সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়

আজকের এই ব্লকটিতে সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করা হবে। সাদা ছুলি মূলত একটি চর্মরোগ এই সমস্যা বিশেষ করে ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমনের কারণে হয়ে থাকে। যা ত্বকের উপরে হালকা বা গারো রঙের সাদা ছোপ ছোপ দাগ তৈরি করে। 

সাদা

বিশেষ করে এমন সমস্যা গরম আবহাওয়া ও বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে বেশি হতে পারে। সময় নষ্ট না করে চলুন তাহলে, এই ব্লগটিতে সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায় সহ এমন সমস্যা হওয়ার কারণগুলি সম্পর্কে জানার চেষ্টা করি।

পোস্ট সূচিপত্রঃ সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়

ত্বকে সাদা ছুলি হওয়ার কারণ। কি কি কারনে সাদা ছুলি হয়

আজকের ব্লগটির মূল বিষয় সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়। সাদা ছুলি অঞ্চল ভেদে ছুলি, ছইদ, ছলম ইত্যাদি নামে পরিচিত। এটি একটি ত্বকের সমস্যা যা ত্বকের বিভিন্ন জায়গায় হতে পারে। এমন সমস্যা বিশেষ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, সঙ্গে অপরিষ্কার থাকার ফলে হওয়ার সম্ভাবনা বেশি। এটি একটি ছত্রাক সংক্রামক রোগ, যা ত্বকের উপরে সাদা বা বাদামী রঙের ছোপ ছোপ দাগ তৈরি করে। চলুন এমন সমস্যা হওয়ার কারণ গুলি সম্পর্কে জানার চেষ্টা করি। 

  • সাদা ছুলি বিশেষ করে ছত্রাক বা ফাংগাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। এমন ছত্রাক বা ফাংগাল  স্বাভাবিকভাবে প্রত্যেকেরই ত্বকে থাকে, এগুল মেলানিন উৎপাদন কমে গেলে সংক্রমণ ঘটাতে পারে। আমাদের ত্বকে এমন সংক্রমণ গ্রীষ্মকালের গরমে এবং বর্ষার স্যাঁত স্যাতে ভেজা আবহাওয়ায় বেড়ে যাওয়ার জন্য উপযুক্ত সময়। গরমে অতিরিক্ত শরীর ঘেমে গেলে ছত্রাক জন্মানোর প্রকোপ বেড়ে যায়। এমন সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা খুবই জরুরী না হলে সাদা ছুলি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। 
  • সাদা ছুলির সমস্যায় ত্বকে সাদা ছোপ ছোপ দাগ পড়ে যা বুক, পেট ,মুখ বা ঘাড়ে অর্থাৎ ত্বকের যে কোন জায়গায় হতে পারে। যদি ত্বকের পুষ্টির অভাব এবং শুষ্কতা থাকে সেক্ষেত্রে এমন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা শরীরে ফলিক এসিডের অভাবে মেলানিন উৎপাদন কমে যেতে পারে যা সাদা ছুলি তৈরির কারণ হতে পারে। এমন সমস্যা বিশেষ করে এক ধরনের একজিমার কারণে হয় এবং শুষ্ক ত্বকের কারণে এটি আরো স্পষ্ট বোঝা যায়।
  • বিভিন্ন কাজে আমাদের রোদে অনেকেরই যেতে হয়, যা সাদা ছুলি তৈরিতে বেশ কার্যকর। সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকে ছুলির সমস্যা তৈরীর ছত্রাক সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে মেলানিন উৎপাদনে পরিবর্তন আসে যা থেকে এমন হালকা ও বাদামি সোপ সোপ দাগের সৃষ্টি হতে পারে। আপনি অতিরিক্ত রোদে পুড়লে হাত, পা, মুখ এবং ঘাড়ে ছুলি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। 
  • অটোইমিউন রোগের কারণে ত্বকের নির্দিষ্ট একটা অংশের রং পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই সাধারণ। কেননা অটোইমিউন শরীরের ত্বকে মেলানিন উৎপাদনের কোষগুলোকে নষ্ট করে দেয় যার ফলে ত্বক বর্ণহীন হয়ে ওঠে। সাদা ছুলি কোন ছোঁয়াচে রোগ নয়, এমন সমস্যা সোরিয়াসিস ও লুপাসের মত অটোইমিউন থেকেও দেখা দিতে পারে। অটোইমিউন রোগের কারণে সাদা ছুলির হওয়া সবচেয়ে সাধারণ কারণ বলে ধরা যায়। 
  • যদি কারো শরীরে হরমনে পরিবর্তন আসে তাহলে ত্বকের রং পরিবর্তন করতে পারে। বিশেষ করে হাইপো থাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিবর্তনে সাদা ছুলি হওয়ার ঝুঁকি থাকে। ত্বকের সুস্থ্য কোষের জন্য মেলানোসাইট কোষ মেলানিন তৈরি করে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মেলানিন উৎপাদনে ব্যাঘাত ঘটায় যা থেকেই ত্বকের রঙে পরিবর্তন আসে। অতিরিক্ত মানসিক টেনশন এবং উদ্বেগ থেকেও শরীরে হরমোনের পরিবর্তন আসতে পারে। 
  • নিজেকে একটু সুন্দর দেখানোর মোহে ত্বকে অনেক ধরনের রাসায়নিক ক্রিম ব্যবহার করেন অনেকে। ত্বকে এমন ভুল রাসায়নিক ক্রিম বা স্টেরয়েড যুক্ত ক্রিম এবং ট্যাবলেট ব্যবহারে ত্বকের মেলানিন উৎপাদন কমে সাদা ছুলির সমস্যা তৈরি করতে পারে। এমন ক্রিম রঞ্জক উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্ত করে অনেক সময় মেরে ফেল যা থেকে দীর্ঘস্থায়ী সাদা দাগের সৃষ্টি হতে পারে। 
  • জেনেটিক বা বংশগত কারণেও সাদা ছুলি হওয়ার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। জেনেটিক বা বংশগত কারণে সাদা ছুলিকে শ্বেতী রোগ বলেও আখ্যায়িত করা হয় যা একটি অটোইমিউন রোগ। জেনেটিক কারণে ত্বকের মেলানির উৎপাদনের কোষগুলোতে সমস্যা দেখা দেয় যা ত্বকের রং পরিবর্তনে গুরুত্বপূর্ণ। আপনার যদি ছুলির সমস্যা থাকে তাহলে পরবর্তী প্রজন্মের ঝুকি অনেকাংশে দেখা দিতে পারে। 

সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়। কি কি উপায়ে সাদা ছুলি দূর করা যায় 

সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায় ব্লগটিতে, ইতিমধ্যে সাদা ছুলি হওয়ার বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে। সাদা ছুলির সমস্যা দীর্ঘস্থায়ী চিকিৎসা পদ্ধতি, তবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এমন সমস্যার সমাধান সম্ভব হতে পারে। শরীরে ছত্রাক বা ফাঙ্গাম সংক্রমনের ফলে হওয়া সাদা ছুলি দূর করতে শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ বেশ কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহার খুবই প্রচলিত। চলুন সাদা ছুলি দূর করার ঘরোয়া প্রাকৃতিক উপায় গুলো জেনে নিন।

আরো পড়ুনঃ নাক বন্ধ হলে ঘরোয়া ভাবে সমাধানের উপায় জানুন।

লেবুর রসের ব্যবহারঃ 

ত্বকের যে কোন স্থানে সাদা ছুলির সমস্যায় ছোপ ছোপ দাগ দেখা দিলে লেবুর রস ব্যবহারে উপকারিতা পাওয়া যেতে পারে। কেননা লেবুতে থাকা ত্বকের যত্নে উপকারী ভিটামিন সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া সংক্রামন কমাতে কার্যকর। সাদা ছুলিতে উপকার পেতে লেবু সরাসরি ত্বকে না লাগানোই উত্তম। এটি তোকে জ্বালাপোড়া এবং সংবেদনশীলতা বাড়াতে পারে।

সাদা

এজন্য লেবুর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে হালকা করে লাগাতে পারেন। অন্যদিকে খেয়াল রাখবেন এমন উপকরণ ত্বকে ব্যবহারের পর রোদে না যাওয়া উত্তম। এছাড়াও আপনার যদি ত্বকে এলার্জি বা প্রদাহ থাকে। সেক্ষেত্রে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লেবুর রসের ব্যবহার করা উপযুক্ত।   

