ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা পদ্ধতি

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থা বলতে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরী। ফ্যাটি লিভারের সমস্যায় মূলত লিভারের চারপাশে চর্বি জমা হয়। লিভারের এমন সমস্যা ফ্যাটি লিভার বা লিভার ডিজিজ নামে বেশ পরিচিত।

 

ফ্যাটি

ফ্যাটি লিভার গ্রেড 1 মূলত লিভার ডিজিজের প্রথম ধাপ, এটিকে সতর্ক বার্তাও বলা যেতে পারে। চলুন তাহলে আজকের এই ব্লগটিতে ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে নিন। 

পোস্ট সুচিপত্রঃ ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা পদ্ধতি

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থা 

ফ্যাটি লিভার গ্রেড ১ এর চিকিৎসা ব্যবস্থা বলতে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরী। শরীরে ফ্যাটি লিভারের মত সমস্যা দেখা দেওয়ার পেছনে অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রক্তে উচ্চ সর্করার মাত্রা বেশ ভূমিকা রাখে। তাছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান সেবনে ফ্যাটি লিভার বা লিভার ডিজিজ হওয়ার বেশ ঝুঁকি রয়েছে। এজন্য প্রয়োজনীয় জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার গ্রেড 1 নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আলোচনা করা যাক। 

খাদ্যাভ্যাসে পরিবর্তন। ফ্যাটি লিভারে কি কি খাওয়া উচিত 

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থা খাদ্যাভ্যাসের পরিবর্তন এমন সমস্যা নিয়ন্ত্রণে বেশ ভূমিকা রাখে। ফ্যাটি লিভারের সমস্যা সমাধানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত জীবনযাপন ছাড়া আদতে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। দৈনন্দিনের খাদ্য তালিকায় এমন কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার রয়েছে যেগুলো, ফ্যাটি লিভার গ্রেড 1 নিয়ন্ত্রণে বেশ কার্যকর। যে সকল খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখলে ফ্যাটি লিভারে উপকারী চলুন সেগুলো সম্পর্কে জেনে নিন। 

সবুজ শাকসবজি খেতে পারেনঃ 

পুষ্টিগুণে ভরপুর সবুজ শাকসবজি আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য বেশ উপযোগী। ঠিক তেমনি ফ্যাটি লিভারের মতন সমস্যা নিয়ন্ত্রণেও বেশ ভূমিকা রাখে সবুজ শাকসবজি। কেননা সবুজ শাকসবজিতে থাকা উচ্চ ফাইবার এবং এন্টিঅক্সিডেন্ট লিভারের চর্বি কমিয়ে প্রদাহ প্রতিরোধে বেশ কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও সবুজ শাকসবজি কম ক্যালরি যুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে উপযুক্ত। তাছাড়া লিভার থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিতে সাহায্য করে সবুজ শাকসবজি। 

ফ্যাটি লিভার গ্রেট ১ এর সমস্যা নিয়ন্ত্রণের জন্য দৈনন্দিনীর খাদ্য তালিকায় পালং শাক, লাল শাক, পুই শাক, কলমি শাক, বাঁধাকপি, মেথি শাক, ধনেপাতা, লেটুস, ব্রকলি ইত্যাদি রাখতে পারেন। এগুলো বিষাক্ত পদার্থ নিষ্কাশনে বেশ কার্যকর। আপনি চাইলে গাজর খেতে পারেন, বিশেষ করে গাজরে থাকা বিটা ক্যারটিন লিভারের কার্যকারিতা ফেরাতে পিত্ত উৎপাদন বাড়িয়ে দিতে পারে। যা ফ্যাটি লিভারের সতর্ক সংকেতে অত্যন্ত উপযুক্ত। 

