বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার - সাইপ্রাস যাওয়ার নিয়ম
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার এবং বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার নিয়ম সম্পর্কে জানুন আজকের এই ব্লগটিতে। সাইপ্রাস মূলত পূর্ব ভূমধ্য সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র।
ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস এর প্রাকৃতিক বৈচিত্র্যময় এবং সৌন্দর্যের কারণে প্রতিবছর পর্যটকেরা ভিড় জমায়। চলুন তাহলে এই ব্লগটিতে বাংলাদেশ থেকে সাইপ্রাস এর দ্রুত এবং এদেশে যাওয়ার উপায় সহ বেশ কিছু তথ্য জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার - সাইপ্রাস যাওয়ার নিয়ম
- বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার
- বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার নিয়ম
- বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া কত
- বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে। গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা
- বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন। সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
- বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা খরচ কত। সাইপ্রাস স্টুডেন্ট ভিসা খরচ
- বাংলাদেশ থেকে সাইপ্রাস টুরিস্ট ভিসা। সাইপ্রাস টুরিস্ট ভিসা
- সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা
- উপসংহারঃ বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার - সাইপ্রাস যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার
ভূমধ্য সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস এর ভৌগলিক অবস্থান এশিয়া মহাদেশের হলেও এটিকে মূলত ইউরোপ মহাদেশের দেশ বলে গণ্য করা হয়। এই দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য অনেক পর্যটক এখানে আসেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় অনেকে। বাংলাদেশ থেকে সাইপ্রাস পর্যটক কিংবা কাজের উদ্দেশ্যে যায় অনেকে। অনেকেই আবার বাংলাদেশ থেকে সাইপ্রাস দূরত্ব কত কিলোমিটার এমন অনুসন্ধান করেন।
সাইপ্রাস দেশটি এশিয়া এবং ইউরোপ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন দেশ। বাংলাদেশ থেকে সাইপ্রাস দেশটির দূরত্ব আকাশপথে সরলরেখা বরাবর ৫,৫৯৩ কিলোমিটার বা ৩,৪৭৫ মাইল। এছাড়াও সড়ক পথে বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার জন্য বেশি কিছু দেশ পার হয়ে যেতে হয় এর ফলে দূরত্ব হতে পারে প্রায় ৭,৩৬৪ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ থেকে সাইপ্রাস উপরোক্ত দূরত্ব অতিক্রম করার জন্য বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাইপ্রাস দেশটির লার্নাক আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা পাপোস আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। বাংলাদেশ থেকে সাইপ্রাস এর দূরত্ব কিছুটা বিমানের রুট এবং বিমানবন্দর ভেদে কম বেশি হতে পারে। আকাশ পথে বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার জন্য কানেক্টিং ফ্লাইট পরিচালিত হয়।
বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার নিয়ম
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার ইতিমধ্যেই এমন তথ্য জেনেছেন। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার নিয়ম সম্পর্কে জানুন। মাত্র ৯,২৫১ বর্গ কিলোমিটারের এই দেশটিতে আপনি স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি সরাসরি সাইপ্রাস যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন না। এজন্য ভারতের নয়া দিল্লি থেকে সাইপ্রাস দূতাবাস থেকে ভিসার আবেদন করতে হয়। আপনি বাংলাদেশ থেকে সাইপ্রাস কি উদ্দেশ্যে যাবেন সর্বপ্রথম এটা নিশ্চিত করুন।
