ফোড়া হলে কি খাওয়া যাবে না কি উপকারি

ফোড়া হলে কি খাওয়া যাবে না এই ব্যাপারে জানার জন্য ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। বিশেষ করে শরীরের নির্দিষ্ট কোন স্থানে হঠাৎ ত্বকে ফোলা ভাব দেখা দিয়ে লাল হয়ে ব্যথা হলে এটাকে ফোড়া বা অ্যাবসেস বলে ধরা হয়। 

ফোড়া

ফোড়া বা অ্যাবসেসে নির্দিষ্ট করে কোন খাবারে নিষেধাজ্ঞা নেই। তবে এ সময় কিছু খাবার শরীরে তাপ সৃষ্টি করে ব্যথা এবং প্রদাহ বাড়িয়ে তুলতে পারে। যা এরিয়ে চলা উত্তম এবং কিছু খাবার ফোড়া হলে বেশ উপকারী। চলুন ব্লগটিতে ফোড়া হলে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো সম্পর্কে জেনে নিন।

পোস্ট সূচিপত্রঃ ফোড়া হলে কি খাওয়া যাবে না কি উপকারি 

ফোড়া হলে কি খাওয়া যাবে না 

ফোড়া হলে কি খাওয়া যাবে না এই ব্লগের মূল বিষয় এটি। ফোড়া শিশু থেকে বয়স্ক যেকোনো বয়সের ব্যক্তিদের শরীরের দেখা দিতে পারে। এটি ত্বকের উপরে পিন্ডের মতো আকার নিয়ে হয়ে থাকে যা বেশিরভাগ ক্ষেত্রে এমনিতেই সেরে যায়। ফোড়া হলে নির্দিষ্ট কোন খাবারের নিষেধাজ্ঞা নেই তবে ব্যথা এবং প্রদাহ কমিয়ে দ্রুত আরোগ্য পেতে কিছু খাবার এগিয়ে চলাই উপযুক্ত। চলুন এই পর্বের শুরুতেই ফোড়া হলে যেসব খাবার এড়িয়ে চলা ভালো সেগুলো সম্পর্কে জানুন। 

অতিরিক্ত চর্বিযুক্ত মাছ এবং মাংস 

আপনার শরীরে ফোড়ার উপদ্রব দেখা দিলে অতিরিক্ত চর্বিযুক্ত মাছ এবং মাংস এড়িয়ে চলা বেশ উপকারী। কেননা এ সময় চর্বিযুক্ত খাবার শরীরের প্রদাহ বাড়িয়ে দ্রুত আরোগ্য পেতে বাধা প্রদান করতে পারে। চর্বিযুক্ত খাবার ত্বকের তেল গ্রন্থিকে উত্তেজিত করে ফোড়ার ভেতরে পুজ জমার ঝুঁকি বাড়িয়ে দেয়। শরীরের জন্য অতিরিক্ত চর্বিযুক্ত মাছ এবং মাংস হজম শক্তির দুর্বল করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এর ফলে ফোড়ার ব্যাকটেরিয়ার সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়। যা থেকে দ্রুত আরোগ্য পেতে অসুবিধা হতে পারে।

তেল মসলা ও ভাজা খাবার 

অনেকেরই অতিরিক্ত তেল, মসলা ও ভাজা খাবারের প্রতি আগ্রহ থাকে। তেল মশলা ও ভাজা খাবার যে কারো জন্যই অস্বাস্থ্যকর। আপনি বা আপনার পরিবারের কার ফোড়া দেখা দিলে তেল, মশলা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরিত থাকুন। কেননা ফোড়া হলে এর মধ্যে বিষাক্ত পুজ হয়।

ফোড়ার ভিতরে থাকা বিষাক্ত এই পুজ  কমাতে তেল, মসলা ও ভাজা খাবার এড়িয়ে চলা খুবই উপকারী। তাছাড়া অতিরিক্ত তেল মসলা ও ভাজা খাবারে ট্রান্স ফ্যাট থাকে যা শরীরে প্রদাহ বাড়ায়। এজন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফোড়ার ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে তেল, মসলা ও ভাজা খাবার থেকে দূরে থাকাই ভালো। 

