টিভি রোগের লক্ষণ ও প্রতিকার
একটা সময় যক্ষা বা টিভি রোগের জন্য, একটা কথা সব সময় শোনা যেত, যে যক্ষা হলে রক্ষা নেই। বর্তমান সময় টিভি বা যক্ষা রোগের, চিকিৎসায় একজন রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। গবেষণায় দেখা যায়, টিভি বা যক্ষা রোগীর সংখ্যা ভারতে অনেক বেশি মেলে। সাধারণত টিভি রোগের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে, এগুলোর মধ্যে তিন সপ্তাহের বেশি ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত বা কফ বের হওয়া, ঘাম হওয়া, জ্বর সহ শরীরের ওজন ইত্যাদি কমে যেতে পারে।
আজকের এই ব্লক টিতে আমরা জানর চেষ্টা করি টিভি রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। আপনার যদি টিবি বা যক্ষা রোগের সমস্যা হয়ে থাকে, বা তেমন কোন উপসর্গ লক্ষ্য করছেন। তাহলে আজকের ব্লগটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে, মনোযোগ সহকারে পড়ুন।
আরো পড়ুনঃ টিভি রোগের লক্ষণ ও প্রতিকার
- টিভি বা যক্ষা হওয়ার কারণ
- টিভি রোগের লক্ষণ
- দীর্ঘস্থায় কাশি দেখা দেওয়াঃ
- শরীরের ওজন কমে যাওয়াঃ
- রাতে শরীরের ঘাম ও জ্বর হওয়াঃ
- দুর্বলতা ও ক্লান্তি দেখা দেওয়াঃ
- বুকে ব্যথা অনুভবঃ
- টিভি রোগের অন্যান্য লক্ষণ
- টিভি বা যক্ষা রোগের প্রতিকার
- উপসংহার। টিভি রোগের লক্ষণ ও প্রতিকার
টিভি বা যক্ষা হওয়ার কারণ
টিভি বা যক্ষা রোগ হওয়ার সব থেকে প্রধান কারণ হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের মাধ্যমে। এই ব্যাকটেরিয়া সাধারণত ভাইবাল সংক্রমনের মাধ্যমে ছড়ায়, হাছি, কাশি বা কথা বলার সময় এই ব্যাকটেরিয়া তার ক্ষুদ্র কণা ছড়িয়ে দেয়, যার ফলে রোগী টিভি বা যক্ষায় আক্রান্ত হয়। টিভি রোগের লক্ষণ ও প্রতিকার আর্টিকেলটির শুরুতেই আমরা, টিভি বা যক্ষা হওয়ার কারণ সম্পর্কে জানার চেষ্টা করব।
- টিভি বা যক্ষা রোগের মূল কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলসিস সংক্রামন হলো টিভি রোগের মূল কারণ তা ইতিমধ্যেই জেনেছি, এটি মূলত বায়ুবাহিত সংক্রমণ। এটি বাতাসের মাধ্যমে ছড়ানো একটি ছোঁয়াচে রোগ।
- টিভি বা যক্ষা রোগ, ছোঁয়াচে বলেও বিবেচনা করা হয়। কেননা আপনি যদি একজন টিভি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন। তাহলে সেই ব্যক্তির হাসি কাশি এবং কথা বলার সময় আপনার শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ, আপনার শরীরেও দেখা দিতে পারে।
- আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, এবং এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তি এবং অপুষ্টিতে ভোগা ব্যক্তিদের এ রোগ হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি বেশি।
- টিভি বা যক্ষার প্রকারভেদ রয়েছে যেমন, সক্রিয় টিভি এবং নিষ্ক্রিয় টিভি। সক্রিয় টিভির ক্ষেত্রে সাধারণত , বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়, এবং ছোঁয়াচে রোগের মতন এটিও অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। নিষ্ক্রিয় টিভিতে লক্ষণ থাকে না এবং আমাদের মধ্যে ছড়ায় না।