চরবিহীন প্রোটিন সমৃদ্ধ খাবারঃ 

ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণের জন্য চরবিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। বিশেষ করে চর্বিহীন প্রোটিন লিভারের চর্বি কমিয়ে প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে। যার ফলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায় যা এ সময় অত্যন্ত জরুরী। চরবিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স সঙ্গে লিভারের কোষ পুনর্গঠনে সহায়তা করে। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে চর্বিহীন প্রোটিনের চাহিদা পূরণে ওমেগা থ্রি ফাটি এসিড সমৃদ্ধ খাবার বেশ উপকারী। 

এজন্য আপনি চাইলে স্যামন, সার্ডিন, টুনা, ইলিশ ইত্যাদি সামুদ্রিক মাছ খেতে পারেন। রুই, কাতলা, তেলাপিয়া সহ ছোট মাছ খেলেও প্রয়োজনীয় চর্বিহীন প্রোটিন পাওয়া সম্ভব। কিছু ডাল যেমন মসুর, মুগ ও ছোলাতে কিছু পরিমাণে চরবিহীন প্রোটিন পেতে পারেন। কাঠবাদাম, আখরোট, সূর্যমুখী বীজ ও কুমড়ার বীজে উদ্ভিদ প্রোটিন বিদ্যমান। ফ্যাটি লিভার গ্রেড 1 এ কম চর্বিযুক্ত দুধ বা দই খেতে পারেন। এই সকল খাবার লিভারের উপর থেকে বাড়তি চাপ কমিয়ে কোষ মেরামতে সাহায্য করতে পারে। 

অতিরিক্ত চিনি ও ফাস্টফুড এড়িয়ে চলুনঃ 

ফ্যটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা পদ্ধতি বলতে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরী। এজন্য আপনার ফ্যাটি লিভারের সমস্যায় দৈনন্দিনের খাদ্য রুটিনে অতিরিক্ত চিনি ও ফাস্টফুড এড়িয়ে চলা জরুরী। প্রসেস ও প্রক্রিয়াজাত খাবার রিফাইনড কার্বোহাইড্রেট এগিয়ে চলা এমন সমস্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চ ক্যালোরি ও ফ্যাট যুক্ত খাবার লিভারে চর্বি জমার পরিমাণ বাড়িয়া দিতে বেশ ভূমিকা রাখে।

যা এড়িয়ে চলা এ সময় খুবই জরুরী, কেননা এগুলো সরাসরি লিভারের ক্ষতি করে এবং লিভারের কার্যকারিতা খুব দ্রুত কমাতে পারে। ফ্যাটি লিভারে অবশ্যই খাদ্য তালিকার দিকে নজর রাখবেন। দৈনন্দিনের খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ শাকসবজি সহ পুষ্টিকর খাবার গ্রহণ করুন। এগুলো লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে সঙ্গে প্রদাহ কমায়। এর ফলে লিভারের কার্যকারিতা স্বাভাবিক হতে পারে। 

আরো পড়ুনঃ নাকের মাংস কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানুন।

বাদামি চাল এবং ওটস খাওয়া উপকারিঃ

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের জন্য বাদামী চাল ও ওটস খাওয়া অত্যন্ত উপকারী। বাদামী চালে এবং ওটসে ফাইভারের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে হজম শক্তি উন্নত হয় যা লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। তাছাড়া বাদামি চাল রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। জন্য ডায়াবেটিস রোগীর জন্য বাদামি চাল একটি আদর্শ খাবার বলে বিবেচিত। 

ফ্যাটি

ফ্যাটি লিভার গ্রেড 1 এ আপনি যদি নিয়মিত দৈনন্দিনের খাদ্য তালিকায় বাদামি চাল এবং ওটস খাওয়ার অভ্যাস করেন সেক্ষেত্রে  বেশ উপকার মিলাতে পারেন। কেননা এগুলো লিভারে জমে থাকা চর্বি কমাতে খুবই কার্যকর। তবে আপনি ফ্যাটি লিভারের সমস্যায় খাদ্য তালিকায় পরিবর্তনের আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন। 