অতিরিক্ত লবণ, চিনি ও প্রক্রিয়াজাত খাবার 

ফোড়া বিশেষ করে দু ধরনের হয়ে থাকে, এটি মূলত ত্বকের সমস্যা। শরীরে ফোড়ার সমস্যা দেখা দিলে এ সময় শরীরকে পর্যাপ্ত সুস্থ রাখা প্রয়োজন। আপনার ফোড়া হলে এজন্য  অতিরিক্ত চিনি যুক্ত, লবণাক্ত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকা ভালো। ফোড়ায় লবণাক্ত ও প্রক্রিয়াজাত খাবার ব্যথা ও প্রদাহ বাড়িয়ে নিরাময় প্রক্রিয়াকে বাধা দিতে ভূমিকা রাখতে পারে। এজন্য অতিরিক্ত চিনি যুক্ত,  লবণাক্ত খাবার, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এবং ফাস্টফুড যথা সম্ভব এড়িয়ে চলুন।

অতিরিক্ত চিনি যুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। এর ফলে ফোড়ার সমস্যা আরো বেড়ে যাওয়ার সম্বাবনা থাকে।  ফোড়ার সমস্যায় আপনার যদি মদ্যপান বা অ্যালকোহল সেবনের অভ্যাস থাকে তা থেকে নিজেকে দূরে রাখুন। একই সঙ্গে ধূমপান ত্যাগ করা উপযুক্ত, কেননা এগুলো ত্বকের প্রদাহ বাড়াতে খুবই কার্যকর।  

ডিম এবং দুগ্ধজাত খাবার

ফোড়া হলে কি খাওয়া যাবে না এমন খাবারের তালিকার প্রথম সারিতে ডিম এবং দুগ্ধজাত কিছু খাবার না খাওয়া উপকারি। ফোড়ার সমস্যায় যেকোনো ধরনের ডিম এবং দুধ থেকে তৈরি পনির, মাখন এবং ঘি ইত্যাদি এড়িয়ে চলুন। ফোড়া হলে  এগুলো খাওয়ার ফলে শরীরে ফোড়ার তীব্রতা এবং প্রদাহ বাড়াতে পারে।

ফোড়া

কিছু মানুষের ক্ষেত্রে আবার ফোড়ার ভেতরে তীব্র পুজ তৈরি হতে পারে। দুগ্ধজাত খাবার ত্বকের তেল গ্রন্থিকে সক্রিয় করে যার ফলে সংক্রমণ সেরে উঠতে খুবই সময় লাগতে পারে। আপনি ফোড়ায় আরোগ্য পাওয়ার আগ পর্যন্ত এই ধরনের খাবার না খেলে বেশ উপকার পেতে পারেন।

ঘন ঘন ফোড়া হওয়ার কারণ 

ফোড়া হলে কি খাওয়া যাবে না এ ব্যাপারে ব্লগটিতে ইতিমধ্যে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। ফোড়া ত্বকের নিচে হয়ে থাকে যার ভিতরে কিছু পরিমাণে জমাট বাধা পুজ তৈরি হয়। কিছু কিছু মানুষের মধ্যে ঘন ঘন ফোড়া হওয়ার প্রবণতা দেখা দেয়। এমন সমস্যায় কয়েকটি ফোড়া একত্রে হয়ে খুব দ্রুত ত্বকের উপরের অংশ ফুলে লালচে বর্ণ ধারণ করে। একই সঙ্গে প্রচন্ড ব্যথা উপলব্ধি হয় যা অসহনীয়। ব্লগটিতে এখন তাহলে এমন অসহ্যকর ফোড়া ঘন ঘন হওয়ার কারণ গুলি জেনে নিন।