- টিভি বা যক্ষা যদিও ফুসফর জনিত রোগ, এটি ফুসফুস কে প্রভাবিত করে। তবে অতিমাত্রায় এটি মস্তিষ্ক কিডনি বা মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন অংশকে আক্রান্ত করতে পারে এ ব্যাপারেও সতর্ক থাকার চেষ্টা করবেন।
টিভি রোগের লক্ষণ
আজকের ব্লগটির মূল বিষয়, টিভি রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। ব্লকের শুরুতেই আমরা টিভি রোগের বিভিন্ন কারণ সম্পর্কে জেনেছি। বর্তমান সময় টিভি বা যক্ষা রোগের সঠিক চিকিৎসা আমাদের দেশেই রয়েছে।
এজন্য ভয়ের কিছু নেই, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করলে, সম্পূর্ণরূপে টিভি সমস্যা নিরাময় করা সম্ভব। তবে আপনার শরীরে যদি টিবি বা যক্ষার কোন প্রকার সমস্যা থাকে তাহলে বেশ কিছু লক্ষণ অনুভব করতে পারবেন, চলুন সেগুলো জানার চেষ্টা করি।
দীর্ঘস্থায় কাশি দেখা দেওয়াঃ
টিবি বা যক্ষা রোগ যেহেতু, ফুসফুসের সংক্রমণের কারণে হয়ে থাকে এজন্য, দীর্ঘস্থায়ী কাশির দেখা মিলতে পারে। এই কাশি সর্বোচ্চ তিন সপ্তাহ বা তার বেশি দীর্ঘস্থায়ী হতে পারে, সঙ্গে কাশির সাথে রক্ত ও বের হতে পারে। শুধু টিভি নয় কাশি শরীরে অন্য যে কোন সংক্রমণের কারণেও দেখা দিতে পারে, তবে আপনার উপসর্গ যদি টিভি বা যক্ষা রোগের দিকে ধাবিত হচ্ছে এটা মনে হয়। সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করিয়ে নেওয়ারই উত্তম।
শরীরের ওজন কমে যাওয়াঃ
টিভি রোগের ক্ষেত্রে, শরীরের ওজন কমে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। কেননা যখন আপনার শরীরে টিভি রোগের দেখা মেলে তখন, শরীর সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার জন্য অতিরিক্ত ক্যালোরি ব্যয় করে।
শরীর থেকে অতিরিক্ত এই ক্যালোরি কমে যাওয়ার ফলে দেখা দেয় ওজন কমে যাওয়ার মত সমস্যা। এছাড়াও টিভি বা যক্ষা রোগের ক্ষেত্রে ক্ষুধা কমে যাওয়া, মুখে রুচি না থাকা সহ খেতে অনিহা দেখা দেয়। শরীরের ওজন কমানোর জন্য এটিও খুব বড় ধরনের ভূমিকা পালন করে।
রাতে শরীরের ঘাম ও জ্বর হওয়াঃ
একজন টিভি বা যক্ষা রোগির ক্ষেত্রে, রাতে শরীরে অতিমাত্রায় ঘামের দেখা মিলতে পারে। কেননা এ সময় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয়, যার ফলে বিশেষ করে রাতে ঘামের দেখা মেলে। কোন কোন ক্ষেত্রে শরীরে ঘন ঘন জ্বরের দেখাও মিলতে পারে। তবে জ্বরের পরিমাণও সন্ধ্যা বা রাতের বেলা অনেকটাই বেড়ে যাওয়ার প্রবনতার দেখা দেয়। এ সকল ব্যাপারে অবশ্যই সব সময় সতর্কতা অবলম্বন করা জরুরি।
আরো পড়ুনঃ ক্যালসিয়ামের অভাব হলে কি খাওয়া উচিত তা জানুন।
দুর্বলতা ও ক্লান্তি দেখা দেওয়াঃ
টিভি রোগ বা যক্ষার ক্ষেত্রে, শরীরের যে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে, এটি শরীরে দুর্বলতা ও ক্লান্তির সম্মুখীন করতে পারে। কেননা যক্ষা বা টিভি রোগের ক্ষেত্রে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে এবং, সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার জন্য, অতিরিক্ত শক্তি কমে যায়। যার ফলে দেখা দেয় শরীরে দুর্বলতা ও ক্লান্তির মত সমস্যা। টিভি রোগের জন্য দুর্বলতা ও ক্রান্তি এতটাই বেড়ে যায় যেন দৈনন্দিন এর কাজকর্ম করাও কঠিন হয়ে যেতে পারে।
