কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে জানতে এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। ভিটামিন ডি আমাদের পেশীর সুরক্ষা নিশ্চিত করে যা হাঁটাচলা কাজকর্ম সহ যাবতীয় সকল কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শরীরের বেশ স্বাস্থ্য উপকারিতায় ভিটামিন ডি এর গুরুত্ব রয়েছে।
চলুন তাহলে আজকের এই ব্লগটিতে কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে সে ব্যাপারে জানা যাক। আপনি যদি ভিটামিন ডি এর প্রয়োজনীয়তায় পুষ্টিকর খাবার সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে ব্লকটিতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
পোস্ট সূচিপত্রঃ কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
- কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
- ভিটামিন ডি শরীরের কি উপকার করে
- ভিটামিন ডি এর অভাবে কি কি লক্ষণ দেখা দেয়
- উপসংহার। কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে এই ব্লগটির মূল বিষয় এটি। দৈনন্দিনের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তবে শারীরিক সুস্থতা নিশ্চিত সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের পেশী, হাড় ও দাঁতের ক্ষয় রোধ করে মজবুত রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভিটামিন ডি পুষ্টি উপাদান। মানব দেহের দীর্ঘস্থায়ী সুস্থতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে, চলুন ব্লগটির শুরুতেই ভিটামিন ডি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলি সম্পর্কে জানার চেষ্টা করি।
ডিমঃ
ভিটামিন ডি এর চাহিদা পূরণে আপনি দৈনন্দিনের খাদ্য রুটিনে ডিম রাখতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, বিশেষ করে ডিমের কুসুমে। ডিমে ভিটামিন ডি এর পাশাপাশি প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন সহ ভিটামিন বি১২, ভিটামিন বি ২ ইত্যাদি পাওয়া যায়।
সম্পূর্ণরূপে ভিটামিন ডি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেতে সিদ্ধ করা ডিম বা হালকা পোচ করা ডিম খুবই উপযুক্ত। প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা পূরণে একটি ডিম খাদ্য তালিকায় রাখতে পারেন। এই উপকরণ আপনার হাড় ও পেশী মজবুত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ ভূমিকা রাখে।
দুধঃ
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে এমন প্রশ্নে খাদ্য তালিকায় ফার্টিফাইড দুধ যোগ করতে পারেন। সাধারণত গরুর দুধে ভিটামিন ডি পাওয়া যায় তবে পরিমাণে অনেকটা কম। তবে গরুর দুধে ভিটামিন ডি কম থাকলেও এটি প্রাকৃতিক পুষ্টি উপাদান। ভিটামিন ডি পুষ্টি উপাদানের ঘাটতি পূরণে ভিটামিন ডি যোগ করা ফার্টিফাইড দুধ খাওয়া শুরু করতে পারেন। দুধে ভিটামিন ডি এর পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস ও আয়োডিন পাওয়া যায়। এগুলো একত্রে হাড় ও পেশীর কার্যকারিতায় খুবই গুরুত্বপূর্ণ।
চর্বিযুক্ত মাছঃ
আমাদের বাংলাদেশের একটি প্রচলিত কথা আছে, মাছে ভাতে বাঙালি। বাঙালির প্রতিটা ঘরেই প্রতিদিনের খাদ্য রুটিনের কমবেশি মাছ পাওয়া যায়। তবে আমরা হয়তো অনেকেই জানিনা দৈনন্দিনের খাদ্য তালিকায় রাখা বেশ কিছু চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এর খুব বড় প্রাকৃতিক উৎস।
ভিটামিন ডি এর চাহিদা পূরণে খাদ্য তালিকায় স্যামন, ম্যাকেরেল, সার্ডিন, ইলিশ, টোনা ফিস ইত্যাদি রাখতে পারেন। দেশীয় মাছগুলোর মধ্যে পাঙ্গাস মাছেও ভিটামিন ডি পাওয়া যায়। এক কথায় ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ ভিটামিন ডি এর চাহিদা পূরণে বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে।