আপনি স্টুডেন্ট, টুরিস্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসার সাহায্যে যান না কেন সেই ধরনের কাগজপত্র প্রস্তুত করুন। বাংলাদেশ থেকে সাইপ্রাস হোক কিংবা পৃথিবীর যে কোন দেশ যাওয়ার নিয়ম সবই একই। আপনি যে উদ্দেশ্যে যাবেন সেই অনুযায়ী ভিসার কাগজপত্র তৈরি করে ভিসার আবেদন করলেই হবে। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি ই-ভিসার মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির ভিসার আবেদন করে থাকে। বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের জন্য অবশ্যই সাইপ্রাস দেশটির যেকোনো কোম্পানির কাজের অফার লেটার থাকতে হবে।
বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া কত
আজকের এই ব্লগটিতে বাংলাদেশ থেকে সাইপ্রাস সম্পর্কিত অনুসন্ধানকৃত তথ্যের সম্ভাব্য উত্তর তুলে ধরা হবে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া কত এমন তথ্য জানুন। বাংলাদেশ থেকে সরাসরি সাইপ্রাস যাওয়ার জন্য কোন বিমান নেই। বাংলাদেশ থেকে সাইপ্রাস পর্যন্ত কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ ইত্যাদি কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে যাত্রীসেবা দিয়ে থাকে। সাধারণত এ সকল ফ্লাইটের টিকিট মূল্য একমুখী যাত্রার ক্ষেত্রে কম এবং রাউন্ড ট্রিপে কিছুটা বেশি।
বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই, কুয়েত কিংবা ইস্তাম্বুল হয়ে সাইপ্রাস পৌঁছাতে হয়। উপরোক্ত বিমান গুলোতে একমুখী যাত্রায় টিকিট মূল্য হতে পারে সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও রাউন্ড ট্রিপে বিমান টিকিটের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বা তার কিছুটা বেশি লাগতে পারে।
বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া মূলত যাত্রার সময় এবং আকাশ পথের রুট অনুযায়ী পরিবর্তন হতে পারে। এছাড়াও বাংলাদেশ থেকে সাইপাস যাওয়ার বিমান ভাড়া যেকোনো সময় কম বা বেশি হতে পারে। আপনি যদি যাওয়ার ২ থেকে ৩ মাস আগে থেকে টিকিট বুক করেন সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম। কিছু কিছু সময় আবার বিভিন্ন বিমান টিকিট মূল্যে কিছুটা কমিশন দিয়ে থাকে। আপনি বাংলাদেশ থেকে সাইপ্রাস রাউন্ড ট্রিপে বিমান টিকিট বুক করলে সর্বনিম্ন ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।
বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কত সময় লাগে
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত এবং সাইপ্রাস এশিয়ার পশ্চিম অংশে ভূমধ্য সাগরের পূর্ব দিকের একটি দ্বীপে অবস্থিত। ভৌগোলিকভাবে সাইপ্রাস এশিয়ার দেশ হলেও রাজনৈতিকভাবে ইউরোপের অংশ হিসেবে ধরা হয়। বাংলাদেশ থেকে আকাশ পথ এবং স্থল পথের সাইপ্রাস এর দূরত্ব সম্পর্কে জেনেছেন। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কত সময় লাগে এমন অনুসন্ধানের উত্তর জানুন। যদিও বাংলাদেশ থেকে সাইপ্রাস যাতায়াতের সরাসরি ফ্লাইট নেই। তবে বিরতহীন ভাবে ফ্লাইটে বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে ৮ ঘণ্টা থেকে ৯ ঘন্টা সময় লাগতে পারে।
যেহেতু কানেক্টিং ফ্লাইটে যাওয়া সবচেয়ে অন্যতম মাধ্যম। এজন্য বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে মধ্যপ্রাচ্যের কুয়েত, ইস্তাম্বুল, দুবাই, দোহা, আবুদাবি আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে বিমান অবতরণ করে। পরবর্তীতে সেখান থেকে সাইপ্রাস বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ থেকে সাইপ্রাস এভাবেই কানেক্টিং ফ্লাইটে পৌঁছাতে সময় লাগতে পারে সর্বনিম্ন ১২ ঘন্টা থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত। যাত্রা বিরতির উপর নির্ভর করে বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার সময় কখনো কখনো ২০ ঘন্টা পর্যন্ত হতে পারে ।
বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে। গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার, বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার উপায়, বিমান ভাড়া কত এবং কত সময় লাগে এমন তথ্য ব্লগটির উপরে আলোচনা করা হয়েছে। ব্লগের এই পর্বে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে, গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে। গ্রিক সাইপ্রাস বলতে ভূমধ্যসাগরের এই দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত সাইপ্রাস প্রজাতন্ত্র। গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে চাইলে পূর্বে কাজের অনুমোদন পত্র প্রয়োজন।সাধারণত গ্রিক সাইপ্রাসে হোটেল, রেস্তোরা কর্মী, ফ্যাক্টরি এবং সুপার শপে কর্মীর চাহিদা রয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে সার্বিয়া কত কিলোমিটার-বিমান ভাড়া কত জানুন এখানে।