বুকে ব্যথা অনুভবঃ
বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তবে শরীরে যদি টিভি রোগের লক্ষণ অনুভব হয় তাহলেও বুকে ব্যথা দেখা দিতে পারে। আমরা সকলেই জানি টিভি রোগের সব থেকে অন্যতম লক্ষণ হল দীর্ঘস্থায়ী কাশি। এই দীর্ঘস্থায়ী কাশির ফলে বুকে ব্যথা দেখা দেওয়া খুবই সাধারণ ব্যাপার।
যেহেতু যক্ষা বা টিভি রোগ ফুসফুসের সম্ভ্রমণের কারণে হয়, এজন্য অতীতে বুকে ব্যথা অনুভব হতে পারে। টিবি রোগ যেহেতু সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব, এজন্য সতর্ক না হলে একজন মানুষের জীবনও কেড়ে নিতে পারে।
টিভি রোগের অন্যান্য লক্ষণঃ
টিভি বা যক্ষা রোগ শরীরে কোন অংশে বাড়ছে তার উপরে এই রোগের লক্ষণ গুলি নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে উপরে উল্লেখিত লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। কেননা উপরক্ত লক্ষণগুলো টিভি বা যক্ষা রোগের প্রধান সাধারণ লক্ষণ। এছাড়াও এ রোগের অন্যান্য যে সকল লক্ষণ দেখা দিতে পারে সেগুলো আলোচনা করা হলো।
- কিডনির টিভি বা যক্ষার লক্ষণগুলো সব সময় স্পষ্ট থাকেনা, তবে সাধারণত লক্ষণগুলির পাশাপাশি পিঠে ও কোমরে ব্যথা, প্রস্রাবে রক্ত বের হওয়া, ঘনঘন প্রসাব একই সঙ্গে প্রস্রাবের পরিমাণ কমে প্রসাবে ব্যাথা অনুভব হতে পারে।
- হাটুর জয়েন্টে টিভির, প্রধান লক্ষণ গুলোর মধ্যে শরীর ব্যথা ও ফোলাভাব অনুভব হতে পারে। ব্যথার তীব্রতা এমনটা হতে পারে, পা সামান্য নাড়াচাড়া করলেও ব্যথা অনুভব হতে পারে। মেরুদন্ডের টিভির ক্ষেত্রে পাশী শক্ত হয়ে যাওয়াও স্বাভাবিকভাবে দেখা দিতে পারে।
- গ্লান্ড টিভি নামের, টিভি বা যক্ষ্মার উপসর্গ হিসেবে ঘার বা গলার চারপাশ ফুলে যেতে পারে। একই সঙ্গে ব্যাথাহীন ছোট গোটা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে। এটি সাধারণত গলার দুই পাশ বা ঘাড়ের চারপাশের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি।
- টিভি মেনিনজাইটিস, শরীরে যদি এই ধরনের যক্ষার লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের স্বনাপন্ন হওয়া উচিত। কেননা টিভির এই সমস্যা গুরুতর সংক্রমণের কারণে দেখা দেয়। এ সময় তীব্র মাথাব্যথা, শরীরে উচ্চ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বমি বমি ভাব সহ অন্যান্য উপসর্গের সাথে খিচুনিও দেখা দিতে পারে।
টিভি বা যক্ষা রোগের প্রতিকার
টিভি রোগের লক্ষণ ও প্রতিকার, ব্লগটিতে ইতিমধ্যেই টিভি রোগের বেশ কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। টিভি রোগের লক্ষণ ও প্রতিকার আর্টিকেলটির প্রথমেই বেশ কিছু কারণ সম্পর্কেও বলা হয়েছে। আর্টিকেলটি শুরুতে বলা হয়েছে যক্ষা বা টিভি সম্পন্ন নিরাময় সম্ভব, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী। চলুন তাহলে আর্টিকেলটিতে এখন জানার চেষ্টা করি টিভি বা যক্ষা রোগের প্রতিকার গুলি সম্পর্কে।
আরো পড়ুনঃ অতিরিক্ত কাশি হলে কি করতে হবে তা জানুন।