আরো পড়ুনঃ স্ক্যাবিস হলে কি কি খাওয়া যাবে না জানুন এখানে।

  • ফোড়ার সমস্যা বিশেষ এক ধরনের স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়ার সংক্রমনের ফলে হয়। শরীরে এমন ব্যাকটেরিয়া সংক্রমনে ত্বকের লোমকূপের ছিদ্রস্থান থেকে শরীরের ভেতরে প্রবেশ করে। সংক্রমণ ত্বকে ছড়িয়ে পড়ার অল্প সময়ের মধ্যে সৃষ্টি হয়ে ফোড়ার ভিতরে পুজ ভর্তি হতে শুরু করে। শরীরের কোন কাটা স্থান, পোকামাকড়ের কামড়, আঘাত ইত্যাদির মত পরিস্থিতিতে এমন সংক্রমনের প্রকোপ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। 
  • শারীরিক সুস্থতায় পরিষ্কার পরিচ্ছন্নতার খুবই বড় ভূমিকা রয়েছে। যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এমন জায়গায় ঘন ঘন ফোড়া হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। কেননা অস্বাস্থ্যকর পরিবেশ এবং আদ্র আবহাওয়া ত্বকে ময়লা জমায় যা থেকে এমন সংক্রমনের ঝুঁকি আসে। ত্বকের উপরে এমন ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ইমিউন সিস্টেম দুর্বল হলে ঘন ঘন ফোড়া হওয়ার প্রবণতা দেখা দেওয়া স্বাভাবিক। কেননা এ সময় শরীর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় শক্তি পায় না। যার ফলে খুব দ্রুত ত্বকের লোমকুপ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শরীরের পুষ্টির অভাবে, দীর্ঘস্থায়ী ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। সঙ্গে অতিরিক্ত মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাবে দীর্ঘস্থায়ী ফোড়ার সংক্রমণের কবলে পড়তে পাড়েন।
  • ডায়াবেটিস শরীরের জন্য একটি দীর্ঘস্থায়ী গুরুতর স্বাস্থ্য সমস্যা। যা নিয়ন্ত্রণে রাখা সুস্থ থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। শরীরে ডায়াবেটিস মানে রক্তের শর্করার মাত্রা বেশি হওয়া। যা নিয়ন্ত্রণের না আনলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। ডায়াবেটিসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ঘন ঘন ফোড়া হতে পারে। ডায়াবেটিসে ত্বকের রক্ত সঞ্চালন কমে যায়, এজন্য কখনো ঘাম কখনো শুষ্ক ত্বক থাকায় বারবার একই জায়গায় ফোড়া হতে পারে। বিশেষ করে শরীরের ঘার, বগল, কনুই, কবজি, কুচকির মতো ভাজযুক্ত স্থানে হওয়ার সম্ভাবনা বেশি। 

ফোড়া হলে করণীয় কি। ফোড়ার ঘরোয়া চিকিৎসা পদ্ধতি  

ফোড়া হলে কি খাওয়া যাবে না, ঘন ঘন ফোড়া হওয়ার কারণ সম্পর্কে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ফোড়া ত্বকের উপরে হওয়া একটি ব্যাকটেরিয়া সংক্রমণ। অনেকের ক্ষেত্রে এমন সমস্যা নিজে থেকে কয়েক দিনের মধ্যে সেরে উঠতে পারে। কারো কারো ক্ষেত্রে আবার দীর্ঘস্থায়ী, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর সমস্যার সৃষ্টি করতে পারে। তবে ফোড়ার সমস্যা প্রতিরোধে বেশ কিছু করণীয় অনুসরণের মাধ্যমে ঘরোয়া চিকিৎসায় এমন সমস্যা নিরাময় সহ প্রদাহ কমাতে খুবই কার্যকর। চলুন তাহলে ফোড়া হলে করণীয় কি? ফোড়ার ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