ফ্যাটি লিভার গ্রেড ১ এর চিকিৎসায় জীবনযাত্রায় পরিবর্তন 

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা পদ্ধতি হল খাদ্য তালিকায় ও জীবনযাত্রায় পরিবর্তন। এই ব্লগে ইতিমধ্যে দৈনন্দিনের খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। ফ্যাটি লিভার বা লিভার ডিজিজ মূলত দুই প্রকার। এগুলোর একটি হল অ্যালকোহলিক ফ্যাটি লিভার অন্যটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। চিকিৎসকদের মতে আমাদের দেশে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বেশি দেখা যায়। এজন্য ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের জন্য খাদ্য তালিকা সহ জীবনযাত্রায় যে সকল পরিবর্তন জরুরী সেগুলো জানা যাক চলুন। 

শরীরে অতিরিক্ত ওজন থাকলে নিয়ন্ত্রণ জরুরীঃ 

শরীরের অতিরিক্ত ওজন ফ্যাটি লিভার গ্রেড 1 এর সমস্যা সৃষ্টি করতে ভূমিকা রাখতে পারে। শরীরে অতিরিক্ত ওজনের ফলে লিভারের চর্বি জমার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়। এজন্য ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধের জন্য শরীরের অতিরিক্ত ওজন কমানো অত্যন্ত জরুরি। ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে নিয়ন্ত্রিত জীবনযাপন ছাড়া কোন গতি নেই।

শরীরের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করুন। খুব দ্রুত ওজন কমাতে যাবেন না, ধীরে ধীরে নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে ওজন কমান। প্রয়োজনে আপনি চাইলে ব্যায়াম করতে পারেন, সাইকেলিং বা সাঁতার কাটার মত ব্যায়ামে ওজন কমাতে পারে। সবচেয়ে বড় কথা সুষম খাদ্যাভ্যাস সহ প্রতিনিয়ত ব্যায়ামে লিভারে জমে থাকা চর্বি কমিয়ে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মানসিক চাপ কমিয়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুনঃ 

ফাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থায় মানসিক চাপ কমিয়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই জরুরী। আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা উচিত। এজন্য ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারেন।

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার জন্য দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান।  প্রয়োজন হলে ঘুমানোর আগে মোবাইল কম্পিউটার থেকে বিচ্ছিন্ন থাকুন। ফ্যাটি লিভারের সমস্যায় পড়লে নিয়ন্ত্রণের জন্য সুশৃংখল জীবন যাপন করার চেষ্টা করুন। ফ্যাটি লিভারে, লিভারের চর্বি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত জীবনযাপনই একমাত্র চাবিকাঠি। 

মদ্যপান ও ধূমপান ত্যাগ করা খুবই জরুরীঃ 

দুই প্রকার ফ্যাটি লিভারের একটি হল অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটি মূলত অ্যালকোহল বা মধ্যপান সেবনের কারণে হয়ে থাকে। যেখানে মদ্যপান বা অ্যালকোহল সেবনের কারণে লিভার ডিজিজ হয়। সেখানে লিভারের সমস্যা দেখা দিলে মদ্যপান বর্জন করা অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে ধূমপান লিভারকে উত্তেজিত করে প্রদাহ বাড়িয়ে দিতে পারে।

ফ্যাটি লিভার গ্রেড 1 নিয়ন্ত্রণে মধ্যপান ও ধূমপান ত্যাগ করা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। লিভার ডিজিজে ধূমপান ও মধ্যপান ত্যাগ করলে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করে লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে খুবই কার্যকর নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। 

ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে আনুনঃ

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থায় নিয়ন্ত্রিত জীবন যাপনে আপনার ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে আনা জরুরী। বিশেষ করে ডায়াবেটিস টাইপ ২ ফ্যাটি লিভারের সাথে ওতপ্রতভাবে জড়িত। এজন্য ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রক্ত শর্করার মাত্রা সঠিক রাখুন। আপনি যদি ফ্যাটি লিভারে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণের না আনেন সেক্ষেত্রে লিভারের গুরুতর সমস্যা যেমন লিভার সিরোসিস সহ লিভার ক্যান্সারের ঝুকি তৈরি করার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুনঃ ১০৩ ডিগ্রি জ্বর হলে করনীয় কি জানুন এখানে। 