আপনি যদি বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিটে যেতে চান সেক্ষেত্রে বেসরকারি ভাবে খরচ হতে পারে ৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পেতে খরচ হতে পারে ৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত। তবে গ্রিক সাইপ্রাসে থাকা আপনার কোন নিকটস্থ ব্যক্তি ওয়ার্ক পারমিট ভিসা পাঠালে খরচ তুলনামূলক কম হতে পারে। তবে খেয়াল রাখবেন ইউরোপের এই দেশটিতে যেতে কোন প্রকার দালালের খপ্পরে না পড়াটাই ভালো। অবশ্যই বিশ্বস্ত এজেন্সি সহ বিশ্বস্ত মাধ্যম নির্বাচন করে নিবেন।
বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন। সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসায় প্রতিবছর কমবেশি কর্মী নিয়ে থাকে। এই দ্বীপ রাষ্ট্রটিতে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং হসপিটালিটি খাতে কর্মীর দেশ চাহিদা রয়েছে। সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য প্রথমে সে দেশের কোম্পানির নিয়োগপত্র প্রয়োজন হবে। বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য সরাসরি কোন দূতাবাস নেই। ভারতের নয়া দিল্লিতে সাইপ্রাস দূতাবাস রয়েছে যেখানে ওয়ার্ক পারমিটের সমস্ত কাগজপত্র সহ আবেদন ফরম পূরণ করে জমা দিতে হয়। ফরম পূরণের জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগে সেগুলো।
- অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে এবং ৬ মাস মেয়াদ এবং বৈধ হতে হবে।
- ওয়ার্ক পারমিট অনুমোদন পত্র অর্থাৎ চাকরির অফার লেটার এবং চুক্তিপত্র থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ।
- আপনার বর্তমান স্থানকৃত থানার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট প্রযোজ্য।
- আপনার এনআইডি কার্ডের ফটোকপি সহ পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি প্রয়োজন। কখনো কখনো ব্যাংক স্টেটমেন্ট লেটারের প্রয়োজন হতে পারে।
এ সকল কাগজপত্র একত্রিত করে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের জন্য কিছু বিশ্বস্ত এজেন্সি রয়েছে। যারা ই-ভিসার মাধ্যমে অনলাইনে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে। বাংলাদেশের এ সকল বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং কার্যক্রম সম্পন্ন হতে ৫ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা খরচ কত। সাইপ্রাস স্টুডেন্ট ভিসা খরচ
বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসায় অনেকেই পাড়ি জমায়। সাইপ্রাস স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থীদের সাকসেস রেট খুবই ভালো। বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসায় যাওয়া বেশ অসুবিধা জনক। ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও অন্যান্য ইউরোপের দেশের তুলনায় এ দেশে কম খরচে যেতে পারবেন। এছাড়াও থাকা খাওয়ার খরচ সহ যাবতীয় খরচের জন্য পার্টটাইম কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসার সব মিলিয়ে খরচ হতে পারে প্রায় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত। বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য অনেক শিক্ষার্থী প্রতিবছর সাইপ্রাস যায়।
ইউরোপের এই রাষ্ট্রটিতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর সময় তুলনামূলক অনেক কম লাগে। স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে অফার লেটার পাওয়া সম্ভব। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ যেমন রয়েছে ঠিক তেমনি পড়াশোনা শেষে স্থায়ী কাজের সুযোগ পাওয়া যায়। অন্যদিকে স্টুডেন্ট ভিসায় গেলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ থাকে। সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ারও বেশ সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসার সুযোগ-সুবিধা বেশ ভালো।