  • ত্বকের উপরে পিন্ডের মতো ফোলাভাব সৃষ্টি করে লালচে বর্ণ, ব্যথা এবং পুঁজ তৈরি করে ফোড়া। আপনার শরীরে ত্বকের কোন একটা নির্দিষ্ট স্থানে ফোড়া হলে। এ সময় আক্রান্ত স্থানে গরম সেক দেওয়া ফোড়ার ব্যথা এবং ফোলাভাব কমিয়ে দ্রুত পুঁজ  জমতে সাহায্য করে। এর ফলে খুব দ্রুত বিষাক্ত পুজ ফোড়ার সূচালো মাথা দিয়ে বেরিয়ে দ্রুত নিরাময় করতে সাহায্য করে। এজন্য গরম পানিতে একটি কাপড় বা তোয়ালে ভিজিয়ে অথবা হট ওয়াটার ব্যাগ দিয়ে আক্রান্ত স্থানে সেক দিতে হবে। তবে খেয়াল রাখবেন ফোড়ার উপরে কোন চাপ না পড়ে। এ সময় আক্রান্ত স্থানে চাপ প্রয়োগ করলে বিষাক্ত ব্যাকটেরিয়া ত্বকের ভিতরে চলে যেতে পারে। 
  • ফোড়া হলে করণীয় কি এমন পরিস্থিতিতে আক্রান্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যাকটেরিয়া প্রতিরোধী সাবান দিয়ে ভালোভাবে আক্রান্ত স্থান ধুয়ে নিতে পারেন। আক্রান্ত স্থানটি উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিলে বেশ উপকার পাওয়া যায়। আপনার ফোড়ায় আক্রান্ত স্থানটি হালকা এবং খোলামেলা রাখুন। টাইট কোন পোশাক পরিধান না করাই সবচেয়ে উত্তম। কেননা আক্রান্ত স্থানটি এ সময় হালকা রাখা নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ফোরায় আক্রান্ত জায়গাটিতে অ্যান্টিসেপটিক মলম ব্যবহার করতে পারেন। ফোরায় এন্টিসেপটিক মলমের ব্যবহার বেশ উপকারী এবং এটা ব্যাথা নাশক। 
  • আপনার ফোড়ার সমস্যায় প্রাথমিক পর্যায়ে ব্যথা কমিয়ে দ্রুত আরোগ্য পেতে হলুদ পেস্ট ব্যবহার করতে পারেন। এজন্য সামান্য পরিমাণে খাঁটি হলুদ নিয়ে ঠান্ডা পানি দিয়ে পাতলা পেস্ট তৈরি করে ফোড়ার চারপাশে ব্যবহার করুন। বিশেষ করে হলুদে থাকা প্রাকৃতিক এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ফোড়ার ব্যথা ও প্রদাহ কমাতে বেশ উপকারী। ফোঁড়ায় আপনি হলুদ পেস্ট দৈনিক একবার অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারেন। তবে ফেটে যাওয়া ফোড়ার ক্ষেত্রে এই উপকরণ না লাগানোই ভালো, প্রথম অবস্থায় উপকারী। 
ফোড়া
  • ফোড়া হলে করনীয় কি, ফোড়ার ঘরোয়া চিকিৎসায় ইপসম লবন এবং ক্যাস্টর অয়েল ব্যবহারে উপকারিতা পাওয়া যেতে পারে। এজন্য কিছু গরম পানিতে সামান্য পরিমাণে এপসম লবণ মিশিয়ে পরিষ্কার কাপড়ে ভিজিয়ে আক্রান্ত স্থানে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। এক থেকে দুইবার এই উপকরণ ব্যবহার যথেষ্ট। অন্যদিকে পরিষ্কার এক টুকরো তুলা নিয়ে কিছু ক্যাস্টর অয়েল তুলাতে মিশিয়ে ফোড়ার চারপাশে লাগাতে হবে। এই উপকরণ দিনে একবার ব্যবহারই বেশ উপযুক্ত। এমন উপকরণ গুলিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। তবে খেয়াল রাখবেন ফেটে যাওয়া ফোড়ায় এমন উপকরণ ব্যবহার না করাই ভালো।
  • ফোড়া ফেটে যাওয়ার পর আক্রান্ত স্থানটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ড্রেসিং করুন প্রতিনিয়ত। নিজে নিজে ফোড়া ফাটিয়ে পুজ বের করতে যাবেন না। এমনটা করলে সমস্যা আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শরীরে ডায়াবেটিস থাকলে অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখুন। আপনার ফোড়া গুরুতর অবস্থা সহ অতিরিক্ত ব্যথা অনুভব হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। ফোড়া হলে করণীয় কি ফোড়ার ঘরোয়া চিকিৎসা দ্রুত নিরাময়ে কার্যকর তবে সঠিক নিয়মে ব্যবহার খুবই জরুরী। 

ফোড়া হলে কি খাওয়া যাবে

আজকের এই পর্বের শুরুতে ফোড়া হলে কি খাওয়া যাবে না এমন তথ্য তুলে ধরা হয়েছে। ফোড়া খুবই যন্ত্রণাদায় রোগ, ঘন ঘন ফোড়া হওয়ার কারণ, ফোড়া হলে ঘরোয়া ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। ফোড়ার সমস্যায় খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে এমন কোন বিধি নিষেধ নেই। তবে উপযুক্ত কিছু খাবার এড়িয়ে চলা যেমন জরুরি ঠিক তেমনি কিছু খাবার খেলে ফোড়ার ব্যথা এবং প্রদাহ কমিয়ে দ্রুত আরোগ্য পেতে খাদ্য তালিকায় রাখতে পারেন। ফোড়া হলে কি খাওয়া যাবে এমন খাবারের তথ্যগুলি নিচে তুলে ধরা হলো। 