মাছের তেলঃ
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে, এমন পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারের তালিকায় মাছের তেল বা কড লিভার অয়েল খেতে পারেন। মাছের তেল ভিটামিন ডি এর অন্যতম উৎস। এটি প্রয়োজনে তুলনায় বাড়তি ভিটামিন ডি সরবরাহ করতে পারে। কড লিভার বা মাছের তেল মূলত সামুদ্রিক মাছ থেকে উৎপাদিত হয়।
মাছের তেল অন্যদিকে ওমেগা থ্রি ফ্যাটি এসিডের ভালো উৎস। নিয়মিত খাদ্য তালিকায় পরিমাণ মত মাছের তেল রাখলে এটি ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড় ও দাঁত মজবুত করে। একই সঙ্গে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
পনিরঃ
পনির অনেকেই খেয়ে থাকেন তবে সাধারণ পনিরের তুলনায় ফার্টিফাইড পনির ভিটামিন ডি এর বড় একটি উৎস। কেননা ফার্টিফাইড পনিরে ভিটামিন ডি যোগ করা থাকে। এছাড়াও পনিরে ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় এগুলো দাঁত, হাড় ও পেশির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রয়োজনীয় ভিটামিন ডি এর জন্য বাজার থেকে পনির কেনার সময় অবশ্যই ফার্টিফাইড যুক্ত পনির কেনা উপযুক্ত। ফার্টিফাইড যুক্ত পনির শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি এর পর্যাপ্ত যোগান দিতে পারে।
মাশরুমঃ
খাদ্য তালিকায় মাশরুম রাখার অভ্যাস হয়তো আমাদের অনেকেরই নেই। তবে আপনি কি জানেন আপনার জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি এর যোগান দিতে পারে মাশরুম। মাশরুম থেকে ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়ার জন্য সূর্যের আলো বা ইউভি আলোতে রাখা মাশরুম খাওয়া যেতে পারে।
ভিটামিন ডি এর চাহিদা পূরণে শিটাকে, মাইটাকে, পোর্টোবেলা, সানড্রাইভ মাশরুম খুবই উপযুক্ত। যে সকল ব্যক্তিরা নিরামিষ খাবার খায় তাদের জন্য ভিটামিন ডি পূরণে আদর্শ খাবার বলেও ধরা যায় মাশরুমকে। মাশরুম রান্না করার আগে অবশ্যই কিছু সময় রোদে রেখে দিবেন ভিটামিন ডি অনেকাংশের বৃদ্ধি পেতে পারে।
আরো পড়ুনঃ কোন ভিটামিন খেলে ওজন বাড়ে ওজন বাড়ানোর উপয় জানুন এখানে।
টোফুঃ
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে, এমন খাবারের তালিকায় ফার্টিফাইটযুক্ত টোফু খাদ্য তালিকায় রাখতে পারেন। সাধারণ টোফুতে খুব অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এজন্য ফার্টিফাইটযুক্ত টোফু যেখানে ভিটামিন ডি যোগ করা হয় তা বেশ উপকারী। তাছাড়া টফু উদ্ভিদ প্রোটিনের বেশ ভালো একটি উৎস, ক্যালসিয়াম ও পাওয়া সম্ভব। এগুলো একত্রে হাড় ও পেশীর জন্য খুবই উপকারী। অন্যদিকে নিরামিষ ভোজীদের জন্য ফার্টিফাইটযুক্ত টোফু অন্যতম সেরা উৎস বলে বিবেচনা করা যায়।
চিয়া বিজঃ
পুষ্টিগুণে ভরপুর চিয়া বিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ সুস্বাস্থ্য বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চিয়া বিজে খুব বেশি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় না তবুও এটি খুবই পুষ্টিকর খাবার। কেননা চিয়া বিজে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস পাওয়া যায়।
এটি বিশেষ করে দাঁত ও হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে হজম শক্তি বৃদ্ধি করতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বেশ কাজ করে চিয়া বীজ। ভিটামিন ডি এর চাহিদা পুরানো সহায়ক খাদ্য হিসেবে চিয়া বীজ খাওয়া যেতে পারে।
সূর্যের আলোঃ