বাংলাদেশ থেকে সাইপ্রাস টুরিস্ট ভিসা। সাইপ্রাস টুরিস্ট ভিসা
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার, বিমান ভাড়া সহ যেতে কত সময় লাগে এবং ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সম্পর্কিত কিছু তথ্য ব্লগটিতে তুলে ধরা হয়েছে। ব্লগটির এই পর্বে বাংলাদেশ থেকে সাইপ্রাস টুরিস্ট ভিসা সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। সাইপ্রাস পর্যটকদের জন্য একটি অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্যপূর্ণ দ্বীপ রাষ্ট্র। প্রাচীন ঐতিহ্যে ভরা এই দ্বীপ রাষ্ট্রটিতে বছরের প্রায় সকল সময় পর্যটকের ভিড় থাকে। সাইপ্রাস টুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো হল।
- অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ ৬ মাস অতিক্রম করবে।
- আপনার এনআইডি কার্ডের ফটোকপি একই সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে অরজিনাল এনআইডি কার্ডটিও সঙ্গে রাখুন।
- বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার জন্য বিমানের টিকিট হোটেল বুকিং এর প্রমাণপত্র অত্যন্ত অবশ্যক।
- ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ টুরিস্ট ভিসা যাওয়ার জন্য থাকা খাওয়া সহ প্রয়োজনীয় খরচ বহনে আপনি সক্ষম এর প্রমাণপত্র, কোন কোন ক্ষেত্রে আয়ের বিবৃতি প্রয়োজন হতে পারে।
- অবশ্যই আপনার মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন একই সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ব্রুনাই কত কিলোমিটার-ব্রুনাই বেতন কত জানুন।
এ সকল প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে টুরিস্ট ভিসার আবেদন ফরমটি সঠিক নিয়মে পূরণ করুন একই সঙ্গে আবেদন ফর্মে আপনি স্বাক্ষর করুন। আবেদন ফি জমা দেওয়ার পরবর্তী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে সাইপ্রাস টুরিস্ট ভিসায় খরচ হতে পারে সব মিলিয়ে ৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত। কখনো কখনো এজেন্সির উপর নির্ভর করে খরচ কম বা বেশি হতে পারে। একজন টুরিস্ট সাইপ্রাসে টুরিস্ট ভিসায় সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবে।
সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা
বাংলাদেশ থেকে সাইপ্রাস সম্পর্কিত বেশ কিছু অনুসন্ধানকৃত তথ্যের উত্তর আপনার কাছে এখন পরিষ্কার। বাংলাদেশ থেকে সাইপ্রাস অনেকেই বিভিন্ন ভিসা নিয়ে যান। অনেকেই আবার সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা এমন তথ্যের অনুসন্ধান করেন। বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশটির টাকার মানের বেশ বড়সড় পার্থক্য রয়েছে। সাইপ্রাসের টাকাকে এদেশে ইউরো বলা হয়। কখনো কখনো সাইপ্রাস ইউরোর মান কিছুটা কম বা বেশি হতে পারে। নিচে সাইপ্রাস ১ ইউরো বাংলাদেশের কত টাকা এমন তথ্য তুলে ধরা হলো।
| সাইপ্রাস ইউরো EURO | বাংলাদেশী টাকা BDT |
|---|---|
| ১ ইউরো | ১৪০.৭৩ টাকা |
| ৫ ইউরো | ৭০৩.৫৬ টাকা |
| ১০ ইউরো | ১৪০৭.৩ টাকা |
| ২০ ইউরো | ২৮১৪.৬ টাকা |
| ৫০ ইউরো | ৭০৩৬.৫ টাকা |
উপসংহারঃ বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার - সাইপ্রাস যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সাইপ্রাস কত কিলোমিটার, বাংলাদেশ থেকে সাইপ্রাস যাওয়ার উপায়, বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া এবং কত সময় লাগে, বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে এবং সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত কিছু অনুসন্ধানের উত্তর তুলে ধরা হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে সাইপ্রাস টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপের এই দ্বীপ দেশটিতে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে।
যার ফলে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অনুসন্ধান করে থাকেন। আমাদের আজকের এই ব্লগটির অনুসন্ধানকৃত সকল তথ্যে আপনি কোন প্রকার উপকৃত অনুভব করলে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। একই সঙ্গে এতক্ষণ আমাদের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url