আরো পড়ুনঃ ডায়াবেটিস হলে কি কি সবজি খাওয়া উচিত নয়।

  • ফোড়া ত্বকের একটি সংক্রামন রোগ যা নিরাময়ের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুবই জরুরী। ফোড়া হলে কি খাওয়া যাবে উপকারী খাবারের তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খেতে পারেন। কেননা ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রদাহ কমিয়ে দ্রুত ক্ষত নিরাময়ে খুবই কার্যকর। এমন সমস্যায় উপকার পেতে আমলকি, পেয়ারা, কমলা লেবু, মালটা, কাগজি লেবু, স্ট্রবেরি, পেঁপে, আনারস ইত্যাদি খেতে পারেন। এগুলাতে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরের সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 
  • দৈনন্দিনের খাদ্য তালিকায় উপকারী সবুজ শাকসবজি। পুষ্টিগুণে ভরপুর এমন কিছু শাকসবজি ফোড়ার সমস্যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রদাহ ও ব্যথা কমিয়ে আরোগ্য পেতে বেশ প্রয়োজনীয়। বিশেষ করে সবুজ শাকের মধ্যে পালং শাক, লাল শাক, কলমি শাক, পুই শাক, ইত্যাদি খুবই উপকারী। এছাড়াও ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, করলা, শসা বেশ উপকারী। এই সকল শাকসবজিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফোড়ার সমস্যা প্রতিরোধে খুবই কার্যকর। 
ফোড়া
  • ফোড়া হলে কি খাওয়া যাবে এমন খাবারের তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত উপকারী। প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে নতুন কোষ গঠনে সাহায্য করে যার ফলে দ্রুত ক্ষত নিরাময় করা সম্ভব। তাছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সংক্রমণ রোধে খুবই প্রয়োজন। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে চর্বিহীন মাছ ও মাংস, ডিম, দুধ ইত্যাদি খেতে পারেন। কিছু ডাল জাতীয় খাবার যেমন মটরশুটি, মুগ ডাল, ছোলা ডাল এবং সয়া পণ্য খেতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার অতিরিক্ত খাবেন না অতিরিক্ত তেল মশলায় রান্না খাবার এড়িয়ে চলা ভালো। 
  • প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার শরীরের উপকারি ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের মধ্যে টক দই, কেফির, কিমচি, ঘোল ইত্যাদি বেশ উপযুক্ত। এমন খাবার ত্বকের প্রদাহ কামায় সঙ্গে সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করে দ্রুত আরোগ্য পেতে সাহায্য করে। এছাড়াও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার পাকস্থলীর হজম শক্তি উন্নত করে যা সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • ফোড়া হলে কি খাওয়া যাবে এমন খাবারের  তালিকায় পর্যাপ্ত পানি পান করা উপযুক্ত। কেননা শারীরিক সুস্থতা নিশ্চিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত পরিমাণে পানির গুরুত্ব হয়তো সকলেই জানি। এজন্য আপনার ফোড়ার সমস্যায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যাতে শরীর হাইড্রেট থাকে। দৈনিক ২ থেকে ৩ লিটার পানি পান করা উপযুক্ত তবে আপনার ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো পানি পান করুন। 

উপসংহার। ফোড়া হলে কি খাওয়া যাবে না 

ফোড়া হলে কি খাওয়া যাবে না, কি খাওয়া যাবে, ঘন ঘন ফোড়া হওয়ার কারণ, ফোড়া হলে করণীয় কি এই সকল ব্যাপারে ব্লগটিতে আলোচনা করা হয়েছে। ফোড়া একটি ত্বকের সমস্যা এজন্য সঠিক ব্যবস্থা না নিলে দীর্ঘস্থা্যী ভোগান্তির শিকার হতে পারেন। এছাড়াও আপনার যদি ফোড়ার সমস্যায় জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। ঘন ঘন ফোড়ার প্রবণতায় পড়ে আরোগ্য পেতে সময় লেগে থাকে। সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক আপনার অবস্থার পর্যবেক্ষণ করে ব্যথা নাশক ওষুধ খেতে দিলে তা গ্রহন করুন। 

একই সঙ্গে যে সকল খাবার উপকারী এবং যা এড়িয়ে চলা উচিত সে ব্যাপারে নজর রাখুন। ফোড়া একটি সংক্রামক রোগ এজন্য সংক্রমণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা আপনাকেই নিতে হবে। আপনার ফোড়া হলে তা ফাটানোর চেষ্টা থেকে বিরত থাকুন। ফোড়ার উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না তাহলে আরোগ্য পেতে সময় লাগতে পারে। 

                        (খোদা হাফেজ)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url