অ্যালোভেরা জেলঃ

ত্বকে যত্নে অ্যালোভেরা থেকে তৈরিকৃত অনেক রূপচর্চার সামগ্রী অনেকেই ব্যবহার করেন। আপনি কি জানেন ত্বকের ছুলির সমস্যায় অ্যালোভেরা জেল ব্যবহারে সমাধান পাওয়া যেতে পারে। এজন্য একটি এলোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি আক্রান্ত স্থানে লাগালে উপকার মিলবে। এমন সমস্যার দীর্ঘস্থায়ী প্রতিকারের প্রয়োজন পড়ে, এজন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ।

ত্বকে ছুলির সমস্যা কোন সংক্রামন বা ভিটামিনের কারণে হলে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা জরুরী। তবে সাধারণ কারণে এমনটা হলে অ্যালোভেরা জেল উপকারী। আপনি আরো ভালো ফলাফল পেতে অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল বা মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক প্রতিকারে সময় লাগতে পারে এজন্য ধৈর্য প্রয়োজন। 

পেঁয়াজের ব্যবহারঃ 

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার অনেক আগে থেকে হয়ে আসছে। তবে পেঁয়াজের ব্যবহারে সাদা ছুলির  সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আপনি হয়তো নাও জানতে পারেন পেঁয়াজে এন্টিফাঙ্গাল গুনাগুন রয়েছে। এটি ছুলির সমস্যা সমাধানের ঘরোয়া প্রতিকার হিসেবে খুবই উপযুক্ত প্রভাব ফেলতে পারে। পেঁয়াজের ব্যবহারে সাদা ছুলির সমস্যা সমাধানের জন্য তীব্রতা এবং ত্বকের ধরনের উপর নির্ভর করতে পারে। 

সাদা ছুলিতে উপকার মেলাতে একটি পেঁয়াজ বেটে রসটুকু বের করে নিতে হবে। পেঁয়াজের রস বের করা হয়ে গেলে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে নিন। সুন্দরভাবে আক্রান্ত স্থানে পেজের রস লাগানোর পরে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই কয়েকদিন ব্যবহার করতে হবে উপকারিতা পেলে নিজেই উপলব্ধি করতে পারবেন।

নিম পাতার ব্যবহারঃ 

নিম পাতা যা ঔষধি গুনাগুন সম্পৃক্ত। সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়ে নিম পাতার ব্যবহারে উপকারিতা মিলতে পারে। কেননা নিম পাতায় এন্টিফাঙ্গাল ও এন্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে। সাদা ছুলির সমস্যায় মিম পাতার ব্যবহারে এটি ত্বকের সংক্রমণকারী ছত্রাক প্রতিরোধে সাহায্য করে ত্বকের দাগ এবং ব্রণের সমস্যা দূর করতে পারে। 

ছুলির সমস্যায় নিম পাতা বেটে সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন। ভালোভাবে আক্রান্ত স্থানে লাগানো হলে ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চাইলে নিমের তেলও ব্যবহার করা যেতে পারে। এটি ত্বক পরিষ্কার করে মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করতে পারে। 

টক দইঃ

সাদা ছুলির সমস্যা সমাধানে টক দই সহায়ক ঘরোয়া প্রতিকার হিসাবে বেশ গুণাবলী সম্পৃক্ত উপাদান। টক দই বিশেষ করে ল্যাকটিক এসিড ও প্রোবায়োটিক সমৃদ্ধ। এছাড়াও টক দইতে অ্যান্টি ইনফ্লামেটরি এবং এন্টি ব্যাকটেরিয়াল গুণাবলীও রয়েছে। ছুলিতে টক দই ব্যবহারের ফলে এটি সাদা সোপ সোপ দাগ হালকা করতে ভুমিকা রাখতে পারে। 

সাদা

এজন্য আপনি পরিমাণ মতো টক দই আক্রান্ত স্থানে ভালোভাবে লাগাতে পারেন। টক দই এর সাথে সামান্য হলুদ গুড়া মেশালে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুন বৃদ্ধি পেতে পারে। তাছারা এমন উপকরণের প্রোবায়োটি ত্বকের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। 