আপনি ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে দৈনিক সময় করে ব্যায়াম করতে পারেন। এছাড়াও ফ্যাটি লিভার বা লিভার ডিজিজে দৈনিক ব্যায়াম করা নিয়ন্ত্রিত জীবন যাপনের মধ্যে পরে। কেননা ফ্যাটি লিভারে, লিভারে জমে থাকা চর্বি কমিয়ে লিভারের স্বাভাবিক কার্যকারিতা ফেরাতে নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ন। তাছাড়া আপনার ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের ওষুধ সেবন করা ফ্যাটি লিভারে বেশ উপযুক্ত। 

ফ্যাটি লিভার গ্রেড 1 এ কি কি লক্ষণ দেখা দেয় 

ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থায় বেশ কিছু নিয়ন্ত্রিত জীবন যাপনের কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ফ্যাটি লিভার বা লিভার ডিজি গ্রেড 1 অর্থাৎ প্রথম পর্যায়ে এ সময় শরীরে স্পষ্ট কোন লক্ষণ দেখা নাও যেতে পারে। তবে লিভার ডিজিজের প্রথম পর্যায়ে সম্ভাব্য কিছু লক্ষণ অনুভব করতে পারেন। এগুলোর মধ্যে আপনার উপর পেটে হালকা ব্যথা ও অস্বস্থি লক্ষ্য করতে পারেন। খুব সামান্য পরিশ্রমে আপনার শরীরে ক্লান্তির দেখা মেলার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শরীরে ক্লান্তির দেখা দিয়ে কাজকর্মে অলসতার সম্মুখীন হতে পারেন। 

ফ্যাটি

তাছাড়া ফ্যাটি লিভারের  প্রথম পর্যায়ে খাবারে অরুচি আসার সম্ভাবনা রয়েছে। কেননা ফ্যাটি লিভার বা লিভার ডিজিজে ব্যক্তির হজমে সমস্যা হওয়া সহ পেট ফাপা ও গ্যাসের দেখা মিলতে পারে। কারো কারো ক্ষেত্রে শরীরে হঠাৎ করে অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে। ফ্যাটি লিভার প্রথম পর্যায়ে লিভারে চর্বি কম পরিমাণ জমে যার ফলে লিভারের কার্যকারিতা স্বাভাবিক থাকে। এর ফলে উপরোক্ত সম্ভাব্য লক্ষণ গুলি সামনে এসে হাজির হতে পারে। 

শেষ মন্তব্য। ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা পদ্ধতি 

ফ্যাটি লিভার গ্রেট 1 এর চিকিৎসা পদ্ধতি সহ বেশ কিছু লক্ষণ ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। আপনি যদি উপরোক্ত লক্ষন গুলি অনুভব করেন সেক্ষেত্রে একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিবেন। ফ্যাটি লিভার গ্রেড1 মূলত স্বাভাবিক পর্যায়ে থাকে যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য লিভার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রিত জীবনযাপন অনুসরণ খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভার গ্রেড 1 এর চিকিৎসা ব্যবস্থায় নিয়ন্ত্রিত জীবন যাপনের ব্যাপারে কিছু তথ্য উপরে তুলে ধরা হয়েছে। 

আপনি যদি লিভার ডিজিজের সমস্যায় পড়েন এজন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তনের দিকে জোর নজর দিন। কেননা ফ্যাটি লিভার গ্রেড 1 স্বাভাবিক হলেও এটি নিয়ন্ত্রণে না রাখা হলে মারাত্মক স্বাস্থ্য ঝুকির সৃষ্টি করতে পারে। এজন্য এটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার সচেতন জীবনযাপন একমাত্র মূল হাতিয়ার। 

                        (খোদা হাফেজ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url