার মনে হয় প্রয়োজনীয় তথ্য রয়েছে সেক্ষেত্রে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ আমাদের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url