হলুদের গুড়া ও সরিষার তেলঃ 

সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায়ে হলুদের গুড়া ও সরিষার তেলের তৈরিকৃত উপকরণ অনেক আগে থেকেই প্রচলিত। সাদা ছুলির ছোপ ছোপ দাগ কমাতে হলুদ ও সরিষার তেলের এন্টিফাঙ্গাল ও ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য ছুলির দাগ হালকা করতে বেশ কার্যকর। তবে এমন উপকরণ দীর্ঘমেয়াদি নিয়মিত ব্যবহার অত্যন্ত জরুরী। 

ছুলি কমাতে পরিমার মত হলুদের গুড়ার সঙ্গে পর্যাপ্ত সরিষার তেল মিশিয়ে ভালোভাবে ঘন পেস্ট তৈরি করতে হবে। দুই উপকরণ থেকে তৈরিকৃত পেস্ট ভালো ভাবে আক্রান্ত স্থানে দিনে সর্বোচ্চ দুবার ব্যবহার করা যেতে পারে। এরপরে কিছু সময় রেখে শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ব্যাস এভাবে ব্যবহার করতে থাকুন ফলাফল ব্যক্তিবেদে ভিন্ন হতে পারে। 

বাবলা গাছের পাতার ব্যবহারঃ 

রাস্তার দুই ধারে বেশি হওয় বাবলা গাছ আমরা অনেকেই চিনি। তবে আপনি কি জানেন সাদা ছুলির সমস্যা সহ ত্বকের সমস্যায় বেশ ব্যবহৃত বাবলা গাছের বাকল বা পাতা। কেননা বাবলা গাছের পাতা বা বাকলে এন্টিফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়াল গুনাবলী রয়েছে। বাবলা গাছের পাতার এমন গুণাবলী ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

আরো পড়ুনঃ হাত পা চাবানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানুন।

এজন্য ভাবলা গাছের পাতা ভালো করে বেটে তার রস বের করে সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন। আগের মতই এমন উপকরণ শুকিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে। বাবলা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। 

টমেটোর রসের ব্যবহারঃ

সাদা ছুলি কামাতে টমেটো রসের ব্যবহার সরাসরি কার্যকারী এমনটা বলা আসলে মুশকিল। তবে টমেটার রসে থাকা, লাইকোপেন, ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টিফাঙ্গাল গুণাবলী প্রদান করতে পারে। টমেটার রস ব্যবহারে ছত্রাক সংক্রমণ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পরোক্ষভাবে সাহায্য করতে পারে। 

সাদা

টমেটোর রস ব্যবহারের জন্য একটি টমেটা থেকে রস বের করে নিতে হবে। আক্রান্ত স্থানে সম্পন্ন ভালোভাবে টমেটো রস লাগিয়ে নিতে হবে। সর্বশেষ কিছুক্ষণ পর অর্থাৎ শুকিয়ে গেলে ধুয়ে ফেললে উপকার মেলানো যেতে পারে। এমন উপকরণের লাইকোপেন ও ভিটামিন ত্বককে ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করতে পারে। 

উপসংহার। সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায় 

ব্লগটিতে সাদা ছুলি দূর করার বেশ কিছু ঘরোয়া উপায় সহ কারণ সম্পর্কে তুলে ধরা হয়েছে। সাদা ছুলি ফাংগাল ও ছত্রাক জনিত সংক্রমণ হওয়ায়, ঘরোয়া প্রতিকার দীর্ঘস্থায়ী চিকিৎসা। যা সকল ছুলির সমস্যা সম্পূর্ন সমাধান নাও করতে পারে। সাদা ছুলির সমস্যা সমাধানের জন্য এন্টিফাঙ্গাল শ্যাম্পু এবং ক্রিম চর্ম বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উপযুক্ত। এন্টিফাঙ্গাল শ্যাম্পু এবং ক্রিম ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপায় অবলম্বনের মাধ্যমে খুব সহজেই ছুলির সমস্যা কমিয়ে আনা যেতে পারে। 

সাদা ছুলি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ত্বকের রং তৈরি করা মেলানিন কোষ নষ্ট হয়ে যাওয়া। যার সবচেয়ে উপযুক্ত চিকিৎসা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নেওয়া। এটি একটি ত্বকের সমস্যা যা আমলে নেওয়া প্রত্যেকেরই প্রযোজ্য। যাই হোক এতক্ষণ সাদা ছুলি দূর করার ঘরোয়া উপায় ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

                        (খোদা হাফেজ)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url