ভিটামিন ডি এর চমৎকার একটি উৎস সূর্যের আলো। এটি সৃষ্টিকর্তার দেওয়া ভিটামিন ডি এর চাহিদা পূরণে এক অনন্য নেয়ামত। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়ার ক্ষেত্রে সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত সূর্যের আলো ত্বকে লাগাতে পারেন। বিকেল ৪টা থেকে ৫ টার সময় লাগালে ও কার্যকর। অতিরিক্ত সময়ে রোদে থাকবেন না, ২০ থেকে ৩০ মিনিট যথেষ্ট।
আপনি যখন রোদ লাগাবেন তখন হাত-পা মুখ অর্থাৎ শরীরের ত্বকে রোদ লাগানো উপযুক্ত। যাদের ত্বক পাতলা এবং ফর্সা তারা কম সময় লাগাবেন। এবং যাদের একটু গারো ত্বক তারা বেশি সময় রোদ লাগাবেন। আমাদের দেহের ৮০ শতাংশ ভিটামিন ডি রোদের আলো থেকে পাওয়া সম্ভব। যা ভিটামিন ডি এর চাহিদা পূরণে অনেক বড় অবস্থান নিয়ে আছে।
ভিটামিন ডি শরীরের কি উপকার করে
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে ব্লগটিতে ইতিমধ্যে এ ব্যাপারে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। চর্বিতে দ্রবীনীয় ভিটামিন হল ভিটামিন ডি যা শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ন। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম। সঙ্গে শরীরের বেশ কিছু দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে। এখন তাহলে ভিটামিন ডি শরীরের কি উপকার করে এ ব্যাপারে জানা যাক চলুন।
- ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে ইতিমধ্যে আলোচনা হয়েছে। শরীরে পেশী, হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ডি শরীরের পেশির গঠন, কঙ্কালতন্ত্র অর্থাৎ হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে প্রয়োজন। পেশীর কোষের বৃদ্ধি, নতুন কোষ তৈরি করে পেশির ক্লান্তি দূর করে ভিটামিন ডি। আমাদের মধ্যে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের সুস্থ্যতার জন্য ভিটামিন ডি পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন।
- ক্যান্সার নামক মরণব্যাধি রোগের ঝুঁকি কমাতে ও বেশ উপকারী ভিটামিন ডি। শরীরে ভিটামিন ডি এর অভাবে কোলন, স্তন ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। শরীরে ভিটামিন ডি এর সঠিক মাত্রা ক্যান্সারের ঝুঁকি কমায় সঙ্গে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করতে পারে। চিকিৎসকদের গবেষণায় দেখা যায় রক্তে ভিটামিন ডি এর স্তর সঠিক থাকলে ক্যান্সারের ঝুঁকি প্রায় ৩৫% কমিয়ে আনা যেতে পারে। এক কথায় বলা চলে ক্যান্সার প্রতিরোধ সহ নিয়ন্ত্রণে কাজ করতে পারে ভিটামিন ডি।
- একটি যন্ত্রণাদায়ক এবং দীর্ঘস্থায়ী সাস্থ্য সমস্যা হল হাঁপানি। যাদের হাঁপানির সমস্যা রয়েছে তারা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের দিকে জোর নজর দিতে পারেন। হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণের সহায়ক পুষ্টি উপাদান হিসেবে উপকার মেলাতে পারে ভিটামিন ডি। হাঁপানির সমস্যায় ফুসফুসে প্রদাহ দেখা দেয় যা শ্বাসনালীতে জ্বালার সৃষ্টি করে। এ সময় প্রয়োজনীয় ভিটামিন ডি পুষ্টি গ্রহণে হাঁপানি বা অ্যাজমার লক্ষণগুলো নিয়ন্ত্রণে খুবই কার্যকর। অন্যদিকে স্বাভাবিক ভাবে ফুসফুসের কার্যকারিতায় ভূমিকা রাখে ভিটামিন ডি, যা খুবই গুরুত্বপূর্ণ।
- মানবদেহের জন্য হৃদরোগ একটি দীর্ঘস্থায়ী গুরুতর স্বাস্থ্য সমস্যা। যা একজন মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। ভিটামিন ডি হৃদরোগ সহ স্ট্রোকের ঝুঁকি কমাতে খুবই কার্যকরী পুষ্টি উপাদান। কেননা ভিটামিন ডি শরীরের ইমিউন সিস্টেম ও হরমোনের ভারসাম্য বজায় রাখে যা হৃদ যন্ত্রের জন্য খুবই উপকারী। তাছাড়া ভিটামিন ডি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে একই সঙ্গে হৃদপিণ্ডকে শক্তিশালী রাখতে কাজ করে। হৃদরোগের সমস্যায় উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে ভিটামিন ডি পুষ্টি উপাদান গ্রহণ করুন।