- আপনি যদি টিভি রোগের উপরে উল্লেখিত লক্ষণগুলো অনুমান করেন, তাহলে কফ পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ এক্সরে করিয়ে নিশ্চিত হওয়া প্রাথমিক পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আপনার উপসর্গ ধরা পড়ে, তাহলে এগুলো নিয়মিত করাও জরুরি।
- টিভি বা যক্ষার সমস্যা সম্পূর্ণ নিরাময় সম্ভব, এজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, রোগের সঠিক পর্যায় অনুমান করে, টিভি রোগের আন্টি টিভি ওষুধ খেতে পারেন, তবে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। টিভি রোগের একমাত্র চিকিৎসা এবং ওষুধের মাধ্যমেই নিরাময় সম্ভব, তবে এটা খুবই দীর্ঘ মেয়াদী প্রসেস।
- শরীরে টিভি বা যক্ষার সংক্রমণের বিরুদ্বে লড়াই করার জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানো খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার, দুধ, মাছ, মুরগি, শাকসবজি সহ ফলমূল খাওয়া খুবই জরুরী। কেননা এ সময় দুর্বলতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে লড়াই করতে পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন।
- এছাড়াও শরীরের কাশির উপসর্গ থাকলে আপনি, কাশি সারাতে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এজন্য রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
- আপনি যদি টিভি বা যক্ষার সংক্রমণের কবলে পড়েন তাহলে, অবশ্যই নিজেকে সবার থেকে আলাদা করে রাখার চেষ্টা করবেন। এত করে পরিবারের, অন্য কারো শরীরে এই সংক্রমণের দেখা, যাতে না মেলে। হাচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল ব্যবহার করুন। দৈনন্দিন এর ব্যবহার যোগ্য পণ্য আলাদা করে ফেলতে পারেন।
- যতটা সম্ভব নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখার চেষ্টা করুন। ধুলো বালি ধূমপান ও অ্যালকোহল পরিহার করা জরুরী। কেননা এই সকল সমস্যা আপনাকে সুস্থ হওয়ার, জন্য বাধাপ্রধান করতে পারে। তাই যতটা সম্ভব নিজেকে, ধুলোবালি সহ অপরিষ্কার পরিবেশ এবং ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে সরিয়ে রাখুন।
উপসংহার। টিভি রোগের লক্ষণ ও প্রতিকার
টিভি রোগের লক্ষণ ও প্রতিকার আর্টিকেলটিতে ইতিমধ্যে বেশ কিছু টিভি রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। টিভি বা যক্ষার সম্পূর্ণ নিরাময় সম্ভব,এটা এখন কারো কাছেই অজানা নয়। ভয়ের কিছু নেই এজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সঠিক ব্যবস্থা গ্রহণ করে ওষুধ সেবন করা জরুরী। আপনি যদি টিভি বা যক্ষা রোগের ওষুধ সেবন করেন, সে ক্ষেত্রে কোনমতেই চিকিৎসাতে পরামর্শ ছাড়াও ঔষধ বন্ধ করা চলবে না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন, টিভি বা যক্ষা প্রতিরোধ ব্যবস্থা নেবেন।
আজকের ব্লগটি টিভি বা যক্ষা রোগের প্রতিকার সম্পর্কের। আপনি যদি টিভি বা যক্ষা রোগী হয়ে থাকেন তাহলে, উপরোক্ত প্রতিকারগুলো মানার চেষ্টা করবেন। টিভি রোগের লক্ষণ ও প্রতিকার আর্টিকেলটি এতক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
(খোদা হাফেজ)



ভদ্রতা বজায় রেখে কমেন্ট করুন! কারন,প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url