- ডায়াবেটিস টাইপ ২ এর সমস্যা সাধারণত অনেকের মধ্যেই দেখা মেলে। শরীরের দীর্ঘস্থায়ী ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণের জন্য ভিটামিন ডি খুবই উপকারী। কেননা ভিটামিন ডি শরীরের কোষের ইনসুলিনের ক্ষমতা বাড়ায় যার ফলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের সমস্যা মূলত একটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। এমন সমস্যায় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে উপকার মেলাতে ভিটামিন ডি পুষ্টির দিকে নজর রাখুন।
- মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি মস্তিষ্কের নিউরো প্রটেকটিভ হিসাবে কাজ করে, এটাকে স্নায়ু রক্ষাকারী হিসেবেও ধরা যায়। এর ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি ভালো রাখতে পারে। আলজেইমারের মত মস্তিষ্কের রোগ নিয়ন্ত্রনে ভুমিকা রাখে ভিটামিন ডি। শরীরের জন্য রক্তে প্রয়োজনীয় ভিটামিন ডি থাকলে ঘুম ভালো হয় যা মস্তিষ্কের প্রদাহ কমাতে বেশ কার্যকর। মস্তিষ্কের কোন প্রকার রোগ আগে থাকলে ভিটামিন ডি সহায় পুষ্টি হিসেবে কাজ করতে পারে এজন্য চিকিৎসাথের পরামর্শ জরুরী।
ভিটামিন ডি এর অভাবে কি কি লক্ষণ দেখা দেয়
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে সঙ্গে শরীরের জন্য ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে ব্লগটিতে উপস্থাপন করা হয়েছে। নিঃসন্দেহে ভিটামিন ডি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা অত্যন্ত প্রয়োজন। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি এর ৮০ শতাংশ সূর্যের আলো থেকে পাওয়া সম্ভব। শরীরের জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে অত্যন্ত প্রয়োজন এই পুষ্টি উপাদান। শরীরে এমন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব দেখা দিলে বেশ কিছু লক্ষণ উপলব্ধি করতে পারেন।
বিশেষ করে ভিটামিন ডি এর অভাবে হার ও পেশীতে ব্যথা অনুভব করতে পারেন। অল্প পরিশ্রমে পেশির দুর্বলতা দেখা দিয়ে অতিরিক্ত ক্লান্তি অনুভব হতে পারে। সঙ্গে শরীরের ঘুম ঘুম ভাব বা অলসতা কাজ করতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এ সময় কমে যায়। যার ফলে চুল পড়া সহ কোন ক্ষতস্থানের ক্ষত সুকাতে সময় লাগতে পারে। দাঁত ও হাড়ের ক্ষয়জনিত সমস্যা তৈরিতে ভিটামিন ডি এর অভাব অতপ্রতভাবে জড়িত। ভিটামিন ডি এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে যার ফলে উদ্বেগ এবং বিষন্নতা কাজ করতে পারে।
উপসংহার। কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে
কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে এই ব্লগটিতে এ ব্যাপারে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শরীরের জন্য ভিটামিন ডি এর উপকারিতা এবং এই পুষ্টি উপাদানের অভাবের কিছু লক্ষণ উপস্থাপন করা হয়েছে। আপনার শরীরে ভিটামিন ডি এর অভাবে কোন লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিবেন। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন।
একই সঙ্গে ব্লগটিতে উল্লেখিত কোন খাবারে ভিটামিন ডি বেশি থাকে সেদিকে নজর দিতে পারেন,তবে চিকিৎসকের পরামর্স নেওয়া ভাল। প্রয়যনীয় ব্যাবস্থার দিকে নজর রাখুন কেননা এমন সমস্যা হাড়ের ভঙ্গুরতা, পেশীর দুর্বলতা দেখা দিয়ে স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। মাথায় রাখবেন আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে শরীরের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা অত্যান্ত প্রয়োজন।
(খোদা হাফেজ)




ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url